আমার প্রিয় পোস্ট

ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র‌্যান্ডাল জারেল

একটি অকবিতা

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৯

শেয়ারঃ
0 0 0

পরস্পর
====

পুরুষ:
তোমার ছিলাম, তোমারই আছি, আদি থেকে অন্ত
গ্রীষ্ম–বর্ষা–শরত–হেমন্ত্–শীত আর বসন্ত!
গোলাপ–বেলি–স্বর্ণচাঁপা, তুমি রজনীগন্ধা
তোমার ঘ্রাণে পাগল আমি, সকাল–দুপুর–সন্ধ্যা!

নারী:
এতো বেশি ভালোবেসো না আমায়
এতো বেশি টেনো না কাছে:
ভয় জাগে মনে, তোমার প্রেমের বানে
খড়ের মতো আমি ভেসে যাই পাছে!

 

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৪
সারওয়ারচৌধুরী বলেছেন: আবার ভালোবাসার সাধ জাগে.......
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: বদ্দা, অনেকদিন পরে !!! সেইরকম... ৫
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৮
মোসতাকিম রাহী বলেছেন: সারওয়ার ভাই, কাকতালীয়ভাবে একই সময়ে দু'জনের পোস্ট। ধন্যবাদ!
শারফুদ্দীন বদ্দা, মনমেজাজ ভালো নেই রে ভাই, তাই অনিয়মিত। ধন্যবাদ।
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০২
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ, ত্রিলোরা।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪৫
ছায়ার আলো বলেছেন: "ভয় জাগে মনে, তোমার প্রেমের বানে
খড়ের মতো আমি ভেসে যাই পাছে!"

এই লাইন দুটো বেশি ভাল লেগেছে।
৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
সোনার বাংলা বলেছেন: কাশফিয়া,
তোমার ঘ্রাণে পাগল আমি, সকাল
১০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৬
মোসতাকিম রাহী বলেছেন: ছায়ার আলো,বইপাগল,তানভীর, ধন্যবাদ!
সোনার বাংলা, কাশফিয়া কে জনাব? যেই হোন, তাঁর ঘ্রাণ সবসময় আপনাকে পাগল করুক, এই প্রার্থনা!
ধন্যবাদ!
১১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মোসতাকিম রাহী ভাই> আমাকে অনিয়মিত বলছিলেন, এখন দেখি আপনি আরো বেশী অনিয়মিত হয়ে যাচ্ছেন ।
প্রতিদিন আপনার ব্লগে ঢুঁ মেরেছি, নতুন কিছুর আশায় ।
মানসিকভাবে বিপর্যস্ত আছেন মনে হচ্ছে । ভাল থাকবেন ।
১২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৩
মোসতাকিম রাহী বলেছেন: শিপন, হ্যাঁ, মানসিক অবস্থা সুবিধের না। ধন্যবাদ আপনার শুভ কামনার জন্যে। ভালো এবং সুন্দর থাকুন!
১৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
মানবী বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ মোসতাকিম রাহী।

১৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,মানবী।
১৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮
ভাস্কর চৌধুরী বলেছেন: মন ছুয়ে যাওয়া কবিতা।
বড্ড ভালো হয়েছে রাহী ভাই।
৫+৫
১৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ, ভাস্করদা।
অনেকদিন পর পেলাম আপনাকে, অবশ্য আমি নিজেই অনিয়মিত ব্লগে। মেইল পেয়েছিলেন?
১৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
আহমেদুর রশীদ বলেছেন: যদি কিছু মনে না করেন,কাছে র সাথে পাছে র অন্তমিলটা যুতসই লাগছে না।অার নারী তে দুএক জায়গায় তাল কেটে গেছে।রিরাইট করলে ঠিক হয়ে যাবে।
*রেটিং এর ব্যাপারটা কি?এতে কি হয়?
২০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
মোসতাকিম রাহী বলেছেন: বস্, জানি আপনি ক্ষেপে যাচ্ছেন! এটা নাদানকালে লেখা, তাই মাফ করে দেবেন। আবার রিরাইট করবো।
রেটিং ব্যাপারটা আমার মনে হয় পিঠ চাপড়াচাপড়ি!
ধন্যবাদ!
২১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৭
নীলাঞ্জনা বলেছেন: @মোসতাকিম রাহী ভাইয়াঃ অসাধারণ একটা কবিতা লেখার জন্যই কি অনিয়মিত ছিলেন এতদিন??

"মনের অবস্থা এখন কেমন ডাক্তার সাহেব?"!!


সব মেঘ কেটে গিয়ে হিরন্ময় দ্যুতিতে আপনার মন হেসে উঠুক!সেই শুভকামনা রইলো!

