আজকে মনটা অনেক খারাপ। জানি না কেন?? আসলে পূর্বের কিছু স্মৃতি আজকে অনেক তাড়িয়ে বেড়াচ্ছে।
সবার কি হয় এ ব্যাপারে তা আমার জানা নেই, কিন্তু আমার সবসময় প্রতিটি মধুর স্মৃতির সাথে একটা গান ঔতপৌত ভাবে জড়িয়ে থাকে। মধুর স্মৃতি চারণ করতে কে না ভালোবাসে? আমারও কাজটা অনেক ভালো লাগে। তাই বার বার গান শুনি আর স্মৃতি আমার চোখের সামনে খেলে বেড়ায়।
কি যে ভালো লাগে বলার মত না। কান্না করি মাঝে মাঝে। আসলে ছেলে হিসেবে আমি অনেক সেন্সিটিভ এইসব ব্যাপারে। জীবনের কিছু সময়ের কথা মনে পড়লে আমার চোখ সিক্ত হয়ে উঠে।
আমি আমার কিছু স্মৃতির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে একটু হয়তোবা হালকা লাগবে নিজেকে। এস,এস,সি পরীক্ষার পরে আমার এত্ত ভালো কাটবে সময়টা তা আমি আসলেই ভাবতেও পারি নি। অতিরিক্ত আনন্দে কেটেছে প্রতিটা দিন। তাই নিজের কাছে তখন কার দিনগুলো নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে।
পরীক্ষার পর পরই রীতিমত ঝড়ের বেগে আমার মেঝ বোনের বিয়ে হল। আমরা যদিও কেউ প্রস্তুত ছিলাম না অতটা মানসিক ভাবে। যাই হোক ভাগ্যের লিখন না যায় খন্ডন। পরীক্ষা শেষ হবার ঠিক পরের দিন ছিলো বিয়ে। তো বলার অপেক্ষা রাখে না নিজের বোনের বিয়েতে কতটা মজা করেছিলাম। অসাধারণ কেটেছিলো এককথায়। বিশেষ করে বলতে হয় দুলাভাইয়ের কথা তার মত চমতকার মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি।
বিয়ের পরে আমি ভাবতেও পারি নাই যে রাসেল ভাইয়ের সাথে আমার এমন একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হবে। উনি যে কতটা মজার মানুষ তা ওনার সাথে না মিশলে আপনাদের বুঝাতে পারবো না।
ঠিক করা হলো প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষে আমরা ঘুরতে যাবো। এবং ঠিক শেষ পরীক্ষা দিয়েই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বেলাল একসাথে বাসের টিকিটের ব্যবস্থা করে সেইদিন রাতেই গ্রীণ লাইনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাটা পথ আমি যত মজা আর ফাইযলামি করেছি তা সত্যিই আমার সারাজীবন মনে থাকবে।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



