somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালেশিয়ায় বসবাসকৃত অবৈধ অভিবাসীদের বৈধকরন প্রক্রিয়া খুব শিগগীর শুরু হতে যাচ্ছে

০৯ ই জুন, ২০১১ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালেশিয়ায় বসবাসকৃত অবৈধ অভিবাসীদের বৈধকরন প্রক্রিয়া খুব শিগগীর শুরু হতে যাচ্ছে এবং পাশাপাশি পাল্লা দিয়ে কিছূ ঠকবাজ ও দালাল শ্রেনীর অসাধু লোকজন তাদের গর্বিত পেশার কাজে খুব জোড়ে-সোড়ে নেমে পড়েছে। যেন নির্বাচনের কেন্দ্র দখলের লড়াই। প্রথমেই অগ্রীম সাবধানবানী" যে কোন ধরনের তথ্যর জন্য বাংলাদশের স্থানীয় এম্বেসী http://www.bangladesh-highcomkl.com এবং মালেশিয়ায় বৈদেশীক বিষয় গুলোর জন্য অনেক মূল্যবান তথ্য পাবেন এই ওয়েব সাইট থেকে http://www.moha.gov.my সাবধানতা অবলম্বন করুন আর্থিক লেনদেন এর ক্ষেত্রে। অভিবাসীদের বৈধকরন প্রক্রিয়ার মালেশিয়ান সরকার সরকারীভাবে কিছু ফি এর ঘোষনা দিয়েছেন এবং কিছূ কাগজপত্র -ফরম এইসব পূরন স্বাপেক্ষে সরকার ঘোষিত নিয়মানুসারে প্রত্যকের বৈধকরন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্ট করুন। তাতে অন্তত: প্রতারিত হওয়ার হাত থেকে পরিত্রান পেতে পারেন। অবশ্যই নিশ্চিত করবেন স্থানীয় সরকার ঘোষিত ৩ সপ্তাহ সময়ের প্রথমভাগে যেন আপনার রেজিস্ট্রেশন ফরম জমা দিতে পারেন।

গত সোমবার ৬ জুন'২০১১ মালেশিয়ার স্থানীয় দৈনিক পত্রিকা ‘‘দি স্টার’’ এর প্রধান শিরোনাম ছিল Amnesty for 2mil Comprehensive exercise soon to legalise and send illegal immigrants home. যা এক্সক্লুসিভ খবর আকারে অন্তত্য গুরুত্ব সহকারে এ খবর ছাপা হয়েছে। আমি পাঠকদের সুবিধার জন্য খবরের অংশটুকু হুবুহু সবার সাথে শেয়ার করলাম।


লিংক

পেপার কাটিং থেকে পড়তে সমস্যা হলে নিম্নে চোখ বুলিয়ে নিতে পারেন।
Amnesty for 2mil Comprehensive exercise soon to legalise and send illegal immigrants home
By SARBAN SINGH [email protected]
SERFEMBAN: A large-scale legalisation and amnesty exercise is expected to be held next month to reduce the number of illegal immigrants in Malaysia, estimated at about two million. The programme, which will take three weeks, will be codenamed "6P" - pendaftaran (registration), pemutihan (legalisation), pengampunan (amnesty), pemantauan (supervision), penguatkuasaan (enforcement) and pengusiran (deportation). This is the most comprehensive programme ever introduced by the Home Ministry to cut down the number of illegal immigrants. Previously, such moves were limited to repatriation exercises. Amnesty programmes have been held several times, the most recent being last year.
A senior official from the ministry said the immigrants would have three > TURN TO PAGE 8


link

Muhyiddin likely to announce six-prong move on Thursday > FROM PAGE ONE
লিংক

weeks to take up the offer or face the law if they are arrested without valid travel documents or work permits.
"The six-in-one programme is aimed at registering all illegals in the country. Their finger¬prints will be taken and stored in the Immigration Department database for future reference and also to ensure that they do not re-enter or leave under different names or passports," he said.

