জীবনানন্দ তাঁর 'বনলতা সেন' কবিতায় বলেছিলেন: 'হাজার বছর ধ'রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে'। রূপক অর্থে বলা তাঁর এই প্রবাদপ্রতিম কথাটি যেন আসলেই সত্যি। তা নইলে মৃত্যুর ৫০ বছর পরও তাঁর নিত্যনতুন কবিতা,উপন্যাস, গদ্য আবিষ্কৃত আর প্রকাশিত হতো না। কয়েকশো বছর পর হয়তো তাঁর ট্রেনযাত্রার সময় হারিয়ে যাওয়া কবিতাগুলোও পাওয়া যাবে; আর এভাবেই তিনি হাজার বছর ধ'রে পৃথিবীর পথে হাঁটতে থাকবেন একেবারে আনকোরা নতুন চেহারা নিয়ে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক 'আজকাল'এর গত পূজা সংখ্যায় ভূমেন্দ্র গুহ হাজির করেছেন জীবনানন্দের আটটি নতুন কবিতা। সেখান থেকে একটি আপনাদের জন্য পেশ করা হলো।
---
'হীরকের তরবার'
যে কোন্ শাদা হংসহংসীদের দেখি স্বপ্নে-চারিদিকে অন্ধকার ঘর
রুপালি গরিমা তার যেন হীরকের তরবার--ঘুমের ভিতর;
যতোদূর চোখ যায় মুখের ছায়ার মতো নদী যেন
মুখের ছায়ার মতো যেন অরণ্যেরা
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা
শান্ত সব; শান্তি নেই; তবুও ব্যথার কথা যেন অবান্তর
কবেকার জীবনের এইসব নীল প্রতিচ্ছবির ভিতর।
-----
(হীরকের তরবার' নামটি 'আবদুল মান্নান সৈয়দ'এর দেওয়া। সূত্র:অন্যদিন।)
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।