আমার প্রিয় পোস্ট

প্রথমআলো শপথযান এবং আমার ১০ বছর নেয়া শপথ...

২৮ শে মে, ২০০৯ দুপুর ১:৫০

শেয়ারঃ
0 0 0

লেখার শুরুতে বলে নেয়া ভাল যে, কাউকে হেয় করার মানষে লেখাটি নয়। নয় কোনো কিছুকে ছোট করে দেখা। আমার মনে কিছু প্রশ্ন ছিল - তাই জানার জন্য এই লেখাটি।


বাংলাদেশের সর্বোচ্ছ প্রচারিত ও নিরপেক্ষ দৈনিক প্রথম আলো । চাকরী পাওয়া থেকে শুরু করে দেশের গণিত কে এগিয়ে নিয়ে যাওয়া, মাতৃভাষা কে নিয়ে যারা মানুষকে সচেতন করছে বা করে যাচ্ছে তা সত্যই প্রশংসনীয়।

প্রথম আলোর প্রতিটি পদক্ষেপ কে আমি মনের গভীর থেকে প্রশংসা করি। আমার ছোট দুই ভাই প্রতি বছর সিলেটে প্রথম- আলোর গণিত উৎসব ও ভাষা প্রতিযোগে অংশ নেয়।

প্রথম- আলো এর বর্তমান পদক্ষেপ হচ্ছে দেশ জুরে শপথ গ্রহন অভিযান। ভাল উদ্যোগ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে:


১। আমি আমার প্রাথমিক বিদ্যালয় থেকে শপথ নিয়ে আসছি, দেশের সেবা করব, ভাল কাজ করব, দেশের প্রতি অনুগত থাকব। আজ আমি বিশ্ব-বিদ্যালয়ে পড়ি। আমি কতটুকু শপথ রাখতে পেরেছি ???

২। ছোট বেলায় আমরা যে যাহা করেছি বা পড়েছি, সব কিছুই কম-বেশী মনে আছে সবার, স্কুলে নেয়া শপথের কথা কারো মনে আছে কি???

৩। আমাদের দেশের সব সাংসদ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবাই শপথ নিয়ে দেশের সেবা করতে আসেন। কিন্তু কেউ কি শপথের কথা মনে রাখেন???

*** সবাই তো সেই লুটপাটের রাজনীতি নিয়ে ব্যাস্ত। তাই নয় কি? তাইলে , ছোটবেলার, বড়বেলার নেয়া শপথ কি কাজে আসল ????


প্রথমআলো শপথ অভিযান :

প্রথমআলো শপথ অভোযান ভাল উদ্যোগ। প্রথমআলো শপথযান একেক জায়গায় একেক দিন যাবে , এবং ঐ এলাকার মানুষ একটা করে ভাল কাজের শপথ নিবে। সবাই শপথের কথা মনে রাখবে। সেই অনুযায়ী কাজ করবে।

যেই ব্যাক্তি স্কুল এর শপথ মনে রাখতে পারে না, সে কিভাবে প্রথম আলোতে নেয়া সামান্য একটা লেখা মনে রাখবে?

যেই ব্যাক্তি কোনোদিন দেশ, দশের সেবা করারা কথা কোনোদিন মনে রাখে না, সে কিভাবে প্রথম- আলোতে নেয়া একটা শপথ মনে রাখবে?

প্রথমআলো শপথ অভিযান ও প্রথমআলো এর উদ্দেশ্য:

প্রথমআলো শপথ অভিযান শুরু হবার কিছু দিনের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে । মিডিয়া থেকে দেশের কথিত সুশীল সমাজ ব্যাপক আগ্রহ নিয়ে শপথ নিছ্ছে। প্রথমআলো শপথযান বিভিন্ন জায়গায় ঘুরছে। প্রথমআলো ভাল পাবলিসিটি পাচ্ছে। যদিও প্রথমআলো অনেক আগে থেকেও জনপ্রিয়।

প্রথমআলো শপথ অভিযান নিয়ে ভাল ব্যাবসা করছে । কিভাবে ?

প্রথম আলো এখন খুলেই দেখবেন নতুন একটি পেইজ আছে যাতে সবাই শপথের কথা বলছেন। ঐ পেজে প্রথম আলো মোটা অংকের বিজ্ঞাপন পাচ্ছে। বুজলেন ????

