আমার প্রিয় পোস্ট

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

বাংলাদেশে Edge আর Zoom এর মধ্যে কার সার্ভিস / স্পিড ভালো?

০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৫

শেয়ারঃ
0 0 0

ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করার জন্য গ্রামীন, নাকি সিটিসেল, কার স্পিড ভালো এবং খরচে কে সাশ্রয়ী?

যাদের ফাস্ট হ্যান্ড ব্যবহারের অভিজ্ঞতা আছে তারা যদি আওয়াজ দেন তবে কৃতজ্ঞ হই।

মাসে খরচ কতো?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৯
ত্রিভুজ বলেছেন: গ্রামীনের সার্ভিস ব্যবহার করে মোটামুটি অতিষ্ট.. কিন্তু পোর্টেবিলিটির জন্য ছাড়তেও পারছি না। আর Zoom আমাকে কেউ বিনা পয়সায় দিলেও নেব না।

গত ২/৩ বছর টানা মোবাইল নেট ব্যবহারের অভিজ্ঞতা থেকে বললাম।
০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: জুমের সমস্যা কি?

২. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৬
শিরোনাম বলেছেন: Zoom এর স্পিড ভালো। কিন্তু লিমিটেশানস এর জন্য আপনি এটাতে সেটিসফাই নাউ হতে পারেন। সেইদিকে গ্রামীণের এডজস অনেক ভালো।
৩. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৮
ঊন্মাদ বলেছেন: জুম ব্যবহার করি, কিন্তু সন্তুষ্ট নই। ভাবছিলাম জিপি নেব। কিন্তু ত্রিভুজ এর কথা শুনে আশাহত হলাম।
৫. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৭
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: জুম এর স্পিড ভালো হলে সবাই এইটায় নিমরাজী কেন?

আমার স্পিডটাই প্রায়োরিটি।

অভিজ্ঞরা কি বলেন?
৬. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৮
উড়ুউড়ু বলেছেন: জুম ছাড়া কিছু বলতে পারিনা....
০৯ ই মে, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: কেমন স্পিড? কেবিপিএস এর হিসাবে?

৭. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৮
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: জুমের লিমিটেশনস কি?

আমি কয়দিন আগে এডজ ব্যবহার করলাম গ্রামীনের। খুবই স্লো মনে হইছে। ধাক্কায়ে ধাক্কায়ে চলে।
৮. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৯
উড়ুউড়ু বলেছেন: জুম ছাড়া কিছু বলতে পারিনা....
৯. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৫
মহলদার বলেছেন: জুমের স্পীড গ্রামীণের চেয়ে কিছুটা ভাল। কিন্তু এদের আনলিমিটেড কোন প্যাকেজ নাই যেটা গ্রামীণে আছে। আমি প্রায় ২ বছর ধরে এজ মডেম দিয়ে গ্রামীণের পি২ প্যাকেজ) ব্যবহার করি। মোটামুটি কাজ চলে। মাঝে স্পীড খুব কম পাচ্ছিলাম। একটা পোষ্ট দিয়েছিলাম। পরে জানলাম আমার মডেমে সমস্যা। এখন আবার নুতন মডেম দিয়ে সেই গ্রামীণেই আছি। পি২ প্যাকেজ ভ্যাট সহ ৯৭৭টাকা (আনলিমিটেড)। জুমের ৪গিগাবাইট ৭০০টাকা এরকম কি যেন। আপনি হয়ত ওদের ওয়েব সাইটে পাবেন বিস্তারিত।
Click This Link
০৯ ই মে, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১০. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৯
রন্টি চৌধুরী বলেছেন: জুমের স্পীড কেমন জানি না, তবে এর ই্উজ লিমিট আছে ৩০০মেগা, ১ গিগা, ৩ গিগা এমন। ভুতুরে বিল দেবার বদনাম আছে।
জিপি ১২ টু সকাল ৮ টা বিল ৩০০। অলটাইম অন বিল মোটামোটি ১০০০।
জিপি সবখানে নেট পাবেন। ঢাকার বাইরে আমি অন্তত সবজায়গাতেই গড়ে ২৮-৩০কেবি ডাউনলোড স্পীড পেয়েছি। বেশ ভালই লেগেছে। অন্যদিকে যতদিন ঢাকায় ব্যবহার করেছি বার বার কানেকশন কেটে গেছে, রিকানেক্ট করতে হয়েছে, স্পীড অনেক কম পেয়েছি। গতি মন্হর ছিল।
জিপি বাজারে পাওয়া মডেম দিয়ে ব্যবহার না করে সেট দিয়ে পিসির সাথে কানেক্ট করলে মনে হয় সার্ভিস ভাল পাওয়া যায়। আমি সেটাই করেছিলাম।
০৯ ই মে, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: গ্রামীনের নেটওয়ার্ক এত হেভীলি লোডেড, সেই সমস্যাটা প্রতিফলিত হয় ঢাকায়। অনেক ধন্যবাদ তথ্যের জন্য

