somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ না হওয়ার মধু চন্দ্রিমা । পিয়াল আর চিপককের প্রতি ভালোবাসায়

১৩ ই মে, ২০০৭ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা সম্পর্ক স্থাপন (রিলেশনশিপ) নয়। ভালোবাসা সম্পর্ক তৈরী করে যায় (রিলেটস)। যখন সম্পর্ক স্থাপন হয় তখন যেন কোন কিছু শেষ হয়ে যায়। যেন সম্পর্ক স্থাপনে একটা ফুল স্টপ পড়ে যায়। সেখানে কোন আনন্দ নেই, নেই কোন এনথুজিয়াজম। এখন যেন সব শেষ, বাকি থাকে সেই স্থাপিত সম্পর্কটাকে বয়ে বেড়ানো।

মানুষ তাদের স্থাপন করা সম্পর্ক (অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল)কে টেনে নিয়ে যেতে বাধ্য হয় কারন কখনো সেটাই সামাজিক অভ্যাস, কখেনা সেটা সুবিধাজনক। তাই সম্পর্ক স্থাপন ডাইনামিক না, এটা যেন কোন কিছুর সমাপ্তি।

অথচ ভালোবাসা কখনোই রিলেশনশিপ না। যারা ভাবে ভালোবাসা সম্পর্ক স্থাপন তারা ভুল করে। তারা খুব ফান্ডামেন্টাল একটা বিষয় অবহেলা করে যায়। ভালোবাসা অনেকটা নদীর মতো, বয়ে চলা, কখনোই শেষ না হওয়ার প্রবাহমানতা।

এটা কোন উপন্যাস নয় যা এক জায়গায় শুরু হয় আরেক জায়গায় এসে খতম। ভালোবাসা যেন একটা মধু চন্দ্রিমা যা অফুরন্ত। এটা একটা কন্টিনিউয়াম। তাই সম্পর্ক স্থাপন সামনে থেকে সরিয়ে দিন। রিলেশনশিপ ভুলে যান, রিলেট করতে শিখুন।

রিলেট করা মানে আপনি সবসময়ই নতুন কিছু গ্রহন করতে প্রস্তুত। আবার এবং আবার দুইজন ভালোবাসার মানুষ নিজেদের পরিচয় করিয়ে দেওয়া। অন্তরের অন্তরধন অনুভবগুলোকে নতুন করে আরো জানা। এ যেন এমন এক রহস্য যা কখনোই শেষ হবার নয়। এই রহস্যের উন্মোচন নিয়ে আসে ভালোবাসার জয়।

প্রত্যেক মানুষ একজন অসীম রহস্যময় ঈশ্বর। হ্যা, মানুষ ঈশ্বরের থেকে কোন অংশে কম রহস্যময় নয়। এক জীবনে, দুই জীবনে, শত জীবনেও একজন মানুষকে সম্পূর্ণ জানা সম্ভব নয়। উপন্যাসের মতো পড়ে ফেলার মতো নয় একজন মানুষ।

তাই 'আমি তাকে চিনেছি', 'আমি তাকে বুজেছি' কখনোই বলা সম্ভব নয়। একজন মানুষকে কখনোই সম্পূর্ণ জানা যায় না। শুধু হয়তো বলা যায় একজন মানুষকে চেনার চেষ্টা করা হয়েছে বড় জোর।

... each person is such an infinite mystery, inexhaustible, unfathomable, that it is not possible that you can ever say, "I have known her," or, "I have known him." At the most you can say, "I have tried my best, but the mystery remains a mystery."

In fact the more you know, the more mysterious the other becomes. Then love is a constant adventure.


- দি হানিমুন দ্যাট নেভার এন্ডস - ওশোর একটা লেখা পড়ছিলাম অনলাইনে কয়েকদিন আগে। গতকাল পিয়াল আর চিপকেকর বিয়ের খবর পেয়ে মনে হলো মধুচন্দ্রিমার এই মৌসুমে ওশোর ভাবনা জানিয়ে যাই।

পিয়াল আর চিপককে আপনাদের মধুচন্দ্রিমাও যেন কখনো শেষ না হয় এই কামনায়। বয়ে চলুক ভালোলাগা আর নতুন করে একে অন্যেকে জানার ও বোঝার প্রেম।

http://mysticsaint.blogspot.com/
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ সকাল ১০:৪৯
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×