আমার প্রিয় পোস্ট

ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র‌্যান্ডাল জারেল

ক্ষুধা

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

শেয়ারঃ
0 0 0

উৎসর্গ ১: ফারহান দাউদ, মামুন রাশেদ, রাজ্জাক শিপন, শারফুদ্দীন । যাদের খোঁচাখুঁচিতে মড়াও বোধ করি কবর ছেড়ে উঠে হেঁটে চলে বেড়াতে বাধ্য ! উৎসর্গ ২: এই ব্লগে আমার একজন গ্রান্ডমা আছেন। বয়সের ভারে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসায় অন্য ব্লগারদের দীর্ঘ লেখা তিনি পড়তে পারেন না, কিন্তু নিজে তিন-চার মাইল লম্বা আকর্ষক,দরকারি পোস্ট দিয়ে আমাদের পড়তে বাধ্য করেন! গ্রান্ডমা "মানবী"কে। আশা করি, এই ক্ষুদে গল্পটি পড়তে তাঁর কষ্ট হবে না!
-----
রাস্তার পাশের একটা ছাপড়া হোটেলের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে চারটি ক্ষুধার্ত কুকুর। হোটেলের ভেতর থেকে কেউ রুটি কিংবা বিস্কুটের টুকরো ছুঁড়ে দেবে এই আশায় ওরা অপেক্ষা করছে সকাল থেকে । কিন্তু ভাগ্যদেবি বোধহয় আজ ওদের প্রতি খুব একটা সদয় নয়। দুপুর হতে চললো কিন্তু ওদের ভাগ্যে এখনো জোটেনি কিছুই। তারপরও তাদের ধৈর্যে কমতি নেই, ‘সবুরে মেওয়া ফলে’ নীতিতে বিশ্বাসী ওরা।
মেওয়া উড়ে এলো একেবারে হঠাত্ করে। হাওয়ায় ভর করে ফ্লাইং সসারের মতো একটা রুটি উড়ে এসে পড়লো ওদের মাঝখানে। মুহূর্তের মধ্যে রাগবি খেলোয়াড়দের মতো গোল হয়ে দাঁড়ালো ওরা রুটিটাকে ঘিরে। একে অপরকে মাপছে শঙ্কিত দৃষ্টিতে। চারজনেরই লক্ষ একমাত্র রুটিটার উপর।
সহসা একটা কুকুর সাহসের পরিচয় দিলো। বাকি তিন কুকুরের অস্তিত্ত্ব পুরোপুরি উপেক্ষা করে ঝাঁপ দিলো রুটি লক্ষ করে। কিন্তু ততোক্ষণে বাকি কুকুরদের মধ্যে একতা চলে এসেছে : তিন কুকুর একসাথে ঝাঁপিয়ে পড়লো কুকুরটার উপর। এই যৌথ আক্রমণ সহ্য করতে পরলো না কুকুরটা। কুঁইকুঁই করে নিজেকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিলো সে।
এখন লড়াই তিন কুকুরের মধ্যে। একটা কালো,দ্বিতীয়টা লাল এবং তৃতীয়টা সাদাকালোর মিশেল। তিন কুকুরই লোভী দৃষ্টিতে চেয়ে আছে রুটিটার দিকে। কিছুক্ষণ আগের সেই একতাভাব এখন উদাও।
পেটে ক্ষুধা,চোখের সামনে খাবার; ধৈর্যের লাগাম বেশিক্ষণ ধরে রাখতে পরলো না কালো কুকুরটা। আস্তেআস্তে অগ্রসর হতে শুরু সে করলো রুটির দিকে। কিন্তু বাকি দুই কুকুর টের পেয়ে গেছে তার মতলব। দু’জনের মধ্যে আবারো সঞ্চারিত হলো মৈত্রীভাবঃ ফলাফল - কেলে আউট ।
এখন প্রতিযোগী মাত্র দুজন। এই দু’জনের যে-কোনো একজনের ভাগ্যে জুটবে রুটিটা ।
গরর-গরর আওয়াজ করছে দুটোই। একে অপরের শক্তি সম্পর্কে নিশ্চিত হতে চাইছে লাফ দেওয়ার আগে। এবার সাদাকালো কুকুরটিই লাফ দিলো সাহসিকতার পরিচয় দিয়ে। লড়াই চললো বেশ কিছুক্ষণ। কামড়াকামড়িতে ক্ষতবিক্ষত হয়ে শেষ পর্যন্ত ধরাশায়ী হলো লাল কুকুরটা।
খুশিতে আকাশের দিকে মুখ তুলে বিকট এক চিত্কার দিলো সাদাকালো। তারপর রাজকীয় ভঙ্গিতে হেলেদুলে এগিয়ে গেলো রুটির দিকে। মুখ নামিয়ে যেই রুটিটা তুলে নিতে যাবে, এমন সময় কোথা থেকে সাঁই করে উড়ে এলো একটা কাক। সাদাকালো কুকুরটা কিছু বুঝে ওঠার আগেই রুটিটা ঠোঁটে তুলে উড়াল দিলো কাকটা।
কিংকর্তব্যবিমূঢ় কুকুরটি অসহায় দৃষ্টিতে চেয়ে রইলো উড়ে যাওয়া কাকটির গমনপথের দিকে।
----------------
পুনশ্চ: ব্লগজীবনের একেবারে শুরুর দিকে লেখাটি একবার পোস্ট করা হয়েছিলো; কিন্তু চোখ এড়িয়ে গেছে অনেক প্রিয় মানুষের। ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় নতুন লেখা বেরোচ্ছে না, তাই পুন:প্রকাশ!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
মেহবুবা বলেছেন: কাকটা তো ভারী বদমাশ !
কুকুরেরা ভাবছিল যদি ডানা থাকতো !
লেখা ভাল লাগল ।শুভেচ্ছা ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ, মেহবুবা। এই রকম কতো কাক যে আমাদের মাথার্ ওপরে চক্কর কাটছে...হায়!

