আমার প্রিয় পোস্ট

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

মাশার বইয়ের খসড়া প্রচ্ছদ এবং মাশার কাছে ব্লগিও পত্র

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪২

শেয়ারঃ
0 0 0

শুভ আর শুভনীর বাড়িতে ঘুরতে গিয়ে সোনারগাঁয় গেছিলাম গেলবারের আগেরবার। মানে গেলবারের আগের বারের দেশের ট্রিপে। সেইরকম একটা ঘুরান্তি ছিলো। এখনও মনে পড়লে মিস করি।

সোনারগাঁয়ে ঘুরতে ঘুরতে পানাম শহরে বেশ কিছু ভালো ফ্রেম পাইছিলাম ছবি তোলার। ভাঙ্গা ক্যামেরাও তার ত্রুটি ভুইলা যায় পানাম শহরের দারুন সব সাবজেক্টে।

মাশা গেলবার ওর কবিতার বইয়ের জন্য একটা প্রচ্ছদ বানায়ে দেওয়ার আবদার করছিলো। সোনারগাঁয়ে তোলা ছবিগুলো ব্যবহার করে কয়েকটা খসড়া করে দিছিলাম দেশ ছাড়া কয়েকদিন আগে আগে।

সেই প্রচ্ছদগুলোর একটা এইখানে পোস্ট দিলাম। মাশার কবিতার বইটা কি প্রকাশ হইলো নাকি আরো কবিতা জমলে এই কবি তার বই বাইর করবে তা জানি না। ব্যাটার সাথে যোগাযোগও নাই। কই আছে, কি করে খোদায় জানে।

বাকি খসড়া প্রচ্ছদগুলো

মাশার বাচ্চা, পোস্ট পড়লে জিমেইল ইমেইল করিও ()। আমি ইয়াহু ব্যবহার করি না বাছা, সুতরাং জিমেইলই ভরসা। হক মাওলা।

বই ছাপাইলে একটা কপি আমার বাপরে দিয়া আসলে বহুত খুশি হইতাম। ভালো কথা তোমার কাছে উইলিয়াম ব্লেকের বইখান আছে আমার। হারাইয়ো না । আদরের বই ওইটা। তোমার পড়া আর নাড়া চাড়া হইলে বাসায় ড্রপ করিও।

ইতি,
তোমার বইয়ের প্রচ্ছদ আকিয়ে

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: সাদিক ভাই এখন কোথায় আছেন ?
২. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০২
কৌশিক বলেছেন: মাশা বই বের করেছে। আমি কিনেছিও। তোমার প্রচ্ছদ ছাড়াই বের করেছে ব্যাটায়।
৩. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২২
যীশূ বলেছেন: প্রচ্ছদটা তো ভালো হইছে!
৪. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৪
আরিফ জেবতিক বলেছেন: মাশার বই প্রকাশিত হয়েছে । বইয়ের নাম মিছা এ কবি জীবন ।
তবে আপনার প্রচ্ছদটি পছন্দ হয়েছে ।
৫. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রচ্ছদটা ভালো হইছে তো।
৬. ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
ঝড়ো হাওয়া বলেছেন: মাশার বিয়ার কার্ডের প্রচ্ছদও আপনারে করতে হইব ! ;)
৭. ০৬ ই মে, ২০০৯ রাত ১২:১৩
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখে ভাল লাগলো। আশা করি ভাল আছেন। সব খবর ভাল নিশ্চয়ই। আপনার পিএইচডি'র খবর কী? শেষ হয়েছে নাকি? ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৫১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