ওদের জন্য
আরিলের পরিকল্পনা অনুসারে যাদের সত্যিকারের সাহায্য দরকার তাদের চিহ্নিত করার পরে তাদেরকে তিন মাস সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি আমাদের। মূলত এই ধরনের প্রাকৃতিক দূর্যোগে যে প্রবণতা দেখা যায় তা হলো যাবতীয় মনোযোগ অতি অল্প টাইম ফ্রেমেই ফুরিয়ে যায়। দূর্যোগের সাথে সাথে মিডিয়ার ঝকমারীতে সরকারী আমলা, সাহায্যকারী সংস্থাদের আনাগোনা কয়েক দিন, সপ্তাহখানিক পরেই থিতিয়ে গিয়ে শেষ হয়ে যায়। অথচ ঐ দূর্যোগ কবলিত মানুষগুলোর অবস্থা প্রাথমিক শকের পরে মোটেও যে খুব ভালো হয়ে ওঠে রাতারাতি তা নয়। বরং সপ্তাহ ঘুরলে তা আরো করুন হতে থাকে।
পরিবারের সবাইকে হারিয়ে অনেক নি:স্ব, রাতে মাথার উপরে নেই চাল, নেই নিরাপদে বাঁচার সংস্থানটি। এই পরিপ্রেক্ষিতে আরিলের দীর্ঘ মেয়াদী সাহায্য করার পরিকল্পনাটাকে জোরদার করতে পুনরায় চট্রগ্রাম ল্যান্ডস্লাইডের জন্য সাহায্য আবেদন করলাম আজকে আবার।
আমি মূলত অন্য স্পিরিচুয়ালিটি, ইন্টিগ্রাল মিস্টিসিজম এবং কম্প্যারেটিভ রিলিজিয়ন নিয়ে ব্লগিং করি। তাই প্রথমে দোটানায় ছিলাম সাইটের নিয়মিত ভিজিটরদের কাছে এই ডোনেশনের ভিক্ষার ঝুলি নিয়ে দাড়ানো উচিত হবে কি না।
সম্প্রতি আমার সাইটি থিংকিং ব্লগার্স এওয়ার্ড এবং ওপেন মাইন্ড ব্লগার এওয়ার্ডে মনোনিত হয়েছে। সাইটটিতে প্রতিদিন ৩০০ এর বেশি ভিজিটর আসেন। মূলত নিয়মিত ভিজিটরেরা নর্থ আমেরিকা ও ইউরোপের যাদের ইনকাম রেইঞ্জ স্বাভাবিকভাবেই বেশি। তাই ভাবছিলাম ওদের কাছে আপিল করে যতখানি সাহায্য পাওয়া যায় সেটা বেশ কার্যকর হবে। সেই ভাবনা থেকেই নতুন করে পোস্ট করা যা আগামী তিন মাস চট্রগ্রামের ভূমি ধ্বস আক্রান্ত মানুষদের সাহায্য করতে কাজে লাগবে।
অনলাইন ডোনেশনের আপিলটির লিংক এখানে।
আরিলের ভূমিকাকে প্রশংসা করে নওয়েজিয়ান সাইট
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।