আমার প্রিয় পোস্ট

ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র‌্যান্ডাল জারেল

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা

১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:০৯

শেয়ারঃ
0 0 0

আজ ১৫ অগাস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী। প্রতিটা দেশপ্রেমিক মানুষের জন্যে আজ শোকের দিন, আজ শোকদিবস! ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে খোন্দকার মুশতাক, কর্নেল ফারুক, মেজর ডালিম, মেজর ফারুক, মেজর রসিদ,মেজর বজলুল হুদা গং। অবুঝ শিশু রাসেলও রেহাই পায়নি এই বেজন্মা খুনিদের হাত থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ঘাতকের বুলেট কেড়ে নেয় তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণির জীবন। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলকেও প্রাণ দিতে হয়। এছাড়া আরও বাইশ জন মানুষকে সেদিন হত্যা করে ঘাতকচক্র।
বত্রিশ বছর পেরিয়ে গেছে, খুনিরা বহাল তবিয়তে বেঁচে আছে আজো। রাজা যায় রাজা আসে, খুনিদের কিছুই হয় না। জাতির জনকের কুসন্তান শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন, কিন্তু পাঁচ বছরেও বিচারকার্য সমাধা হয় নি।
প্রতি বছর পনেরো অগাস্ট আসে,
ক্ষোভে আমাদের বুক ফেটে যায়,
জলে আমাদের চোখ ভেসে যায়...
আমরা কাঁদি...
সকাতরে..
সকলে..
অক্ষম,অথর্ব আমরা, আমাদের ক্ষমা কোরো পিতা...




 

প্রকাশ করা হয়েছে: শ্রদ্ধাঞ্জলি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:২৫
মহা পাজি বলেছেন: "এই বাংলার শ্যামল প্রান্তর, আকাশ বাতাস নদী ডাকিছে তোমায় বঙ্গবন্ধু, আবার আসিতে যদি!"
২. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:২৮
রুবেল শাহ বলেছেন: তোমার লাগি কাদিতেছে বাংলার পদ্মা মেঘনা যমুনা--
হে শেখ মুজিবুর রহমান।
৩. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৩২
জ্বিনের বাদশা বলেছেন: "আমাদের ক্ষমা কোরো পিতা" বলে যাতে বিচারের আশা ছেড়ে না দেই
৪. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৩
মোসতাকিম রাহী বলেছেন: মোটেও না, বিচার হবেই। সরকার না করলে আমাদেরই তা করতে হবে...
৫. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৬
জায়দান বলেছেন: শেখ হাসিনা কুসন্তান কেন?
৬. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০১
মোসতাকিম রাহী বলেছেন: জায়দান, শেখ হাসিনা কুসন্তান কেন সেটা ব্যাখ্যার প্রয়োজন আছে কি?
৭. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৫
জায়দান বলেছেন: আছে বলেই জিজ্ঞেস করেছি। ব্যাখ্যা করুন।
৮. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৫
মোসতাকিম রাহী বলেছেন: মহাপাজি, রুবেল শাহ,জ্বিনের বাদশা, জায়দান, ধন্যবাদ।
৯. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৭
মোসতাকিম রাহী বলেছেন: নিজের শাসনামলে কী করেছেন, দেখেন নি? ক্ষমতার বাইরে থাকা অবস্থায় কী করেছেন দেখেন নি?
আজ শোকদিবসে হাসিনার কথা বলে মেজাজ খারাপ করতে চাই না...
ধন্যবাদ আপনাকে।
১০. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৯
জায়দান বলেছেন: না ভাই। দেখি নাই। আপনি যেহেতু কুসন্তান বলেছেন, সেহেতু দেখার দায়িত্বটাও আপনার। আমাদেরকে ডিটেলসে জানান কেন কুসন্তান।
১১. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৬
মোসতাকিম রাহী বলেছেন: না দেখলে ঘুমান। আজ শোকদিবসে হাসিনা চর্চা করবো না।
১২. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৭
জায়দান বলেছেন: তাহলে কুসন্তান শব্দটি কেটে দিন।
১৩. ১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪৮
আহমেদ ফারুক বলেছেন: এ বছরের সেরা পোস্ট। কারো কোন সন্দেহ?
১৫. ১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৯
রাশেদ বলেছেন: অক্ষম,অথর্ব আমরা, আমাদের ক্ষমা কোরো পিতা...তোমার হত্যার বিচার না করার জন্য।
১৬. ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
"বাংলাভাষী" বলেছেন: বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করা হোক। জাতির জনক এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা।
১৭. ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
ভাস্কর চৌধুরী বলেছেন: পিতার প্রতি জাতির শ্রদ্ধা....।
১৮. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৮:০৭
সারওয়ারচৌধুরী বলেছেন: মোসতাকিম, বঙ্গবন্ধুর জন্য কান্না পায়! আফসুস হয় এতো বড় মানের একটি মানুষের নৃশংস পরিণতির কথা ভেবে।
ঘাতকদের বিচার হওয়া উচিত।
তবে বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত এবং অনুসারীরাই এই কাজটি করতে দিচ্ছে না। পেছনের ৩৬ বছরের ইতিহাসে তার প্রমাণ আছে।
১৯. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৭
মন ভাল না বলেছেন: মোসতাকীম রাহী ভাই , আপনি আমাকে ফ্রেডরিখ ফোরসাইথের গুলা খালি মেইল করেন...
পৎধংযহনঁৎহথসধী@ুধযড়ড়.পড়স
সিডনী শেলডনের সবগুলা আমি পাইছি পরশু
আর নুমার কাহিনী মাসুদ রানারই বেশী ভাল লাগে..
কাজী আনোয়ার হোসেন তো বস
পোস্টটা খুব ভাল লাগল
২০. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৯
মন ভাল না বলেছেন:
২২. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৭
অরণ্য আনাম বলেছেন: বরি বাবু যে এই পিতার জন্যই গানটি লিখে গেছেন
১৩ ই মে, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ,আনাম। পেছনের একটি পোস্ট খুঁজে,পড়ে, মন্তব্য করার জন্যে।

২৩. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বত্রিশ বছর পেরিয়ে গেছে, খুনিরা বহাল তবিয়তে বেঁচে আছে আজো। রাজা যায় রাজা আসে, খুনিদের কিছুই হয় না।

রাশেদ বলেছেন: অক্ষম, অথর্ব আমরা, আমাদের ক্ষমা কোরো পিতা...তোমার হত্যার বিচার না করার জন্য।

:(
১৩ ই মে, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ,প্রত্যু!

২৪. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:৪৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বস, আপনে কই হাপিস (হাপিস মানে পুরা হাপিস!) হইয়া যান, একটু কইবেন ?
২৫. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:৫১
মোসতাকিম রাহী বলেছেন: শিপন বদ্দা, স্রেফ মেশিন হয়ে গেছি!

 

মোট সময় লেগেছে ০.৯৪২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব--
কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু
এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬
সমস্ত কিছু ছিন্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