দেখেছি তোমাকে প্রথম যেদিন,
সেই শুরু,
অনুভব করেছি প্রতিটি মূহুর্ত।
মনে মনে ভাবলাম, তোমাকেই খুজছি আমি
তন্ন তন্ন করে , জীবন সঙ্গীর সন্ধানে।
তোমার সাথে কথা বলি প্রয়োজনে অপ্রয়োজনে,
জানি না কেন?
তোমাকে ভালবাসি?
সত্যিই তাই।
তোমাকে ভালবাসি বলেই তো পৃথিবীকে এত আপন মনে হয়,
বাঁচতে ইচ্ছে হয় হাজার বছর।
তোমাকে ভালবাসি বলেই তো রঙ্গীন স্বপ্ন আঁকি
মনের কোনে।
ভালবাসার রঙ্গীন স্বপ্নে বিভোর থাকি সারাবেলা,
প্রতিটি ক্ষণ, প্রতিটি মূহুর্ত।
তোমাকে ভালবাসি বলেই তো অসম্ভব দৃঢ় মনোবল সৃষ্টি হয়েছে,
অসম্ভবকে জয়ের লক্ষ্যে।
প্রতিদিনই ভাবি, নাহ্ আজ বলব তাকে,
তোমাকে ভালবাসি,
অবশেষে বললামও।
এমন ভাবখানা করেছ তুমি যেন
আমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করা দায়।
শুধু আমাকেই ভালবাস।
শুন্য মনের কোঠরে নেমে এল রাজ্যের প্রশান্তি,
কিন্তু..........
এত সহজে আমাকে ভুলে গেলে,
শুধু একজন কম্পিউটার প্রকৌশলীর সান্নিধ্য পেয়ে ?
কম্পিউটার প্রকৌশলীই যদি তোমার চাওয়া হয়,
তাহলে ভালবাসার অভিনয় কেন?
আজ বুঝলাম, কেন বললাম ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

