মানব হয়ে মানবতার করলে অপমান
মানব রুপি দানব হল বি,এস,এফ জোয়ান।
চাঁপাই নবাবগঞ্জের হাবিব রইলা না চাঁপায়
নির্যাতনের ষ্ট্রিমরোলার লক্ষ হৃদয় কাঁদায়
বুকে বুট রেখে খুলে লজ্জা ঢাকার বস্ত্রখান।
বিশ্ববাসীর বিস্ময়ে ভিজে চোখের পাতা
উলঙ্গ হাবিবের উপর অমানবিক নির্মমতা
করুণ দৃশ্য দেখে সবার আৎকে যায় প্রাণ।
গায়ের বস্ত্র ছিড়ে দু'পায় রাখলো বাঁধিয়া
পিছন দিকে বাঁশের সাথে দু'হাত রাখিয়া
ইচ্ছে মত মারলো যেন বলির পাঠাদান।
মামা বলে আর্তনাদে জড়িয়ে ধরে পায়
৭/৮জন নিষ্টুর জোয়ান আনন্দে উপচ্ছায়
শত আকুতি করেও সে পায় নি পরিত্রান।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