মোট কথা প্রথম আলো ভাল ব্যাবসা করছে।


আপনাদের মন্তব্য কাম্য।

ধন্যবাদ

কোনো খারাপ উদ্দেশ্য থেকে লেখা টি নয়। আমার একান্ত ব্যাক্তিগত চিন্তা।

 

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:৫৩
তনু সাকিব বলেছেন: অাপিন েযটা বলেলন েসটা হেত পাের
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্টে প্লাস দিয়ে মন্তব্য লেখা শুরু করলাম।



আমরা ছোট বেলায় যেসব শপথ করেছি তার এবং এর মধ্যে পার্থক্য আছে। এই শপথগুলো প্রথম আলো'র নিজস্ব ব্যানারে লেখা থাকবে। আপনার হয়তো মনে আছে নির্বাচনের পূর্বে প্রথম আলো একটা বিশেষ সংখ্যা বের করেছিল। যার সাথে ছিল ছোট্ট একটা ম্যাগাজিন। ম্যাগাজিনটিকে বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাদের দেয়া প্রতিশ্রুতিগুলো লেখা ছিল। প্রথম আলো'র পাঠকদেরকে বলা হয়েছিল ম্যাগাজিনটি সংরক্ষণ করার কথা। প্রতিশ্রুতিমতো কাজ না করলে তাদের খোটা দেওয়ার কাজটা যে প্রথম আলো করবে তা বোঝাই যায়। আমার মতে, বাংলাদেশে কেবলমাত্র প্রথম আলো-ই সত্য প্রকাশের জন্য সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারে। একমাত্র নিরপেক্ষ পত্রিকা প্রথম আলো।


অন্যদিকে চলে যাচ্ছি, তাই মূল বিষয়টাতে আসি। প্রথম আলোর প্রতিশ্রুতি লেখাটা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার এই শপথ গ্রহণ-টা আসলো পুরো সমাজের মধ্যে। সমাজের সর্বস্তরের মানুষ প্রথম আলোর ব্যানারে শপথ নিচ্ছে দেশের জন্য কিছু করার। নিজেকে বদলানোর। দেশের মানুষকে বদলানোর। কি লাভ হবে এইসব করে? লাভ একটাই। মানুষদের মনের একটা বদল। এই শপথের মাধ্যমে মানুষের মনে একটা পরিবর্তন আসবে। দেশের জন্য কিছু একটা করার ইচ্ছা জাগবে। যা অবশ্যই ভাল হবে। খারাপ নয়। আর বিশিষ্ট ব্যাক্তি'রা এই শপথমতো কাজ না করলে তাদেরকে শপথের কথা মনে করিয়ে দেবে প্রথম আলো।






কতটুকু সাজিয়ে লিখতে পেরেছি বলতে পারবোনা। তবে আমার সাধ্যমতো লেখার চেষ্টা করেছি।-ধন্যবাদ
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ- আপনাকে। ভাল বলেছেন।

৪. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০৩
মাষ্টার_মশাই বলেছেন: তথাকথিত সুশীল ভন্ডামী করতে প্রথম আলোর তুলনা হয়না।
৫. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি যদি স্কুলের শপথের সাথে এই শপথের মিল খুজতে যান তাহলে ভুল করবেন। আপনার বয়সের ব্যাপারটা দেখতে হবে। স্কুলের একটা ছেলের বয়স আর যারা এখানে শপথ লিখছে তাদের বয়সটা দেখুন। তাহলেই বুঝবেন।।।





আর প্রথম আলো'র মতো একটা পত্রিকা যদি এরকম একটা কাজের জন্য কিছু লাভ করতে পারে তাহলে অবশ্যই সেটা খারাপ কিছুনা। প্রথম আলো কিন্তু বিনা খরচে এই কাজটা করতে পারছেনা।









পত্রিকাওয়ালারা কিন্তু পত্রিকা বিক্রি করে বিরাট বড়লোক হয়ে যায়না। চ্যানেল আই-য়ের "দৈনিক তোলপাড়" দেখছেন? সেইটা নাটক হলেও তাই কিন্তু আমাদের দেশের দৈনিকগুলোর বাস্তবতা। প্রতিটি পত্রিকা ১০টাকা করে বিক্রি করলে পত্রিকাপ্রতি তাদের দুই টাকা করে লস হয়। তারা এই লস-টা পোশায় বিজ্ঞাপন দিয়ে। যে বিজ্ঞাপনের জন্য আমারা পত্রিকাওয়ালাদেরকে গালমন্দ করি তা ছাড়া কিন্তু আমাদের পত্রিকা পাওয়া কোনমতেই সম্ভব হতোনা। ভাল ভাল সংবাদ লিখলেই একজন সাংবাদিকদের পেট ভরেনা। বাচতে চাইলে খাইতে হয়। আর পত্রিকাপ্রতি দুইটাকা লস করলে সাংবাদিকের পকেট থেকে আরো যাওয়ার কথা।
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ভাই, রাজনীতি বিদরা যে শপথ নেন , তাদের কি মনে থাকে না?
আমি ছোট বেলায় আমার বাবা,মা, এর কাছ থেকে যা শিখছি তা এখনও মনে আছএ?

আপনার তো মনে আচএ। তাই না?