An announcement on the exercise is expect¬ed on Thursday. It is learn that Deputy Prime Minister Tan Sri Muhyiddin Yassin, who chairs the Cabinet Committee on Foreign and Illegal Workers, will have the final say on the matter.

Under 6P, illegal immigrants who wish to leave Malaysia will be able to do so without having to fear prosecution or arrest.

The Home Ministry source said the Government would charge each illegal foreign worker RM400 to be legalised.
Of the amount, RM300 will be a compound for overstaying while RM100 will be for a special pass for him to remain in the country.

However, these workers will have to pay between RM2,000 and RM3,500 for expenses such as levies, Fomema check-ups, an identification card with biometric data, a JP visa and a fee to the company appointed to carry out the programme.

(A JP visa is a "journey performed" document. Applicants from non-Commonwealth countries who enter Malaysia on a social visit pass without collecting a reference visa in their country of origin are usually required to leave Malaysia.)

They will only be allowed to obtain a work permit here with a reference visa.

Those who wish to work in the agriculture sector must pay a RM360 levy, RM540 in plantations, RM1,200 (industry and construction) and RM1,800 (services).

It is learnt that the ministry will appoint several companies to help out in the exercise.

"Companies wishing to provide the service will be asked to submit their applications to the ministry in the next few days."

Employers who plan to hire the workers will have to submit a profile of the nature of their business.
"For example, those in the industrial sector would be required to submit copies of their licence issued by the International Trade and Industry Ministry," he said.
Restaurant operators who wish to legalise their workers will have to attach a copy of their licence issued by the local council.

Illegal immigrants whose passports have expired will also be required to submit a fresh application to their respective high commission or embassy before being considered for the programme.

"The companies appointed will help them with all the necessary applications but they will be charged a fee for it," he said.

নানা মুনির নানান মত। সরকারী ভাবে প্রজ্ঞাপন জারী হওয়ার পূর্বেই বিভিন্ন স্থানে ইতি মধ্যই শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহ এবং প্রতিশ্রুতির বন্যা। উপরে বর্নিত খবরটি যেন আরো বেশি বেপোরোয়া করে দিয়েছে কিছু অসাধু এবং অর্থলোভী মুখোশধারীদের।
সরকার ঘোষিত কিছু নীতিমালার মাধ্যমে মালেশিয়ান সরকার এই "সিক্স পি" নামের প্রজেক্ট বাস্তবায়ন করবে। আশা করি উপরোক্তো খবর থেকে সম্যক ধারনা পেয়েছেন সিক্স পি নামের প্রজেক্টটি কেন মালেশিয়ান সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা KDN এর ওয়েব সাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ।

অভিবাসীদের বৈধকরন প্রক্রিয়ার জন্য কয়েকটি ফর্ম এর প্রয়োজন হবে । প্রয়োজনে নিম্নের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। অনেকের কাজে আসতে পারে।

১। এপ্লিক্যাশন অফ ওয়ার্কার



২। রেজিষ্ট্রেশন ফর্ম-- ইলিগ্যাল মাইগ্র্যান্ট ২০১১



৩। সেক্টর অনুযায়ী সম্ভাব্য খরচ এর বিবরনী


পৃষ্ঠা-২



একটি ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত। দালাল শ্রেনীর লোকদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আমি অবাক হয় যাই, আমাদের আশেপাশের কিছু লোকজন এতটাই ব্যস্ত পড়েছেন যে, যে ব্যক্তি নিজেই মালেশিয়ায় অবৈধভাবে বসবাস করছেন, সেই ব্যক্তি বিভিন্ন লোকজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন অন্যকে বৈধতা দেওয়ার জন্য।

