আমার প্রিয় পোস্ট

আমি মুরুব্বি মানুষ, একটু সম্মান কইরা কথা কইয়েন!

কী যুগ পড়লো , চোরের হইছে বড়ো গলা (!)

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৩৬

শেয়ার করুন:                   Facebook

এক মহল্লায় কয়েকঘর মানুষ ছিল । মানুষ থাকলে সেইখানে দুষ্ট পুলাপানও থাকবে । তেমনই দুষ্ট পুলাপান সেইখানে রকে বইসা আড্ডা মারে । দিনের বেলায় কাজকর্ম থাকে তাই তাগো আড্ডার কাম বেশিরভাগ সময়েই হয় রাইতের বেলা । তখন তারা কোন ধাড়ি ছাগলের মাংস দিয়া পেটপুজা করে ।




সেই মহল্লায় এক তিনচাইরজন সুশীল ছিল । একজনের নাম খউশিক ।
সে এমুনই সুশীল যে মহল্লার বিচার সালিশে তারে পাওয়া যায় না , যখন মহল্লায় ঝামেলা বান্ধে তখন সে সেই ঝামেলারে অন্যখাতে নিবার জন্য নিজের ছাদে দাড়াইয়া উল্টাপাল্টা চিক্কুর দেয় ।
সেই সুশীলের আরো কিছু দুস্ত আছিল , ধরা যাক সেই সুশীলদের নাম "আহা" আর "ফাকী" ।

তিন সুশীলে মিইলা একবার ফন্দি করে মহল্লার মাইনষের ঘরের জানালা ভাইঙ্গা ঘরে ঘরে প্রবেশ কইরা মূল্যবান জিনিষ হাতাইয়া নিয়া সেইগুলা দিয়া দোকান দিবে ।

যেই ভাবা সেই কাজ । একে একে বহু বাড়িতে সিধঁ কাটে তারা । তারপর সেইগুলা নিয়া সাজাইয়া রাখে পাশের একটা মেলায় ।
এই দিকে হইছে কি ঐ যে মহল্লার দুষ্ট পুলাপানের কথা কইছিলাম , তারা তো সারারাত জাইগা থাকে , তারা শুরু করছে হাউকাউ । খাইছে , এ যে দেখি সুশীলরাও চুরিতে নাইমা গেছে গা ।

তাগো চিৎকার দেইখা পাবলিকেও চিৎকার করে । তখন ছোট সুশীলরা আইসা গালি দিয়া কয় , মহল্লার যতো বাড়িতে যতো সম্পদ আছে , সরকার চাইলে যেকোন সময় সেইগুলান বাজেয়াপ্ত করতে পারে । সরকার আমাদের কইয়া দিছে বাজেয়াপ্ত করতে তাই সেইগুলান বাজেয়াপ্ত করা হইছে , এই জন্য আলাদা কইরা ঘরের মালিকের অনুমতি নেই নাই ।

পুলাপানে কয় , ভোদাই পাইছ নি ? তুমরা তো সরকার না , তুমরা বাজেয়াপ্ত করার কে ? দেখি , সরকারের পারমিশন দেখাও , তারপর সরকারের একদিন কি আমগো একদিন ।

তখন বড়ো সুশীল দেখে এই তো বড়ো ঝামেলা বিষয় । সে তখন পাগলের ভুমিকায় অভিনয় করে । অবিরাম খিস্তিখেউড় দিয়া মহল্লারে অস্থির কইরা লায় । পাবলিকে কয় , ইশ এই বেচারার তো মানসিক ভারসাম্য নাই , এরে ছাইড়া দেও । সেই বড়ো সুশীল তখন "আর তোগো উঠানে আমু না " কইয়া নিজের ঘরে দরজা দিয়া গিয়া শুইয়া পড়ে ।

কিন্তু ঘটনা এখানেই শেষ না । বড়ো সুশীল শুইলে কি হবে , চুরির জন্য সিধঁকাটির খরচ দিছিল ছোট দুই সুশীল "ফাকী" আর "আহা" । তারা দেখে তাগো তো সিধকাটির খর্চাই উঠে না ।

তাগো তখন ভীষন রাগ হয় , তারা মনের দূ:খে সেই দুষ্ট পুলাপানের পেছনে লাগে । আইজ আইয়া "ফাকী" গাইল দেয় বান্দর কইয়া তো কাইল আইয়া "আহা" গাইল দেয় "লালু-ভুলু কুত্তা " কইয়া ।

