আমার প্রিয় পোস্ট

খুব জরুরী না ...

প্রবাসীদের ডোনেশনের জন্য পে প‌্যাল একাউন্ট। চট্রগ্রাম ল্যান্ডস্লাইড ট্রাজেডী

১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৩৮

শেয়ার করুন:                   Facebook

চট্রগ্রামের ভূমিধ্বংসে আক্রান্তদের সাহায্য করার জন্য প্রবাসীদের একটা বড় অংশ এগিয়ে আসতে পারে। সেই সদিচ্ছাটা আমাদের অনেকের ভিতরেই আছে। কেবল সামহোয়্যার ইনের পাঠক বা লেখকরাই নয়, পরিচিত সার্কেলের প্রবাসীদের ভিতরেও দেশের জন্য কনট্রিবিউশনে সাহায্য করার জন্য একটা ফান্ড খুব জরুরী ছিলো।

সেই লক্ষ্যে পে প‌্যালের মাধ্যমে একটা একাউন্ট খোলা হয়েছে। যাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড আছে (ডেবিট বা ক্রেডিট) তারা খুব সহজে পে করতে পারবেন। প্রবাসী অনেকে মিলে একটা একাউন্টে টাকা রেখে সেটা পরে একটা কার্ডের মাধ্যমেও পে করতে পারেন।

যেটা করা হবে তা হলো সংগ্রহ হলে পে প‌্যাল থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। সেই অংশটা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার / হাতে হাতেও পাঠানো যেতে পারে। যেটা সুবিধা জনক হয়।

ডোনেশনের জন্য এই লিংকে ক্লিক করুন। ডোনেশনের পরিমান যেকোন হতে পারে।

আলাদা ভাবে লিংকটি:
Click This Link

অন্যান্য প্রবাসী যারা সামহোয়্যার সম্পর্কে ওয়াকিবহাল নন, অথচ সাহায্য করতে আগ্রহী হতে পারেন তাদেরকেও খবরটি পৌছানোর অনুরোধ রইলো।

ডোনেশন পরিমান (ব্যক্তিগত কনফিডেনসিয়ালিটি বজায় রেখে) সামহোয়্যারেই / ঐ পোস্টে কমেন্টের মাধ্যেম আপডেট জানানো হবে।

> পে প‌্যাল একটি সিকিউরড ট্রানজ্যাকশন সাইট। ইন্টারনেটে অন্যতম নির্ভরযোগ্য ও ব্যবহৃত মানি ট্রানজ্যাকশন সাইট।
>ডোনেশনের জন্য পেপ‌্যালের একাউন্ট দরকার নেই।
>ডোনেশন পেইজে গিয়ে অর্থের পরিমান সিংডলারে জানিয়ে, নিচের দিকে কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে।

 

 

  • ৫৯ টি মন্তব্য
  • ৭০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৫০
comment by: তারেক রহিম বলেছেন: another step ahead. thank u
২. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৫১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাদিক
খুব সহজেই পারা গেল
৩. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৫২
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: গুড জব।
৪. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৬
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে।

জ্বিনের বাদশা, একাউন্ট ট্রান্সফার সাক্সেসফুল। অনেক ধন্যবাদ। আমি নিজের কার্ড দিয়ে ট্রান্সফার করতে পারি না, এলাউক করে না। ফলে চেক করার সুযোগ হয় নাই। এবার নিশ্চত হইলাম।

পে প
৫. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:০০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ওরেব্বাবা, সাদিক,
অনেক ডোনেশন পড়লে সেটা কিন্তু বিরাট বোঝা হতে পারে ...
যাস্ট ফর চান্স ... পে-প্যালকে একটা টোকা দিয়ে দেখতে পারেন ... চিটাগাং ল্যান্ডস্লাইডের ব্যাপারটা তুলে ধরে ... শুনছি কোন কোন সংস্থা কনসিডার করে ...কিছু টাকা বাড়বেও

আর চালিয়ে যান ...(থাম্বস আপ)
৬. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:০২
comment by: আরিফ জেবতিক বলেছেন: সুন্দর উদ্যোগ।
৭. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৩
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: জ্বিনের বাদশা। ভালো পরামর্শ । দেখি টোকা দিয়া।

ধন্যবাদ জেবতিক।
৮. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৭
comment by: রোবট রাজকন্যা বলেছেন: Good Step
গ্রেট ! ! ! এগিয়ে যান সবাই একসাথে ।
৯. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:২২
comment by: তীরন্দাজ বলেছেন: কার্যকরী উদ্যোগ সাদিক। ধন্যবাদ!

