আমার প্রিয় পোস্ট
- বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ - সাদিক মোহাম্মদ আলম
- সিংহপুরের ডায়েরী - সাদিক মোহাম্মদ আলম
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- কুয়ালালামপুরের ডায়েরী: গোপালীয় খানাপিনা আর রোবোকন প্রতিযোগিতা - সাদিক মোহাম্মদ আলম
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- কুরবাণী করতে হুকুম প্রাণ প্রিয় ধন। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় ধন? - ফিরে দেখা কুরবাণী - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের সক্রেটিস - আরজ আলি যেভাবে একজন আরজ আলি হয়ে ওঠেন - সাদিক মোহাম্মদ আলম
- ধর্মান্ধরা মুড়ি খাও: চাঁদ দেখতেই হবে? - সাদিক মোহাম্মদ আলম
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- প্যারাডক্স : সব পূর্ব-নির্ধারিত (প্রিডেস্টিনেশন বা ভাগ্য) হলে আপনার আমার কি দোষ (শেষ বিচার, কর্মফল -এর ধারনা অর্থহীন )? - সাদিক মোহাম্মদ আলম
- অভিযানের নাম 'মেজবান সঙ্গে লইয়া ভ্রমন'। গন্তব্য শুভর বাড়ি এবং চতুর্থ মৃতু্যর উপাখ্যান - সাদিক মোহাম্মদ আলম
- 100তম পোস্ট: আগন্তুকের সাথে মৌন কথোপকথন - সাদিক মোহাম্মদ আলম
বহুদিন পরে, সামহোয়্যারে
৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১০
ক্যামনে ক্যামনে ঝড়ের বেগে উইনিভার্সিটির প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পরপরই ঘুরান্তির অনেকগুলা সুযোগ করায় ব্যস্ততার লেজটা বেড়েই চলছে। ঈদ পর্বে গিয়েছিলাম উত্তর ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে। সেখানে অনেক বিরান জায়গা পোপ ভ্যালিতে একটা স্পিরিচুয়াল রিট্রিটে একটা কমিউনিটিতে ঈদ পর্ব পালন ছিলো খুব অন্যরকম।
এরপরে ক্রিসমাসে দাওয়াত ছিলো স্যান ডিয়াগোর কাছে ইস্কুন্ডো নামের একটা শহরের বাইরে একটা ফার্মে। লস এ্যাঞ্জেলেসর ব্যস্ততার বাইরে একেবারে গ্রাম গ্রাম জায়গায়, তার উপরে ফ্যামিলি ফার্ম যেখানে মুরগী, ফল ফলাদির চাষ, চেরী, কমলার বাগান - সবমিলিয়ে খুব শান্তিময় জায়ঘা। আমেরিকায় আমার প্রথম ক্রিসমাস পালন খুব স্মরনীয় রাখার পেছনে পুরো কৃতিত্ব্ আমার বন্ধু ব্রেন্ডা আর ওর স্বামী জনের।
ছুটি শেষ হওয়ার আগে আগে শেষ ভ্রমন হিসেবে এখন সুমন (ব্লগার এস এম মাহবুব মুর্শেদের) বাড়ি, এ্যারিজোনায়। আমার এক চাচাতো বোন আর বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেই এখানে আসা যার শুরুটায় সুমন আর ওর বৌ মৌটুসীর বাড়িতে একরাত কাটানোর মতলব। ইতিমধ্যে ওদের ইউনিভার্সিটি ঘুরে, ভরপেট খিচুড়ি মুরগী, অত:পর পায়েশ পর্বের পর এখন রাত্রিকালীন ভ্রমন পর্বের প্রস্তুতি চলছে।
অনেকদিন পরে একটু ফুরসত পেয়ে মৌটুসীর ল্যাপটপে বসে সামহোয়্যার ইনে ঢুকে বেশ ভালো লাগলো। বোধহয় সামহোয়্যারে লেখালেখির পরে সবচে বড় ব্রেক (প্রায় তিন কি চার মাস বাদে) এর পরে আবার লগ ইন করা। চোখে পড়ছে প্রচুর পরিবর্তন। বিশেষ করে সতেজ সবুজ শিরোনাম গ্রাফিক্সটা ভালো লাগলো। গ্রুপ ব্লগের কনসেপ্ট চালূ হবে হবে, হয়ে গেছে দেখলাম। ইন্টারফেসে আরো অনেক পরিবর্তন যার সব এখনো ঘাটা হয়নি।
বহুদিন পরে, সামহোয়্যারে
নিরন্তর শুভেচ্ছা সবাইকে।
শুভ নববর্ষ।
সামী মিয়াদাদ বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা......ভাল থাকবেন
অন্যরকম বলেছেন:
অনেকদিন পর..... শুভেচ্ছা ও ধন্যবাদ !
আন্ধার রাত বলেছেন:
ভাল আছি, ভাল থাকুন। ক্যালিফোর্নিয়ায় আমার একজন আপন মামা থাকেন। খুব্ই স্বার্থপর ও একচোখি।
অমি রহমান পিয়াল বলেছেন:
শুভেচ্ছা। বহুদিন পর দেখলাম তোরে
ফরিদ বলেছেন:
সাদিক মিয়া এট্টু হেলপ দরকার সিংহপুরে থাকারসময় ছবিটবি তো ভালই তুলতা, আর্কাইভ ঘেঁটে সেখানকার বাংলাদেশী কিছু দোকানপাটের ছবি যদি পাওয়া যায় পাঠালে বড় খুশ হব।
ঠিকানা তো জানাই আছে, ইনফো@বই-মেলাঃ)
ভাল থাইকো, পাগলা কিবরিয়ার কোন খবর জান নাকি?
তানভীর আহমেদ সজীব বলেছেন:
সাদিক, ভাল আছেন ?অনেকদিন পর..... আপনার লেখা খুব মিস করছি।
নিরন্তর শুভেচ্ছা
রাহুল বলেছেন:
পিকনিক !!!! পিকনিক !!! পিকনিক !!!!শুধুই মিলন মেলা।
সারিয়া ,কালপুরুস সহ কিছু ব্লগারের আয়োজনে একটা পিকনিক হতে যাচ্ছে,আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।


