(এই যাহ! বানান ভুল হয়ে গেলো বোধহয়!)
২২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২২
মোসতাকিম রাহী বলেছেন: নীল, এটা অনেক আগে লেখা! কেউ একজন নিয়মিত খোঁচাতো বলে তাকে খুশি করার জন্যে যখন যা মাথায় আসতো লিখে দিতাম। সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্যেই কোনোরকম এডিট না করে তুলে দিলাম।
অসাধারণ? কী বলেন!! আমাদের মহান সম্পাদক, কবি-প্রকাশক আহমেদুর রশীদ লাঠি নিয়ে আপনাকে তাড়া করবেন!
কই বানান তো ভুল হয় নি!
শুভ কামনার জন্যে অসংখ্য ধন্যবাদ...
মন ভালো হয়ে যাচ্ছে....(ক্লোজআপহাসি)
২৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৯
মোসতাকিম রাহী বলেছেন: টুটুল ভাই, টপরেটেড পোস্ট নির্বাচনের জন্যেই রেটিঙের ব্যবস্থা, কিন্তু সেটা সবসময় সফল নয়। একই ব্যক্তি অনেকগুলো নিক নিয়ে নিজের লেখাকে রেটিঙ দেয়! ফলে টপরেটেড পোস্টগুলো যে পাঠকের ভোটেই নির্বাচিত সেটা সর্বাংশে সত্য নয়। তাই এই রেটিং ব্যবস্থার খুব একটা গ্রহণযোগ্যতা নেই!
২৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪০
রাশেদ বলেছেন: ৫।

অনেকদিন পরে দেখলাম আপনাকে। লটারি এখনো পড়ে শেষ করা হলো না আমার। তাড়াতাড়ি করব আশা করি।
২৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৫
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ,রাশেদ।
প্রবাসজীবন বুঝেনই তো! বিভিন্ন সমস্যা আর মানসিক অস্থিরতার কারণে অনিয়মিত ছিলাম!
ধীরে-সুস্থে পড়ুন 'লটারি'।
২৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫০
আহমেদুর রশীদ বলেছেন: রাহী ভুল বুঝবেন না।ক্ষ্যাপার কোন ব্যাপার নেই এখানে।একটু খটকা লাগলো-বলে ফেললাম।অারো লিখুন।
২৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
অভিক শাওন বলেছেন: বাব্বা এখানে ও দে- খ -ছি তেল!!!!!!!!!!!
২৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
আহমেদুর রশীদ বলেছেন: "আমাদের মহান সম্পাদক, কবি-প্রকাশক আহমেদুর রশীদ লাঠি নিয়ে আপনাকে তাড়া করবেন!"----ধন্যবাদ রাহী,আপনার লেখার ব্যাপারে সব ধরনের মন্তব্য করা থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিলাম।তবু ও লিখুন,ভাল থাকুন।
২৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৮
অভিক শাওন বলেছেন: কাঁচা লংকার ঝাঁঝ দেকছি...একেবারে টাকা১৫০/=।তেলের দামের দোষ দিয়ে অার কি হবে গো!
৩০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯
মোসতাকিম রাহী বলেছেন: টুটুল ভাই, রাগ করলেন কেন, বস্? আমি স্রেফ মজা করে বলেছি! আপনার মন্তব্য, উপদেশ, সমালোচনা সবসময় কাম্য। আপনারা সিনিয়ররা যদি গাইড না করেন আমরা শুদ্ধ হবো কী ভাবে?
৩১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
আহমেদ ফারুক বলেছেন: অনেক দিন কোন খোঁজ খবর নেই?
রাগ করেছ নাকি?
৩২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩০
মোসতাকিম রাহী বলেছেন: শুভ, রাগ করবো কেন রে ভাই! আমার সর্বশেষ পোস্ট দুটোর মাঝখানের সময়টুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্লগে একেবারে অনিয়মিত। মনমেজাজ ভালো না থাকায় খুব একটা ব্লগে আসা হয়না। ভালো থেকো, সময় পেলে মেইল কোরো।
৩৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৫
সোনার বাংলা বলেছেন: আমার অতীত যার মাঝে এখনো বর্তমান
সে......