পাবলিকে দেখে আর হাসে । সম্পত্তি পাহারা দিবার কুত্তা হইতে পারলেও মন্দ না , তবু তো চোরের হাত থাইকা সম্পদ রক্ষা করা যায় ।

"ফাকী" আর "আহা" র চিৎকার শুইনা এক মুরুব্বি মাইনষে মহল্লার পুলাপানগো কয় -তোরা দেখলি তো , মুরুব্বির কথাই সত্য হইছে । আগে ছিল চোরের মায়ের বড়ো গলা , এখন চোরেরা নিজেরাই বড়ো গলায় কথা কওয়া শিইখা গেছে ।

 

 

  • ২০ টি মন্তব্য
  • ৩৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
comment by: পেইজ থ্রি বলেছেন: + দিলাম।
২. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: হাসিব বলেছেন: কুপা শামসু কুপা ..
৩. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪৫
comment by: অমিত বলেছেন: ফাটাইসে
৪. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: অমিত বলেছেন: হাসিব ভাই, লুকজন তো দুইদিন পর বলা শুরু করবে যে আরিল আপনারে আর আমারে পয়সা দেয়। দিন নাই, রাত নাই...
৫. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: সাদিক তাল বলেছেন: 100+
৬. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: সাদিক তাল বলেছেন: এই যুদ্ধ আমি হাসিব আফনে আর পেজ থ্রি বাকিরা কই.. ডাকেন.. দেইখ্যা যাক কার বড় গলা... আমাগো গলা কম কিসে ... ভাইসকল আসেন ..
৭. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪
comment by: হাসিব বলেছেন: আমি আর কি করলাম সাদেক ?
৮. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: মুরুব্বি বলেছেন: সাদিক , তুমার কতার তাল পাইনা । তুমি একটু ঝাইড়া কাশো ভাইডি ।
৯. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: বামনী তুলাগাছ বলেছেন: হক কথা
১০. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: সাদিক তাল বলেছেন: এই বই কয়জনের লেখ্যা আছে কন?? এইডা কেমনে সামেহায়্যারের সংকলন হইল ?? যেকয়টা লিখা আছে সেগুলোনের কোন অনুমতিও নাই...এই বই চলব না...এইটা বেচন বন্ধ করনের আন্দোলন চলব.. বাকি ব্লগড়াররা কই??
১১. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: নগর বাউল বলেছেন: + দিলাম।
১২. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: বিগব্যাং বলেছেন: সব চরিত্র তো চেনা চেনা লাগে...
১৩. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: জেনারেল বলেছেন: কুপাইছে মুরুব্বি!!!!!!!!!
১৪. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: স্করপিয়ন্স বলেছেন:
+p~
১৫. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:২০
comment by: ফেলুদা বলেছেন: আগে ছিল চোরের মায়ের বড়ো গলা , এখন চোরেরা নিজেরাই বড়ো গলায় কথা কওয়া শিইখা গেছে
১৬. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: মামু বলেছেন: সেই মহল্লায় এক তিনচাইরজন সুশীল ছিল । একজনের নাম খউশিক ।
সে এমুনই সুশীল যে মহল্লার বিচার সালিশে তারে পাওয়া যায় না , যখন মহল্লায় ঝামেলা বান্ধে তখন সে সেই ঝামেলারে অন্যখাতে নিবার জন্য নিজের ছাদে দাড়াইয়া উল্টাপাল্টা চিক্কুর দেয় ।



--------------------------------------------------------------------------------
আলোচ্যা অংশটুকু বিখ্যাত পুস্তিকা "আপারবাস্তব২" এ সমালোচনা মূলক পুষ্ট তেকে নেয়া হয়েচে, একানে লিকক বুজাতে চেয়েচেন...................................................................................................................................................................................................................................
১৭. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: মুরুব্বির কথাই সত্য হইছে ................ হাচাই কইছেন, এক্কেরে হক কথা।
১৮. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
comment by: মুকুল বলেছেন: হু ম ম
১৯. ০১ লা মার্চ, ২০০৮ রাত ১১:৫২
comment by: রাশেদ বলেছেন: হুমম...
২০. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৮
comment by: নিহন বলেছেন: হুম ম...

 



 


আমি ঠোঁটকাটা মানুষ। যা সত্যি, তাই বলি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৩২৮