আমার প্রিয় পোস্ট

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

সাপ্তাহিক ২০০০ এর চরম নোংরামি

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৬

শেয়ার করুন:                   Facebook

মানুষ হিসেবে যে কেউ ভুল করতেই পারে এইটা স্বাভাবিক। কিন্তু একই ভুল ২ বার করাটা সম্পূর্ণ অস্বাভাবিক।

আলপিনে যা করা হয়েছে তা সবাই পরবর্তীতে মেনে নিলেও, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রথম আলোরই অন্য একটি ম্যাগাজিন তাদের ঈদ সংখ্যায়, কাবা ঘরকে সরাসরি আপমান করেছে। এই রকম দুঃসাহস তারা করলো কিভাবে???

দাউদ হায়দারের রচিত সুতানটি সমাচার শীর্ষক একটি লেখায় কাবাঘরকে বেশ্যাখানার সাথে তুলনা করা হয়েছে (নাউজুবিল্লাহ)
বলা হয়েছে এখানে লক্ষনৌ এসেছি বাইজি বাড়িতে যাবো না, লোকে শুনলে কি বলবে?? মক্কায় গেলে কাবা শরীফ দেখবে না কেউ তা কি হয়??? (নাউজুবিল্লাহ)

এটা কি রকম অযৌক্তিক কথা হতে পারে?? চিন্তা করেন। এই রাম ছাগল কিসের সাথে কিসের তুলনা করেছে?? আসলে ধর্মকে সরাসরি আঘাত করার সূক্ষ ট্রিক্স ছাড়া এটি আর কিছুই না।

প্রথম আলোর সম্পাদক বলেছেন ইসলামের ইমেজ সম্পর্কে তারা সবসময়ই সচেতন। এই কি তাদের সচেতনতার পরিচয়???

সবচেয়ে আনন্দের খবর হল পত্রিকার এই সংখ্যাটি সম্পূর্ণ রূপে বাজেয়াপ্ত করা হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এদের তারপরেও শিক্ষা না হলে সরকারকে বাঁকা পথ অবলম্বন করতে হবে এইসকল ম্যাগাজিন এবং পত্রিকার বিরুদ্ধে। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে মুসলিম দেশের নাগরিক হয়ে এইসব করা আমাদের মানায় না।

আসুন সবাই তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই এদের।

 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৪৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৯
comment by: করপোরেট বলেছেন: এই কারনে বাজেয়াপত করা হয়েছে? জানতাম না। এখন জানলাম
২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫১
comment by: আহমাদ মুজতবা বলেছেন: কারণটা আপনার কাছে যুক্তি যুক্ত মনে হচ্ছে না?
৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
comment by: আফলাতুন বলেছেন: মক্কাকে লক্ষনৌ আর কাবাকে বাইজি বাড়ির সাথে তুলনা করা হয়েছে। কথা সত্য !
তা মামা একটা কোলা কোম্পানি যে মক্কার নাম ব্যবহার করছে "মক্কা কোলা"। তাতে কি মক্কার পবিত্রতা নষ্ট হয় না? (মক্কা ও মদিনা আল্লাহ্‌র কাছ থেকে নিরাপদ 'secret' ঘোষনা করা হয়েছে) যার কারনে এই জায়গাতে কোন ভিন্ন ধর্মের কেউ প্রবেশ করতে পারে না। যতটুকু জানি তারা লাভের একটা অংশ ফিলিস্টিনিদের জন্য খরচ করে।
কেউ লাভের ৭০% ইসলামের নামে খরচ করার ওয়াদা করে তবে কি কনডম, ব্রা-পেন্টির, ডায়াপার, জুতা বা ন্যুড পত্রিকা ছাপাতে পারবে??