আজ থেকে ২/৩ সপ্তাহ পূর্বেই কিছু শ্রেনীর লোক চারিদিকে বলে বেড়াচ্ছে তারা বৈধকরন প্রক্রিয়ার এজেন্ট এবং বৈধকরন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে!!! অথচ KDN এর ওয়েব সাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বৈধকরন প্রক্রিয়া সম্পাদনের জন্য বৈধ এজেন্ট বা প্রতিষ্ঠান কে অবশ্যই ১০জুন'২০১১ এর মধ্য তালিকা ভুক্তি আবশ্যক। আশ্চর্যের ব্যাপার হল আমাদের দেশী দালাল গন তারা জানেন না যে এত কম সময় দেয়া হয়েছে বৈধ এজেন্টদের তালিকা ভুক্তির সময়সীমা। কারন হলো এটি ৮ই জুন সোমবার প্রকাশিত হয়েছে ikdn এর ওয়েব সাইটে।
নিম্নে Press Release Secretary of Immigration Affairs Malaysia এবং MINISTRY OF HOME AFFAIRS (KDN)
এর সংবাদটিতে,
এই লিংক থেকে দেখতে পারেন ।
এই সংক্রান্ত সহযোগীতার জন্য প্রয়োজনে আমাকে মেইল করতে পারেন চেষ্টা করবো তথ্য দেয়ার জন্য।
মেইল আইডি: [email protected]

আমরা চাই আমাদের দেশের প্রায় ৩-৪ লক্ষ অবৈধ অবিভসী যেন বৈধ হতে পারে। তারা যেন কোন দালালের খপ্পরে পরে এই সুবিধা হতে বঞ্চিত না হয়।

যাদের পরিচিতজনরা মালেশিয়ায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে একটি ম্যাসেজ পৌছে দিন, যেকোন ভাবে হউক যেন এই সুয়োগ কাজে লাগায়, না হলে পরবর্তি সময়ে খুব ভয়াভহ পরিস্থিতিতে পরতে হবে।
বৈধ প্রক্রিয়া চলবে তিন সপ্তাহ, তার পরবর্তী সময়ে মালেশিয়ান সরকার শুরু করবে অবৈধ অভিবাসী ধরার অভিযান,যার পরিমান হবে ভয়াবহ।

মালেশিয়ার কিছু বাস্তব খন্ড চিত্র:
মালেশিয়ার শ্রম বাজারে বাংলাদেশীদের অবস্থান শীর্ষে। তবে আরো একটি বিষয়ে অবস্থান উল্লেখ করার মত, আদম সন্তানের দালালী। কিছু সংখ্যক ম্যান পাওয়ার ব্যবসায়ীল খেতাব গায় জড়িয়ে এর নামে অবৈধ ব্যবসায়ী। স্থানীয় অধিবাসীদের মধ্য ইদানীং খুব আলোচিত অমাদের এই বঙ্গ সন্তানেরা। খুব স্বল্প সময়ে টাকা আয়ের রেকর্ড। সহজতম রাস্তা ইতিমধ্যই স্থানীয়দের রপ্ত করে দেওয়া হয়েছে। কিছু কিছু ঘটনাতো একেবারে তাজ্জব বনে যাওয়ার মতো। আমাদের দেশের তথাগত সু-সন্তানেরা মালেশিয়ান দ্বিপত্নিক /কুশ্রী/সুশ্রী যে কোন বয়সের নারীদের অবলম্বন। অবশ্য একদিকে সুবিধা আছে বেশীরভাগ ক্ষেত্রে প্যা কেজ (একের অধিক বাচ্চসহ)বিয়ে, আর এই বিয়ে গুলোর স্থায়ীত্ব নিয়ে আমার কিছু বলার নাই।

আমার পরিচিত জন তিনি যখন বাংলাদেশে ফেরত যান তখন অবিবাহিত আর যখন মালেশিয়ায় অবস্থান করেন তিনি সজ্ঞানে বিবাহিত গর্বিত মালেশিয়ান অবাঞ্চিত জামাই।

