আমার প্রিয় পোস্ট

যে মুখ নিয়ত পালায়......।।

বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কিছু মজার কথা...............।

১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

শেয়ারঃ
8 0

বিশ্বজগত্ সম্পর্কে আমাদের ধারণায় যাঁরা আমূল পরিবর্তন সাধন করেছেন, তাঁদের একজন আলবার্ট আইনস্টাইন। তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য তিনি বিশ্বখ্যাত। এমন মানুষদের জীবন সম্পর্কে সবার মধ্যে কৌতূহল থাকে। কৌতূহলী মানুষের জন্য আইনস্টাইনের জীবন থেকে কিছু তুলে ধরা হলো।

১.আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউগেব্যুর বলেছেন, ‘কিংবদন্তি’। কিন্তু এই কিংবদন্তি মানুষটি তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন। ফলে তাঁর মা-বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান। তো, একদিন রাতে খাবার টেবিলে সবাই আছেন। আইনস্টাইনও। হঠাৎ তিনি চিত্কার করে বললেন, ‘এই স্যুপটা খুবই গরম।’ উহ্, হাঁপ ছেড়ে বাঁচলেন মা-বাবা। ছেলের মুখে প্রথম বুলি শুনে তাঁরা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, ‘এর আগে কেন তুমি কোনো কথা বলোনি?’ জবাবে আইনস্টাইন বললেন, ‘কারণ, এর আগে সবকিছু ঠিকঠাক ছিল!’

২. মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুলভ্রান্তি নিয়ে কী ভাবতেন আইনস্টাইন? ১৯৩৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কী কী দরকার?’ আইনস্টাইন বললেন, ‘একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেনসিল। সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন, যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলব!’

৩. অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক। তো, একবার ১৫ বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল। গণিতের ওপর বাড়ির কাজ বা হোম ওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না। তরুণীর কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম। আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন, ‘গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না। তোমার কাছে গণিত যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও কঠিন।’

৪. আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য। কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (sorbonne) বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।’

৫. ১৯২১ সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছেন আইনস্টাইন। সেখানে ‘যুব সংঘ’ নামের এক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ২২ বছর বয়সী এক তরুণী। সমাজের নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করছিলেন আইনস্টাইন। একবার আইনস্টাইন তাঁর কাছে জানতে চাইলেন, ‘আচ্ছা, এখানে নারী-পুরুষে সম্পর্ক কেমন?’ এ প্রশ্ন শুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন। তিনি বললেন, ‘দেখুন অধ্যাপক, এখানে কিন্তু একজন পুরুষের একটিই স্ত্রী।’ একটু হেসে তাঁর হাতখানা ধরে আইনস্টাইন বললেন, ‘না, না। আমার প্রশ্নটা ওভাবে নিয়ো না। আমরা পদার্থবিজ্ঞানীরা “সম্পর্ক” কথাটা দিয়ে সহজ কিছুকে বোঝাই। আমি আসলে জানতে চেয়েছি, এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ।’

৬. একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, ‘আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের বোঝাবেন?’ আইনস্টাইন তখন এই গল্পটা শোনালেন।
আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম। বন্ধুটি ছিল অন্ধ। আমি বললাম, দুধ পান করতে ইচ্ছা করছে। ‘দুধ?’ বন্ধুটি বলল, ‘পান করা বুঝি, কিন্তু দুধ কী জিনিস?’ ‘একটা সাদা তরল পদার্থ।’ বললাম আমি। ‘তরল আমি বুঝি, কিন্তু সাদা জিনিসটা কী?’ ‘বকের পালকের রং।’
‘পালক আমি বুঝি, কিন্তু বক কী?’
‘ঘাড় কুঁজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি।’
‘ঘাড় সে তো বুঝি। কিন্তু এই কুঁজো কথাটার মানে কী?’ এরপর আর ধৈর্য থাকে, বলুন! আমি তার হাতটা ধরে এক ঝটকায় টানটান করলাম। বললাম, ‘এটা এখন একদম সোজা, তাই না। তারপর ধরো, কনুই বরাবর এটা ভেঙে দিলাম। এবার তোমার হাতটা যেমন আছে সেটাকেই কুঁজো বা বাঁকানো বলে, বুঝলে?’
‘আহ্!’ অন্ধ বন্ধু বলল, ‘এবার বুঝেছি, দুধ বলতে তুমি কী বুঝিয়েছ।’

৭. একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল, ‘গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল, এবারের পরীক্ষায়ও ঠিকঠিক ওই সব প্রশ্নই পড়েছে।’ ‘ঠিক বলেছ।’ আইনস্টাইন বললেন, ‘কিন্তু এ বছরের উত্তরগুলো আগেরবারের চেয়ে সম্পূর্ণ আলাদা!’

৮. স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের স্ত্রীর? তাঁর স্ত্রীকে একবার জিজ্ঞাসা করা হলো, ‘আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি বুঝতে পারেন?’ জবাবে তিনি বললেন, ‘না, কিন্তু আমার স্বামীকে বুঝি। আমি জানি, তাঁকে বিশ্বাস করা যায়।’

৯. ১৯৩১ সালে চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে। তখন সিটি লাইটস সিনেমার স্কিনিং চলছিল চাপলিনের। তো যখন চাপলিন ও আইনস্টাইন শহরের পথ ধরে যাচ্ছিলেন, অনেক মানুষ ভিড় জমায়। চাপলিন আইনস্টাইনকে বললেন, ‘সবাই আমাকে সহজেই বোঝে। এজন্যই আমার যত জনপ্রিয়তা। তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন, বলতে পারেন?’ ‘আসলে’, আইনস্টাইন বলছেন, ‘কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে!’

