somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... টাইম পাস এর প্রেম এবং আমার শিক্ষা..২

এই দীর্ঘ সময়ে ফারহানা কে জানলাম,তার অসম্ভব ভালো একটা মন ছিল। সে আমাকে সিগারেট খাওয়া ছাড়ালো। পড়া শুনা যাতে ভালো করি, রেজাল্ট যাতে ভালো হয় তার সেকি উৎসাহ আমাকে। খুব ভালো সময় যাছ্চিল আমাদের। তখন ফারহানা মাএ HSC শেষ করে ভর্তি পরীক্ষা দিচ্ছে। কথাও সুযোগ না পেয়ে ধানমন্ড়ির সাত মসজিদ রোডে একটা ইউনি তে ভর্তী হল। মিরপুর থেকে ধানমন্ড়ি রেগুলার আসা যাওয়া করত। এই ভাবেই যাচ্ছিল সব।


ফারহানা আদ্যপান্ত একটা Confused and Nervous type মেয়ে ছিল। এটা তখন বুঝতাম না। শুধু কথা শুনে ভালো লাগত। তারে নিয়ে আমার খুব আলাদা একটা জগৎ তৈরী হল। সে নিয়মিত নামাজ পড়তো, তার পরিবারের আবহ ছিল খুব আর্কষণীয়। খুব ইচ্ছা হতো একটা রিলেশন করি । কিন্তু খুব ভয় হতো আমাকে দেখে যদি ওর খারাপ লাগে, না করে দেয়।

ততদিন আমারা একে অপরের অনেক কিছু জানলাম, শেয়ার করলাম। আমাদের উচ্ছতা সমান ছিল না। সেটাও আমারা জানলাম। সে ছিল ৫ ফুট ৪ আর আমি ৫ ফুট ৩ এর মতো। জানতাম রিলেশন হলে অনেক সমস্যা হবে। তাই ইচ্ছা করে হাত বাড়াতাম না ফারহানার দিকে।

১ বছর ৭ মাস পর ফারহানা আমাকে জানাল, এই ভাবে কথা বলে যাওয়া আমাদের জন্য টিক না। তাই দেখা করে সম্পর্ক টা চুকে ফেলতে হবে। কারন আমরা প্রেম করব না। অনেক বুজালাম যে আমি দেখা করতে চাই না, সে খুব জেদ ধরল। তাই রাজী হলাম। সেই দেখা করার দিনটি ছিল ২০০৯ এর ৭ নভেম্বর। বিকাল ৫ টা। স্থান : Cherish (মিরপুর অরিজিনাল ১০ এর একটা ফুড শপ....


... আগামী পর্বে বাকি টুকু।
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/29480669 http://www.somewhereinblog.net/blog/mztanim/29480669 2011-11-10 15:01:02
টাইম পাস এর প্রেম এবং আমার শিক্ষা...১
আমার একান্ত ব্যাক্তিগত অনুভব থেকে লেখা। কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই।



সিলেটে আমার আবাস। ছোটবেলা থেকে মেয়েদের সাথে কথা বলতে খুব ভয় লাগত। তাই স্কুল/কলেজে আমার কোন মেয়ে বন্ধু ছিল না।মেয়েদের খুব লজ্জা লাগতো। তাই ইচ্ছা থাকলেও কথা বলতাম না।কলেজ শেষ করে ঢাকা তে আসলাম। তখন ঘটে যাওয়া একটা ঘটনা আজো আমাকে কাদায়।

ঘটনা টি শুরু হয় ২০০৮ এর মার্চ এর শেষ দিকে। মোবাইল একটা নাম্বার পাইছিলাম এক বন্ধুর কাছ থেকে। মিসকল দিয়ে কথা শুরু হলো।



