রাশিয়ান একাডেমী অব সায়েন্সেসের সাইবেরীয় শাখা টমস্ক ইনস্টিটিউট অব স্ট্রেংথ ফিজিঙ্ অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সেসের গবেষণাগারে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ড. মারাট লার্নার ও ড. সার্গেই সাখায়ে জানিয়েছেন, পদার্থবিদ্যার সূত্র মেনে ব্যান্ডেজের নতুন এ পদ্ধতি বের করা হয়েছে। এটি স্বীকৃত যে, ঋণাত্মক বৈদ্যুতিক চার্জবাহক কোনো পদার্থকে ধনাত্মক চার্জবাহী কোনো পদার্থ আকর্ষণ করবে। দেখা গেছে, অনেক ব্যাকটেরিয়াই নিজেদের শরীরে ঋণাত্মক চার্জ বহন করে। তাই পদার্থবিদ্যার সূত্র মেনে ধনাত্মক চার্জবাহী কোনো পদার্থের ঋণাত্মক চার্জবাহী ব্যাকটেরিয়াকে আর্কষণ করার কথা। আর এ সূত্র মাথায় রেখেই ব্যান্ডেজের এ অভিনব উপায় উদ্ভাবন করা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, মানুষের দেহে পোড়া, কাটা ও সংক্রমণজনিত ক্ষত হতে পারে। এসব ক্ষতে ঋণাত্মক বৈদ্যুতিক চার্জবাহী ব্যাকটেরিয়া থাকে। নতুন উদ্ভাবিত ব্যান্ডেজে ধনাত্মক চার্জবাহী অ্যালুমিনার ন্যানো-সাইজ তন্তু ব্যবহার করা হয়েছে। রোগীদের ওপর প্রয়োগ করে দেখা গেছে, ব্যান্ডেজের মধ্যে থাকা ধনাত্মক চার্জবাহী পদার্থ ক্ষতস্থান থেকে ওই সব ব্যাকটেরিয়াকে বের করে নিয়ে এসেছে, যা ব্যান্ডেজের আরেকটি অংশে এসে জমা হয়েছে। এতে করে রোগীরা অকল্পনীয় রকমের দ্রুততার সঙ্গে সেরে উঠেছে। উদ্ভাবকরা বলছেন, তাঁদের এ পদ্ধতির সমতুল্য পৃথিবীতে আর কোনো কিছুই নেই।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাথার পেছনে পোড়াজনিত ক্ষত থাকা এক রোগীর মাথায় এ ব্যান্ডেজ লাগানোর পর সেই ক্ষত ৮০ দিনে সেরে গেছে। প্রচলিত ব্যবস্থায় ব্যান্ডেজ ও ওষুধের মাধ্যমে ওই ক্ষত সারাতে অন্তত ১৫০ থেকে ১৮০ দিন সময় লাগার কথা। গবেষকরা জানিয়েছেন, রাশিয়ায় ছোট আকারের এ 'আশ্চর্য ব্যান্ডেজ' ১২০ রুবল (৪ ডলার) মূল্যে বিক্রি হচ্ছে। খুব শিগগিরই বাজারে আরো ১০০ মিলিয়ন ব্যান্ডেজ ছাড়া হবে। গবেষকদের প্রত্যাশা, এ ব্যান্ডেজ ক্ষতজনিত রোগীদের দ্রুততা ও নিশ্চয়তার সঙ্গে উপশমের মাধ্যমে সারিয়ে তুলতে ও অনেক ক্ষেত্রে তাদের জীবন বাঁচাতেও যুগান্তকারী ভূমিকা রাখবে। dailykalerkantho
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



