সেমিনার শেষ করে নেম আসতে চোখে পড়লো আর্ট ফ্রেন্ড নামে এলাহী সাইজের এক দোকান। রঙ, তুলি, স্কেচ বুক ছাড়াও ফ্রেব্রিক, ফ্রেম, হরেক রকম স্প্রে, প্লাস্টার কি নাই!
ঘুরতে ঘুরতে চোখে পড়লো ক্লের দিকে। অনেক পিচ্চি থাকতে আমেরিকা থেকে চাচা চাচীরা আইনা দিছিলো পিচ্চি একটা বাক্স। ইচ্ছেমতো যা খুশি গড়া যায়। খুব মজাক পাইছিলাম সেইসময়। অযতনে দ্রুত হারায়েও ফেলাইছিলাম।
আর্ট ফ্রেন্ডে আবার পাইলাম সেই ক্লে (সোজা বাংলায় কাদামাটি, তয় একটু বিলাতী স্টাইলের এই যা, খেলার পরে আবার যাহা তাহা হয়ে যায়, হাতে মাখামাখি সমস্যা কম)। আহা পুরান শৈশবের কথা মনে পড়লো। কয়েক রকমের ক্লে আছে। কোনটা দেখলাম বানানোর পর ওভেন বেক করতে হয়। আমি নিলাম নরমাল টা। একটা সাদা একটা বাদামী, দুইটা প্যাকেট কিনলাম। আহামরী দাম না। চলে। স্পেনের তৈরী।
জিনিসটা খুব মজার (অবশ্য নির্ভর করে কিসে মজা লাগে)। যা খুশি বানানো যায়। আমার আগ্রহ আপাতত সেমি এ্যাবস্ট্রাক্ট-এ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম প্লাস সেইটার মডেল ফটোগ্রাফি। দুই চিমটে প্রাচীন সিম্বলজি, শূণ্য থেকে যা খুশি আকার দেওয়া, এক হাতা হাত মকশো, পরিমান মতো আলো ও দূরত্বে ক্যামেরা তাক, এবং কয়েকটা ক্লিক - ব্যস এইতো পাগলামীর ক্রিয়েটিভ রেসিপি।
চলুক গড়া ভাঙ্গার খেলা। পাগলামী ঘুরে ফিরে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৭ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



