এই তুমি সেই তুমি
কত চেনা চির চেনা, তোমার ঐ মুখ খানা।
এই খানে সেই খানে ভাবি তোমায় নিরালায়,
কত দিন কত রাত এই ভাবে চলে যায়।
তোমার ঐ স্মৃতিতে হাত বুলাই এখনো,
কিছুটা স্বস্তিতে থাকি কিছুক্ষণ।
কষ্টগুলো ফের উঁকি দেয় ডানামেলে,
হৃদয়ের কোটরে।
বলি, তোর এসেছিস? কষ্ট দিবি আমাকে ?
দিয়ে যাও যত পার।
কত যে স্বপ্ন এঁকেছি,
তোমাকে নিয়ে আকাশের গায়ে,
তারকাগুলো তখন খুব কষ্ট পেত,
কেন এত ভালবাসি তোমাকে ?
তারকাগুলোকে বলি
জেসি আমার রাজ্যের রাজকন্যা,
তাকে ভালবাসি জীবনের চেয়ে বেশি।
আজ
অশ্রুগুলোও কষ্ট পায়,
যখন জরে আপন মনে, তোমাকে ভেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

