আমার প্রিয় পোস্ট

আস্ত মেয়ে ও ডিফরেন্ট ওয়েভলেন্থের স্বাধীনতা ভাবনা

৩০ শে মার্চ, ২০০৬ ভোর ৬:৪৩

শেয়ার করুন:                   Facebook

আস্ত মেয়ে, আপনি যুক্তিবাদী মানুষ, ভাল কথা। যে কোন সত্যকে নিজস্ব যুক্তি, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা উচিত, মানছি। কিন্তু এই যুক্তিটা যখন একপেশে হয়ে যায়, তখনই বিপদ। আপনার কথাতেই আসি। হিটলারের অপরাধের বোঝা তার বংশধর কেন বইবে, খুবই সত্যি। কিন্তু হিটলারের ধ্যান-ধারণা এখনও যাদের মাঝে আছে, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? রাজাকারের বাচ্চা তাদেরই বলা হচ্ছে, যারা এখনও 71-এর স্বাধীনতাবিরোধৗ মনোভাব পোষণ করছে আর তাদের সেই ঘৃণ্য কাজের মাঝে যৌক্তিকতা খোজার চেষ্টা করে। আপনার মতো যুক্তিবাদী মানুষের তো এটা আক্ষরিক অর্থে নেওয়া ঠিক না।
দ্্বিতীয় কথা, যুদ্ধাপরাধ সবসময়ই একটা ঘৃণ্য অপরাধ। হত্যা, ধর্ষণ তো কখনোই যায়েজ হতে পারেনা, নয় কি? আপনি তো ইসলাম ভাল বোঝেন, ইসলামী মতেও এসব ঘৃণ্যতম অপরাধ, তাই না? এবার আপনিই বলুন, কী হতে পারে এর যৌক্তিক বিশ্লেষণ, তার রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন ?
ইতিহাস জানতে চান, ভাল কথা। আপনার প্রশ্নগুলো কি হওয়া উচিত না, কেন এত মানুষ মারা গেলো, কারা তাদের মারলো, মারতে সাহায্য করল, তাদের বিচার কিভাবে করা যায়? এসব প্রশ্ন কি বেশি গুরুত্বপূর্ণ নয় , ক'জন মারা গেল - এই প্রশ্নটা থেকে? সত্য যখন খুজবেনই, সত্যের গভৗরে ঢুকুন।
বিশ্বযুদ্ধের এতবছর পরেও যদি যুদ্ধাপরাধীদের বিচার হয়, আমরা চাইলে অসুবিধা কি?আর রাজনৈতিক ধ্যান-ধারণা সহজে বদলায় না। যারা এই দেশের অস্তিত্বের বিরুদ্ধে লড়েছিল, কি করে তাদের বিশ্বাস করা যায়, বলুন!
এইবার আসি জামাত নিয়ে। ইসলামীক রাজনৗতি করে এরা, ভাল কথা। আমি যতদূর জানি, ইসলাম কখনোই নিরস্ত্র মানুষের উপর আক্রমণ সমর্থন করে না, হত্যা-ধর্ষণ তো নয়ই। বরং এসব শাস্তিযোগ্য অপরাধ-ই বোধ করি। কোন ঈমানদার, যার মনে আল্লাহ আর পরকালের ভয় আছে, সে নিশ্চয়ই এসব করবে না, নয় কি? যদি করে এবং তারপরও ইসলামের ভড়ং ধরে, সে নিশ্চয়ই মুনাফিক। আর মুনাফিক তো কাফিরে চেয়েও খারাপ, তাই না? তাহলে এদের দলকে আপনি কি করে ইসলামিক দল বলেন?
আপনার মাঝে যুক্তিবোধ প্রবল, সত্যকে চিনতে চান কষ্টিপাথরে, ড়ুজুন না সত্যিটাকে শুদ্ধ মনে, দেখবেন ঘেন্নাঘেনি্ননয়, ভালবাসা নিয়েই কতজন এগিয়ে আসে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ৩৭০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
comment by: শুভ বলেছেন: মুড়িওয়ালা, ভাই, আমার একটা ব্জ্বপাব্জ্বস্ট আপনি একটা মপ্পৃ্বব্জচ্ব্য কব্জ্বরছিব্জ্বলন- আমি বব্জ্বলছিলাম আপনার মপ্পৃ্বব্জচ্ব্য মুব্জ্বছ ব্জ্বফলা উচিৎ। ওই ব্জ্বপাব্জ্বস্টই আমি দুঃখ প্রকাশ কব্জ্বরছিলাম। যদি আপনি না ব্জ্বদব্জ্বখ থাব্জ্বকন, এ জন্য আবাব্জ্বরা লিখছি:
আসব্জ্বল আমি টিউব লাইটব্জ্বগাব্জ্বছর মানুষ ব্জ্বতা- জ্বলব্জ্বত একটু সময় লাব্জ্বগ। আমি আসব্জ্বল বুঝব্জ্বত পারি নি ব্জ্বয, আপনি মুড়ি না বিক্রি কব্জ্বর ভাব্জ্বলাবাসা বিক্রি কব্জ্বরন। আমার অনিব্জ ছাকব্জ্বত ভুব্জ্বলর জন্য আবাব্জ্বরা ক্ষমা প্রার্থণা করি।
২. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: মুড়িওয়ালা বলেছেন: হুমম....তেলাপোকা- নামেই যার পরিচয়, নতুন-পুরান কোনকিছুই তো তেলাপোকার নিরেট মাথায় ঢুকব না। প্রমাণ তো দিয়াই দিলেন।
৩. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: অতিথি বলেছেন: মুড়িওয়ালা...
বাড়ির সামনে আইসো... মুড়ি খাওনের সময় কথা কমু। প্রথম পোষ্টটাই করলা ফাও... সৃষ্টিশীল কিছু করনা... তোমার মুড়ির ঝুলিতে দ্যাখো... কত কিছু... ওখান থেকে কিছু ঝাড়ো... মজা পাইবো সবাই... পুরান কাহিনী.... ব্যক্তিগত রেসারেসি... টানা হেঁছড়া... আর ভাল্লাগে না... নতুন কিছু করো... নতুন কিছু...
৪. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: হিমু বলেছেন: মুড়িওয়ালা, ভালো লাগলো পোস্ট।
৫. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
comment by: :) বলেছেন: বাহ্ মুড়িওয়ালা....
৬. ৩০ শে মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
comment by: অতিথি বলেছেন: তীর্থকের 3 লক্ষ না 30 লক্ষ পোস্টে আস্তমেয়ে কিছু বক্তব্য রেখেছেন, যার ধারাবাহিকতায় মুড়িওয়ালা এই পোস্টটি করেছেন, আমি আমার বক্তব্য এখানে সেঁটে দিচ্ছি।

