বঙ্গবন্ধু, প্রিয় কবি আমার
যা তোমার জিহ্বা থেকে উচ্চারিত হতো; বঙ্গবন্ধু, প্রিয় কবি আমার।
ইথারে ইথারে ভেসে ভেসে-
সবুজের সাথে খেলা করে,
তরঙ্গের দোলায় দোল খেয়ে-
আছড়ে পড়ছে কোন নদীর তীরে অথবা সাগরের মোহনায়; কিংবা জেলেদের মাছ ধরা নৌকোয়...।
আর যদি একটা গুলি চলে....
প্রতিরোধের আগুনে উচ্চারিত এমন কবিতা তো স্থির থাকেনা কখনো।।
জেলেদের নৌকো থেকে উঠে আসে মাছেদের রূপোলী শরীরে-
কবিতার তাল-লয় ছুটে চলে মাছ থেকে মনুষ্য দেহে, প্রতিটি রক্ত কণিকায়।
শৈল্পিক স্পন্দনে-
সৃষ্টির উন্মাদনায়-
শাব্দিক চেতনায়-
সৃষ্টি হতে থাকে সহস্র সংগীত কবিতা; বঙ্গবন্ধু, প্রিয় কবি আমার।
তোমার উচ্চারিত কবিতার প্রতিধ্বণি এখন
শহীদ মিনারের পাদদেশে-
পতাকার পতপত শব্দে-
প্রজাপতির বিচরণে-
কলি থেকে পুষ্পের যৌবনে-
সবুজের শ্যামলিমায়, মাটি থেকে মানুষে-
কৃষকের ফসল তোলার মনোরম দৃশ্যে,
শ্রমিকের দাবীতে, শ্লোগানে-
বৈঠার তালে তালে, মাঝিদের ভাটিয়ালী গানে,
বৈশাখী মেলায়, কিশোরের রঙিন স্বপ্নে,
কিশোরীর স্কুল থেকে বাড়ি ফেরা, বৃষ্টিতে ভেজা নান্দনিক অবয়বে,
তরুণের আড্ডায়, উল্লাসে-
যুবতীর চুলের মউ মউ গন্ধে-
যুবকের হই-হুল্লোর আর প্রতীক্ষার প্রহরে-
মায়ের মমতায়, বাবার প্রার্থনায়;
সর্বত্রই তোমার কবিতার প্রতিধ্বণি বেজে ওঠে; বঙ্গবন্ধু, প্রিয় কবি আমার।
চারদিকে উচ্চারিত তোমার কবিতার শব্দে
কেঁপেকেঁপে ওঠে ঘাতকের দল; ভয়ে, লজ্জায়।
আর কেবলই সাহসী হয়ে ওঠে তোমার কবিতা-প্রেমীরা-
ক্ষোভে, ঘৃণায় আর প্রতিবাদে;
সৃষ্টি হয়ে যায় সহস্র সুন্দর কবিতা; বঙ্গবন্ধু, প্রিয় কবি আমার।।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।