আমার প্রিয় পোস্ট
- হিগস আপডেট...হিগসী মামারে পাওয়া গেছে তয় আরও শিওর হওন বাকী! আসেন বোগল বাজাই! - উদাসী স্বপ্ন
- অনুবাদ সায়েন্স ফিকশন: অপরাধ - ইশতিয়াক মাহমুদ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্র দেখুন কে কার হাতে নাস্তানাবুদ হয়। - অয়ন031
- বাংলাদেশের ভিনদেশী বন্ধু ( পর্ব - ৫ ) - সন্দীপন বসু মুন্না
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- সাক্ষাতকার: কাজী আনোয়ার হোসেন - নিশাত
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- শীতের সাথে সৌর কার্যক্রমের সম্পর্ক: বিশ্ব জলবায়ু নিয়া একখান ফেদলা পোস্ট! - উদাসী স্বপ্ন
- মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল জ্যাকব এর সাথে এক সন্ধ্যা - ব কলম
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- বাঁচতে হলে জানতে হবে-১২ - রাজীব নুর
- কবিতাগুচ্ছ... টোকন ঠাকুর - টোকন ঠাকুর
- দশ রাগানুবিতা (১০০+ দের জন্য) - রাগ ইমন
- প্রিয় কবিতাঃ শিবানি - ফরহাদ মজহার - জলপাই দেশি
- অনুসন্ধান : কুরআনে মহানবীর দয়া প্রসঙ্গ - আবদুল হক
- কবি টি এম আহমেদ কায়সার এর একগুচ্ছ কবিতা - শাহনাজ সুলতানা
- ওরে ওরে,কত জানা-অজানারে

- রাজসোহান
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র্যান্ডাল জারেল

সম্রাট মারা গেছেন!
০৬ ই মার্চ, ২০১০ রাত ৩:৫২
শামসুর রাহমানের স্মৃতির উদ্দেশে
----
মুমূর্ষু সুন্দরীর মুখের মতো ফ্যাকাসে, বিবর্ণ আকাশটা হাঁ করে আছে মাথার ওপর, শত্রুতায়! এই বহুবিধ ফাঁদে ভরা জঙ্গলে পথ দেখানোর মতো একটিও নক্ষত্র নেই আকাশে; শুধু একাধিক চাঁদ আকাশ দখলের লড়াইয়ে মত্ত মাথার ওপরে। জ্যোৎস্নার বদলে তারা শুধু তেজস্ক্রিয়তা ছড়ায়! এইমাত্র দেহত্যাগ করলেন জ্যোৎস্নাভুক প্রাজ্ঞ সম্রাট।
জঙ্গল পেরিয়ে সাগর, সাগরের ওপারে দুর্গম পাহাড়ি কোনো টানেলে চাপা পড়ে আছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি! সে-পথ জানা ছিলো শুধু সম্রাটের! সম্রাট মারা গেছেন, এখন আর খুঁজে পাওয়া যাবে না পূর্ণাঙ্গ ইতিহাস আর অগাধ জ্ঞানের বিশাল ভান্ডার আলেকজান্দ্রিয়া। এই শ্বাপদসঙ্কুল জঙ্গলে আমরা ঘুরে মরছি সম্রাটের শব কাঁধে: বেরোবার পথ জানা নেই!
(১৭ অগাস্ট,২০০৬: আবুধাবি)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাষাশিল্প ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
বেরোবার পথ জানা নেই! লেখক বলেছেন:
পথপদর্শক যে নেই!
লেখক বলেছেন:
...আর আমরা ঘুরি শব কাঁধে..
লেখক বলেছেন: পাঠের জন্যে ধন্যবাদ, হাসান!
শুভ কামনা...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই শ্বাপদসঙ্কুল জঙ্গলে আমরা ঘুরে মরছি সম্রাটের শব কাঁধে: বেরোবার পথ জানা নেই!
রাহী ভাই, ব্লগিং এ নিয়মিত হচ্ছেন এটা আমার মতো সর্বভুক পাঠকের জন্য দারুণ খবর ।
লেখক বলেছেন:
শিপন বদ্দার মতো খোঁচাখুঁচি করা মিত্র থাকলে, নিয়মিত না হয়ে উপায় আছে?
