আমার প্রিয় পোস্ট

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

দি সেকেন্ড জাহিলিয়া। ইনফরমড ইগনোরেন্স

১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

শেয়ারঃ
0 0 0

ডায়ালগ অফ সিভিলাইজেশন বিষয়ে কবীর হেলমিনস্কির একটা আর্টিকেল পড়ার সময়ে আজকের দিনে জাহিলিয়াতের উদাহরন দিতে গিয়ে তিনি ভায়োলেন্সের কথা উল্লেখ করছিলেন।

The great jahiliyyah is the belief that violence solves problems, whether through the bullying tactics of national power or the tactics of terror that justify the killing of non-combatants. These people do not understand that unjustified violence, which is the vast majority of violence today, is a downward spiral that takes us from the light into the darkness

নবী মুহাম্মদ, যার প্রতি সালাম তার নবুয়্যতের আগের সময়টাকে জাহিলিয়াতের সময় বলে পরিচিত। জাহিলিয়া কাছাকাছি অনুবাদ হলো অজ্ঞতা, অন্ধকারাচ্ছন্নতা। থিওলজীর পয়েন্ট অফ ভিউ থেকে ইসলামে এর অর্থ: "ignorance of divine guidance" or "the state of ignorance of the guidance from God"

কিন্তু থিওলজীর অর্থ ছাড়াও এটার আসল অর্থটি মূলত সাইকোলজীক্যাল। সহজ করে বলতে গেলে, গ্রুপ অর কালেক্টিভ সাইকোলজিক্যাল কন্ডিশন।

সাইকোলজীর পয়েন্ট অফ ভিউ থেকে জাহিলিয়াত অর্থ হলো, deep rooted ignorance in the mind of the people and at the same time being arrogant of that ignorance in behaviour and practice। কেউ কেউ একে বলেন, বর্বরতা।

কবীর হেলমিনস্কির আর্টিকেলটা পড়ার সময়ে জাহিলিয়াতের ক্যারেক্টারিস্টিক নিয়ে পড়তে গিয়ে সেকেন্ড জাহিলিয়া সম্পর্কে নবীর একটা গুরুত্বপূর্ণ কথা চোখে পড়েছিলো। তিনি বলতেন, “The second Jahiliyya is going to be worst than the first one.”।

তবে প্রথম জাহিলিয়া (নবীর সময়ে) সময়ে মানুষের মনমানসিকতা কতটা জঘন্য ও পাশবিক ছিলো সেটা বুঝতে একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে। ইসলাম গ্রহন করার পরে জাহিল আচরনে নিমজ্জিত অনেক সাহাবী নবীর কাছে তাদের পূর্ব বর্বর আচরনের কথা বলতেন। এরকম এক বর্ণনায় এক সাহাবী বলছেন,
O Messenger of God, I had a daughter. One day I told her mother to dress her as I was taking her to her uncle - the poor mother knew what this meant, but she could do nothing but obey and weep. My wife dressed the infant, who was rejoicing at the news of going to the uncle. I took her near a well, and told her to look down into the well. While she was looking into the well, I kicked her into it. While she was rolling down, she was shouting ‘Dad, Dad!’

As he was recounting this, the Prophet, upon him be peace and blessings, sobbed as if he had lost one of his nearest kinsfolk.


এই রকম কুতসিত বর্বরতা এবং মানবিক গুন থেকে বিচ্ছিন্ন পাশবিক মানসিকতায় রূপান্তরিত হয়েছিলো জাহিলিয়াতের সময়ের মানুষগুলো। প্রতিদিন কোথাও না কোথাও কুপ খনন করা হতো জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলার জন্য, অসহায় দাসদের অমানবিক নির্যাতন করার জন্য।

কিন্তু নবীর ভবিষ্যতবাণী ছিলো, সেকেন্ড জাহিলিয়া হবে প্রথমটির থেকেও ভয়ংকর।

২.
আজকেই দেখছিলাম: ইরাকের দুইটি গ্রামে চারটি সুইসাইড বোমায় নিহত হয়েছে ৫০০ জন মানুষ, পুরো গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সম্ভবত আরো অনেক মানুষ ধুকে ধুকে মারা যাবে, চিরজীবনের জন্য পঙ্গু হবে শতশত। ইরাকে এভাবে সুইসাইড বোমায় প্রতিদিন নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে মারা যাচ্ছে। মানবিকতার লেশ মাত্র নেই এই জঘন্য অপরাধে।

