- "তবে তো জায়গাটা খুব একটা খারাপ না"
- "উহু, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না।"
- "কেন?"
- "কারন সেখানে কোন ভালোবাসা নেই। তাই সেখানে কোন ব্যাথাও নেই!"
ওরা লক্ষ তারায় ভরা ময়ুরকন্ঠী নীল এক আকাশের নিচে এসে দাড়ায়। আনসেম অসীমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, "তাহলে স্বর্গ কেমন?"
- "স্বর্গ এক অসীম অনল যেখানে তুমি কেবলই পুড়বে আর তোমার মনে পড়বে সব, যা কিছু আছে মনে পড়ার। সেখানে সবটাই ভালোবাসা। আর ভালোবাসা এক মহানল যা কেবলই পোড়ায়।"
: উইলিয়াম ব্রডরিকের উপন্যাস: "দি সিক্সথ ল্যামেন্টেশন" থেকে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