শুভেচ্ছা, বদ্দা...
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
চলে যাওয়া মানেই প্রস্থান নয়।
লেখক বলেছেন: সম্রাট কি পরপার থেকে ফেরত এলেন!! :
পড়ার জন্যে ধন্যবাদ, সম্রাট।
মতিউর রহমান সাগর বলেছেন:
লগ ইন না করেই চমৎকার পড়ছিলাম। এমন একটা লেখা লগ ইন করতে বাধ্য করলো। রাহী ভাই, সত্যিই চমৎকার।।
লেখক বলেছেন: সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ পড়ার জন্যে।
আপনার কবিতার মুগ্ধ পাঠক বনে গেছি ইতিমধ্যেই!
নিয়মিত লিখুন...
শুভেচ্ছা!
শিরীষ বলেছেন:
আন্তরিক শ্রদ্ধা আর ভালবাসা মিশ্রিত স্মৃতিচারণ।জ্যোৎস্নাভুক প্রাজ্ঞ সম্রাট আমাদের মাঝে নেই তবু তাঁর স্বর্গীয় পংক্তিমালা আমাদের নতুন ভোরের সন্ধান দিক।অসাধারণ নিবেদন !
লেখক বলেছেন: ...স্মৃতিচারণ?
কবি যখন থেমে যান চিরদিনের জন্যে; তখন বাংলাদেশে সন্ধে, এখানে বিকেল। একা একা হাঁটছিলাম আরবসাগর পারে; মন খারাপের কারণ বুঝতে পারছিলাম না!
দেহত্যাগের খবর আমার এক বন্ধু আমাকে জানান ফোনে; ভীষণ আহত-স্তম্ভিত হয়ে গেছিলাম খবরটা শুনে! অনেকক্ষণ পর সমুদ্রপারেরই একটা বেঞ্চিতে জন্ম কবিতাটির!
এতোদিন পর হঠাৎ পেয়ে পোস্ট করলাম!
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ কবি!
শুভেচ্ছা...
লেখক বলেছেন: ব্যবসাপাতির অবস্থা সুবিধের না!
নেই কাজ, তো খই ভাজ!
লেখক বলেছেন:
আরে না!
সারওয়ার ভাইয়ের এতো সময় নেই, উনি আজকাল শুধু সৃজনশীল লেখা নিয়েই আছেন। এবং অসাধারণ সব কবিতা-গল্প-নিবন্ধ এবং কিছু চমৎকার লেখা লিখেছেন সম্প্রতি যেগুলো সুনির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না; এইসব লেখাগুলোর আমরা নতুন নাম দিতে পারি: ভাষাশিল্প!
ওনার লেখা পড়তে পারিস এখানে
আহমদ ময়েজ বলেছেন:
আবেগঘন কবিতাটি পাঠে মগ্নই ছিলাম। তারপর আরো কয়েকবার উচ্চারিত হলো -
========================================
'জঙ্গল পেরিয়ে সাগর, সাগরের ওপারে দুর্গম পাহাড়ি কোনো টানেলে চাপা পড়ে আছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি!'========================================
আমাদের প্রাজ্ঞপুরুষের সম্মানে এই পংক্তিগুলো বার বার উচ্চারিত হোক।
মঙ্গলার্থে ...
লেখক বলেছেন:
নিবিড়পাঠের জন্যে ধন্যবাদ,কবি।
ভালো এবং সুন্দর থাকুন, সবসময়...
সুবিদ্ বলেছেন:
যে কজন মানুষের মৃত্যুতে আক্ষরিক অর্থে কেঁদেছি, শামসুর রাহমান তাঁদের একজন.......আজো যখন উনার কবিতা ছাড়া বিশেষ দিনগুলোর ক্রোড়পত্র বেরোতে দেখি, প্রতিবারই হাহাকার করে ওঠে বুকটা.......
ভালো থাকুন সবসময়
লেখক বলেছেন:
এই শূন্যতা পূরণ হবার নয়...
মন্তব্যের জন্যে ধন্যবাদ, সুবিদ।
শুভেচ্ছা...
আশরাফ মাহমুদ বলেছেন:
দারুণ!