দৈনন্দিনের কাঁচা বাজারে, ঘরে, গ্রামে, শহরে সর্বত্র নিরীহ সিভিলিয়ান মানুষকে এইভাবে হত্যা করার নজীর পৃথিবীর ইতিহাসে এই একবিংশ শতাব্দীতে দেখতে হবে এ অকল্পনীয়। এই সুইসাইড বোমায় হত্যা করাকে জেনোসাইড ডাকা হচ্ছে। ধর্ম বাদ দিলাম, বিশ্ব রাজনীতির নোংরামী, তেলের দখল সব বাদ দিলেও - একটা গ্রামে ৫০০ জনকে ঠান্ডা মাথায় বোমা মেরে সেই মানুষকে হত্যা করার এই যে প্রবণতা এ বড় ভয়ংকর।

নিউজ মিডিয়ায় অহরহ দেখতে দেখতে আমাদের মন ভোঁতা হয়ে গেলেও ঠান্ডা মাথায় চিন্তা করলে এ শিউরে ওঠার মতো। পাশবিকতার কাছে মানবিকতার বিসর্জন। আর জাহিলিয়াতের একটা বড় বৈশিষ্ট্য হলো, জাহিল আচরন নিয়ে নির্বিকার থাকা যা আজকের দিনে খুব বেশি দেখা যাচ্ছে। আফ্রিকায় এখনো কলোনাইজেশনের শোষণে দূর্ভিক্ষ, সোনা, তেল আর হীরার খনির দখলে পুরো আফ্রিকা জুড়ে গৃহযুদ্ধ, দূর্ভিক্ষ, শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে ভাড়াটে সৈনিক হিসাবে, এইডস মহামারী - অথচ তার ঔষধটুকু নিয়েও চলছে নোংরা কর্পোরেট ব্যাবসা, মানব ইতিহাসের জঘন্যতম দারিদ্র অথচ বিপুল সম্পদের পৃথিবীর বাকিরা নির্বিকার। ইরাকে প্রতিদিন শত নিরাপরাধ সিভিলিয়ান মারা যাচ্ছে, তাদের সাথে অমানুষিক যন্ত্রনা, কষ্টে নিমজ্জিত হচ্ছে শতশত পরিবার, স্বজন হারা - পৃথিবী নির্বিকার। কতো তথ্য, কত প্রযুক্তি, ইনফরমেশন ওভারলোড, অথচ কারো কিছু যায় আসে না। সেকেন্ড জাহিলিয়াতের অন্যতম বৈশিষ্ট্য এই 'ইনফরমড ইগনোরেন্স'।

Holy Prophet (peace be upon him) is saying, “They are going to be ignorant with what they read and write. They are going to become ignorant with the knowledge that they know.”

দু:খজনক হলেও সত্য আমরা বাস করছি এই সময়ে যখন চারিদিকে ইনফরমড ইগনোরেন্সের ছড়াছড়ি।

 

প্রকাশ করা হয়েছে: বিশ্বময়  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ভালো লেগেছে।প্রথম ৫ দিয়ে তাই রেটিং করলাম।
৩. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
আরণ্যক যাযাবর বলেছেন: ভালো লেগেছে। দ্বিতীয় ৫ দিলাম।
মেয়েদের ব্যাপারে একই ঘটনা আজও ঘটছে।

ঘরের কাছে পাকিস্তানে, আফগানিস্তানের গোত্রীয় দ্বন্দ্বের শিকার হচ্ছে মেয়েরা। আফশোস যে, সেই পশুগুলো নিজেদের মুসলিম বলে দাবি করে। আর আমাদের অশিক্ষিত লোকেরাও এই লোকগুলোকে আসল মুসলিম বলে মনে করে।

মুখতার মাই এর ক্ষেত্রে যা ঘটেছে সেটা না হয় এখন অতীত।
এখনো মহিষ নিয়ে বিরোধের নিস্পত্তি করা হয় মেয়ে বিনিময়ের মাধ্যমে।

সাম্প্রতিক সময়ে যা ঘটছে, তার !@@!1357642
৪. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মানুষ এতদিন বন্ধুদের কিভাবে ভুলে থাকে?

৫. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ধন্যবাদ আরণ্যক।

প্রতু আপনে ছবি লাগাইছেন! গুডডিশ (খুব ভালো!)। চিনলাম। এইবার অফিসের ঠিকানা বলেন, গুটুস করে ঘুরে যাই। লেবু দিয়া লাল চা।
৬. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
মাহিরাহি বলেছেন: ৫ দিলাম।
এ অবস্থা থেকে উত্তরন সম্ভব, আপাতত এতটুকু আশা করার সাহস দেখাতে পারি আমরা।
স্বপ্ন দেখতে পারি একসময় সারা বিশ্বব্যপী নির্যাযিতরা একসময় সংঘবদ্ধ হতে শুরু করবে। অন্যায়, অসত্য খুব কম সময়ের জন্যই টিকে থাকে।
৭. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
ত্রিভুজ বলেছেন: ..!@@!1357981 !@@!1357982 !@@!1357983 !@@!1357984.