৬. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৩
রাব্বি ! বলেছেন: ভাই কেও সেবা করতে বসে নেই, সবই ব্যাবসার নিত্য নতুন টেকনিক।

হঠৎ করে কেউ কেউ দিন বদলের পালা শুরু করে, কেউ বা মুক্তিযুদ্ধ টেনে আনে, মা বাবাও বাদ যায়না এড থেকে।

অনেকদিন পর মনে পড়ে গেল "আমি শপথ করিতেছি যে.... আল্লাহ ও আমার দেশের......." পুরাটা মনে নাই, স্কুলে যেয়ে শুনে আসতে হবে একদিন।

+
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৮
শামস্ বিশ্বাস বলেছেন: প্রথম আলো ব্যবসা সফল দৈনিক... আর এ সফলতার জন্য প্রয়োজন প্রচার কারণ প্রচারে প্রসার...
৮. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না যে তারা যা বলবে তাই করবে। তাই ম্যাগাজিন ছাপানোটা আর এই শপথ গ্রহণের কাজটা প্রথম আলো করলো। এগুলো একেকটা তাদের প্রতিশ্রুতির দলিল। রাজনীতিবিদরা এতোদিন প্রতিশ্রুতিমতো কিছু একটা না করলে তা ফ্রন্ট পেইজে বা শেষ পাতায় ছোট্ট করে ছাপা হতো। কিন্তু এখন প্রথম আলো'র কাছে লিখিত প্রমাণ আছে। যা রাজনীতিবিদদের ভাল কিছু করতে বাধ্য করবে।।।
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: সাংসদ রা যেদিন শপথ নেন , তার দলিল তো সংসদ এ আচএ। তা থেকে বড় কোনো দলিল থাকতএ পারে কি ?

৯. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২০
মাষ্টার_মশাই বলেছেন: পত্রিকাওয়ালারা কিন্তু পত্রিকা বিক্রি করে বিরাট বড়লোক হয়ে যায়না। চ্যানেল আই-য়ের "দৈনিক তোলপাড়" দেখছেন? সেইটা নাটক হলেও তাই কিন্তু আমাদের দেশের দৈনিকগুলোর বাস্তবতা। প্রতিটি পত্রিকা ১০টাকা করে বিক্রি করলে পত্রিকাপ্রতি তাদের দুই টাকা করে লস হয়। তারা এই লস-টা পোশায় বিজ্ঞাপন দিয়ে। যে বিজ্ঞাপনের জন্য আমারা পত্রিকাওয়ালাদেরকে গালমন্দ করি তা ছাড়া কিন্তু আমাদের পত্রিকা পাওয়া কোনমতেই সম্ভব হতোনা। ভাল ভাল সংবাদ লিখলেই একজন সাংবাদিকদের পেট ভরেনা। বাচতে চাইলে খাইতে হয়। আর পত্রিকাপ্রতি দুইটাকা লস করলে সাংবাদিকের পকেট থেকে আরো যাওয়ার কথা।



মুন্না তোর স্প্রিড দেখে ভালো লাগছে।

একবার ইত্তেফাকে মনে হয় ১টা পত্রিকা বের হতে কত খরচ হয় সে বিষযে প্রতিবেদন পড়েছিলাম।আমার মেমোরি যদি আমার সাথে প্রতারনা না করে তাহলে ২টাকা নয় মনে হয় ৪টাকারও বেশী লস হয়।প্রশ্ন হচ্ছে এসব লস পুষিয়ে নেই কি করে? তোর মতে বিজ্ঞাপন দিয়ে।আসলে বাস্তব সত্য কিন্তু তা নয়।বিজ্ঞাপনের টাকা ঠিকমত পত্রিকাওয়ালার পায় না।রাজনৈতিক চামচামী আর বিশ্বের কয়েকটি দেশের সাথে গোপন আতাতের কারণেই পত্রিকার মালিকরা টাকার পাহাড় গড়ছে।এমন একটি পত্রিকার তথ্য জানি তারা একটা সময় বেচে ছিল একটি দেশের চামচামী করে।
১০. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২২
লেখাজোকা শামীম বলেছেন: শপথ ভুলে যাব আমরা, আর দোষ দেব প্রথম আলোর , ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না ?
একজন দুধ বেচে, আরেকজন মদ বেচে, কিন্তু সকল দোষ দুধওয়ালার, কেন সে ভালো জিনিস বিক্রি করে, ফ্রি দেয়া উচিত ছিল।
প্রথম আলো যদি ভালো কাজ করে ব্যবসা করতে পারে, সেই ব্যবসাকে এবং ব্যবসার আইডিয়াকে সাদরে বরণ করে নেয়া উচিত। একই সাথে ব্যবসা ও ভালো কাজ দুটোই যদি হয়, তবে সমস্যা কোথায় ? কারো তো ক্ষতি হচ্ছে না।
প্রথম আলোর এই শপথ নেয়ার কারণে দেশের, প্রতিষ্ঠানের, সংগঠনের বা কোন ব্যক্তির কি কোন ক্ষতি হয়েছে ?
প্রথম আলো ব্যবসা করে বলে অভিযোগ, অন্য পত্রিকাগুলো পাঠক ফ্রি পায় ? কোন পত্রিকা ফ্রি পাওয়া যায় ?
বিজ্ঞাপন পাচ্ছে প্রথম আলো, এটা কি দোষ ? পৃথিবীর কোন পত্রিকা বিজ্ঞাপনবিহীন ? বিজ্ঞাপন প্রকাশ করা কি অপরাধ নাকি ?
যে শপথ করে তা পালন করতে পারবে না, তার উচিত নয় কোন শপথ করা, তার উচিত নয় প্রথম আলোর সাথে থাকা।
বাংলাদেশে কোন ভালো কাজ হয় না একমাত্র অনর্থক সমালোচনার জন্য। আমরা ভালো কাজ করিও না, যে করে তাকে এমনভাবে সমালোচনা করি, সে আর ভালো কাজ তো দূরের কথা, কোন কাজ করতেই উৎসাহ হারিয়ে ফেলে।
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: আমি তো বলছি না যে প্রথম আলো খারাপ কিছু করছে।