রাখালের বাঘ বারবার আসে না
কিন্তু যখন আসে তখন কেউ কেয়ার করেনা।
৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
comment by: হমপগ্র বলেছেন: এইটা কি কোন কথা হইল? এখানে আমি খারাপের কিছুই দেখলাম না।
আপনি দেখুন দুইটা খুব ভিন্ন জিনিস। এইটা নিয়ে তোলপার করার কিছুই তো নাই।
উনি বলসেন, লকনৌতে এসে এই জিনিসটা না দেখা মানে মক্কায় গিয়ে কাবা না দেখা। এইটা যদি খারাপ হয় তাহলে তো কথা বলাই বন্ধ করে দিতে হবে দেখতেছি।
যাক দেশের মানুষের বুদ্ধি যে কত স্বল্প বুঝতে পারতেছি।
৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
comment by: মুহিব বলেছেন: আজাইরা উেত্তজনা
৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
comment by: দুরন্ত পিথক বলেছেন: @ আফলাতুন
ব্যাটা রাম সাগল(সঠিক বানান লিখলে ছাগলের অপমান হবে)মক্কা কোলা আর বাইজি বাড়ী এক জিনিস হইলো?
৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
comment by: আহমাদ মুজতবা বলেছেন: হমপগ্র ভাইয়া অযৌক্তিক কথা বলে ইসলামকে ছোট করার কোন মানে দেখি না।
কোথায় ভারতের লক্ষনৌ আর কোথায় মক্কা শরীফ??
এই দুটোর নাম একসাথে থাকার তো মানে দেখি না।
৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
comment by: দুরন্ত পিথক বলেছেন: @হমপগ্র
আমার তো মনে হইলো সূক্ষ ভাবে অন্য কিছু বোজানো হইসে। দুনিয়ায় কি আর কিসু নাই যে বাইজী বাড়ির লগে তুলনা দিতে হইবো?
যত্তসব।
৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৯
comment by: আসল ট্র্যাপ বলেছেন: ১
১০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
comment by: অপরাজেয় বলেছেন: এদের আমরা ধিক্কার জানাই।
১১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
comment by: আহমাদ মুজতবা বলেছেন: ঠিক। আসল ভাইয়া ১ কেন?
১২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৪
comment by: সনটে বলেছেন: আসলে ব্যাপার হলো আমাদের জামায়েত শিবিরকে নিয়ে সাপ্তাহিক ২০০০ অনেক কথা লিখেছে, হয়তো ভবিষ্যতে ও লিখবে, ঐসব লেখা আমাদের তথ্য উপদেষ্টার পছন্দ হয় নাই, কেননা তিনি আগে শিবিরের সকল অনুষ্ঠানের আমন্ত্রনে যেতেন, ইউটিউব এ ভিডিও আছে। এখন রমজানে ধর্মপ্রান মানুষদেরকে জামায়াত শিবিরের লোক উত্তেজিত করে প্রথম আলো ও সর্বোপরি সাপ্তাহিক ২০০০ এর উপর প্রতিশোধ নিচ্ছে কারণ তাদের গুরু তথ্য উপদেষ্টা ব্যাঃ মঈনুল ক্ষমতায়। এই উপদেষ্টা আরও কতো খেলা যে দেখাবে!!!!!!
১৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
comment by: আহমাদ মুজতবা বলেছেন: সহমত @ সনটে। আপনার নামটা সনেট হইলে ভালো হইত।
১৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
comment by: নাজমুল হুদা সুমন বলেছেন: জনাব, ইসলাম কি এতই ঠুনকো ...
কাঠমোল্লারা সব নিপাত যাক।
১৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৬
comment by: সুইফট বলেছেন: আফলাতুন
মক্কা কোলার লাভের অংশ ফিলিস্তিনের জন্য খরচ করা হয়, এটা কি আল্লাহর সাথে চুক্তি হলো নাকি? কোরান-হাদিস-মক্কা এগুলোর দৃষ্টান্ত না দিয়ে একজন লেখক তার কথা ফুটিয়ে তুলতে পারবেন না, সে আবার কেমন লেখক? নিজেদের ননসেন্স তুলে ধরার আর জায়গা পায় না।
১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৪
comment by: রেজওয়ান বলেছেন: যে অবস্থা হচ্ছে তাতে মনে হয় ভবিষ্যতে "মক্কার মানুষ হজ্ব পায়না" বললেও সেটাকে ধর্মানুভুতিকে আঘাত করা হবে বলা হবে। আরে ভাই ধর্মানুভুতি কি এত ঠুনকো নাকি? আপনাদের জন্যেই আজ তসলিমা নাসরিনের মত ব্যক্তিরা এই অবস্থানে। চিলে কান নিয়ে গেছে বলেই যে আমরা এত দৌড় দেই তার ফায়দা লোটে এসব লোক যারা নাম কামাতে চায় এবং সেই ধর্মব্যবসায়ীরা। ধর্মপ্রান মুসলমানদেরই এতে পরাজয়।
১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
comment by: ফজল বলেছেন: কাঠমোল্লারা নিপাত যাক। শালা বুদ্ধি প্রতিবন্ধী যতসব। এখানে কোন এলাকার উল্লেখযোগ্য স্থান বোঝাতে এভাবে উদাহরণ দেয়া হয়েছে।
১৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: আহমাদ মুজতবা বলেছেন: রেজওয়ান একটা ছাগল।
১৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
comment by: রেজওয়ান বলেছেন: আহমাদ যুক্তিপ্রতিবন্ধিরাই গালী দেয়।
২০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
comment by: রেজওয়ান বলেছেন: আহমাদ বাইজিবাড়ি বেশ্যাখানা নয় ঐতিহ্যবাহী নাচঘর। আপনি সম্পুর্ন লেখাটি পড়ে দেখেছেন? এখানে বেশ্যালয়ে যাওয়ার কথা বলা হয়নি।http://www.sachalayatan.com/next/shohailmc/8786
২১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
comment by: মাহমুদ রহমান বলেছেন: একদম ঠিক পোস্ট। খুবই দুঃখজনক। প্রথমে আমি বুঝি নাই, পরে দেখলাম এর থেকে বড় ধৃষ্টতা আর হতে পারে। যার মনুষ্বত্য আছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আছে সেই এ ধরনের কথায় ধিক্কার জানাবে। সাপ্তাহিক ২০০০ এখন থেকে বর্জন করা হলো।