জাহেলিয়াতের সবোৎকৃষ্ট নমুনা....
৮. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: টুটুল
আশা হেড অফিস...
২৩/৩ শ্যামলী, ঢাকা-১২০৭

০১৭১৩০৪৫৪৯১ অথবা ০১৯১৩৮২৪৭৮৮
৯. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
জায়দান বলেছেন: ইরাক মাই অ্যাস! দেশের মানুষগুলো ধুকে ধুকে মরছে, ডুবছে, ভাসছে। ১ দাগানো হইল।
১০. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: জায়দান ভাইয়া,
দেশের মানুষ ধুকে ধুকে মরছে আর আপনি ব্লগ লিখছেন। সারে সর্বনাশ!

ব্লগ আপনার এ্যাস না কি বললেন!!

বন্যার্তদের জন্য ব্যক্তিগত ভাবে কে কি করে না করে সেইটা ব্লগে লিখতে হবে? না জাইনা ঝটকা না দিলেই ভালো।
১১. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
জায়দান বলেছেন: ব্লগে মাত্র ২ জন সবজান্তা আপনি এবং ত্রিভুজ। বাকি সবাই ইগনোরেন্স।
১২. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
মাহিরাহি বলেছেন: জায়দান আপনি জানলেন কিভাবে আমি জাপানিজ অফিসে চাকরি করি।
১৪. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:২০
জায়দান বলেছেন: মাহি আমার প্রথম পোস্ট পড়লে বোঝবেনে।
১৭. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৩
জ্বিনের বাদশা বলেছেন: ভাল টার্ম ... ইনফরমড ইগনোরেন্স ... পুঁজিবাদের সফলতার ফল

লেখা ভাল লেগেছে যথারীতি :)
১৮. ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:১৯
অন্যরকম বলেছেন: ইরাকে প্রতিদিন শত নিরাপরাধ সিভিলিয়ান মারা যাচ্ছে, ..... স্বজন হারা - পৃথিবী নির্বিকার। কতো তথ্য, কত প্রযুক্তি ..... সেকেন্ড জাহিলিয়াতের অন্যতম বৈশিষ্ট্য এই 'ইনফরমড ইগনোরেন্স'।
অসাধারন! @ সাদিক ভাই। পুরা পোস্টটাই অসাধারন! মনে হচ্ছে ২য় জাহিলিয়ায় বাস করতেছি।
প্রতিদিন একই ছবি দেখি..... গুলিতে নিহত শিশুর লাশ নিয়ে মাটিতে বসে আছে বাবা..... চোখের দৃষ্টি নির্বিকার....আবার দেখি স্বজাতির আত্মঘাতি হামলায় ছিন্নভিন্ন পুত্রের লাশের টুকরো খুজছে আরেক বাবা। জানি না কোন বাবার কষ্ট বেশী...।

টুইন টাওয়ার ধ্বংস করে ৪০০০ নিরপরাধ মানুষ হত্যা এবং তার রেশ ধরে ২টা দেশ ধ্বংস করা আমার কাছে একই রকম জাহেলিয়া মনে হয়। কর্পোরেট বিজ এর নামে জীবনরক্ষী ওষুধের জমজমাট ব্যবসা বা শান্তির নামে বিলিয়ন ডলারের মরনাস্ত্র বিক্রির মাঝে কোন পার্থক্য খুজে পাই না।

মনে হচ্ছে মনুষ্যত্ববোধ দুনিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে....!
১৯. ১৮ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:৩১
বন্ধনহীন বলেছেন: সাদিক, আমার প্রিয় ব্লগারদের একজন আপনি। লেখার গাঁথুনি ভাল বলে আপনার লেখা পড়তে খুব ভাল লাগে। কিন্তু অনর্থক ইংরেজী শব্দ ব্যবহার খুবই দৃস্টিকটু লাগে। ভেবে দেখুন, নিচের ইংরেজী শব্দগুলোর পরিবর্তে খুবই প্রচলিত বাংলা শব্দ কি ছিল না?
ভায়োলেন্স
থিওলজী
পয়েন্ট অফ ভিউ
সাইকোলজীক্যাল
আর্টিকেল
সেকেন্ড
ক্যারেক্টারিস্টিক
সুইসাইড
সিভিলিয়ান

সুন্দর লেখার জন্য ৫ নিয়েই নিলেন।
২১. ১৮ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:৪৪
ইকারুস বলেছেন: মন্তব্য যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/রসধমবং/যধংরং.মরভ
২৩. ৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৩
তরু বলেছেন: খুব ভালো লাগলো।

 

মোট সময় লেগেছে ০.৯৬২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