আমার কথা হলো, আমরা যারা ছোটবেলা শপথ নিছি তারা তা পালন করলেই হল। নতুন করে শপথ নেয়ার মানে কি আচে?

এতো ঘটা করে এসব করার মানে কি?

১১. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২৩
সীমন্ত ইসলাম বলেছেন: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমার মতে, বাংলাদেশে কেবলমাত্র প্রথম আলো-ই সত্য প্রকাশের জন্য সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারে। একমাত্র নিরপেক্ষ পত্রিকা প্রথম আলো।

------------------------------------------------------------------------

গত দুই দিনের অনেক আলোচিত একটা বিষয় পতাকা ছিড়ে ছবি উন্মুক্ত করা। প্রথম আলো কিন্তু সংবাদটা বেমালুম চেপে গেছে। কারন কাজটা হয়েছে কোন একজন মন্ত্রীর উপস্থিতিতে। প্রথম আলোতে কেন সংবাদটা এলো না? উত্তর হতে পারে নিচের যে কোন একটি:

১। ঘটনাটা সত্য নয়।
২। প্রথম আলো জাতীয় পতাকা ছিড়ার ঘটনাটাকে গুরুত্বহীন মনে করেছে।
৩। প্রথম আলো ঘটনাটাকে চেপে গিয়েছে।

এখন একে একে আলোচনা করা যাক:

১। ঘটনাটা সত্য নয় - এমনটা ঠিক না। ঘটনা সত্য এবং এর জন্য বাফুফের একজন কর্মকর্তা পদ ত্যাগও করেছেন। তাছাড়া ছবিসহ অন্য পত্রিকায় তা প্রকাশও হয়েছে।

২। জাতীয় পতাকা ছিড়ার ঘটনাটা গুরুত্বহীন - প্রথম আলোর মতো একটা জাতীয় পত্রিকার সম্পাদকদের বিবেচনা বোধ এতোটা দুর্বল হতে পারে না। যদি তাই হয় তবে তাদের পত্রিকা পরিচালনা করার মতো গুরুত্বপূর্ন কাজ করা উচিৎ নয়।

৩। প্রথম আলো ঘটনাটাকে চেপে গিয়েছে - এটাই আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। তবে এর অর্থ হচ্ছে জাতীয় পতাকার সম্মানের চেয়ে কোন ব্যক্তির সম্মান বড় বলে বিবেচিত হয়েছে। এটা একটা নিচুস্তরের দায়িত্বশীলতার পরিচায়ক।

তাই বলবো, সবার আগে প্রথম আলোরই উচিৎ নিজেকে বলানোর শপথ করা।
১২. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২৪
মাষ্টার_মশাই বলেছেন: হাজার হাজার মানুষ আইলাই ক্ষতিগ্রস্থ হল আর আলো সংবাদ করল আইলাও বদলে যাওয়ার শপথ রুখতে পারেনি।
এ বদলে যাওয়ার শপথে যা খরচ হচ্ছে তা দিয়ে কতটা পরিবারের চেহারা বদলে দেওয়া যেত তা কি ভেবেছিস মুন্না?
১৩. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২৮
সালাহউদদীন তপু বলেছেন: শপথ প্রসঙ্গে আনিসুল হকের একটা গদ্যকার্টুন প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল, সেখানে তিনি দুইটি কৌতুক লিখেছিলেন তার একটি আমি তুলে দিচ্ছি আমার মত করে

শিক্ষক ছাত্রকে বলছেন- তুমি আমার সাথে শপথ করেছিলে আর কখনো দুষ্টামী করবে না।

ছাত্র বলল- জ্বী স্যার।

শিক্ষক বললেন-আমিও শপথ করেছিলাম তুমি যদি আর দুষ্টামী কর তবে আমি তোমাকে মারব।

ছাত্র বলল-- জ্বী স্যার।

শিক্ষক বললেন- তুমি দুষ্টামী করে তোমার শপথ ভঙ্গ করেছ এবং এ কারণে আমি আমার শপথ অনুযায়ী এখন তোমাকে মারব।

ছাত্র বলল- স্যার আমি তো আমার শপথ ভেঙ্গে ফেলেছি, এখন আপনিও আপনার শপথ ভেঙ্গে ফেলেন তাহলে কাটাকুটি হয়ে যাবে।

২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:২৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: @রাব্বি !, আমি আপনার জন্য একটা স্কুলের শপথ পুরোপুরি তুলে দিচ্ছি.....



"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ্, আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি ও বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি এবং বিদ্যালয়ের নিয়ম-কানুন মানিয়া চলিতে পারি।-আমিন।"

একজন ছাত্রের শপথ এতোটুকুই হয়া উচিত।।।



প্রথম আলো'তে করা নারীদের শপথ:
"অতীতে কোন কাজে শিশু-শ্রমিক ব্যবহার করিনি। ভবিষ্যতেও করবোনা।"-তৈয়বা বেগম, চিত্রশিল্পী।

"১২ বছর আগে বাসায় কাজ করতে আসা সাত বছরের মামুনকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করে তাকে শিক্ষার সুযোগের দুয়ারে পৌছাতে সহায়তা করায় এ মাসে গুলশান মডেল স্কুলে ও কলেজ থেকে ব্যবসা প্রশাসনে মামুন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখছে। জীবনের বাকি দিনগুলোতে যেন আরও কয়েকজন মামুন তৈরী করতে পারি এই প্রত্যয় ব্যক্ত করছি।"-সালমা খান, উইমেন ফর উইমেন।






ব্যবধানটা বুঝতে পারছেন স্কুলের শপথ এবং প্রথম আলোর শপথের মধ্যে.......?
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: স্কুল থেকে পাশ হবার পর কি আপনি মনে করেন যে, দেশে শিশু স্রম করানো উচিৎ?

শিশু শ্রম ভাল?

স্কুলের শপথ থেকে আমি ওনেক শিক্ষা পাইছি। কি ভাই বুঝলেন?

১৫. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৩
সুস্ময় সুমন বলেছেন: Bhai, ami Prothom Alo namok potrikatir sathe boro corporate house gular kuno tofat khuje paina. Marketing er notun concept societal marketing er ekta part holo coporate social responsibility. Jake ekhon desh bidesher sob boro boro organisation gula e korche. Eita desh bodoler name e organisation er image bodol ebong advertisement er notun koushol chara r kichui na.

Mobile theke likhchi tai English Font e likhte holo bole dukkhito...
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: মন্তব্য যে করলেন , এটাই আমার অনেক বড় পাওয়া।

ধন্যবাদ

১৬. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মাষ্টার_মশাই বলেছেন: পত্রিকাওয়ালারা কিন্তু পত্রিকা বিক্রি করে বিরাট বড়লোক হয়ে যায়না। চ্যানেল আই-য়ের "দৈনিক তোলপাড়" দেখছেন? সেইটা নাটক হলেও তাই কিন্তু আমাদের দেশের দৈনিকগুলোর বাস্তবতা। প্রতিটি পত্রিকা ১০টাকা করে বিক্রি করলে পত্রিকাপ্রতি তাদের দুই টাকা করে লস হয়। তারা এই লস-টা পোশায় বিজ্ঞাপন দিয়ে। যে বিজ্ঞাপনের জন্য আমারা পত্রিকাওয়ালাদেরকে গালমন্দ করি তা ছাড়া কিন্তু আমাদের পত্রিকা পাওয়া কোনমতেই সম্ভব হতোনা। ভাল ভাল সংবাদ লিখলেই একজন সাংবাদিকদের পেট ভরেনা। বাচতে চাইলে খাইতে হয়। আর পত্রিকাপ্রতি দুইটাকা লস করলে সাংবাদিকের পকেট থেকে আরো যাওয়ার কথা।



মুন্না তোর স্প্রিড দেখে ভালো লাগছে।

একবার ইত্তেফাকে মনে হয় ১টা পত্রিকা বের হতে কত খরচ হয় সে বিষযে প্রতিবেদন পড়েছিলাম।আমার মেমোরি যদি আমার সাথে প্রতারনা না করে তাহলে ২টাকা নয় মনে হয় ৪টাকারও বেশী লস হয়।প্রশ্ন হচ্ছে এসব লস পুষিয়ে নেই কি করে? তোর মতে বিজ্ঞাপন দিয়ে।আসলে বাস্তব সত্য কিন্তু তা নয়।বিজ্ঞাপনের টাকা ঠিকমত পত্রিকাওয়ালার পায় না।রাজনৈতিক চামচামী আর বিশ্বের কয়েকটি দেশের সাথে গোপন আতাতের কারণেই পত্রিকার মালিকরা টাকার পাহাড় গড়ছে।এমন একটি পত্রিকার তথ্য জানি তারা একটা সময় বেচে ছিল একটি দেশের চামচামী করে।


*******************************



যেইখানে সংবাদপত্রগুলো চামচামী কইরা বাইচা থাকে সেইখানে প্রথম আলোর কি অবস্থা হয় সেইটা সহজেই বুঝা যায়। প্রথম আলোর কিছু খবরে মাঝেমধ্যে ভুল ইনফরমেশন থাকলেও চামচামী করা পোস্ট খবর এখনো প্রথম আলোতে দেখিনাই।




এইবার আপনারাই বলেন। প্রথম আলো যদি এইরকম কিছু কার্যক্রম গ্রহণ করে কিছু ইনকাম করতে পারে তাহলে কি এটা খারাপ? কার্যক্রমটা খারাপ বলেতো আমার মনে হয়না।।।
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: আমিতো বলছি না যে খারাপ করছে।

যার দশ এ হয় না তার ১০০০ এ ও হবে না।

১৭. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭
টানিম বলেছেন: স্কুল থেকে পাশ হবার পর কি আপনি মনে করেন যে, দেশে শিশু স্রম করানো উচিৎ?

শিশু শ্রম ভাল?

স্কুলের শপথ থেকে আমি ওনেক শিক্ষা পাইছি। কি ভাই বুঝলেন?
১৮. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭
সুস্ময় সুমন বলেছেন: Tobe Lekha jokha Shamim Bhai er sathe ekmot, nijeder promotion ebong advertisement korte gie desher jodi shiki vag unnoti o hoy, tahole tao amader sadore boron kore neya uchit....
১৯. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: লেখক, আপনি লেখাজোকা শামীম-এর মন্তব্যের রিপ্লাইয়ে লিখছেন, "আমি তো বলছি না যে প্রথম আলো খারাপ কিছু করছে।"



আচ্ছা, পোস্টের নিচের অংশটুকু দিয়া কি বুঝায়?????????



প্রথমআলো শপথ অভিযান নিয়ে ভাল ব্যাবসা করছে । কিভাবে ?

প্রথম আলো এখন খুলেই দেখবেন নতুন একটি পেইজ আছে যাতে সবাই শপথের কথা বলছেন। ঐ পেজে প্রথম আলো মোটা অংকের বিজ্ঞাপন পাচ্ছে। বুজলেন ????
(পেইজটা আবার ভাল করে দেখেন। মোটাঅংকের বিজ্ঞাপন পাবার মতো কিছুতো আমি দেখলাম না ভাই।।।)

মোট কথা প্রথম আলো ভাল ব্যাবসা করছে। (এই কথাটা আপনার মন্তব্যের সাথে সম্পূর্ণ বেমানান।।।।)
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: গত কিছু দিনের প্রথম-আলো সার্চ করে । দেখবেন ।

ভাল কথা- আমার লেখা তে তিনটা প্রশ্ন ছিল। উওর দিলেন না যে?

২০. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪১
রাব্বি ! বলেছেন: @তাজুল ইসলাম মুন্না: ধন্যবাদ শপথ টা দেয়ার জন্য, অনেকদিন পর ছোটবেলার কথা মনে পড়ে গেল।


ভাই যে ভাল কাজ করে সে এমনি করে, যে করেনা তারে শপথ বেটে পানি দিয়ে খাওয়ায়ে দিলেও লাভ নাই।

দেখা যাক কি হয়।
২১. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪২
মাষ্টার_মশাই বলেছেন: চামচামী করা পোস্ট খবর এখনো প্রথম আলোতে দেখিনাই।
-----------------------------------------------------------------

প্রথম আলো তেমন করে নিজেদের চামচামী ফুটিয়ে তোলার স্টাইল বুঝতে হোলে তোকে প্রথম সারির দৈনিকগুলোতে চোখ বুলাতে হবে।
সত্য করে বলত তুই প্রথম আলো ছাড়া আর কইটা পত্রিকা পড়স?

তোর অন্ধ্ প্রেম দেখে হতাশ হলাম না কারণ আর একটু বড় হলেই বুঝতে পারবি বাংলাদেশের পত্রিকাগুলোর অবস্থা।

২২. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: টানিম, আমরা জানি শিশুশ্রম করানো ভাল না। কিন্তু তাই বলে কয়জন শিশুশ্রম বন্ধ করছে বলেন।




এই শপথগুলো যখন এমন কেউ লিখবে যে শিশুশ্রম করায় তখন তার পক্ষে শিশুশ্রম করানো আর সম্ভব হবেনা। কারণ, তাহলেই সে নজরে পড়ে যাবে প্রথম আলোর মতো দৈনিকের।।।
২৩. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫
লেখাজোকা শামীম বলেছেন: লেখক বলেছেন: আমি তো বলছি না যে প্রথম আলো খারাপ কিছু করছে।

আমার কথা হলো, আমরা যারা ছোটবেলা শপথ নিছি তারা তা পালন করলেই হল। নতুন করে শপথ নেয়ার মানে কি আচে?

এতো ঘটা করে এসব করার মানে কি?

আমার ধারণা, তারা তাদের পত্রিকাটিকে সকল মানুষের কাছে নিয়ে যেতে চাইছে। সেটা একটা শপথের মাধ্যমে হলে মানুষ তাদের পত্রিকাটিকে মনে রাখবে। তাদের প্রচার হবে। মানুষ তাদের পত্রিকা পড়বে। এটা একটা বিজ্ঞাপন + ভালো কাজ। মোর্দা কথা হল, এই কাজের মাধ্যমে তারা কারও ক্ষতি করছে না। আমি যদি মনে করি, শপথ করে মানতে পারব না, তবে তো শপথ করাই উচিত না।
অন্য দিকে যে কোন পত্রিকাই চাইবে তাদের পাঠকসংখ্যা বাড়ুক, তাদের বিজ্ঞাপন বাড়ুক, তাদের আয় বাড়ুক, তাদের ব্যবসা বাড়ুক। পত্রিকার আয় না বাড়লে তারা সাংবাদিকদের বেতন দেবেন কোত্থেকে ? এটা তো স্বাভাবিক চাওয়া, এর মধ্যে দোষ কোথায় ?
২৪. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুঝতে পারছি। এইখানে বয়সের কথাটা চইলা আসছে। আপনার এখন যা খুশি করেন। প্রথম আলো'রে গাইল্লান। আমার কিছুই বলার নাই। বয়সের প্রসঙ্গ আসলে আর কিছু বলার থাকেনা।।।।
২৫. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৫০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১। আমি আমার প্রাথমিক বিদ্যালয় থেকে শপথ নিয়ে আসছি, দেশের সেবা করব, ভাল কাজ করব, দেশের প্রতি অনুগত থাকব। আজ আমি বিশ্ব-বিদ্যালয়ে পড়ি। আমি কতটুকু শপথ রাখতে পেরেছি ???

২। ছোট বেলায় আমরা যে যাহা করেছি বা পড়েছি, সব কিছুই কম-বেশী মনে আছে সবার, স্কুলে নেয়া শপথের কথা কারো মনে আছে কি???

৩। আমাদের দেশের সব সাংসদ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবাই শপথ নিয়ে দেশের সেবা করতে আসেন। কিন্তু কেউ কি শপথের কথা মনে রাখেন???





উত্তর:
১। আপনি কতোটুকু রাখতে পারছেন সেইটা আপনার ব্যাপার। আপনার পক্ষে যতোটুকু সম্ভব ততোটুকু আপনি চেষ্টা করছেন। তাই উত্তর, হ্যা। আপনি পারছেন শপথটা পূরণ করতে। আর যতোটুকু এখনো করেন নাই ততোটুকু করার মতো অবস্থা আপনার এখনো হয়নাই।।।।

২। এই প্রশ্ন আমাকে কইরা কোন লাভ নাই। কারণটা মাষ্টার মশাইয়ের কমেন্টেই বোঝা যায়।।।

৩। না। শপথের কথা মনে রাখানোর জন্যেই এই নতুন পদ্ধতি। এতে শপথের কথা মনে না রাখলে প্রথম আলো তাদেরকে তা মনে করিয়ে দেবে। আর একটা পত্রিকা কিভাবে মনে করায় তা আর না বললেও চলবে বোধ করি। প্রথম আলোর একস্ট্রা হবে এই শপথ এবং নির্বাচনের আগে বের কথা ম্যাগাজিনটা।।।
২৬. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩
মাষ্টার_মশাই বলেছেন: তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুঝতে পারছি। এইখানে বয়সের কথাটা চইলা আসছে। আপনার এখন যা খুশি করেন। প্রথম আলো'রে গাইল্লান। আমার কিছুই বলার নাই। বয়সের প্রসঙ্গ আসলে আর কিছু বলার থাকেনা।।।।


মুন্না তোর বয়স যদি ভাবতাম তাহলে তোর সাথে তর্কে যেতাম না।আমার প্রথম কমেন্টেই তোর স্প্রিডের কথা লিখেছি।আমি বয়সটাকে এখানে তোর নিদিষ্ট গন্ডির মধ্যে থাকা অর্থে ব্যবহার করেছি।
২৭. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৫৪
সাজ্জাদ আহাদ বলেছেন: ১। প্রথম আলো বিজ্ঞাপন পাচ্ছে কিভাবে বুঝলাম না।

