"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"

দু'টি রম্য কথা !!!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
![]()
১. ক্লাসরুমে মাস্টার মশাই প্রবেশ করলেন।
মাস্টার মশাইঃ ছাত্রদের উদ্দেশ্যে বললেন নিমাই আসেনি ক্লাসে?
ছাত্রঃ একজন উঠে বলল- স্যার ওর শরীর খারাপ তাই আজ ক্লাসে আসেনি। কিন্তু স্যার ওর নাম তো নিমাই না বলাই, আপনি ওকে নিমাই বলে ডাকেন কেন?
মাস্টার মশাইঃ ও আমাকে প্রতিদিন নিমপাতা এনে দেয়, তাই ওকে নিমাই বলি।
ছাত্রঃ স্যার আমি যদি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দেয় তাহলে কি আমাকে জামাই বলবেন? ![]()
![]()
২. একজন মহিলা ব্যাংকে গেছেন টাকা তুলতে। টাকাটা তার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। এখন ব্যাংক অফিসার মহিলাকে বললেন আপনি এখানে একটা সিগনেচার করেন। মহিলা বললেন সিগনেচার মানে কি? তখন ব্যাংক অফিসার বলল আপনি আপনার স্বামীর কাছে চিঠি লেখার পর ইতি লিখে যা লিখেন তাই লিখেন। তখন মহিলা লিখছেন ...
ইতি-
তোমার সোহাগের আদরী
প্রকাশ করা হয়েছে: রম্য কথা বিভাগে ।
লেখক বলেছেন: পুরোনো তাই কি.... একটু নতুন করে ভাবলেই হয় ...
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
(২ নম্বরটা) ফাটাফাটি
চাঙ্কু বলেছেন:
হুম
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আমার এই মন-ভাইখুবই ভাল লাগিল, ভাই এমন আরো কিছু আশা করছি আপনার নিকট থেকে। ধন্যবাদ।
লিপিকার বলেছেন:
হা হা হা........


















দ্বিতীয়টা আগে পড়িনাই।