লেখক বলেছেন: ধন্যবাদ, সুন্দরের কারিগর!
রাগ ইমন বলেছেন:
একে একে নিভিছে দেউটি
লেখক বলেছেন: একে একে...
আজ (১৩ মার্চ) চলে গেলেন আরও এক রত্ন...
কেজি মুস্তাফা...
দাসত্ব বলেছেন:
আমার এই পোস্ট টা মডুরা পাবলিশ করে নাই ।কেন করে নাই জানিনা , একটু কি আসবেন ?
Click This Link
লেখক বলেছেন:
পড়ার জন্যে ধন্যবাদ, শাহনাজ আপা!
শুভেচ্ছা...
মোসতাকিম রাহী বলেছেন:
"কবি থাকবেন আমাদের হৃদয়ে চিরকাল..."
ঠিক, খুব ঠিক...
ধন্যবাদ,পুতুল!
ভালো থাকুন, শুভ কামনা!
মেঘ শূন্য দিন বলেছেন:
ভাই আপনার বাড়ি এলাম এবং আপ্পায়িতও হলাম ভাল একটি লেখা পড়ে।
লেখক বলেছেন: স্বাগতম, কাব্যপ্রেমী মেঘ শূন্য দিন!
পাঠ এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ!
আচ্ছা, আপনার প্রোফাইল পিকটা কী অর্থ বহন করে?
লেখক বলেছেন:
ধন্যবাদ, কবি করবি!
শুভেচ্ছা....
লেখক বলেছেন:
সুপ্রিয় কবি কাজল রশীদ কী পেলেন এই লেখায়?
মতিউর রহমান সাগর বলেছেন:
রাহী ভাই, নতুন লেখা কই??
লেখক বলেছেন: সাগর ভাই, খুব শীঘ্রি!
এরশাদ বাদশা বলেছেন:
আমার ব্লগ ঘুরে এসো। প্রিয়র তালিকার সাম্প্রতিক পোস্টগুলো দেখো। ওরা সবাই সাথে আছে। আরো অনেকে অনেকভাবে হেল্প করছে।
লেখক বলেছেন: ঠিকাছে!
সায়েম মুন বলেছেন:
চমৎকার!
লেখক বলেছেন:
ধন্যবাদ,সায়েম!
শুভেচ্ছা...
লেখক বলেছেন:
আচ্ছা..
মেঘ শূন্য দিন বলেছেন:
আচ্ছা, আপনার প্রোফাইল পিকটা কী অর্থ বহন করে?নিজের কাছেও মানুষ কখনো কখনো ভান করে নিজেকেও ফাঁকি দিতে চায়,লুকাতে চায় নিজের সত্ত্বার নিকট থেকে।
এরকম আরো অনেক কিছু প্রতিনিয়তই চলছে মানুষের নিজের ভেতরে।
আসলে সব মানুষই এক ধরনের মুখোশ পড়েই তো ঘুরেছে কারণ সম্পূর্ণ প্রকাশ কখনোই তার পক্ষে সম্ভব নয়।
ধন্যবাদ! আপনার নতুন লেখা পড়ার অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: আসলে সব মানুষই এক ধরনের মুখোশ পড়েই তো ঘুরেছে কারণ সম্পূর্ণ প্রকাশ কখনোই তার পক্ষে সম্ভব নয়।
ঠিক ঠিক...খুব ঠিক...
আসবে...শীঘ্রি..
খারেজি বলেছেন:
সম্রাটের আরেক উপমা মনে পর্ল, মনে হয় অকারণেই--জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোন্খানে
কোথায় নতুন করে বেবিলন ভেঙে গুঁড়ো হয়!
আমার চোখের পাশে আনিয়ো না সৈন্যদের মশালের আগুনের রঙ
দামামা থামায়ে ফেল — পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক
রাজ্য আর সাম্রাজ্যের সঙ!
আপনার কবিতার সম্রাট অবশ্য আলাদা। ভাল লাগছে।
লেখক বলেছেন:
আপনি মিয়া ভালো বুড়ো আছেন!!!