১১. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:২৬
লীনা দিলরূবা বলেছেন: আমি দুটোই ব্যবহার করি। খরচের কথা বিবেচনা করলে গ্রামীন ভাল, গ্রামীন যেমন আনলিমিটেড প্যাকেজ দিচ্ছে সেখানে জুমের গিগা হিসেবে প্যাকেজ। যদিও জুমের রেট আগের চেয়ে অনেক কমেছে। আমার জুমের প্যাকেজ ১১৫০এরটা আর গ্রামীন ৮৭০। স্পিডের কথা বিবেচনা করলে জুম ভাল। তবে ঢাকার বাইরে জুমের অবস্থা ভালনা। আমি ঢাকায় জুমের সাপোর্ট নেই আর ঢাকার বাইরে গ্রামীন।
০৯ ই মে, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: ব্যাপারটা ক্রমেই স্পষ্ট হচ্ছে

১২. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৩৬
আকাশ_পাগলা বলেছেন: উড়ুউড়ু বলেছেন: জুম ছাড়া কিছু বলতে পারিনা....
১৩. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৪১
কেবলা কান্ত বলেছেন: লিনা দিলরুবার সাথে একমত।
১৪. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৪২
অরণ্যচারী বলেছেন: জিপি ইন্টারনেট ইউজ করুন নোকিয়ার এজ এনএবলড সেট দিয়ে। জুমের চেয়ে ভালো, বিশেষ করে আপনি যদি প্রচুর ডাউনলোড করতে চান। তার আগে নিশ্চিত হোন আপনি যেখানে নেট ইউজ করবেন সেখানে জিপি ইন্টারনেটের স্পীড কেমন। কারণ জিপির নেটের প্রধান সীমাবদ্ধতা হল এক এক জায়গায় এক এক রকম স্পীড।
০৯ ই মে, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আমি ল্যাপটপে ব্যবহার করতে চাই, ঢাকায় মূলত।

১৫. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৩
রূম্মান বলেছেন: কি যে বলেন মিয়ারা। জিপি ইন্টারনেট আমি ব্যবহার করে শান্তিতে আছি। আমি সন্তুষ্ট জিপি ( পি-২ ) ইন্টারনেট ব্যবহার করে। আমার ডাউনলোড স্পিড ৩০কিলোবাইট/ সে: থেকে ৪৫ কিলোবাইট/ সে:। আমি মবিডেটা মডেম ব্যবহার করি।
১৬. ০৯ ই মে, ২০০৯ রাত ২:১৫
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: তাইলে আমি যেটা ব্যবহার করেছি সেটা বোধকরি কম ব্যান্ডউইথের ছিলো। ৩০ কিলোবাইট নাকি ৩০ কিলোবিট?
১৭. ০৯ ই মে, ২০০৯ রাত ২:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: জুমের স্পিড জানা আছে। বেশ কয়েকটা ফিল্ড ভিজিটে এটা পরীক্ষীত যে ওদের জিআই ব্যান্ডউইডথ আর কনজেশন প্রচুর বলে পুরা ফাউল সার্ভিস। এজের বর্তমান ডাটা কার্ড দারুন। এটা মূলত হোয়াওয়ের,

ব্যাব হার করে দেখেন ভালো না লাগলে আমাকে বইলেন। স্পিড মোটামোটি ১৫-১৬ কিলোবাইটপার সেকেন্ড। ১ কিলোবাইট ৮ কিলোবিট!
১৮. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৪৭
ইসানুর বলেছেন: আমি গড়ে ১৫-২৫ কেবিপিএস (বড় কেবি) পাই।
১৯. ০৯ ই মে, ২০০৯ দুপুর ১২:৩২
ডিজিটালভূত বলেছেন: দিলরুবা ঠিক বলেছেন। আমি দুটোই ব্যবহার করি। গ্রামীণ বেশী টাকা খায়।
২০. ০৯ ই মে, ২০০৯ রাত ১০:৪১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: তাইলে কি দাড়াইলো?

ঢাকার মোটামুটি প্রধান জায়গা গুলোতে ব্যবহারের জন্য গ্রামীন নাকি সিটিসেল? এডজ নাকি জুম?
২১. ১০ ই মে, ২০০৯ দুপুর ১২:১১
কৌশিক বলেছেন: এখনও সমাধান হইলো না? চক্ষু বন্ধ কইরা জিপি লইয়া ফেলাও...জুম ইজ ফাউল..
২৩. ১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
বড় বিলাই বলেছেন: জুমের আনলিমিটেড অফার নেই বলে অনেকে অপছন্দ করে, তবে আনলিমিটেডের সমস্যা হল তাতে অনেকে নেট কখনই ডিসকানেক্ট করেনা, সে কারণে স্পিড কমে যায়। আমি ঢাকার বাইরে জুম ব্যবহার করে ভালই চালাচ্ছি, খরচও কম। তবে শুনেছি গ্রামীণ এজ এর স্পীড আর একটু বেশী, খরচটা বড় করে না দেখলে সেটাই নেয়া উচিৎ।

 

মোট সময় লেগেছে ১.০২৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