টাকা পাঠানোর জন্যে কি 'পে পলে' ওকাউন্ট করে
১০. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: তীরন্দাজ বলেছেন: কার্যকরী উদ্যোগ সাদিক। ধন্যবাদ!

টাকা পাঠানোর জন্যে কি 'পে পলে একাউন্ট করে লগইন করতে হবে?

১১. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৭
comment by: ত্রিভুজ বলেছেন: কাজের কাজ করেছেন....


ধন্যবাদ সাদিক ভাই।
১২. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪১
comment by: রাগিব বলেছেন: সাদিক, এই লিংকটা খুঁজছিলেন -

Click This Link
১৩. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৫
comment by: তীরন্দাজ বলেছেন: Billing Adress কি হবে? মাথায় অনেক ঝামেলা। বাড়ী পাল্টাচ্ছি। তাই বোকা বনে গেছি হয়তো।
১৪. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৭
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: তীরন্দাজ,
না। পে প
১৫. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৮
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: বিলিং এ্যাড্রেস ইমপর্টেমন্ট না। আপনার অফিসের ঠিকানা বা বাড়ি যা একটা দিলেই হবে।
১৬. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: Don't have a PayPal Account?
১৭. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: এর নীচের কনটিনিউ বাটনটি।
১৮. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৩
comment by: মদন বলেছেন: Good job dude :)
১৯. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৪
comment by: তীরন্দাজ বলেছেন: আরেকবার বিরক্ত করছি সাদিক!

শুধুমাত্র সিঙ্গাপুর ডলারে পাঠানো যাচ্ছে। ইউ এস ডলারে এর কি রেট?
২০. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৬
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: একমিনিট। রেট দেখে জানাচ্ছি।
২১. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৮
comment by: মেহরীন শারমিন বলেছেন: ধন্যবাদ
২২. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৮
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ১ ইউএস ডলার = ১.৫৪ সিংডলার
অথবা ১ সিংডলার = ০.৬৪৮৯ ইউএসডলার।
তবে এই রেট কাটায় কাটায় মিলবে না। পেপ
২৩. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৯
comment by: তীরন্দাজ বলেছেন: এতেই যথেষ্ট সাদিক, ধন্যবাদ!
২৪. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:০২
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: শুকরিয়া।
২৫. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:০৪
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: দারুণ কাজ!!! আগায়া যাও।
২৬. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:০৮
comment by: তীরন্দাজ বলেছেন: পাঠানো হয়ে গেছে। আশা করি পেয়ে যাবেন। ধন্যবাদ সাদিক!
২৭. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:২৬
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: তীরন্দাজ আপনারটা পেয়েছি।

অস্ট্রেলিয়া থেকে আরেকটা ডোনেশন এসেছে ইতিমধ্যে। আর জ্বীনের বাদশা করেছিলেন সবার প্রথমে।

সবার প্রতি কৃতজ্ঞতা।

মোটামুটি এ পর্যন্ত বাংলাদেশী টাকায় প্রায় ৮০০০ টাকা প্লাস জমা পড়েছে।
২৮. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৮
comment by: ক্রিকেট ফ্যান বলেছেন: ভাইয়া ধন্যবাদ। খুব ভাল উদ্যগ
২৯. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:৪২
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ভালো চালিয়ে যা। আমি এখানের বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন থেকে দিবো।
৩০. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: গুডিশ @ মুর্শেদ
৩১. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ২:০২
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কৃতজ্ঞতা অনেক, সাদিক।
সিস্টেম কাজ করছে ।

সৌরভ
৩২. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ২:২৩
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ধন্যবাদ সৌরভ।
৩৩. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ২:২৫
comment by: ত্রিভুজ বলেছেন: কতজন সাহায্য করলেন এবং কত টাকা হলো আপডেট দিবেন সাদিক ভাই। অন্যরা উৎসাহ পাবে তাতে।
৩৪. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ২:৩২
comment by: কাপালিক বলেছেন: গ্রেট জব!
৩৫. ১৩ ই জুন, ২০০৭ রাত ৯:৪৯
comment by: সুমেরু বলেছেন: ঐ আ্যকাউন্ট থেকে কেডা টাকা পাইব? আমি পাইলে চট্টগ্রাম যাইতে পারি, ফ্রি আসি।
৩৬. ১৩ ই জুন, ২০০৭ রাত ১০:০৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ত্রিভুজ,
আপডেট জানাচ্ছি কিছুক্ষন পরেই।