১০. এক সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন। তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সে বইতে তাঁর নম্বরটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মীটি বললেন, ‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার?’ আইনস্টাইন বললেন, ‘না। তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?’

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জুন, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: হুম।মজা। B-)

১৩ ই জুন, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপনাকেও ++++++++

৩. ১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
স্বল্পজ্ঞানী বলেছেন: ১০ নং টা আমার প্রিয় একটা কাজ। আমি ওইটাই করি !!

আমি আইনষ্টাইন হয়ে যাচ্ছি না তো !! :P
১৩ ই জুন, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: হয়ে গেছেন মনে হয়। পুর্বজন্মের কথা কি কিছু মনে পড়ে? ;)

৪. ১৩ ই জুন, ২০১০ রাত ৮:০১
জিকসেস বলেছেন: আরো মজার মজার ঘটনা আছে। যেগুলো দিয়েছেন ওইগুলাও অনেক মজার। আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। তাই আমার অনেক বেশি ভাল লেগেছে পোস্ট টা। প্লাস।
১৩ ই জুন, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: পদার্থবিজ্ঞানটাই তো মজার।++

৫. ১৩ ই জুন, ২০১০ রাত ৮:০৫
ডাইনোসর বলেছেন:

জটিল হইছে??
আমি আসছে ভাল কমেন্ট করতে পারিনা।
১৩ ই জুন, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: জটিল কমেন্ট করছেন।

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: আপনাকেও +

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: আর্জেন্টিনা ++

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: +++++++

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: অপূর্ব কমেন্ট+

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: ++++++++

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: হুম।

১২. ১৩ ই জুন, ২০১০ রাত ৮:৪১
'লেনিন' বলেছেন: যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?
১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: আইডিয়াটা ভালই। তবে বাঙ্গালীরা বলে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন দুইটাই নাকী সেইম।

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: মন্তব্যে পেলাস+

১৩ ই জুন, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৩ ই জুন, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: B-)

১৬. ১৩ ই জুন, ২০১০ রাত ১১:৩৫
স্বল্পজ্ঞানী বলেছেন: পুর্ব/পরজন্মে বিশ্বাস করি না। বিচার হবে এটা জানি।
১৩ ই জুন, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমিও করি ন...বিচারের কথাটা মানি।ভয়ও হয়।

১৪ ই জুন, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ১৪ ই জুন, ২০১০ রাত ১২:০৫
হায় ঈশ্বর! বলেছেন: আমি যেদিন নভেল পামু আমরে নিয়াও মাইনষে এইগুলান বানাইবো :-<
১৪ ই জুন, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: হ। নোবেল আসবেই আবার বাংলার মাটিতে। :-B

১৪ ই জুন, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: আমিও দিলাম +++

২০. ১৪ ই জুন, ২০১০ রাত ২:৫৮
তায়েফ আহমাদ বলেছেন: নতুনে-পুরানে মিলে ভালই লাগল।
১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৩০

লেখক বলেছেন: B-)

২১. ১৪ ই জুন, ২০১০ ভোর ৪:৪২
'লেনিন' বলেছেন: গ্রন্থগত বিদ্যা = যাহা পঠিত কিংবা আয়ত্ব করা হয়নাই। বই কেহ লিখিয়াছে, কিংবা কেজি দরে খরিদ করত আলমিরাতে আভিজাত্যের প্রদর্শনীহেতু সজ্জা করিয়া রাখিয়া দিয়াছেন।
১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: জটিল কথা।++

২২. ১৪ ই জুন, ২০১০ ভোর ৬:৪৮
নৈশচারী বলেছেন: ৮ নং এ তার কোন স্ত্রীর কথা বলা হয়েছে? মিলেভা নাকি এলসা?
১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ২য় টা মনে হয়। ;)

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: আপনাকে ডাবল+

২৬. ১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:১০
শাকালাকা বুম বলেছেন: আমি ছোট বেলা থেকে ১০ নং টা করতে করতে এমন হইছে, মানুষের নাম মনে রাখতে পারি না, কোন বই/মুভি/নাটকের নাম মনে রাখতে পারিনা।

এই রকম আরো অনেক কিছু মনে রাখতে পারি না।
কারো সথে পরিচয় হলে ভেবে নেই তার সাথে আমার এরপর আর দেখা হবার সম্ভাবনা আছে কিনা, না হলে তার নাম বেমালুম ভুলে যাই।
১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ডেল কার্নেগীর মতে আপনি যে মনে করেন মনে রাখতে পারেন না এজন্যই ভুলে যান।কারো নাম ভুলে যাওয়া ঠিক না। মানুষের নামই তার কাছে সবচেয়ে সুন্দর।যখন কেউ দেখবে আপনি তার নাম মনে করতে পারছেন না সে কষ্ট পেতে পারে। নিতান্তই যদি ভুলে যান, তাহলে নতুন কারো সাথে দেখা হলে তার নাম কয়েকবার কাগজে লিখে নিন।তারপর কগজ ছিড়ে ফেলুন।আশা করা যায় আর ভুলবেন না। B-)

২৭. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
আজমান আন্দালিব বলেছেন: এখানে দেখছি আইনস্টাইন লক্ষণ ধারী অনেকেই আছে!

 

মোট সময় লেগেছে ২.৮৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছুই .......না.......
http://www.muradulislam.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই