আমার প্রিয় পোস্ট
- বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ - সাদিক মোহাম্মদ আলম
- সিংহপুরের ডায়েরী - সাদিক মোহাম্মদ আলম
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- কুয়ালালামপুরের ডায়েরী: গোপালীয় খানাপিনা আর রোবোকন প্রতিযোগিতা - সাদিক মোহাম্মদ আলম
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- কুরবাণী করতে হুকুম প্রাণ প্রিয় ধন। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় ধন? - ফিরে দেখা কুরবাণী - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের সক্রেটিস - আরজ আলি যেভাবে একজন আরজ আলি হয়ে ওঠেন - সাদিক মোহাম্মদ আলম
- ধর্মান্ধরা মুড়ি খাও: চাঁদ দেখতেই হবে? - সাদিক মোহাম্মদ আলম
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- প্যারাডক্স : সব পূর্ব-নির্ধারিত (প্রিডেস্টিনেশন বা ভাগ্য) হলে আপনার আমার কি দোষ (শেষ বিচার, কর্মফল -এর ধারনা অর্থহীন )? - সাদিক মোহাম্মদ আলম
- অভিযানের নাম 'মেজবান সঙ্গে লইয়া ভ্রমন'। গন্তব্য শুভর বাড়ি এবং চতুর্থ মৃতু্যর উপাখ্যান - সাদিক মোহাম্মদ আলম
- 100তম পোস্ট: আগন্তুকের সাথে মৌন কথোপকথন - সাদিক মোহাম্মদ আলম
শতাব্দীর শেষ পূর্ণ সূর্য গ্রহন দেখার জন্য ঢাকার সামহোয়্যারীগনের নিমন্ত্রন
২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩
![]()
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে।
- লালন
আগামীকাল (বুধবার, জুলাই ২২, ২০০৮) শতাব্দীর শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহন। বাংলাদেশে আগামী ১০৫ বছরেও আর দেখা যাবে না এই ধরনের বিরল মহাজাগতিক জাদু। ’জাদু’ শব্দটা কুসংস্কার অর্থে না হলেও প্র্রকৃতি এবং বিজ্ঞানের অর্থে এ নি:সন্দেহে প্রকৃতির এক দারুন হেয়ালী। চাঁদের চাইতে ৪০০ গুন বড় একটা নক্ষত্র সুত্র, অন্যদিকে চাঁদ মামা আর সূর্য দাদুর পৃথিবী থেকে দূরত্বে এতই চমৎকার একটা মহাজাগতিক বোঝাবুঝি, যে ওরা একে অন্যের সামনে এসে যখন দাড়ায় (এ ক্ষেত্রে চাঁদ সুর্যের সামনে) তখন ঢেকে ফেলে একে অন্যকে ’পারফেক্ট’ ভাবে। পূর্ণ সূর্য গ্রহনে ঠিক তেমনটাই ঘটে। যে সূর্যের আলো নিয়ে চাঁদ হয়ে ওঠে রাতের চাঁদ, সেই সূর্যকে পুরোপুরি আড়াল করে দাড়ানোর মহাসন্ধিখন সুযোগ চাঁদের শত বছর ঘুরে এই পূর্ণ সূর্য গ্রহনের সময়টাতেই।
আগামীকাল বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল এ্যাসোসিয়েশন ও স্থানীয় সংগঠন হিসেবে ’আমাদের পাঠশালা’ ঢাকায় আয়োজন করতে যাচ্ছে পূর্ণ সূর্য গ্রহন পর্যবেক্ষন। দেশের অনেক জায়গাতেই আয়োজন করা হচ্ছে ক্যাম্প। ঢাকার সামহোয়্যারীগন চলে আসতে পারেন ’আমাদের পাঠশালার আয়োজনে’। বোনাস হিসেবে ব্লগীয় আড্ডা, দেখা সাক্ষাৎ আর সুর্যের সাথে চাঁদের লুকোচুরি উপভোগ। আপনাদের সবাইকে নিমন্তন।