প্রায়ই শোনা যায় আজ ওমকের মালেশিয়ান স্ত্রী, স্লল্প বসনায়(এটি মেয়দের ক্ষেতে ব্যবহৃত, আর এখন..) তার সাধের স্বামীর সব অর্থসম্ভল হাতিয়ে স্থানীয় তথাকথিত বয় ফ্রেন্ডদের হাত ধরে নামকাওয়াস্তে স্বামীর সাথে অমায়িক দূর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। তখন স্বামী বেচারার এমন অবস্থা এত কষ্ট করে সঞ্চয়কৃত অর্থ সম্পদের মায়া ত্যাগ করে কেউ দেশে ফিরে যায় অথবা অমানবিক জীবন যাপন করে। এছাড়াতো আরো কত রকমের প্রতারনার জাল বিছানো রয়েছে এই পামওয়েলের দেশে।

অন্যদিকে , অমাদের বঙ্গ সন্তানেরা,ইন্দোনেশিয়ান নিম্ন শ্রেনীর/ মধ্য বয়স্কা ললনাদের বিয়ে নামক শব্দ দিয়ে আবদ্ব করেন। জগন্য। দিন দিন রুচিবোধের যে পরিমান অধ:পতন হচ্ছে তা ভাবাই যায় না। বিশেষ করে আমাদের সর্বশেষ কলিং আশা সোনার ছেলেদের চারিত্রিক গুনাবলী।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, এখানকার এল আর টিতে(লাইট রেল ট্রান্সপোর্ট ) চড়ে কর্মস্থলে যাওয়ার নিত্যদিনের রুটিন, প্রতিদিনকার মতো সেই দিনটিত যাচ্ছি কর্মস্থলের উদ্দ্যেশ্য ,লক্ষ্য করুন কথোপোকথন (এক জন বলছেন,তারা নতুন এসেছে মালেশিয়ায় এখান নিসিদ্ব পল্লীর ঠিকানা জানতে গিয়ে আরেক স্বদেশী কতৃক জুতা পেটায় পুরষকৃত হয়েছেন। সে নাকি ভাবতে পারেনি যে লোককে জিজ্ঞাসা করেছেন ঠিকানা সে বাঙালী । ২য় জন বলছে এক ইন্দোনেশিয়ান ললনা তাকে সেই পল্লীর রাস্তা দেখাবার নাম করে অন্দর মহলে নিয়ে তার সর্বস্ব লুটে নিয়েছে!!! শুধু ইজ্জত নামক বস্তুটি ছাড়া!! তার প্রায় নগদ ৯০০ রিঙ্গিট এবং ঘড়ি, ব্রেসলেট ইত্যাদি সসম্মানে রেখে দিয়ে দুই ললনা এসে পশ্চাদ দেশে লাথি মেরে পুলিশের ভয় দেখিয়ে রাস্তায় ফেলে দিয়েছে।

তৃতীয়জন বলছে আসলে আমি তোদের মত খারাপ উদ্দেশ্য নিয়া যাই নাই, আমি গেছিলাম শুধু দেখতে ঐ ললনাদের নাকি খুব সামান্য টাকায় বশ্ করা যায় তা দেখার জন্য, সে গিয়েছে তার বন্ধুর সাথে।বন্ধুকে যখন তাড়া করেছে বন্ধূ পালিয়েছে কিন্তু সে পালাতে পারিনি, হাতেনাতে তাকে ধরে ফেলেছে ধরে তার পাসপোর্ট,জরুরী কাগজপত্র অর্থ যা পেয়েছে তা তো নিয়েই ক্ষান্ত হয়নি, উল্টো পুলিশে ধরিয়ে দিয়েছে, অনেক অর্থ ও সময় ব্যয় করে তার পাসপোর্ট উদ্বার করেছে। বর্নিত প্রত্যোকের বয়স ১৮-২০ এর মধ্য)শুনলাম অজানা অধ্যায় আমার স্বদেশী তিন জনের কাছ হতে, আমি খুব স্তম্ভিত হলাম।

