নতুন বছর এলো
আজকে ভোরে সূর্যোদয়ের সোনালী সকাল
নতুন বছর শুরু হবে চৌদ্দশ’ সতের সাল।
বৈশাখ শুধু বটমূলের ইলিশ পান্তা নয়,
সবাই মিলে দেশ গড়ার শপত করতে হয়।
হৃদয় থেকে মুছে ফেলে দু:খ ব্যথার স্মৃতি,
সবার তরে ছড়িয়ে দাও ভালোবাসা প্রীতি।
অতীত থেকে শিক্ষা নিয়ে সকল মসিবতে,
ভবিষ্যতের চিন্তা করো সুখ সমৃদ্ধির পথে।
সুন্দর করে স্বপ্ন দেখো সুখের ছবি একে,
মনের খাতায় কাব্য রাখো যতন করে লেখে।
শেষ হলেও যায়না বিফল নীতির সত্য বচন,
অহংকারে পতন আসে ক্ষণস্থায়ী জীবন।
অকারণে কাউকে দিওনা কোন প্রকার কষ্ট,
জেনে শুনে করিওনা কারো অধিকার নষ্ট।
সত্য পথে জোর কদমে মিথ্যা পায়ে দলে,
জীবন চালাও প্রভূর দেয়া বিধান মত চলে।
প্রগতির নামে পা ফেলোনা ধর্মহীনতার পথে
ধর্ম ছাড়া সকল গতি বাধ্য অচল হতে ।
ধার্মিক হলে কটাক্ষ করে যারা বাক্য বানে
বুঝতে হবে ধর্ম কর্মে কষ্ট পায় শয়তানে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