আমি আস্তমেয়ের কাছে ক্ষমাপ্রাথর্ী, কারণ তাঁর আরো কিছু বক্তব্য নিয়ে আমি তাঁর ভাষ্যমতে "হইচই" করবো।

এক. আস্তমেয়ে ইতিহাসের অনুরাগিনী। তিনি একপেশে বা "বায়াসড" ইতিহাস পাঠে আগ্রহী নন। শুধু তাই না, তিনি ইতিহাসের উপাদান চরিত্রগুলোর জুতো নিজের পায়ে গলিয়ে দেখতে চান, যাতে করে তাদের প্রতি বা তাদের বিপরীতে পক্ষপাতদোষ আরোপিত না হয়।

আমার প্রশ্ন. আস্তমেয়ে, একটু কি বাঙালিদের জুতো নিজের পায়ে গলাবেন, যারা চবি্বশ বছরের পাকিস্তানী শাসনে প্রায় কোন সুবিধাই ভোগ করতে পারেনি, একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পড়ে এক মিলিয়ন লোক মারা যাবার পর কোনরকম সাহায্য পায়নি নিজ দেশের সরকারের কাছ থেকে, আর সেই ঝড়ের এক বছরের মাথায় একটা ভয়ঙ্কর অন্যায় আক্রমণে হারিয়েছে প্রায় তিন মিলিয়ন মানুষ, খুইয়েছে সম্পত্তি, সম্ভ্রম? আপনি পাকিস্তানীদের প্রতি আনফেয়ার হতে চান না, তাদের প্রতি কারো ব্যক্তিগত বিদ্্বেষের যুক্তিযুক্ততা খুঁজে পান না, অথচ চট্টগ্রামের ফাঁপা উদাহরণ দিয়ে অবলীলায় বাংলাদেশের মুক্তিসংগ্রামকে "বিদ্রোহ" বলতে আপনার বাধে না?

