পাল সেন মোগল বৃটিশ পাকিস্থানি মিলে
সোনার দেশ খাইল তারা ইচ্ছেমত গিলে!
এখন খায় দেশের মানুষ গুটি কয়েক জুটি
রাস্তা ঘাট ব্রিজ কালবার্ট বিদ্যুত লুটিপুটি।
সাধারন মানুষ দিশেহারা উন্নয়নের হালে,
ডিজিটাল নির্বাচনে বাতাস নায়ের পালে।
জন্মদুখি বাংলার মানুষ অভাগা এক জাতি,
তাদের সাথে যুগে যুগে কত তেলেসমাতি।
বারো হাজার কুটি টাকা ভাসিয়ে দিল জলে
বিমান বন্দরের নাম পরিবর্তনের কৌশলে।
জিয়ার নামে যত ছিল নজর কাড়া কীর্তি,
খুব সহজে হয়েছে তার ডিজিটাল বিকৃতি।
তত্ত্বাবধায়ক বাতিল করে নিজের হাতে চাবি,
শত শত হরতাল করে পাশ করেছেন দাবী।
যুদ্ধাপরাধের বিচার নামে বিরোধীদল ধমন,
নিজের ঘরে চোর রেখে অন্যের ঘরে সমন।
থলের বিড়াল বের হবে বেশিদিন নয় বাকি,
যতই দেও কলে কৌশলে শুভংকরের ফাকি।
ঐতিহ্যবাহি শহর ভেঙ্গে নিজের স্বার্থে ভাগ,
চারশ' বছরের ঢাকার বুকে বক্ররেখার দাগ।
কানের তালা বন্ধ করল ডিজিটাল গলাবাজি ,
ঘরে ঘরে চাকুরির আশায় চলছে কারসাজি।
গ্যাস বিদ্যুত পানি সহ দশ টাকা কেজি চাল
দ্রব্যমূল্য সহনীয় হতে আর লাগবে কতকাল!
চাঁদাবাজি হামলা-মামলা দুর্নীতি না কমালে,
ঝাড়ু পিটা পড়বে ঘাড়ে দুর্গতি আছে কপালে।
পরের কাধে বন্দুক রেখে আর পাবে না রেহাই,
জনতার রোষানলে পড়ে কোথায় যাবে পালাই!
মুখে কুলুপ দিয়ে রাখলেও দাদা দেবে না ঠাঁই,
টিপাইমুখে বাঁধের জন্য জনগন দিবে ধোলাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