স্থান: শহর রক্ষা বাঁধ সংলগ্ন মাঠ, মিরপুর ১২, ঢাকা
তারিখ: ২২ জুলাই, ২০০৯। বুধবার
সময়: ৬টা ৪৫ মিনিটের ভিতরে চলে আসুন।
আয়োজন: আমাদের পাঠশালা
যোগাযোগ করবেন কার সাথে? রুবেল, ফোন: ০১৭২১৬২৩৬২৭, এ্যাস্ট্রোনমিক্যাল এ্যাসোসিয়েশন: ০১৮১৯৯৭৮৯৩৬
খুব সকালে উঠতে হবে, এই টুকুই যা ঝামেলা। সেই ঝামেলাটা সহ্য করে চলে আসতে পারলে বাকি টুকু এ্যাডভেঞ্চার। সূর্যগ্রহনটা আসলে কখন: শুরু হবে ৬টা ৫৯ মিনিটে। মধ্যগ্রহন হবে ৮টার দিকে, আর এই প্রকৃতির এই লীলাখেলা শেষ হবে সকাল ৯টার দিকে। সুতরাং এর ভিতরে চলে আসতে পারলে দেখা হবে আশা করি।
- সাদিক
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ব্যতিক্রমী বলেছেন:
নিমন্ত্রন ভালো লাগল। আসতে পারি। আমি এটা দেখার জন্যে প্রতীক্ষিত................
গোয়েবলস বলেছেন:
আমার ভাগ্য খারাপ। ২৩ জুলাই থেকে ফাইনাল। লেজে গোবরে অবস্থা। আসতে পারবনা। আমি সবকিছুই মিস করি।
পেঙ্গুইন বলেছেন:
সূর্য চাঁদের চেয়ে মাত্র ৪০০ গুণ বড়!হায়! হায়!
সূর্যতো পৃথিবীর চেয়েই ১৩ লক্ষ গুণ বড়।
একটু জেনেশুনে পোস্ট দিতে কষ্ট হবে না আশা করি!
আসফাকুল আমিন বলেছেন:
আমি তো কাছাকাছিই ছিলাম । চিটি ক্লাব মাঠের পাশে
উদ্ভ্রান্ত পথিক বলেছেন:
প্রথম আলোতে দেখলাম সংসদ ভবন প্লাজায় ক্যাম্প হচ্ছে। এইটা তথ্যটা কি ভুল?
শয়তান বলেছেন:
কোথায় যেন পড়লাম এবার এক্সরে প্লেট দিয়ে দেখতে বাড়ন করা হয়েছে । 12 গ্রেডের আর্ক গ্লাসের ভেতর দিয়ে দেখতে উপদেশ দেয়া ছিল । আর এমনিতে বালতিতে পানি নিয়ে পানিতে হলুদ রং মিশিয়ে দেখতে পারা যাবে ।
আমি বালতি পদ্ধতিতে যাবো
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আম্রার অফিসের ছাদ থিক্কা কি দেখন যাইবো না?
যীশূ বলেছেন:
যেতে পারলে খুব ভালো হতো। দেখি চেষ্টা করবো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















পিনাক সন্পর্কে, আমাদের মাসীত ভাই (ভারতের পা চাটা দালাল) ও হুন্ডীর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভারতে পাচার ...
ঐ টাকায় ঐ দেশে বাড়ী-ঘর, ব্যবসা-বানিজ্য.....
"এই বিষয় দিনের আলোর মত সত্য"
এই সত্য লেখে গত রাতে একটি পোষ্ট দিয়ে ছিলাম
ফলাফল -
১ পোষ্ট ৪০০ মত হিট হয়
২ সকালে পোষ্ট মুছে ফেলেছে
৩ safe থেকে watch হয়ে গেলাম..
দুঃখ
আমি কি আসতে পারব ???
সারেরা যদি আবার মাইন্ড খায় ..