জীবনানন্দের "অবসরের গান" থেকে মোক্ষম অংশটুকু কোট করেছেন। যাই হোক, খুব ভালো লাগছে যে, যে-ব্যাপারটা আমাকে খোঁচাচ্ছিল সেটা আপনার অ্যান্টেনায় ধরা পড়েছে।
কবিতাটি অনেকদিন আগে লেখা, সেসময়ের অনুভূতিকে প্লাস্টিক সার্জারি করতে চাইনি বলেই কোনোরূপ পরিমার্জন করি নি। আবার এই অবস্থায় রেখে দিয়েও এর সপক্ষে ঢের যুক্তি দেওয়া যায়,আছেও।
কোনো একদিন মেইলে আলাপ হবে।
ভালো এবং সুন্দর থাকুন...
লেখক বলেছেন: সাগর ভাই, পোস্ট দেখেছি অনেক আগেই। আপনার উদ্যোগ প্রশংসনীয়। পরে আমরা শুধু আপনাকে লিঙ্কড করলেই পেয়ে যাবো ব্লগের সব কবিদের।
লেখক বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ ফাহাদ।
ভালো এবং সুন্দর থাকুন সতত...
শত রুপা বলেছেন:
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
কবি কবি কবি কবি
লেখক বলেছেন:
শতরূপা...
মেঘ শূন্য দিন বলেছেন:
মোসতাকিম রাহী ভাই কবিতাটি পড়ার জন্য অনুরোধ করছি।এছাড়াও আমার ব্লগে গিয়ে আপনার না পড়া কবিতা গুলো যদি পড়েন তাহলে খুবই খুশি হব।
লেখক বলেছেন:
মেশূদি, আমি কবিতার নিবিড় পাঠক। তারওপর আপনার পোস্ট করা প্রতিটি কবিতা আমার মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে; আপনি অনুরোধ না করলেও পড়বো।
আজ তিনটে পড়লাম। গত কয়েকদিনে যেগুলো বাদ গেছে, আস্তে আস্তে সেগুলো পড়বো, ভালো থাকুন।
লেখক বলেছেন:
তাই?
ধন্যবাদ, সকাল।
শুভ কামনা...
মেঘ শূন্য দিন বলেছেন:
রাহী ভাই অনেক দিন আপনার দেখা পাই না.......কী অপরাধে?আপনার জন্য পোষ্ট ডিলে করছি কিন্তুক আপনের খবর নাই.....
............ ব্লগে আসলে আমার বাড়ি আইসেন কিন্তুক আর নতুন পোষ্ট দেবার কথা ছিল,তাড়াতাড়ি দেন নাইলে কিন্তু মাইনাস দিমুনে ...এই পোষ্টে একটাও মাইনাস দেখছি না, হয়তো কেউ দেবেও না......
আমি শুরু করবো ভাবছি।
.....
লেখক বলেছেন:
হা হা হা!
দিতে পারেন, প্রিয় মানুষের গুঁতো খাওয়াটা আনন্দের!
মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, তাই ব্লগে আসা হয় না।
অনেক ধন্যবাদ আপনাকে খোঁজ নেওয়ার জন্যে।
ভালো থাকুন এবং সুন্দর,সতত!
লেখক বলেছেন: মাঝখানে একটু ঝামেলার কারণে নীরব ছিলাম। আজ থেকে আশা করি নিয়মিত হবো।
কেমন আছেন?
আহমদ ময়েজ বলেছেন:
রাহী শব্দটা কী রাহবর থেকে এসেছে? তাহলে এতো নিরব কেন? গল্প পাঠের আমন্ত্রণ থাকলো।
শুভার্থী ...
লেখক বলেছেন: রাহবর মানে পথপদর্শক, রাহী মানে পরিব্রাজক।
দুটোই ফারসি শব্দ।
নিজ নামের প্রতি সুবিচার করার জন্যে এখন হিজরত করছি। তাই অনিয়মিত।
গল্প তো পড়তে হবেই।
লেখক বলেছেন: আরে ভ্রাতা, কী খবর?
আমি মোটামুটি।
আপনার অনেকগুলো কবিতা এরমধ্যে নিশ্চয়ই প্রকাশ করেছেন ব্লগে, মিস করেছি। আজ থেকে পড়া শুরু করবো।
.... আপনি আর্জেন্টিনা!!! শত্রুপক্ষে চলে গেলেন!!! হায় হায়!!
