আমার প্রিয় পোস্ট
- বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ - সাদিক মোহাম্মদ আলম
- সিংহপুরের ডায়েরী - সাদিক মোহাম্মদ আলম
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- কুয়ালালামপুরের ডায়েরী: গোপালীয় খানাপিনা আর রোবোকন প্রতিযোগিতা - সাদিক মোহাম্মদ আলম
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- কুরবাণী করতে হুকুম প্রাণ প্রিয় ধন। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় ধন? - ফিরে দেখা কুরবাণী - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের সক্রেটিস - আরজ আলি যেভাবে একজন আরজ আলি হয়ে ওঠেন - সাদিক মোহাম্মদ আলম
- ধর্মান্ধরা মুড়ি খাও: চাঁদ দেখতেই হবে? - সাদিক মোহাম্মদ আলম
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- প্যারাডক্স : সব পূর্ব-নির্ধারিত (প্রিডেস্টিনেশন বা ভাগ্য) হলে আপনার আমার কি দোষ (শেষ বিচার, কর্মফল -এর ধারনা অর্থহীন )? - সাদিক মোহাম্মদ আলম
- অভিযানের নাম 'মেজবান সঙ্গে লইয়া ভ্রমন'। গন্তব্য শুভর বাড়ি এবং চতুর্থ মৃতু্যর উপাখ্যান - সাদিক মোহাম্মদ আলম
- 100তম পোস্ট: আগন্তুকের সাথে মৌন কথোপকথন - সাদিক মোহাম্মদ আলম
সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল
৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
![]()
বর্ষার থম থমে মেঘ যখন পুরো আকাশটা ছেয়ে যায় তখন শহুরে কাকদের নিজস্ব একটা রিচুয়াল আছে। প্রকৃতির সাথে সংযোগ এই আমরা শহুরে মানুষেরা প্রায় সবটাই হারিয়ে ফেললেও পাখীদের ভিতরে অদৃশ্য বন্ধনটা অনেক বেশি পোক্ত। তাই বৃষ্টি নামার আগেই প্রকৃতির পরিবর্তনকে বুঝে নিয়ে সেটাকে উযযাপনের একটা সাড়া পড়ে যায় পাখীদের ভিতরে। তাই আজকে একটু আগে পুরো ঢাকার উপরে যখন ঘন কালো মেঘ তার আগে থেকেই পাখিদের ভিতরে কি একটা যে ব্যস্ততা সেটা অফিসের ভিতরে বসেও টের পাওয়া যাচ্ছিলো।
![]()
আমার বিগত জনমের কোন শুভ আমলের বদৌলতে একেবারে অফিসের বিল্ডিং ঘেষে একটা বিশাল কদমফুল গাছ। জীবনে কদম ফুলগাছের এত কাছে থাকিনি। চার তলার বারান্দায় দাড়ালে বড় গাছটার সাথে নিজেকে সমান ধরে নেওয়া যায়, ওর কান্ডকারখানা আর ফুল পাতার খেলাটা কাছ থেকে দেখা যায়। কদম ফুল গাছের কাছে থাকার একেবারে ঠিক সময় এটাই। বারান্দায় দাড়ালে ফুটে থাকে কয়েকশ কদম ফুলের মাদক গন্ধ আলিঙ্গন করে একসাথে। এই গাছটা যে এত দ্রুততার সাথে নিজেকে হালকা সবুজ সবুজ কদম ফুলের গুটিতে ছেয়ে ফেলবে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা পুষ্ট হলুদ রঙের কদম ফুলে নিজেকে সাজাবে নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। প্রায় প্রতিদিন গাছটাকে দেখি, কদম ফুলগুলোর বেড়ে ওঠা দেখি, তারপরেও এখনকার পুরো বড় বড় কদম ফুলগুলো যে কিভাবে কখন এত বড়, এত সুন্দর হয়ে উঠেছে তা ধরা যায় নি একেবারেই।