সুমেরু ভালো প্রশ্ন।
ডেফিনেটলি ভিকটিমরা পাইবো। সহায়সম্বলহীন, ঘরছাড়া মানুষদের মধ্যে বিতরন প্রচেষ্টা থাকবে। কয়েকভাবে টাকা বিতরন হইতে পারে। সামহোয়্যারের হাত দিয়া, অথবা রিলায়েবল কোন রিলিফ এজেন্সি। রেডক্রস/রেডক্রিসেন্ট, এ্যাকশন এইড, সেভ দি চিলড্রেন ইত্যাদি। সেইটা এখনও সিদ্ধান্ত সাপেক্ষ।

তুমার কি চট্রগ্রাম যাইতে মন টানে। যাওগা এ্যামনে এ্যামনে। বহুত ব্লগার। লজিং, খানাপিনা ফ্রি। বাস ভাড়া অতিসামান্য। ঘুইরা আসো।
৩৭. ১৩ ই জুন, ২০০৭ রাত ১০:৩৫
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: কনফু, ফরিদ
ডোনেশন পৌছায়াছে। অসংখ্য ধন্যবাদ।
৩৮. ১৩ ই জুন, ২০০৭ রাত ১০:৫১
comment by: মদন বলেছেন: এই পোস্ট টা স্টিকি করা হোক। সবার জন্যই সুবিধা হবে।
৩৯. ১৩ ই জুন, ২০০৭ রাত ১১:৩২
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ধন্যবাদ মদন। প্রবাসীদের দৃষ্টি আকর্ষনে সহায়তা করলে করা যেতেই পারে।
৪০. ১৪ ই জুন, ২০০৭ সকাল ৯:৫৭
comment by: সুমেরু বলেছেন: যাই।
৪১. ১৪ ই জুন, ২০০৭ সকাল ১০:২৩
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: আসলেই, নাকি ভার্চুয়াল?
৪২. ১৪ ই জুন, ২০০৭ সকাল ১০:৫৭
comment by: ফরিদ বলেছেন: সাদিক, একনলেজমেন্টের জন্য ধন্যবাদ। সংখ্যাটা খুবই ক্ষূদ্র, কিন্তু আশা করি প্রতি ২৪ ঘন্টায় একটা আপডেট আসলে জলদি একটা সুন্দর এমাউন্ট হয়ে যাবে।
৪৩. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ১:৪২
comment by: সুমেরু বলেছেন: না ভার্চুয়াল কেন হবে?

বাকি ঠিকঠাক পাওয়া গেলে ভাল।

আরো তিনটা জায়গা যেতে চাই। দাওয়াত পাইলে ভাল।
জাফলং। ভোলাগঞ্জ।আর একটা জায়গা নাম জানিনা।
হয় সিলেটে নয় শ্রীমঙ্গলে। ছবি পাঠাতে পারি, নাম জানি না অথবা রুহি ঠাকুর যেখানে থাকেন, গান করেন।
৪৪. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: নাজিরুল হক বলেছেন: ভাল প্রস্তাব।
৪৫. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ফরিদ,
ডোনেশন আসছে। অনেকগুরুত্বপূর্ণ জায়গায় কেবলমাত্র ডোনেশনের সংবাদ পৌছাইয়াছে। আশা করি রাতে ভালো একটা সংখ্যা জমবে।

সুমেরু,
দারুন হয়। লাইট ক্যামেরা এ্যাকশন হতে যাচ্ছে গন্ধ পাই। ভালো কথা, দেবী ঘরে আসিন থাকতে তুমি জায়গা চিনো না, এইটা ক্যামন কথা। আচ্ছা ছবি পাঠাইয়ো। জহুরী দিয়ে যাচাই করে পারলে স্থাল আইডেন্টিফিকেশন করা যাইবে।
৪৬. ১৪ ই জুন, ২০০৭ বিকাল ৩:৩৮
comment by: মাহবুব সুমন বলেছেন:
সাদিক, আমি যেহেতু এখন ঢাকাতেই আছি সেহেতু টাকাটা এখান থেকেই দিতে চাই। আপনাদের ফান্ড রেইজিং হলে দয়া করে ১ টা মেইল করে জানাবেন কোথায় সেটা দেয়া যাবে।
৪৭. ১৪ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
comment by: আবু সালেহ বলেছেন: গুড জব সাদিক ভাই....

