আমার প্রিয় পোস্ট

অবহেলা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯

শেয়ার করুন:                   Facebook

পার অবধি উপচে উঠছে কর্ণফুলির জল
ঢেউয়ের ধাক্কায় আরো একটু ক্ষয়ে গেলো
ঘাটের পাথরগুলো!
এখন সন্ধ্যা -জোয়ারের সময়,
আজ তুমি ঢেউ গুনতে আসো নি!

গত একঘন্টায় চারজন যাত্রীকে না করেছে মনুমাঝি
আজ সে ওপারে যাবে না!
অবহেলায় কবির কিছু যায় আসে না, কবি অভ্যস্ত
তার কোনো ক্ষতি নেই;
ক্ষতি শুধু মনুদাশের:
আজ তার বউ রুষ্ট হবে!

 

 

  • ৫৬ টি মন্তব্য
  • ৪৬৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
comment by: শাপলা বলেছেন: ওয়াও!!
মোসতাকিম বোন, আমি কর্ণফুলী পারের মেয়ে।
হা হা হা হা হা হা
২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
comment by: বিজ্ঞ পোকা বলেছেন: বাস্তুচক্র কল্পনায় আসিতেছে। তবে, বাস্তুচক্র বাচাইতে আপনি অণ্য ব্যাবস্থা গ্রহণ করিতে পারেন।
৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০০
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: ওরে ও সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা """""" সাম্পান'ত গরি একবার চরনদ্বীপ গেইলাম,,,,,,, ১০০/২০
৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: মোসতাকিম রাহী বলেছেন: না জনাব, আপনি সুরমা পারের! কবিতা পড়ার জন্যে ধন্যবাদ। ভালো থাকুন এবং কাব্যচর্চা চালিয়ে যান।
৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: যীশূ বলেছেন: ভালো।
৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: মোসতাকিম রাহী বলেছেন: বিজ্ঞপোকা, ধন্যবাদ। দেখি চেষ্টা করে!
শারফুদ্দীন বদ্দা, আপনার খালার বাড়ির পাশেই তো কর্ণফুলি। চরণদ্বীপ জায়গাটা চমৎকার!
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ, যীশূ।
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮
comment by: মানুষ বলেছেন: অবহেলায় কবির কিছু যায় আসে না, কবি অভ্যস্ত
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
comment by: মোসতাকিম রাহী বলেছেন: হ্যাঁ মানুষ, কবি অভ্যস্ত!
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
comment by: দ্বিধা বলেছেন: "অবহেলায় কবির কিছু যায় আসে না, কবি অভ্যস্ত"
দারুন !!!
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১০
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ, দ্বিধা। নামটা দ্বিধা কেনরে ভাই?
১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
comment by: নীলাঞ্জনা বলেছেন: মোসতাকিম রাহী:চমতকারের উপর অসাধারণ!!!

৫ না দিয়ে যাওয়া যাচ্ছে না!
১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: নীলাঞ্জনা বলেছেন: বার কিন্ত আর ভুল করিনি। আগেই ৫ দিয়ে নিয়েছিলাম।
১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
comment by: মোসতাকিম রাহী বলেছেন: আমাদের 'নীল' লক্ষ্মী মেয়ে!
ধন্যবাদ।
১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: নীলাঞ্জনা বলেছেন:
১৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৯
comment by: বইপাগল বলেছেন: আমার মতো মানুষ কি মন্তব্য করবে? শুধু ৫ দিয়ে গেলাম ...
আজ আমি মন্তব্য করতে আসি নি!
(অনুকরণঃ "আজ তুমি ঢেউ গুনতে আসো নি!")
১৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: বাবা রে বাবা সবার আগেই শাপলা!!!!