![]()
![]()
![]()
লেখক বলেছেন: একই প্রশ্ন একটু আগে আপনার ব্লগে করে আসলাম!
আপনি ছিলেন কই?
আমিতো পোস্ট না দিলেও মাঝেমধ্যে লগইন করি, কিন্তু আপনিই না বেমালুম গায়েব ছিলেন এতোদিন!!
আমি ভালো, আপনার খবর কী? অসুস্থ ছিলেন নাকি অন্য কোনো সমস্যা?
ভালো থাকুন, শুভেচ্ছা!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভকামনা আপনার জন্যেও...
বাবুল হোসেইন বলেছেন:
আপনাকে শুধু দেখেছি, আজকে এসে পড়ে গেলাম। আপনার কবির প্রতি যে অনূভুতি, সেটা চমৎকার করে বলে গেলেন, বুনে গেলেন অনন্ত আকাশ কবির স্তুতিতে। ভালো থাকুন রাহী ভাই। আপনাকে কেন জানি আমার খুব পরিচিত আর আপন মনে হয়। মানে ছবিটা খুব চেনা চেনা লাগে।
লেখক বলেছেন:
পাঠ এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ, বাবুল ভাই।
পরিচিত আর আপন মনে হয়?
নিশ্চয়ই তাই! ![]()
ভালো এবং সুন্দর থাকুন, সতত!
লেখক বলেছেন:
রহস্যাবৃত থাকুক না ![]()
সিরাজুলকে নিয়ে আপনার কবিতাটি খুব টাচি...
প্রিন্স_হাইয়ান বলেছেন:
খুব ভাল লাগল। শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ, প্রিন্স!
শুভ কামনা আপনার জন্যেও।
শূণ্য উপত্যকা বলেছেন:
ভাই কেমন আছেন?
মোসতাকিম রাহী বলেছেন:
ভালো আছি, আলহামদুলিল্লাহ!
আপনার খবর কী? নিশ্চয়ই অনেক পোস্ট জমে আছে, পড়তে হবে।
ভালো থাকুন।
লেখক বলেছেন:
ছন্দময়, খুব ভালো আছি!
একটু আগে আপনার কবিতায় মন্তব্য করে এলাম।
ভালো থাকা হোক আপনারও সতত!
শূণ্য উপত্যকা বলেছেন:
ঈদ মোবারক।
লেখক বলেছেন:
প্রিয় পূর্ণ, ব্লগ দেখা হয়না অনেকদিন, যে-কারণে শুভেচ্ছা নিতে-দিতে দেরি হয়ে গেল। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সতত
শুভেচ্ছা!
মতিউর রহমান সাগর বলেছেন:
ঈদ মোবারক।
মোসতাকিম রাহী বলেছেন:
মুক্তো ফলানো সাগর, কেমন কাটলো পরবাসে ঈদ?
আমি নামাজের পর পুরোদিন ঘুমিয়ে কাটিয়েছি।
অনেক শুভেচ্ছা....
লেখক বলেছেন:
পাঠ এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ, সাজ্জাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, ব্রো!!!
অনেক ভালো থাকুন সারা বছর!
কাঠফুল বলেছেন:
বহুদিন পর ভালো লাগাটি জানিয়ে গেলাম। ভালো থাকুন কবি ..
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, কাঠফুল। আপনার ভালো লাগায় 'প্রাণিত হলাম!
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন:
কবিতা ভাল লাগল । আপনার পোস্ট এই প্রথম পড়লাম । এখন আর পোস্ট দেন না কেন ?
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, তানিম।
ব্যস্ততার কারণে আজকাল ব্লগে আসা খুব একটা হয় না। এজন্যেই দীর্ঘ বিরতি। আশা করি, খুব শীঘ্রি আবার লেখা হবে।
ভালো থাকুন।অশেষ শুভেচ্ছা ।
রিফাত হোসেন বলেছেন:
চিন্তা করিয়েন না, যত সম্রাট যায় এর থেকে দ্বিগন জন্ম নেয় পৃথিবীর জনসংখ্যা ও মেধা বৃদ্ধি পাচ্ছে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























