আমার প্রিয় পোস্ট

ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র‌্যান্ডাল জারেল

কর্তৃপক্ষের প্রতি: সারওয়ার চৌধুরীকে সচল করুন

২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫

শেয়ারঃ
0 0 0

দীর্ঘ পাঁচমাস দেশে থাকার কারণে ব্যবসায়িক ঘাটতি পুষিয়ে নিতে এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে বেশি। আর সেকারণেই প্রিয় এই ব্লগে ইচ্ছে থাকা সত্ত্বেও আগের মতো সময় দিতে পারি না। আর তাই সারওয়ার চৌধুরীর ব্লগ যে কতৃপক্ষ অচল করে দিয়েছেন, সেটা জানতে পারি নি। গতকাল সন্ধ্যায় ব্যবসায়িক আলাপের উদ্দেশে সারওয়ার ভাইকে ফোন করলে তিনি জানালেন তাঁকে ব্যান করা হয়েছে। শুনে আমি অবাক হয়েছি।
অবাক হয়েছি একারণে যে, তাঁর লেখা নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হলেও আজ পর্যন্ত কোনো ব্লগার তাঁকে নিষিদ্ধ করার আবেদন জানান নি। মতপার্থক্য থাকতেই পারে, তাঁর অনেক লেখা এবং মতের সাথে আমি নিজেও সহমত পোষণ করি না। কিন্তু এটা নিঃসন্দেহে দাবি করা যায় যে, ব্লগে তাঁর ভালো লেখার পরিমাণ বেশি। তাঁর পাঠকসংখ্যা উল্লেখযোগ্য।
ফোনে তিনি আরও জানালেন, "নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিন ব্লগ সামনে নিয়ে বসে থাকি, ব্লগের সব লেখা পড়ি। ভালো লাগে, ছোট্ট এই বাংলাদেশের স্পর্শ নিতে। নিজ দেশের ভাষার মানুষগুলোর সান্নিধ্যে আসতে।"
সামহয়্যারইনে আমিই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমে তিনি অনীহা প্রকাশ করলেও এই ব্লগের চেহারা এবং মূলধারার কিছু সাহিত্যিককে ব্লগে দেখে আগ্রহী হন লেখালেখি করতে। গত নয়মাসে তিনি যা লিখেছেন হলফ করে বলা যায় তার মধ্যে মানসম্পন্ন ভালো লেখার পরিমাণ প্রচুর।
দীর্ঘ সাতবছর ধরে জানি, দেখে আসছি এই সারওয়ার চৌধুরীকে। আপাদমস্তক সৎ, নিরপেক্ষ একজন মানুষ। বহুমুখী প্রতিভার অধিকারী, একজন শক্তিশালী লেখক। আর তাই, তাঁর প্রতি আমার পক্ষপাত। তাঁর জন্যে কর্তৃপক্ষের প্রতি আমার এই পোস্ট, আমার অনুরোধ, আমার বিনীত দাবি:
সারওয়ার চৌধুরীকে পুনরায় সচল করা হোক!

 

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২
শাহবাজ বলেছেন: আমার মনে হয় এই পোস্টের জন্য আপ্নাকে অনেক অপমানিত হতে হবে
২. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৭
আইরিন সুলতানা বলেছেন: সারওয়ার চৌধুরীকে পুনরায় সচল করা হোক!
৪. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৩
মনিটর বলেছেন: আমি ৩ দিন ব্যানের পরে আজ আবার কমেন্ট করতে পারতেছি। কি বলেন, সারোয়ার ভাই ব্যান???

ফোনো তিনি আরও জানালেন, "নিষদ্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিন ব্লগ সামনে নিয়ে বসে থাকি, ব্লগের সব লেখা পড়ি। ভালো লাগে, ছোট্ট এই বাংলাদেশের স্পর্শ নিতে। নিজ দেশের ভাষার মানুষগুলোর সান্নিধ্য আসতে।"


আহ!মনটাই খারাপ হয়ে গেল।দেখি আলদা পুষ্ট দিব।
৫. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৪
নির্বাক সুশীল বলেছেন: মনিটর ইনভিজিবল ম্যান হই গেলো দেখি
সারোয়ারের সমস্যা কী?