এই বিরাট কদম গাছের সৌজন্যেই প্রচুর পাখির কিচিরমিচির। বৃষ্টির মেঘ করায় তাদের প্রাণচাঞ্চল্য আরো বিশাল আকার নিয়েছিলো। যখন ঢাকার আকাশ অনেক মেঘ থম থম তখন অফিসের বারান্দায় দাড়াতেই শহুরে কাকদের বৃষ্টি নামার পূর্বের সেলিব্রেশন রিচুয়ালটা চোখে পড়লো। খালি আকাশ, তার উপরে থোকা থোকা বৃষ্টির মেঘের নিচে গোল হয়ে তাদের সবার মিলে সেকি উড়ে বেড়ানো! শিশুরা যেভাবে মাঠে সবাই মিলে হাত ধরে গোল হয়ে খেলার ব্যাপারটা করে, কাকদেরও এর কাছাকাছি একটা ব্যাপার আছে। ওরা প্রায় পাখা স্পর্শ করে গোল হয়ে আকাশে উঠে বেড়ায় বৃষ্টির ঠিক আগে আগে। অথচ যখন বৃষ্টির ফোটারা নেমে আসে তখন কিন্তু ওরা আর ওড়ে না। কোন গাছের কোন পাতার নিচে ততনে তাদের আশ্রয় নেবার কাজ সারা।
![]()
ছবিগুলো গুলশান ২, ঢাকার আকাশ, অফিসের পাশের কদমফুল গাছের।
![]()
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৯ রাত ৮:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
আমার ক্যামেরটা ইন্তিকাল করছে পড়শু!
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
মেঘলা আকাশ, বৃষ্টি ভালো লাগে না, তবুও মেঘলা আকাশে পাখির উড়া-উড়ির ছবিটা ভালো লাগলো। কদম ফুল কত বছর পরে যে দেখলাম!
বৃষ্টিভেজা শুভেচ্ছা
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ। কারো আইডিয়া আছে, কদম ফুলের ইংরেজী নামটা কি? জানলে সুবিধে হতো।
সুনীল সমুদ্র বলেছেন:
সাদিক, কতোদিন পর আপনাকে পেলাম আবার !
এই চমৎকার ফটোব্লগ আপনার সেই সেরা লেখাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে আবার।
আছেন কোথায়?
এখন কী ঢাকাতেই আছেন?
লেখক বলেছেন: প্রিয় সুনীল,
হ্যা ঢাকাতেই এখন। আপনার সাথে একদিন দেখা হলে খুশি হবো।
আমারই ইমেইল:
লাইল্যাক বলেছেন:
সুন্দর ছবি। ইচ্ছা করছে কয়টা ফুল ছিঁড়ে বাসায় নিয়ে যাই।
ফিউশন ফাইভ বলেছেন:
কদম ফুলের ছবি দুটি সুন্দর।
আকাশ অম্বর বলেছেন:
সুন্দর ছবিগুলো। +
_________________
অ.ট - আপনার সুফীজম নিয়ে অন্য ব্লগের লেখা ভালো লেগেছে।
+
আপনি যে স্কুলটা করেছেন, সেটার ব্যাপারে আগে অভিনন্দন জানাচ্ছি। আর আমার এ নিয়ে যদি কোন কৌতুহল থাকে, আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারি?
_________________
ভালো থাকবেন সাদিক ভাই।
শুভকামনা।
লেখক বলেছেন: অবশ্যই যোগাযোগ করতে পারেন।
শুভকামনার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
সাজিদ বলেছেন:
বস, কদম ফুলটা এই দেশগুলোতে কেন দেখা যায় না বুঝি না। এত চমৎকার একটা ফুল। কদমা নামের একটা মিষ্টিও আছে।
যীশূ বলেছেন:
ভাল্লাগছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















পরেরটা- বাংলা-এখন।
তারপরগুলি -অবিরল জীবন।
*ফুলার রোডের সেই ভেজা লাল কৃষ্ণচূড়া আজও মনে আছে ...