মূর্তালা রামাতের কবিতা

২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৯

শেয়ার করুন:                   Facebook

বিপ্লবী যে প্রেমিক

দ্রব্যমূল্যের হলকায় তুমিও আকাশচুম্বী প্রেম
মাসিক যতোটা ভালোবাসা দিতে পারছি
পোষাচ্ছেনা তাতে,
মনের নাগালের বাইরে দিনদিন
লাফিয়ে যাচ্ছো আর
খবর হচ্ছো দৈনিক...

লোকে বলে হাওলাদারের গুণধর পূত্রের স্টকে তুমি আছো অফুরন্ত
গোপন তথ্যে প্রকাশ সিন্ডিকেটের যোগসাযশে নিকটবর্তী দেশে তুমি পাচার হচ্ছো হরদম, প্রেমমন্ত্রীর অবর্তমানে কতিপয় প্রভাবশালী উপদেষ্টা প্রেমাভ্যাস বদলাতে বলেছেন আর
স্বয়ং সেনাপ্রধান
প্রেমিকের পরিবর্তে ঘাতক হবার পরামর্শ দিয়েছেন!!

তবুও গুটিতক প্রেমাগ্ধ প্রেমিকের একজন আমি
তোমার কপোলের টিপে হৃদয়াস্ত্র ঠেকিয়ে
আকাশ জয়ের স্বপ্নে ফুলবাগানের মালী থেকে যাই.......

২৪/০৪/০৮
রামপুরা, ঢাকা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৬ টি মন্তব্য
  • ১৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২১
comment by: বৃত্তবন্দী বলেছেন: ওহ...জটিলস
২. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩২
comment by: কালপুরুষ বলেছেন: অপারবাস্তব!
৩. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৪
comment by: পুষ্প বলেছেন: অনেক ভাল হয়েছে।+

অনেকদিন আগে ক্লোসআপের আয়োজনে একটি কবিতার কম্পিটিশন হয়।বিষয় ছিল 'জীবনের স্বাদ'।সেখানে ফার্স্ট হয় যার কবিতা তার নাম ছিল মূর্তালা রামাত।অনেক ভাল লেগেছিল কবিতাটা তাই ডায়েরীতে লিখে রেখছিলাম।
আপনি কী সেই মূর্তালা রামাত?
৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০
comment by: মূর্তালা রামাত বলেছেন: অবাক হচ্ছি ! হ্যাঁ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।এবারের বইমেলায় আমার কবিতার বই কষ্টালজিয়া বেরিয়েছে। ওখানেও ওই কবিতাটা আছে। ওটা আমারও খুব পছন্দ।
৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: দ্বিধা বলেছেন: মিথ্যে বলছিনা, অনেকদিন পর একটা ভালো কবিতা পড়লাম..
দুর্দান্ত !!!
৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫
comment by: সব্যসাচী বলেছেন:
ভালো লাগলো।

 



 


একজন সাধারণ মানুষ
murtala31@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬২৩৬