গীটার বাজে না?
৬. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:০০
হাসিব মাহমুদ বলেছেন: সারোয়ারচৌ. ব্যান কেন ? কেউ কি কারন জানেন ?
৭. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭
বোধিস্বত্ত বলেছেন: চৌধুরী সাহেব মৎস্যকন্যাকে যাসব বলেছেন! পুরা প্রেষ্টিজ পাংচার অবস্থা। ফার্ষ্ট ক্লাস মেশিনই তার কাল হল।
৮. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২১
হাসিব মাহমুদ বলেছেন: হমমমম, হতে পারে মতসকন্যার সাথে তার পুরো মেইল করভার্সেসন ওয়েবে ফাস হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন । সা.চৌয়ের ঐ পোস্টটা অন্য কোথায় যেন অনলাইনে দেখেছিলাম মতস্যকন্যার কমেন্টসহ । লিঙ্ক মনে পড়লে পোস্ট করে দেবো এখানে @ বোধিস্বত্ত্ব
৯. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৪
অভিক শাওন বলেছেন: আইচ্চা এতনা বড় শমশের সাব ক্যান ব্যান খাইলো?
বুজার পারতাচিনা।
লুকে কয় উনি নাকি নিজেই একখান ব্লগ খুলবার লাগচে।
হেই বল্গের নাম নাকি সারোয়ারইন বল্গ।
হেতায় নাকি কেউ ফালতু কতা কবার পারবো না।
কঠুর জলপাই নীতিতে হেই বল্গ পরিচালনা হইবো।
হেই বল্গে লিকতে অইলে তিনবার গসুল কইরা বওন লাগবো।
মারেহাবা মারে হাবা!
১০. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: সারওয়ার চৌধুরীকে পুনরায় সচল করা হোক!
১১. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৭
র‌্যাভেন বলেছেন:
সারুয়াররে ব্যানাইলো কেন এইটা গুপন রহস্যই থাইকা গেলো
১৪. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
না বলা কথা বলেছেন: কর্তৃপক্ষ -বানানটা এই রকমই হইবো।
উপরে রেফ দেওন লাগবো।
আশাকরি ,বানানটা ঠিক কইরা নিবা।
সারওয়ারের আনব্যান চাই।একমত।
১৫. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
নীল-লোহিত বলেছেন: সারওয়ার চৌধুরীকে কেন ব্যান করা হলো সেটা আগে জানতে চাই
১৬. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
না বলা কথা বলেছেন: ফোনো >ফোনে
নিষদ্ধ >নিষিদ্ধ
অনরোধ>অনুরোধ,
টাইপিং মিসটেক,
১৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৪৩
এরশাদ বাদশা বলেছেন: সারওয়ার ভাই এর ব্লগে ঢুকতেই দেখি, ব্লগ শর্তাবলী লংঘনের কারনে তার ব্লগ বাতিল অথবা স্থগিত করা হয়েছে।
মাথায় ঢুকলোনা, ব্লগের কোন শর্তটি তিনি লংঘন করেছেন। তার ব্লগে এমন কিছুই নেই, যাতে করে তাকে ব্যান করা যায়। বরং বলবো, তার মতো সমৃদ্ধ ব্লগ খুব অল্প কজনেরই আছে।

