সকলেই আমি। (প্রায়) সকলেই ভালো আছে। কেউ জানে, কেউ জানে না আর বেশিরভাগেরাই জানতে চায় না। ভগবানের কৃপায় নিশ্চিতভাবে আপনিও, তার প্রেমে আমিও বেশ ভালো। র্দূদান্ত রকমের ভালো। বেজায় হাসি রাতদিন ইদানীং। কাল রাতে তো চোখ দিয়ে জল গড়ানো আর থামে না হাসির দমকে। বন্ধু ওর ঘরের খবর, মিষ্টি মায়ের বোকাবোকা কথা বলে আর আমরা দুজন দুপ্রান্তে মুঠোফোন জড়িয়ে ধরে একই ফ্রিকুয়েন্সিতে হেসে কুটিকুটি।
"হাসির দমক থামলে পরে বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার বেঁচে থাকার স্বপ্নটাকে রেখো।"
যা কষ্টায়, তা বেজায় হাসায়ও। জীবনের ভাঁজে ভাঁজে লুকানো কৌতুকগুলো ধরতে পারলে চুড়ান্তরকম হাসা যায়। জীবনের একটা মজার কৌতুক বলি। উইলিয়াম ব্লেক অসাধারন সহজভাবে বলে দিয়েছিলেন। ওর থেকে ধার করি। Excess of sorrow laughs. Excess of joy weeps. যে প্যারাডক্স নিয়ে সব বাউল মন দিনরাত বিভোর থাকে, এই জীবনের এ- সেরম এক প্যারাডক্স!
যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদের নায়ক মহামতি বুদ্ধা বলতেন,
হোয়েন ইউ রিয়ালাইজ হাউ পারফেক্ট এভরিথিং ইজ, ইউ উইল টিল্ট ইওর হেড ব্যাক এন্ড লাফ এ্যাট দা স্কাই।
আসলেই। ব্যাপারটা ওতটাই সহজ!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



