যেই প্রার্থনায় মায়ের কথা স্বরণ হয় না।
প্রভূর কাছে করজোড়ে জানাই নিবেদন
মায়ের সেবার তৌফিক দাও সারাটি জীবন
মায়ের পায়ের নিচে আছে বেহেস্তের ঠিকানা।
চরণ সেবায় কাঠাই যদি জীবনের শেষ দিন
তবু মায়ের শোধ হবে না এক বিন্দু ঋণ
সেই ঋণের ভোজা আমার চরম শান্তনা।
সংসার বড় ফাঁকা লাগে এই প্রবাসে
তোমার কথা মনে পড়ে প্রতি নিশ্বাসে
জীবন চাকা যতই ঘুরাই ভাগ্য ঘুরে না।
তোমার বুকে বারে বারে জনম নিতে চাই
তোমার কোলে সারা জীবন যেন হয় ঠাঁই
ধরার বুকে থাকব সুখে আর কিছু চাই না।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