'অবহেলায় কবির কিছু যায় আসে না, কবি অভ্যস্ত'

তবুও তো অবহেলা কবিকে কষ্ট দেয়।
১৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৬
comment by: কিন্তু কি বলেছেন: কবির জন্য শরাবে তহুরা
১৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: কিন্তুকিউদ্দিন
ওইটা শুধু তোমার রাইসুর জন্য।
২০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০২
comment by: মোসতাকিম রাহী বলেছেন: বইপাগল, ধন্যবাদ!
সারওয়ার ভাই, "তবুওতো অবহেলা কবিকে কষ্ট দেয়!" --কথা সত্য
কিন্তু কি, জনাব, ওটা বেহেশতে গেলেই পান করবো! যদি যেতে পারি আর কি!
২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৪
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: চমত্তকার বললে কম বলা হয় ।

কর্ণফুলীর সন্ধ্যার রূপ একবার হলেও সব মানুষের দেখা উচিত ।

পাঁউচ্চচচচচচচা.....!
২২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,শিপন। খুব অনিয়মিত হয়ে পড়েছেন আপনি ব্লগে..
২৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: "অনন্য"
২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৪
comment by: মানবী বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ মোসতাকিম রাহী।

২৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
comment by: এরশাদ বাদশা বলেছেন: @''বইপাগল, আজ আমি মন্তব্য করতে আসিনি''
না বলেও অনেক কিছু বলে গেলেন, সেই রকম আমিও...৫
২৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০১
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ভাস্করদা, ধন্যবাদ!
মানবী, ধন্যবাদ!!
বাদশা, (ক্লোজআপহাসি)....
২৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০২
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: আপনি কই ভাইয়া ????
২৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৭
comment by: মোসতাকিম রাহী বলেছেন: এতোক্ষণ আরেকজনের ব্লগে ব্যস্ত ছিলাম। সরি...
কেমন আছেন আপনি?
২৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
comment by: সোনার বাংলা বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই।
সে অবহেলায় অভ্যস্ত কবির জন্য>৫
৩০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৩৪
comment by: সাব্বির বলেছেন: মনু মাঝির নৌকা থেকে একবার চট্টগ্রাম শহর কে দেখেছিলাম....এক নতুন চট্টগ্রাম।শহরের এত কাছে নদী....

কবিতা খুব একটা পড়া হয় না।মনু মাঝির কি বউ এর হাতে পিটা খাওয়া লাগবে???
৩১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৪
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ, সোনার বাংলা!
সাব্বির, চিন্তা করবেন না, মনুদাশ সেয়ানা মানুষ, ঠিকই ম্যানেজ করে নিতে পারবেন.....(ক্লোজআপহাসি)
৩২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: শাপলা বলেছেন: রাহী ভাই নতুন লেখা নাই কেননননননননন?
৩৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৯
comment by: সুমি বলেছেন: কলেজ থেকে ফিরেছি---
দুপর ২টার দিকে---
এসে ফ্রেশ হয়ে দাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম---
একটু আগে ( রিয়াদে এখন সময় - ৫/২২ মিঃ )ফোন পেলাম রুবেল ভাইয়ার--- ( আমার ফুফাতো ভাই আমার অনুরোধে নিক নিয়েছ কিন্তু লিখে না )
সুমি--- ব্লগে থেকে বিদায় নিলি--
তো আজ প্রথম কলেজ কেমন লাগলো--
বললাম ভাল ---
সুমি ---
সময় পেলে ব্লগে আসিস আর এই লেখা গুলো দেখবি--- তাই একটু ঘুরে গেলাম--


শিশির ঝরার দিন / সাইমুম
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে / আলী,
অবহেলা / মোসতাকিম রাহী