স্বচ্ছ একটা পাঁচ। মুজতবা ভাইকে আন্তরিক মোবারকবাদ।
২২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
comment by: মাহমুদ রহমান বলেছেন: সংশোধনঃ

প্রথমে আমি বুঝি নাই, পরে দেখলাম এর থেকে বড় ধৃষ্টতা আর হতে পারে না।
২৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
comment by: চতুরভূজ বলেছেন: মাহমুদ ভাই,
বুঝতে পারেননি এটা মুজতবার একটা স্যাটায়ার ধর্মী লিখা। মকিং করে লিখেছে।
২৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: মাথামোটা বলেছেন: মুজতবা একটু চিন্তা করে উত্তর দাও,

ইসলাম খেলা-ধুলা কে উৎসাহ দেয় না। তার উপর ক্রিকেটে রয়েছে জুয়া, সময়, টাকা অপচয়ের গুনাহ।

উপমহেদেশের ক্রিকেটপ্রেমী দর্শক আর ইনকিলাব, বিটিভি সহ দেশী-বিদেশী মিডিয়া গুলো অর্ধশতক কাল ধরে ইংল্যান্ড এর লর্ডস স্টেডিয়াম কে ক্রিকেটের মক্কা বলে তখন এই নীতি কই থাকে?
২৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
comment by: তুষার ০০৭ বলেছেন: 'রেজওয়ান একটা ছাগল'
ভাইটু, আপনার মতের সঙ্গে দ্বিমত হলেই তাকে অসম্মান করা চলে, কি বলেন? তিনি আপনার চেয়ে কতটা সিনিয়র এটা একবারও ভাবলেন না? আজিব...@আহমাদ মুজতবা
২৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
comment by: আলী বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে মুসলিম দেশের নাগরিক হয়ে এইসব করা আমাদের মানায় না- কোনটা মুসলিম দেশ বাংলাদেশ অব্যশই নয় সো কথা বুইঝা
২৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
comment by: আহমাদ মুজতবা বলেছেন: @রেজওয়ান
যেইখানকার কথাই বলা হোক, সেটার সাথে মক্কাকে তুলনা করা হয়েছে কেন?? সেটাই দেখার বিষয়।
@মাহমুদ ভাইয়া আর চতূরভূজ আপুকে ধন্যবাদ।
@মাথামোটা ভাইয়া মক্কা যেমন মুসলমানদের ধর্মের প্রাণ কেন্দ্র সেইরকম ক্রিকেটের প্রাণকেন্দ্র লর্ডস। তাই সেইটা প্রতীক হিসেবে বলা হয়েছে। আর নামকরণ টা মুসলমানরা করে নাই সো সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথার কিছু নাই। তবে কোন মুসলমান সেটা উচ্চারন করলে তাকে ধিক দাওয়া যায়। আর এই গদ্যের লেখক একজন মুসলমান এবং পত্রিকাটা একটা মুসলিম দেশের পত্রিকা সুতরাং এইটা সম্পূর্ণ অনুচিত কাজ।
@তুষার ভাই যুক্তি সিনিয়র জুনিয়র মানে না। যুক্তির খাতিরে রেজওয়ান ভাইয়ের খোঁড়া যুক্তি শুনে তাকে ছাগল বলা এক্কেবারে ঠিক হয়েছে।
আই থিংক সো...
@আলী ভাইকে ধন্যবাদ।
২৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
comment by: অন্যরকম বলেছেন: "আপনাদের জন্যেই আজ তসলিমা নাসরিনের মত ব্যক্তিরা এই অবস্থানে। "
----কোন অবস্থানে?

তসলিমাকে Export করা হয়ছে..... তার অবস্থান খারাপ কোথায়। সে ত ভালই আছে!
২৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
comment by: আহমাদ মুজতবা বলেছেন: আরামেই আছে তসলিমা হারামিটা। যা করতে চায় তা তো দেশের বাইরে করতেই সুবিধা বেশী তাই না??
৩০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৪
comment by: ইকারুস বলেছেন: প্রথম আলোর ব্যপার নিয়ে যারা মাতামাতি করে তাদের কথা বাদ,
প্রথম আলোর ব্যপারটা আসলেই 'তিল কে তাল করা হয়েছে'.......
কিন্তু দাওদ হায়দারের উপমাটি নিন্দার যোগ্য বলেই মনে হলো..............

তবে নিষিদ্ধ করা কোন সমাধান নয়,
সংস্কার প্রয়োজন.......

আর....
@ আহমাদ মুজতবা

তুমারে তো কুছুতেই ঠাওর করতে পারচিনা........
তুমি যা কইবার পষ্ট কইরা কিতে চেষ্টা কর
৩১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৪
comment by: আহমাদ মুজতবা বলেছেন: ইকারুস ভাইয়া তুমিও আমার কথা না বুঝলে কেমনে হইবো???

 



 




অনেক বড় কিছু হবার স্বপ্ন দেখি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৮০৮৫