৩৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০২
মোসতাকিম রাহী বলেছেন: কাশফিয়া'র জন্যে শুভকামনা। সোনার বাংলা'র জন্যে কি সমবেদনা জানাবো? সোনার আলোয়,নির্মল আনন্দে ভরে উঠুক সোনার বাংলা'র জীবন!
৩৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৮
অভিক শাওন বলেছেন: যাক অাপনি তাইলে অরজিনাল।মানে ছারোয়ারের ছদ্ম নিক না।মানে অামারে ব্যান করেন নাই তো তাই।এই ভার্চুয়াল ফাইটেই ছারোয়ারের এত গাত্র জ্বালা।মুখোমুখি তর্কের জন্য সে একেবারে অানফিট।চামচিকার মতো গর্তের মধ্যে মুখ লুকাইয়া অার যাই হোয়ন যায়,লেখক হোয়ন যায় না।যাক অাপনেরে ধন্যবাদ--ছারোয়ার কে তেল মারা বন্ধ করার জন্য।
৩৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আরে মোসতাকিম ভাই আপনি কই ?? অগ্রিম ঈদ মোবারক.
৩৮. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫৫
মোসতাকিম রাহী বলেছেন: ঈদ মোবারক!!!!!
ঈদের সময় হয়তো ব্লগে আসা যাবে না, তাই আমি জানিয়ে দিলাম। ভালো থাকবেন।
৩৯. ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০০
আইরিন সুলতানা বলেছেন: সহজ, সংক্ষেপ প্রকাশ --- সুন্দর । ঈদ মোবারক
৪০. ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০১
তীরন্দাজ বলেছেন: খুবই ভাল লাগলো। সহজ, সুন্দর, প্রানবন্ত! ৫!
৪২. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
দেবদারু বলেছেন: @মোসতাকিম রাহী ভাই, কবিতা দারুন হয়েছে...৫.... কিন্তু লেখা-লেখি কম কেন?
৪৪. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:২১
মানবী বলেছেন: রাশেদের প্রশ্ন আমারও..

মোসতাকীম রাহী'র নতুন লেখা দীর্ঘ দিন অনুপস্থিত!
৪৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫৫
মুজিব মেহদী বলেছেন: আপনি কোথায়? একদম দেখা-সাক্ষাৎ নেই যে! ঘটনা কী?
৪৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
অভিক শাওন বলেছেন: রে ষাড়ুয়াল
দিস না মোরে গাল
আরবী ঘোটকি কি বললো বল্
দেখে তোর নন্টির বাল।
রে ষাড়ুয়াল
পেরেছিলি কি রাখতে ঠিক
কমড়ের তাল।
তারপর বল্
কতটুকু গিয়ে তুই হইলি বেতাল
ছেড়ে দিলি হাল। রে ষাড়ুয়াল।
৪৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৫
প্রণব আচার্য্য বলেছেন: সুন্দর

ভালো লাগলো
৪৯. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৯
মোসতাকিম রাহী বলেছেন: দেবদারু,রাশেদ,গ্র্যান্ডমা,মেহেদী ভাই, খোঁজ নেওয়ার জন্যে ধন্যবাদ। দেশে ছিলাম গত পাঁচমাস,গ্রামে, সবরকম যন্ত্রণা থেকে দূরে। পুরো সময়টা কাটিয়েছি মা-বোন-ভাই-ভাবি-বাচ্চাকাচ্চাদের সাথে। তাই এই বিরতি। এখন থেকে নিয়মিত হব আশা করি।

আইরিন,তীরন্দাজ,রৌদ্র,প্রণব, ধন্যবাদ।

অভিক, ক্লান্তি বলে কিছু নেই আপনার? ধন্যবাদ।
৫২. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৪
সারওয়ারচৌধুরী বলেছেন:

হাজার বছর পর উপিস্থত কবি!! :)


নুতন কবিতা চাই। এক দফা এক দাবী!!
৫৪. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৪
সারওয়ারচৌধুরী বলেছেন:

হাজার বছর পর উপিস্থত কবি!! :)


নুতন কবিতা চাই। এক দফা এক দাবী!!
৫৫. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার লেখা মুগ্ধ করেছে।

সুন্দর ঘিরে থাকুন আপনাকে
৫৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: রাহী ভাই, আপনে কই আছিলেন, আগে সেইটা বলেন ???
তারপর অন্যসব কথা ।


ওয়েল কামব্যাক ।
৫৭. ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৫
মোসতাকিম রাহী বলেছেন: সারওয়ার ভাই, আপনি নিজেই দেখছি অনিয়মিত হয়ে গেলেন!
চিটি, ধন্যবাদ আপনাকে। সুন্দর থাকুন আপনিও।
শিপন বদ্দা, দেশত গেইলাম। পাঁচমাস ছিলাম। গ্রামে 'জাল' না থাকায় মাছ ধরতে পারি নি।
ভালো আছেন তো?
৫৮. ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

কেমন আছেন রাহী ভাই ???
নতুন একটা লিখা দিন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৫৯. ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫০
মোসতাকিম রাহী বলেছেন: ভালো আছি, ভাস্করদা। আপনার খবর কী? দীর্ঘক্ষণ বসার সুযোগ পাচ্ছি না।
৬০. ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
যেমন ছিলাম,তেমনই আছি রাহী ভাই।
এই তো চলে যাচ্ছে সময়...........................................................!

শুভেচ্ছা আর শুভকামনা রেখে গেলাম আপনার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব--
কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু
এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬
সমস্ত কিছু ছিন্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