রাহী ভাই লেখা টা আসলে ভাল হয়েছ--- এমনিতেই আপনি ভাল লেখন--


৩৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪২
comment by: রিজভী বলেছেন: ৫ দিলাম।
৩৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৫
comment by: মোসতাকিম রাহী বলেছেন: সুমি, মন্তব্য এবং রেটিঙের জন্যে ধন্যবাদ। আপনার সর্বশেষ পোস্টটি এবং এই মন্তব্যটা পড়ে আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ, মন ভালো নেই আপনার! অবশ্য প্রবাস জীবনটাই সতত নীরস একটা জীবন--কোনো কারণ ছাড়াই বিষণ্ণতা ছেঁকে ধরে যখন-তখন। দেশে ফেলে আসা বন্ধুদের স্মৃতি, কখনো কখনো তাদের উদাসীনতা মন খারাপ করে দেয়। এর সব কিছুই সাময়িক, দেখবেন পড়াশোনায় নিজেকে পুরোপুরি ঢেলে দিলেই মন ভালো হয়ে যাবে। জীবনটা তো মাত্র শুরু, ওটাকে গড়েপিটে নেওয়ার এখনইতো সময়।
কলেজ শুরু হয়েছে, পড়াশোনায় অবশ্যই নিজেকে ঢেলে দেবেন এবং সেই সাথে এই ব্লগ পরিবারে আমরা যারা ভাইবোন আছি তাদের আঙিনাতেও মাঝেমাঝে ঢুঁ মেরে যাবেন আর নতুন পোস্ট দিয়ে নিজের অস্তিত্ত্ব জানান দেবেন।
আমরা কেউ এখানে অলস সময় কাটাতে আসি না। আগে জীবন যাপনের রসদ যোগাড় করি, কাজ শেষ করে তারপর আসি জালে জড়াতে, নিজের দেশের-ভাষার মানুষের মায়ার-মমতার-ভালোবাসার ভার্চুয়াল জালে জড়াতে।
তেমনি আপনিও আসবেন পড়াশোনা এবং কাজের ফাঁকে ফাঁকে। ভালো এবং সুন্দর থাকুন,সবসময়!!
৩৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২১
comment by: মোসতাকিম রাহী বলেছেন: শাপলা, ধন্যবাদ আপনাকে। মানসিক অবস্থা আসলে খুব একটা সুবিধের না। কিছু কিছু সময় আসে যখন মনন-টনন-সৃজনশীল কাজকর্ম-সাহিত্যচর্চা সবকিছুই পানসে মনে হয়! লিখবো...রক্তের ভেতর এই নেশা লালন করে আসছি ছোটোবেলা থেকে। না লিখে উপায় নেই!
রিজভী, ধন্যবাদ ভাই।
৩৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
comment by: অভিক শাওন বলেছেন: একটা ভুল অাছে।ছারোয়ার চৌঃ কে উতসর্গীত হয়
নাই।
৩৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
comment by: মোসতাকিম রাহী বলেছেন: অভিক শাওন, ভাইরে... আপনি সারওয়ার চৌধুরীর ওপর এতো ক্ষ্যাপা কেন?
ব্লগে আসার পর থেকে দেখছি আপনি শুধু আক্রমণ করে যাচ্ছেন প্রায় সবাইকে। কারণটা কী? মানসিক অশান্তি? বউ কথা শোনে না?
ভালো থাকুন...
৩৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
comment by: অভিক শাওন বলেছেন: বউ কথা না শুনলে কি অাপনি মানুষকে অাক্রমন করেন?নতুন তত্ব!
অামার সামান্য মত প্রকাশ এর মধ্যে এত নেতি খুজেন কেন?
ব্যক্তিগত ভাবে অামি কারো উপর ক্ষ্যাপা নই।অাপনাদের কে চিনি ো না।শুধু কারো কারো লেখার সাথে পরিচয় অাছে।যদি ো অাপনারা নিজেদের কে শার্লক হোমস ভাবছেন।
অাসলে অামি অামার মতামত এভাবেই বলতে পছন্দ করি।অামার বিশ্বাস এতে কারো অধিকার
রহিত হয় না।
ব্লগটাকে ব্যক্তিগত ড্রইংরুম ভাবা ঠিক না।যে শুধু প্রশংসার ফুল ঝরবে।একটু ভাবুন।দেখবেন সমালোচনা ো ভালো লাগবে।
৪০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২০
comment by: মোসতাকিম রাহী বলেছেন: অভিক, সমালোচনা গ্রহণ করার মানসিকতা আমার আছে, আমি চাই পাঠক সমালোচনা করুন, কারণ সমালোচনা মানুষকে শুদ্ধ হতে সাহায্য করে। আপনি আমার লেখার সমালোচনা করলে আমি খুশিই হতাম, কিন্তু আপনি তা করেন নি। ব্লগে ঢুকেই আপনি লেখা সম্পর্কে কোনো মন্তব্য না করে বললেন, সাচৌকে লেখাটি উৎসর্গ করা হয় নি! আমি আমার লেখা কাকে উৎসর্গ করবো সেটা তো আমার ব্যাপার,তাইনা?
আর নিজেকে আমি মোটেও শার্লক হোমস ভাবি না। শার্লক হোমস, এরকুল পোয়ারো, ফেলুদা এঁরা ব্যাকডেটেড, এঁদের এখন 'বেইল' নাই। নিজেকে আমি 'এমআরনাইন' মনে করি! এই 'এমআরনাইন' কে সেটা জানার জন্যে আপনাকে সাবালক হতে হবে!