সারওয়ার ভাইকে সচল করা হোক।
১৮. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৪৬
ইয়র্কার বলেছেন: সারওয়্যার ভাইয়ের আনব্যান চাই। কিন্তু তাকে সচল করবেন কিভাবে? তিনি কি অচল নাকি?
১৯. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৫৭
নীল-লোহিত বলেছেন: এরশাদ বাদশার সাথে একমত সারওড়াড় ভাই নিজেও একাধিকবার বলেছেন তার মেশিন ফার্সট কেলাস এবং ওয়ান ইন মিলিয়ন।উনার নারী দেহ গ্যান বেশ সমৃদ্ধ, উনি মাংস পিন্ড চিনেন বলে একাধিকবার উনি জানিয়েছেন
২০. ৩০ শে মে, ২০০৮ রাত ১২:১১
হটডগ বলেছেন: মৎস্যকন্যারেও ফাউল মনে করি; তার সাথে সারোয়ারের মেইলে-মেসেঞ্জারে-ফুনে কি কতা হয় না হয়, সেইটার সাথে ব্লগের কুনো সম্পর্ক নাই বা ব্লগের নীতিমালা ভংগ করে না; ব্লগে রসোময় পার্সোনাল ইমেল পুস্টানোর কারনে তারেই আগে ব্যান করা উচিত। মেইলের স্ক্রিন শট দিতে বল্লে এড়ায়া গেসিল কেন সেইটাও রহস্য।
২১. ৩০ শে মে, ২০০৮ রাত ১২:১৭
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
সারওয়ার চৌধুরীকে আনব্যান করা হোক।
২২. ৩০ শে মে, ২০০৮ রাত ১:৫৯
সেকেতুরে বলেছেন: সারোয়ার চৌধুরীর ব্লগ পূনরায় সচল করা হোক।
২৪. ০২ রা জুন, ২০০৮ রাত ১২:২১
আইরিন সুলতানা বলেছেন: আমরা সবাই কোন সমস্যাতে রিপোর্ট/অনুরোধ করি না কেন এই ব্যান যথা শীঘ্রই তুলে নিতে ...আশা করছি এটি স্বল্প মেয়াদী ব্যান, কিন্তু কতদিন !!!
২৬. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:২৭
কৌশিক বলেছেন: সচল সচল! কেমন পরিচিত লাগতেছে শব্দটা!
২৮. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৩৭
আরণ্যক যাযাবর বলেছেন:
@কৌশিক,
মোস্তাকিম রাহী আসলে সারওয়ার ভাইকে, আমাদের প্রাণপিয় সারওয়ার ভাইকে কাজীপাড়া লেখক ফোরামের সদস্য বানাতে বলেছেন।


তবে, এইটা কিন্তু একটা বড় রহস্য। সারওয়ার ভাইর অ্যাকাউন্ট ডিলিট খাইলো ক্যানো? এর থেকে বড় বড় ছাগলরা জবাই হয় না। অথচ সারওয়ার ভাই জবাই হয়ে যাওয়ার কারণটা বড় জান্তে ইচ্ছে করে।
২৯. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৪
কৌশিক বলেছেন: আরে আপনি জানেন না?

সে এক বিশাল কেচ্ছা।
ঝড়কন্যা বা মৎসকন্যা নামক একজন বালিকার সাথে তিনি চ্যাটিং করেছিলেন। সে চ্যাটিং সন্বন্ধে সমালোচকদের বক্তব্য আবার তির্যক। কেউ বলে সেখানে সারওয়ার ভাই চ্যাটসেক্স করেছেন।

কিছ কাল পড়ে কেউ সেই স্ক্রিপ্ট সহ পোস্ট দিল। যে বালিকার সাথে এই ডায়লগ তিনি ছাড়া আর কার এই সুযোগ থাকবে? (অনেকে বলে সারওয়ার ভাইকে মাসুদ রানার মত টোপে ফেলা হয়েছিল তার শক্রুদের কেউ নারী নিক সেজে)।

যাইহোক তারপর সেই স্ক্রিপ্ট পড়ে সবাই সারওয়ারের যৌনাত্মক এক্সপ্রেশনগুলোকে ভালগার বলে চেচাতে শুরু করলো।

একসময় তিনি অচল হলেন। তারমানে তিনি কি এখন "সচল" হবেন?
৩০. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৮
হাসিব মাহমুদ বলেছেন:

http://saguponda.blogspot.com/

ইন্টারনেট সার্চ দিয়া এইখানে পুস্টটা পাইলাম । আম্গো সারুয়ার ভাইসাহেব যেইটাতে থাপ্পড় চোদরি খেতাব পান । যারা জানেন না তারা মন্তব্যগুলান মন্দিয়া পড়বেন ।
৩১. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৪
কৌশিক বলেছেন: কই? ঐখানে সেই স্টিপ্ট নাইতো?
৩২. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৫
গোস্বামী বলেছেন: শুধু তাকেই নয় আমাদের একজন প্রিয় ব্লাগিষ্ট পরাশক্তিকেও দীর্ঘদিন যাবত ব্যান করা হয়েছে তাকেও সচল করা হোক।
Click This Link
পরাশক্তি
৩৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫২
অভিক শাওন বলেছেন: তেনাকে দেইকলাম ধর্মসম্মত নয়াব্লগা আমার ব্লগাতে তশরিফ লইচেন।তাবিজতুবার দিবার লাগচেন।

 

মোট সময় লেগেছে ০.৯৫১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব--
কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু
এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬
সমস্ত কিছু ছিন্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