আমার প্রিয় পোস্ট

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

সেন্টমার্টিন ভ্রমণঃ কিছু তথ্য দরকার

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:০৯

শেয়ার করুন:                   Facebook

সেন্টমার্টিন যেতে চাচ্ছি কিছু তথ্য দরকার আপনারা কেউ জানলে প্লিস হেল্প করুন। বিশেষ করে ব্লগের চিটাগং এর ভাইয়েরা।

১। সেন্ট মার্টিন যাবার জন্য সবচেয়ে ভালো ট্যুরিস্ট প্যাকেজ কোন কোম্পানী প্রভাইড করে? এবং খরচ কেমন? অনলাইনে অর্ডার কি দেয়া যাবে??

২। সেন্টমার্টিন যাবার জন্য এখন যাতায়াত ব্যবস্থা কি কি এভেইলেবল??

৩। সেখানকার আবহাওয়া বর্তমানে কি সুবিধাজনক নাকি বিপদজনক??

৪। ভালো হোটেল কি কি আছে?

যারা ভ্রমণ করে অভিজ্ঞতা আছে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমার প্রশ্ন গুলোর জবাব দিবেন যত দ্রুত সম্ভব। খুবই দরকার।

 

 

  • ১৬ টি মন্তব্য
  • ২৪৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৯
comment by: মুহিব বলেছেন: কেয়ারী সিন্দবাদ যা কক্স টু সে মা যায় তার খবর নেন। তারপর মুসাফির হয়ে বেরিয়ে পড়েন
২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২১
comment by: আহমাদ মুজতবা বলেছেন: সেইটার খবর কোথায় পাবো??????????
৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৩
comment by: মুহিব বলেছেন: এট্টু কষ্ট করেন
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩১
comment by: মফিজ বলেছেন: কক্সবাজারের উদ্দেশ্যে আপনি বেড়িয়ে পড়েন।ঐখানে যে কেউ সাহায্য করতে পারবে।সেন্টমার্টিন যেতে হলে টেকনাফ যেতে হবে।
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১২
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কক্সবাজার থেকে বাসে যাবেন টেকনাফ, তারপর কেয়ারী সিন্দবাদ দিয়ে যাবেন সেন্টমার্টিন। কক্সবাজার থেকে প‌্যকেজ ট্যুর এটা। ১ মাথা ৮০০ টাকা, অবশ্য ৩ বছর আগের হিসাব। আমি এইভাবেই গেছিলাম। আর এডভেন্চারের স্বাদ পাইতে হলে টেকনাফ থেকে ট্রলারে যাইতে পারেন। সাতার জানতে হবে যদি ট্রলারে যান। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। ভ্রমন শুভ হোক।
৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৬
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন: ব্লগার মেসবাহ য়াজাদ এর ট্যুর অপারেটিং কোম্পানি আছে,এদের নিজস্ব হোটেলও আছে,জাহাজও আছে বোধহয় ।
আজিজ মার্কেটের ৩ তলায় পেছনের দিকে অফিস ।নাম :সেভেন থার্টিন ট্যুরিস্ট ক্লাব ।

ফোন নাম্বার মেসবাহ এর ব্লগে কোন একটা পোস্টে পাবেন ।
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৩
comment by: মামু বলেছেন: ২বছর আগে ট্রলারে গেছিলাম... তেমন কোন দুঃসাহসিক অভিযান বলে মনে হয় নাই....

খুবই নরমাল ডেউ ছিল...সুতরাং ট্রলারেই যেতে পারেন.. নো চিন্তা ডু ফুর্তি...
৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: মুজতবা, ঢাকা থেকে টেকনাফ এসি / নন এসি বাসে, টেকনাফ থেকে ৩ তলা জাহাজ কুতুবদিয়ায় করে (এসি / নন এসি ) সেন্টমার্টিন্স। তারপর দ্বীপের সবচেয়ে সুন্দর রিসোর্ট সীমানা পেরিয়ে-তে থাকা আর খাওয়া... ইত্যাদি। এবার বল সোনামনী, কে যাবে ? ম্যা হুঁ না....!!
৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৭
comment by: সফদর আলী বলেছেন: ট্রলারে না গেলে মজা অর্ধেক মাটি।

আর সমুদ্রের মাঝখানে ডুবলে সাতার জানলেই বা লাভ কি?
১০. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৮
comment by: সম্ভব,অসম্ভব বলেছেন: আর সমুদ্রের মাঝখানে ডুবলে সাতার জানলেই বা লাভ কি? ডুবা না ডুবা বাপার না। সাতার জানলে ভয় লাগে না বা কম লাগে। সাতার না জানলে অসম্ভব রকম বেশি ভয় লাগে। তবে সমুদ্রের মাঝখানে ডুবলে ফলাফল একই।
১১. ২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৫
comment by: রবিনহুড বলেছেন: ঢাকার সাতমসজিদ রোডের কেয়ারী প্লাজাতে যোগাযোগ করতে পারেন, কেয়ারী সিনবাদ সি-ট্রাকটা উনাদের। যা কিনা সেন্টমার্টিন আসা যাওয়া করে।
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩
comment by: সূর্য বলেছেন: কেয়ারী, কেয়ারী সিনবাদ, এগুলো জা.শি. মালিকানার বলে পোস্ট দেখেছিলাম কিছু আগে।
১৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১১
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: কেয়ারি শতভাগ জামাতি প্রতিষ্ঠান, @ সূর্য
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৩
comment by: মুহিব বলেছেন: ট্রলার রিস্কি
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫০
comment by: মামু বলেছেন: পাকি খোরমা, খেজুর আর কিসমিস তো বাজারে গিয়া সবার আগে কিন্যা আনেন, সেই কথা মনে থাকে না?
হেই গুলা তো আরো বেশী মজ্য...তাই না?
১৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০০
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: এখনো যাই নাই !
তথ্যের জন্য ধন্যবাদ।

 



 




অনেক বড় কিছু হবার স্বপ্ন দেখি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৮০৯১