দুই. আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপাদানগুলোকে প্রপাগান্ডা মনে করেন, এবং প্রপাগান্ডা আপনার পছন্দ নয় বলে আপনি সেগুলোকে গ্রহণ করেননি। সে স্বাধীনতা আপনার রয়েছে, আপনি বিকল্প নির্ভরযোগ্য কোন সূত্র থেকে ইতিহাসের উপাদান গ্রহণ করেছেন, আমরা জানতে আগ্রহী।

তিন. পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে 1971 সালে একটি নিরস্ত্র জাতির ওপর দেড়লক্ষ সশস্ত্র সৈন্যবাহিনী পাঠিয়ে আক্রমণ করে তিন মিলিয়ন মানুষ খুন করা, সম্পত্তি লুনঠন ও নষ্টের দায়ে। এর জন্য ক্ষমা চাইলে অসম্মান হবে, এই ভেবে আপনি বলছেন, একটা দেশ কখনোই তা চায় না। কে বলেছে আপনাকে চায় না? উইলি ব্রান্ডট চান নি? হাঁটু গেড়ে বসে পোল্যান্ডের কাছে টুপি খুলে ক্ষমা চেয়েছিলেন তিনি। জার্মানীর সম্মান তাতে কমেনি, বেড়েছে। আর ক্ষমা না চেয়ে পাকিস্তানের সম্মান কী এমন বৃদ্ধি পেয়েছে? গোটা পৃথিবী পাকিস্তানকে আকেটা বর্বর দেশ হিসেবে জানে। পৃথিবীতে বৃহত্তম মুসলিম হত্যাকারী জাতি হচ্ছে পাকিস্তানীরা, যদি আপনি জেনে না থাকেন জানাই।

চার. একজনের পাপ যখন আরেকজন বহন করে, সেই পাপের সাফাই গায়, তখন অবশ্যই সেই পাপের শাস্তি সে ভোগ করে। আপনি আইন পড়ে দেখুন, অপরাধে সক্রিয় সহযোগীর কী শাস্তি হয়। প্যাশন নিয়ে পড়ুন।

পাঁচ. আপনার ঘেন্নাঘেনি্ন খেলা মনে হয় ব্যাপারটাকে, আমাদের কাছেএটা নির্জলা ঘৃণা, খুনীদের প্রতি, খুনীদের সহযোগীদের প্রতি। এটা কোন খেলা না, এটা ঘৃণা, এবং আপনি এই ঘৃণায় কোন অর্থ খুঁজে না পেলেও কিছু আসে যায় না, ভুক্তভোগী আর তাদের উত্তরসূরীদের সংখ্যা কম না দেশে।

ছয়. সবশেষে বলি, আপনি চেষ্টা করেও স্বাধীনতা সংগ্রামের প্রতি আপনার মমত্ব প্রমাণ করতে পারছেন না, সম্ভবত আপনার কোন মমত্ব নেই বলে। পাকিস্তানীদের জন্য দরদ উথলে পড়ছে আপনার, আর আপনার ক্ষতিগ্রস্থ স্বজাতিকে অবলীলায় কথায় কথায় নীচু করছেন। কী নামে ডাকবো আপনাকে, আপনাদের ... আস্তমেয়ে?
৭. ৩০ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩
comment by: মাশীদ বলেছেন: কঠিন মুড়িওয়ালা ভাই! ঝাল মুড়ি বানানো চালিয়ে যান।
৮. ২৪ শে মে, ২০০৬ রাত ১:০৫
comment by: অতিথি বলেছেন: আজকেই পড়লাম লেখাটা। পড়ে প্রশ্ন দেখা দিলো মনে, তীর্থক গেলো কই?
৯. ২৪ শে মে, ২০০৬ রাত ১:০৫
comment by: অতিথি বলেছেন: আমি আগে দেখি নি পোস্টটা। সরি, এই ব্যপারে তর্কাতর্কির আগ্রহ হারিয়ে ফেলেছি... তবে আমাকে নিয়ে কষ্ট করে পোস্টটা করেছিলেন বলে ধন্যবাদ।

একাত্তরে যারা জীবন দিয়েছিলেন, দেশের জন্য মমতা নিয়ে যুদ্ধ করেছিলেন, যারা কাছের মানুষদের যুদ্ধে হারিয়েছিলেন, সবার আত্মত্যাগের প্রতি, আদর্শের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তারা সেদিন নি:স্বার্থ ভাবে কাজটা না করলে আজ যে স্বাধীন বাংলাদেশের নাগরিক হতাম না। তবে মুক্তিযুদ্ধ সম্পৃক্ত আবেগ অনুভূতি নিয়ে ব্যবসা করছেন এমন মানুষ কম নেই...
আমার দৃষ্টিভঙ্গি আমি বুঝাতে পারি নি, সেটা আমার ব্যর্থতা। একবার চেষ্টা করে অনেক বড় টাসকি খেয়ে হাল ছেড়ে দিয়েছি, আর করব না :)
শুভেচ্ছা রইল।
১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: পরশ পাথর বলেছেন: অনেক সুন্দর পুরানো পোস্ট
১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: মুকুল বলেছেন: অনেক সুন্দর পুরানো পোস্ট

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭০৪