আশাকরি ভালো এমাউন্ট কাউন্ট হবে.....সাদিক ভাই আমরা যারা ঢাকাতে আছি তাদেরটা কি হবে???
৪৮. ১৪ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: অবরজ বলেছেন: বিধাতা তুমি কি শুনছ?
ঘটনার সাথে আমাকেও ইঙ্গিত দিতে
না হয় আমি ও মাটি চাপা পড়তাম
হাত দুটো বাধাঁ ইচ্ছের বাধঁ ভেঙ্গে যাচ্ছে
সাহায্য করার জন্য আজ আমারি সাহায্য চাই।

দু:খিত
৪৯. ১৪ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
comment by: শাহানা বলেছেন: সাদিক মোহাম্মদ আলম: ভালো পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ।
৫০. ১৪ ই জুন, ২০০৭ রাত ১১:০০
comment by: আলী-পরাগ বলেছেন: যারা মানুষের বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়, আল্লাহ্ পাক তাদের বিপদে তাদের পাশে এসে দাঁড়ান। আপনার এমন মহান উদ্দোগ নিশ্চয়ই প্রভু দেখছেন, এবং তিনি তার প্রতিদান অবশ্যই দিবেন।
ধন্যবাদ আপনাকে
৫১. ১৪ ই জুন, ২০০৭ রাত ১১:৩৯
comment by: সাফায়েত বলেছেন: গুড জব সাদিক ভাই....

আশাকরি ভালো এমাউন্ট কাউন্ট হবে.....সাদিক ভাই, আমরা যারা ঢাকাতে আছি তাদেরটা কি হবে???
৫২. ১৫ ই জুন, ২০০৭ রাত ১:৩৭
comment by: প্রকৃতি প্রেমিক বলেছেন: অনেক দেরিতে দেখলাম। আশা করি একটা বড় এমাউন্ট হবে।
৫৩. ১৫ ই জুন, ২০০৭ সকাল ১১:০০
comment by: মদন বলেছেন: সাদিক ভাই,
সিংডলার ১৪ দিলাম।
পেলে জানাবেন প্লীজ
৫৪. ১৫ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৮
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

মাহবুব সুমন,
কোথায় টাকা দেইয়া যায় আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাকে জানাচ্ছি দ্রুত। কতদিন ঢাকায় আছেন জানা থাকলে সুবিধা হতো।

আবু সালেহ, এখানেই জানানো হবে কোথায় বা কার কাছে টাকা জমা হবে। তখন সেখানে কন্ট্রিবিউট করতে পারেন।

শাহানা, আলীপরাগ সহ সবাইকে অনেক ধন্যবাদ।

মদন,
পেয়েছি আপনার কন্ট্রিবিউশন। অসংখ্য ধন্যবাদ। ইমেইল করেছি আপনাকে।



৫৫. ১৫ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫২
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: আজকের (১৫ই জুন) সকাল পর্যন্ত কালেকশন:
১,০৫০ সিংগাপুর ডলার।

যেটা প্রায় ৪৬,০০০ বাংলাদেশী টাকা।

এখনো কয়েকটা জায়গা থেকে ফান্ড আশা করছি।

যারা ইমেইলগ্রুপে ডোনেশন আপিল করা ইমেইল প্রবাসী বাংলাদেশীদের কাছে ফরওয়ার্ড করে সাহায্য করতে পারবেন তারা অনু্গ্রহ করে, এখানে একটি মেইল করুন। আমি ফরওয়ার্ড করার জন্য ফরম্যাটেড ইমেইল পাঠিয়ে দিতে পারবো।

যারা ইতিমধ্যে কন্ট্রিবিউট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
৫৬. ১৫ ই জুন, ২০০৭ রাত ১১:২০
comment by: বইপাগল বলেছেন: আলহামদুলিল্লাহ
৫৭. ১৭ ই জুন, ২০০৭ সকাল ১১:১১
comment by: আইরিন সুলতানা বলেছেন: সাদিক মোহাম্মদ আলম, আপনার এই পোস্টের লিংকটি আমি এক গ্রুপের পোস্টে ব্যবহার করেছি। উদ্দেশ্য, দেশের বাইরে থেকে কেউ সাহায্য করতে চাইলে আপনার পোস্টটি তার কাজে লাগবে।
নীচে আমার পোস্টের লিংকটি দিলাম আপনার জানার সুবিধার্থে -
Click This Link
৫৮. ১৭ ই জুন, ২০০৭ সকাল ১১:৫১
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আইরিন।
৫৯. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৪
comment by: মইন বলেছেন: ছোট্ট একটা ডোনেশন পাঠাচ্ছি, যা আমার সামর্থ্য।
অসংখ্য ধন্যবাদ, আমাকে একটি ভালো কাজ করা সুযোগ করে দেয়ার জন্য।

 



 


পাগলামী থাকা না থাকা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৫১২