২। তবে প্রথম আলো একটু ভিন্ন আঙ্গিকে নিজের পাবলিসিটি করছে ।

৩। দেখলাম শিক্ষাবিদ আনিসুজ্জামানের শপথ। তিনি তার বাসার অল্প বয়স্ক কাজের ছেলেকে লেখাপড়া শেখাবেন। ভাল কথা। কিন্তু তার মত এড় বড় একজন ব্যক্তি আগেই কেন এ কাজ করলেন না। একজন শিক্ষাবিদ তো মানুষের মৌলিক অধিকারের (শিক্ষা) বিষয়ে আমাদের মত সাধারন মানুষের চেয়ে অধিক সচেতন থাকবেন। এ ধরনের শপথ তো আমরর নেব-যারা সমাজের অতি সাধারন ব্যক্তি। তিনি তো শপথ নেবেন আরও উচ্চ পর্যায়ের কিছু।

আসলে আমাদের (সাধারন ও মহান সকল মানুষের) চিন্তা ও দৃস্টিভঙ্গির পরিবর্তস দরকার।

(এই মন্তব্য ড. আনিসুজ্জামনেকে ছোট করার জন্য নয়। সে দুঃসাহস আমার নেই বা আমার কথায় তার মত এত বড় মাপের মানুষ ছোট হবেন না।)
২৮. ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৫৯
মাষ্টার_মশাই বলেছেন: মুন্না,আমাদের প্রশ্নগুলোর উওরও দে শুদু নিজের কথা বলে গেলেতো জমবে না।
২৯. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:০০
মাষ্টার_মশাই বলেছেন: মুন্না আমার এ প্রশ্নটার উওর দে শুধু

তুই প্রথম আলো ছাড়া আর কইটা পত্রিকা পড়স?
৩০. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:১৯
তায়েফ আহমাদ বলেছেন: সব কথার শেষ কথা,............
ব্যবসা!
৩১. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৩
আমি গৃহহীন বলেছেন: দেখলাম শিক্ষাবিদ আনিসুজ্জামানের শপথ। তিনি তার বাসার অল্প বয়স্ক কাজের ছেলেকে লেখাপড়া শেখাবেন। ভাল কথা। কিন্তু তার মত এড় বড় একজন ব্যক্তি আগেই কেন এ কাজ করলেন না।

এমন কি হতে পারেনা যে কাজের ছেলেটা নতুন?

ব্যবসা অবশ্যই শেষ কথা। তারাতো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা যে করবে এটাই তো স্বাভাবিক, তাইনা? আমাদের দেখার বিষয় হল এই কাজটা করে তারা কোন ক্ষতি করছে কিনা। না করলে কেন এত সমালোচনা? আমাদের সমস্যাটা আসলে কোথায়? আমরা নিজেরা দেশের জন্য কি কিছু করি? প্রথম আলো একটা ভাল কাজ করছে।

আমার পরিচিত একজন আছে, যে আগে স্মোকার ছিল। সে শপথ করেছে আর ধূমপান করবে না, সে চেষ্টা করছে শপথ রক্ষা করার। বদলানোর জন্য কোন আনুষ্ঠানিকতা লাগেনা, কিন্তু আনুষ্ঠানিকতার দরকার আছে। আমাকে কেউ শপথ লিখতে বললে আমি অবশ্যই চিন্তা করব আমি কি কি অন্যায় করছি, কি কি ভুল করছি। শপথ করব সেগুলো না করার। আমি ভাববো আমার অবস্থান থেকে আমি আর কি কি করতে পারি। শপথ করব সেগুলো করার।

শপথ পালন করতে না পারলেও আমি যে একবার হলেও আমার ভুল, আমার দায়িত্ববোধের কথা চিন্তা করলাম, এটাও অনেক বড় পাওয়া। বিশেষ করে শিশু মনে এটা অনেক প্রভাব ফেলে।
৩২. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৩
বাবুই বলেছেন: মাষ্টার_মশাই বলেছেন: মুন্না আমার এ প্রশ্নটার উওর দে শুধু

তুই প্রথম আলো ছাড়া আর কইটা পত্রিকা পড়স?
???????????????????????????????
২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: উওর দে ????????

৩৩. ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কোনটা পড়িনা সেই"টার" নাম বলবো নাকি কোনগুলা পড়ি সেইগুলার নাম বলবো???
২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ঐ মিয়া, আজকের প্রথম আলো তে ১২ নং পাইজ দএখেন????????

কোনো বিজ্ঞাপন আছে?

না জেনে এতো কথা লেখেন কেনো?

৩৪. ২৮ শে মে, ২০০৯ রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: সব কথার শেষ কথা,............
ব্যবসা!
০১ লা জুন, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ব্যাবসা।

৩৫. ১৩ ই জুন, ২০০৯ রাত ১২:০৭
রুমমা বলেছেন: এই পিচ্চি কেমন আছ?প্রথম আলোর ব্যপারটা আমিও ধরেছিলাম কিন্তু তোমার মত গুছিয়ে লিখতে পারতামনা,তুমি পেরেছ..well done boss.

 

মোট সময় লেগেছে ১.০৬১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের সম্পর্কে কিছু বলার ইচ্ছা নাই.........
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই