আমার প্রিয় পোস্ট
- বিশাল ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করার জন্য ডাউনলোড লিংকসহ - গাছ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যারা যারা বিয়ে করতে যাচ্ছেন, তারা ঢু মারেন। কোন জেলার মেয়ে বিয়ে করবেন? - কালোকাক
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড
- রাফি মাহমুদ
- পৃথিবীতে যদি ১০০ লোক থাকত (একটি দু:খজনক পোস্ট
) - রিডার ওয়ান
- আমার প্রিয় পোষ্ট গুলো~...:*:..।~ - মোঃ ইবরাহিম আরমান
- এমন কেন হলো-সব হারিয়েও আমি জিতেছি - মোঃ ইবরাহিম আরমান
I Will Pass All my Time for The society and God

যচ
০৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৮
বরাবর,
জেলা নির্বাচন অফিসার
যশোর।
বিষয়ঃ-ছবিযুক্ত ভোটার তালিকা তৈরী এবং জাতীয় পরিচয়পত্র প্রনয়নের জন্য কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহিত বিনিত নিবেদন এই যে, ০৭/০৪/০৮ ইং -এ প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকা মারফত জানতে পারি- যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকা তৈরী এবং জাতীয় পরিচয়পত্র প্রনয়নের জন্য কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে। আমি উল্লেখিত পদে নিয়োগ পাওয়ার মর্মে আমার যাবতীয় তথ্য ও দক্ষতার সনদপত্র সংযুক্ত করতঃ আবেদন করলাম।
অতএব, জনাবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার যোগ্যতা বিবেচনা পূর্বক আমাকে কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দিয়ে আমাকে বাধিত করবেন।
তারিখ-খুলনা
০৮-০৪-০৮
বিনীত নিবেদক-
মো:ইব্রাহীম আরমান
ব্যক্তিগত তথ্যাবলি
নাম : মো:ইব্রাহীম আরমান
পিতার নাম : মো: নাসিম আক্তার
মাতার নাম : শাহানাজ পারভীন
বর্তমান ঠিকানা : ২৩ নং বি,কে,রায় ক্রস রোড,ডালমিল মোড়,খুলনা।
স্হায়ী ঠিকানা : -একই-
বয়স : ১৯ বৎসর
ধর্ম : ইসলাম
জাতীয়তা : বাংলাদেশী
শিক্ষাগত যোগ্যতা :
ক্রমিক নং পরীক্ষার নাম বিভাগ সাল বোর্ড G.P.A.
১. এস,এস,সি বিজ্ঞান ২০০৪ যশোর বোর্ড ৪.৫৬
২. এইচ,এস,সি বিজ্ঞান ২০০৬ যশোর বোর্ড পরীক্ষা দেয়া হয়নি
কম্পিউটার কোর্স : Acquired CCA(Certificate in Computer Application) by "Lion Computer" in 2004
অভিজ্ঞতা : গত দুইমাস যাবত সুনামের ও সুদক্ষতার সাথে "বাংলাদেশ নির্বাচন কমিশন" এবং " বাংলাদেশ সেনা বাহিনী"-এর তত্ত্বাবধানে পরিচালিত অপারেশন নবযাত্রার একজন কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর পদে অস্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত।
যোগাযোগ নাম্বার: ০১১৯০৬২৬৩৫৯
**সংযুক্তি : ১. এস,এস,সি-এর সনদপত্রের সত্যায়িত অনুলিপি
২. ২-কপি ছবি
৩. কম্পিউটার কোর্সের সনদপত্রের সত্যায়িত অনুলিপ
বরাবর,
নির্বাহী পরিচালক
সৃজনী বাংলাদেশ
১১১, পবহাটী সড়ক,পবহাটী,
ঝিনাইদহ-৭৩০০
বিষয়- এমআইএস সহকারী কাম ক্রেডিট অফিসার পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৩ জুলাই ২০০৮ এ প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় আপনার সংস্থা কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপতি মারফত জানতে পারি, সংস্হার সঞ্চয় ও ক্ষুদ্রঋণ প্রকল্পে মাঠ পর্যায়ে কম্পিউটারে কাজ করার জন্য কিছু সংখ্যক এমআইএস সহকারী কাম ক্রেডিট অফিসার নিয়োগ দেওয়া হবে। আমি উল্লেখিত পদে নিয়োগ পেতে ইচ্ছুক। এই মর্মে আমার যাবতীয় তথ্য ও দক্ষতার সনদপত্র সংযুক্ত করতঃ আবেদন করলাম।
অতএব, জনাবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার যোগ্যতা বিবেচনা পূর্বক আমাকে এমআইএস সহকারী কাম ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিয়ে আমাকে বাধিত করবেন।
তারিখ-খুলনা
০৯-০৭-০৮
বিনীত নিবেদক-
(মো:ইব্রাহীম আরমান)
বরাবর,
ব্যবস্থাপক
কোরিয়ান বায়িং টি.সি
এইচ-১০২/৭,
৫ম তলা কাকলী বনানী
ঢাকা-১২১৩
বিষয়- কোঃ কন্ট্রোলার অফিসার পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ৪জুলাই ০০৮ এ প্রকাশিত সাপ্তাহিক চাকরীর খবর পত্রিকায় আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপতি মারফত জানতে পারি, প্রতিষ্ঠানে কিছু সংখ্যক "কোঃ কন্ট্রোলার অফিসার "-পদে নিয়োগ দেওয়া হবে। আমি উল্লেখিত পদে নিয়োগ পেতে ইচ্ছুক। এই মর্মে আমার যাবতীয় তথ্য ও দক্ষতার সনদপত্র সংযুক্ত করতঃ আবেদন করলাম।
অতএব, জনাবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার যোগ্যতা বিবেচনা পূর্বক আমাকে কোঃ কন্ট্রোলার অফিসার -পদে নিয়োগ দিয়ে আমাকে বাধিত করবেন।
তারিখ-খুলনা
০৯-০৭-০৮
বিনীত নিবেদক-
(মো:ইব্রাহীম আরমান)
প্রকাশ করা হয়েছে: দাফতরিক বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না