আমার প্রিয় পোস্ট

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ড. ইউনুস এবং তার মাইক্রো ক্রেডিট টীম (গ্রামীন ব্যাংক) এর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার

১৩ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:৩৫

শেয়ার করুন:                   Facebook

গত রাতেও নোবেল শান্তি পুরস্কারের ফেভারিট ক্যান্ডিটেটের লিস্টে ড. ইউনুসের নাম চোখে পড়ে নি। এইমাত্র ফোন পেলাম তিনি শান্তি পুরস্কার পেয়েছেন।

দারুন খবর। তাকে নোবেল দেওয়ার পেছনে কারন উল্লেখ করে নোবেল কমিটি থেকে জানানো হয়: "Every single individual on earth has both the potential and the right to live a decent life. Across cultures and civilizations, Yunus and Grameen Bank have shown that even the poorest of the poor can work to bring about their own development"।

আশার কথা হলো ড. ইউনুসের সাফল্যজনক মাইক্রোক্রেডিট মডেলটি কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। এটা প্রয়োগ করা হচ্ছে এবং হয়েছে লাতিন আমেরিকার গ্রাম থেকে আরম্ভ করে আাফ্রিকার দরিদ্র পল্লীতেও।

বাংলাদেশীদের গর্বিত করার সুযোগ দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনুস ও তার গ্রামীন ব্যাংককে অভিনন্দন। অভিনন্দন সব বাংলাদেশীকে।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৫ টি মন্তব্য
  • ১৯৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২৪
comment by: রোবট রাজকন্যা বলেছেন: অভিনন্দন !
২. ১৩ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৫৬
comment by: অতিথি বলেছেন: গর্বে ফুলে ওঠে বুক
এ বিশ্ব দেখুক
আমরাও পারি....
অভিনন্দন ড, ইউনুস-কে। পোস্টের জন্য সাদিক-কে ধন্যবাদ।
৩. ১৩ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৫:৫৬
comment by: অতিথি বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে এবং ''জামার্ন ভাষা শিক্ষা আসর'' এর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ।

আমরা ব্লগে একটি সুষ্ঠ স্বাভাবিক সংস্কৃত চর্চার উদ্যোগ নিয়েছি ।
এতে আমরা পথিক সাহেব সাহেব, ফ্রুলিংক্স সাহেব, সুমন চৌধুরী সাহেব, তীরন্দাজ সাহেব এবং আরও যারা জামার্ন ভাষার সাথে অনেক আগে থেকেই যুক্ত তাদের কাছ থেকে একান্ত সাহায্য কামনা করছি ।(কারণ অনেকের নাম আমার অজানা)

আপনি যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হব । প্রয়োজনীয় তথ্যের জন্য [link|http://www.somewhereinblog.net/rifat/post/21193| GL
৪. ১৪ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:৫১
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ।

রিফাত আপনার পোস্টে কমেন্ট করছি।
৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: ম. ন. আলম ফরিদ বলেছেন: দেরিতে হলেও আমার শুভেচ্ছা রইল।

 

 


প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৬৭৫৫