২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
জহির আহমেদ বলেছেন: হিটখোর জামাতি মানবী স্টিকি পোস্টের লোভে ব্লগে আসে।নানা দালালী পোস্ট দেয়।মাইনাচ
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: মানবী জামাতি? হাসি তো থামাতে পারছি না রে, ভাই!!
মাইনাসের জন্যে ধন্যবাদ।

৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
নস্যরাজ বলেছেন: আল্লায় বাচাইছে। আমারে উৎসর্গ করেন নাই।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন:

৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ক্ষুদার্তরা এভাবেই একাত্ম হয়, এভাবেই বিচ্ছিন্ন হয়, এভাবেই কামড়াকামড়িতে লিপ্ত হয়, অবশেষে ক্ষুদার্তদের খাবারও হয়তো কেড়ে নেয়, আরেকটু সবল দৌড়তে পারা কেউ ।


উৎসর্গের জন্য ধন্যবাদ বদ্দা । নতুন লেখা চাই ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: নতুন লেখা বেরোচ্ছে না, বদ্দা। সোনার হরিণ ধরার চেষ্টায় রত.....ভালো থাকুন!

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯
হিমালয়৭৭৭ বলেছেন: রূপক , নাকি নিছকই গল্প? কুকুর প্রাণীটি আসলে মনুষ্যসমাজে নানাকারণেই ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ব্যবহৃত হতে হতে তারকা ইমেজ পেয়ে গেছে।।। যাইহোক, গল্পটা ভালো।।্
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: রূপক তো অবশ্যই!
নিছক গল্প শুধু রূপকথা-ই হতে পারে। অন্য সব গল্পেই তো কোনো না কোনো বার্তা থাকে। ধন্যবাদ পড়ার জন্যে।

৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৫
এরশাদ বাদশা বলেছেন:
জহির আহমেদ বলেছেন: হিটখোর জামাতি মানবী স্টিকি পোস্টের লোভে ব্লগে আসে।নানা দালালী পোস্ট দেয়।মাইনাচ


আপনিই বোধহয় একমাত্র ব্লগার, যে কিনা মানবী আপুর দিকে এরকম অন্যায্য অভিযোগ তুললেন। আমার দৃষ্টিতে সা,ইনের আইডল হিসেবে যদি কাউকে ধরা হয়; তো তিনি মানবী আপু। অন্তত আমার জন্য। সংবেদনশীল, পরোপকারী, নির্লোভ এবং স্বচ্ছ মনের অধিকারি এই মানুষটির জন্য অপরিসীম শ্রদ্ধা। ভাইয়া; তোমার ''ক্ষুধা'' নিয়ে দ্বিতীয়বার প্রশংসা করতে চাইনা।
৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪
রাশেদ বলেছেন: আগে পড়ছিলাম নিকি! খিয়াল নাই। এত্ত অনিয়মিত পুস্ট দিলে নামটাই তো মনে রাখুম না কিন্তুক! :-P
০৯ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: এটা তোমার পড়া হয় নি, রাশেদ। একেবারে শুরুর দিকে পোস্ট করেছিলাম। নিয়মিত লিখবো কি, তোমার হবু ভাবি'র প্রেশারে টাকা বানানোর মেশিন হয়ে যাচ্ছি, সুকুমারবৃত্তি লোপ পাচ্ছে! বিয়ের পর কী হয় আল্লাহ মালুম... /:(

৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: আগে পড়েছিলাম। এবারও পড়লাম এবং আগের মতন থমকে গেলাম খানিক।
০৯ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ,আশরাফ! ভালো থাকুন, সবমসয়!

৯. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
ফারহান দাউদ বলেছেন: ভাবার আছে অনেক,কাক হতে না পারলে টিকে থাকা মুশকিল।
উৎসর্গ করায় লজ্জা পাইলাম,নতুন লেখা না দেয়াতে অভিযোগ থাকলোই। টাকা বানানোর মেশিনটার সন্ধান দিয়েন,খুবই অভাবে আছি :(
অফটপিক: জহির আহমেদ কোন্ পুরান পাপীর নিক কে জানে,পারভার্টরা মানব সমাজে বর্জনীয়,ইগনোর করাই উত্তম যদি অ্যাসাইলামে জায়গা খালি না থাকে।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: নিতান্তই যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে ঘনঘন চাকরি ছাড়ো কেন?

মা'কে সালাম বোলো!
নতুন লেখা আদৌ সম্ভব হবে কিনা জানি না। ভালো থেকো!

১০. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
আলী আরাফাত শান্ত বলেছেন: আগে পড়া হয়নি পড়ে দারুন লাগলো!
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ,শান্ত।
আগে আপনাদের পড়া হয় নি বলেই পুন:প্রকাশ!

ভালো থাকুন!

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৪
সাকিরা জাননাত বলেছেন: ভালো লাগলো রাহী ভাই।:)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন:
পড়ার জন্যে ধন্যবাদ, সাকিরা!
ব্লগে নতুন হলেও আপনি দেখছি বেশ সরব: দেড়মাসে ২১টা পোস্ট। গুড।

নিয়মিত লিখুন। শুভেচ্ছা...

১২. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭
মানবী বলেছেন: চমৎকার লিখেছেন!

উৎসর্গের জন্য ধন্যবাদ মোসতাকিম রাহী।


এরশাদ বাদশা, ভাইয়া আপনার মতামত আপনার মহানুভবতারই বহিঃপ্রকাশ। এখানে আর কারো কোন গুন বা অর্জন নেই, নিজের উদারতাই কারো সম্পর্কে এমন ভাবে বলাতে পারে, ঠিক যেমন কারো নিজের ক্ষুদ্রতা আর ঈর্ষা অন্যের সম্পর্কে কাতরতা মিথ্যা কুৎসা রটনা করাতে পারে।
ভালো থাকুন ভাইয়া।।
০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:৩৪

লেখক বলেছেন:
মানবী আপা, অনেকদিন পরে হলেও পড়ার জন্যে ধন্যবাদ।

আর পুরনো পাপী জহিরের বেলায় ফারহানের কথাটাই ধার করে বলি...
পারভার্টরা মানব সমাজে বর্জনীয়,ইগনোর করাই উত্তম যদি অ্যাসাইলামে জায়গা খালি না থাকে....

ভালো থাকুন!

০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:৩৬

লেখক বলেছেন:
সকাল রাত্রি
দিবা রাত্রি


পড়ার জন্যে ধন্যবাদ।

১৫. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৩৭
শূণ্য উপত্যকা বলেছেন: ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় নতুন লেখা বেরোচ্ছে না, :( :( :(
১৭ ই জুলাই, ২০১০ সকাল ৭:২১

লেখক বলেছেন: এখন মনে হচ্ছে, ব্যাটারি সত্যিই ফুরিয়ে গেছে! দুই বছরে কয়টা পোস্ট দিয়েছি দেখলে নিজেরই অবাক লাগে!!!

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব--
কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু
এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬
সমস্ত কিছু ছিন্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