ভালো এবং সুন্দর থাকুন!
৪১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
comment by: চতুরভূজ বলেছেন: সবাইতো সব বলে গেল। আমি ৫ দিয়ে চলে যাই।
৪২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,চতুরভূজ!
৪৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
comment by: অভিক শাওন বলেছেন: *জী জী,পুরনো চালেই ভাত বাড়ে।
*বালক,নাবালক,সাবালক-এই তিনের তফাত,গুন,নির্গুন নিয়ে দিন না একখান লেকচার ঝেরে।অামরা একটু বুঝি-কোথা থেকে কি কাট টু পেস্ট করে কিভাবে সাবালক হতে হয়।
*যাকে খুশি তাকে উতসর্গ করবেন-তাতে অামার কি?অাসলেই অামার কি?অামার শুধু এইটুকুই-তৈলায়ন ো মুলায়ন কে মুল্যায়ন যেন বলা না হয়।
৪৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
comment by: আহমেদুর রশীদ বলেছেন: অামি কি অাসতে পারি?
কবিতাটা দারুন হচ্ছিল।শেষটুকু রিরাইট করুন না।
৪৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
comment by: মোসতাকিম রাহী বলেছেন: স্বাগতম,টুটুল ভাই!!
আমার এইসব ছাইপাশকে কবিতা বলা যায় না! শেষটা কী রকম হলে ভালো হয়, পরামর্শ দিন না! আপনি তো কবিতার নির্মাতা,সুন্দরের কারিগর! আপনার পরামর্শ মহামূল্যবান, নিঃসন্দেহে!! ধন্যবাদ আপনাকে।
৪৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
comment by: মোসতাকিম রাহী বলেছেন: অভিক, লেখা সম্পর্কে সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন,অভিযোগ করুন, সানন্দে মেনে নেবো। আর কোথা থেকে কী কী কাটপেস্ট করে নিজের নামে চালালাম, সেটাও একটু জানান। ভালো থাকুন!
৪৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: নিজেকেই অবহেলা।
৪৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১২
comment by: মোসতাকিম রাহী বলেছেন: হ্যাঁ মৃন্ময়, নিজেকেই!
ধন্যবাদ।
৪৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: সবাই মিলা আরেকটু ঠেলা দেন, মানে খেয়াল কইরা রেটিং ৫ দাগান, আর দু'একটা ৫ পড়লেই টপরেটেড হবে। হতে দিন।
৫০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: দেবদারু বলেছেন: @ মোসতাকিম রাহী ভাই, এত দারুন কবিতা-টা দেরিতে পড়লাম বলে আফসোস হচ্ছে ..... যাহোক.. ৫ এর চাইতে বেশি কিছু থাকলো।
৫১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৬
comment by: অভিক শাওন বলেছেন: অাক্কেলমন্দ কে লিয়ে ইশারাই কাফি-----এর পরে যেনো কি?
৫২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
comment by: মোসতাকিম রাহী বলেছেন: দেবদারু,ধন্যবাদ! দেরিতে হলেও পড়েছেন, এটাই পাওয়া...
৫৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৪
comment by: আনীলা বলেছেন: দারুন তো...
মাঝির জন্য িচন্তা হচ্ছে...
কবির জন্য দুঃখ।
৫৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৬
comment by: রাশেদ বলেছেন: জটিল।

৫৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৪
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,রাশেদ!
৫৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৯
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,আনীলা।
কবির জন্যে চিন্তা করবেন না, কবির চামড়া খুব মোটা!

 



 


যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব--
কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু
এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬
সমস্ত কিছু ছিন্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪৫৩৮