শুনেছি অনেক হোমড়া চোমড়ারা আসেন মালেশিয়ার বাহারী রাত্রির সেবার প্রত্যাশায়, এখন দেখছি আমাদের ভবি্য্যত এই রেমিট্যান্স প্রজন্ম এরাও কম যায় না।এরাই আমাদের দেশের জন্য রেমিট্যন্স পাঠায়। এ ধরনের অবাঞ্চিত ঘটনাগুলোর জন্য দেশে রেমিট্যান্স প্রেরনে ভাটা পরে। এই ইয়াং গ্রুপের বেতনের সিংহভাগ ব্যয় হয় তাদের গার্লফ্রেন্ডদের মনোরনন্জোনের জন্য্।

ইদানীং যেটা বেশী হচ্ছে, সেটা হলো, পুলিশকে ফোনে ডেকে এনে স্বদেশীকে ভয় দেখিয়ে/ ধরিয়ে দিয়ে পুলিশ থেকে পারসেন্টেস নেয়া। আর এটা কেন হচ্ছে আমার ভাবতে কষ্ট হয়, একজন তার স্বাধীন ব্যবসা করছে সেখানেও অবাঞ্চিত হস্তক্ষেপ। এছাড়া স্থানীয় পুলিশের খাতায় বিভিন্ন ক্রাইমের জন্য এবং সামাজিক, পারিবারিক পরিবেশ নষ্ট করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে।

এখানে অনেক আমাদের বাঙ্গালী রয়েছেন যারা কষ্ট করে মেধা দিয়ে বিভিন্ন ব্যবসা, পেশায় খুব সুনাম অর্জন করেছেন। শুধু মাত্র কিছু নির্বোধ এবং লোভী মানুষের জন্য আমরা বিদেশের মাটিতে আমাদের সুনাম এবং অবস্থান হারাচ্ছি।

দয়া করে অন্তত: আমরা কি আমদের স্বজাতীদের ক্ষতি করাটা বন্ধ করতে পারি না। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্য মালেশিয়া থেকে পাঠানো রেমিট্যান্স অবশ্যই উল্লেখযোগ্য। আমরা চাই আরো বেশী বেশী রেমিট্যান্স দেশে আসুক সে প্রত্যাশা করি।

আরেকটি কথা না বললেই নয়। হায়রে সেকেন্ড হোম...
বেসরকারী হিসাবে মালেশিয়ায় সেকেন্ড হোমকৃত সংখ্যার দিক দিয়ে ২য়, এটা কি করে সম্ভব- সবাইতো বলে বাংলাদেশ গরীব দেশ। একটি পরিবারের জন্য যত টাকা সেকেন্ড হোম এর জন্য যে নগদ টাকা (আনুসঙ্গীক ব্যয় ও অন্যান্য ব্যায় ব্যতীত)ব্যয় হয় তা আয় করতে আমাদের সাধারন শ্রমিকের কমপক্ষে ৫০০থেকে ৬২৫ মাস কাজ করতে হবে। আর যে টাকা মালেশিয়ান ব্যংকে কমপক্ষে দু'বছরের জন্য নাম মাত্র সুদে ঘুমাবে সেটার হিসেব না হয় কোন হিসাববিধই বলবেন। আমি জানিনা তাদের লজ্জা হয় কিনা এত টাকা ব্যয় করে মালেশিয়ার আসেন সেকেন্ড হোমে !! কেন তাদেরকে সাধারন হোটেলে গিয়ে কাজ করতে হয়, যত্তসব নিম্নশ্রেনীর কাজ। এত টাকা ব্যয় করে এসে বিদেশে হোটেলে গিয়ে কাজ করতে হবে কেন, নিজের দেশে সেই টাকায় হোটেল বানিয়ে নিজেই নিজের কাজ করুন আর আমাদের দেশের লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দোষ কোথায়।
সুষ্ঠভাবে যেন আমাদের দেশের অবৈধ অবিভাসীরা বৈধ হতে পারেন সেই প্রত্যাশা রইল।

বৈধতাকরন প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ ১১ই জুলাই ২০১১, এ প্রক্রিয়া চলবে ১১ থেকে ২৪ জুলাই পর্যন্ত।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ রাত ২:০৩
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×