দীর্ঘ ১ বছর ৭ মাস তার সাথে মোবাইল আলাপন। তার নাম ছিল :..ফারহানা...। এই দীর্ঘ মাস,বছর তাকে কোনোদিন দেখি নাই। শুধু জানতাম সে একটি মেয়ে। রাতে ঘুমোতে যাবার আগে তার সাথে কথা বলতেই হতো।খুব ভালো বন্ধু ছিলাম আমারা। এই ১ বছর ৭ মাস কেউ কাউকে দেখার চেষ্টা করি নাই। সে অনেকবার দেখা করতে চাইত কিন্তু আমার চরম অবহেলার কারনে সব সুযোগ নষ্ট হত। আমি দেখতে খাটো ও বিশ্রী ছিলাম তাই দেখা করার সাহস পেতাম না। তখন আমি একটা private University তে EEE তে ছিলাম। ২য় বর্ষে ছিলাম। পড়াশুনার অনেক ছাপ ছিল তাই দেখা করার নাম আসলেই চুপ থাকতাম। আমি থাকতাম গুলশান ২ এর নদ্দা বাজার। সে থাকত মিরপুর ২ এ।

১ বছর ৭ মাস পর ফারহানা আমাক জানালো ... আগামী পর্বে বাকি টুকু শুনাবো।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/29480486 http://www.somewhereinblog.net/blog/mztanim/29480486 2011-11-10 02:54:51
সবাই কেমন আছেন? http://www.somewhereinblog.net/blog/mztanim/29480477 http://www.somewhereinblog.net/blog/mztanim/29480477 2011-11-10 02:29:08 দেখলাম প্রানের স্বামী!!!
যতই পড়ছি, ততই মনে হয় কিছুই পড়া হয় নি। কিছুই পারি না।

এতো ব্যাস্ততার মাঝে আজ একটা বাংলা ছবি দেখলাম (মেসের এক বড় ভাইয়ের কল্যানে)। নাম হচ্ছে - প্রানের স্বামী।

শেষ্টাংশে ছিলেন : শাবনুর, শাকিব ও নিপুন।

ছবিটার নামে বৈচিত্ত ছিল কিন্তু কাহিনী সেই আগের মত।

নায়িকা নিপুন সমস্ত ছবি তে যে কাপড় পরে ছিলেন তা , বাংলাদেশের কোন এলাকার জাতীয় পোষাক জানতে পারলাম না।

যাইহোক, নাইকা নিপুন ও শাকিব এক ই বস্তি বাসী। নিপুন ভালবাসে নায়ক শাকিব কে। কিন্তু নিপুনের ২টা কিডনী নষ্ট। শাকিব এর টাকা দরকার কিডনী টিক করার জন্য। অপরদিকে বুড়ো নাইকা শাবনুর এর সম্পদ বাচানোর জন্য দরকার স্বামী। সে বিয়ে করে শাকিব কে টাকার বিনিময়ে...

আর কাহিনী বলতে ইচ্ছা করছে না। আপনারা বুঝে নেন।

বাংলা ছবিতে সেই অর্ধ-নগ্ন নাচ, লাগাম ছাড়া গালি-গালাজ, কুরুচি পুর্ণ কথা-বার্তা তে ভরপুর।


*** সবশেষে বাংলাদেশ ক্রিকেট টিম কে অভিন্দন টেস্ট জেতার জন্য।

ভাল থাকবেন সবাই।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28978928 http://www.somewhereinblog.net/blog/mztanim/28978928 2009-07-16 00:47:39
আরেকটি এ্যাড- অন গত কালের এ্যাড অনটি ছিল ওয়েব সাইটের নিরাপত্তা নিয়ে। আজকের এ্যাড - অনটি একটু ভিন্ন।

আজকের এ্যাড- অন টি ডাউললোড বিষয়ক।

ডাউনলোড করার জন্য আমরা SPEEDBIT DOWNLOAD , FDM ইত্যাদি ইউজ করি।

এই গুলি ভাল কিন্তু প্রচুর জায়গা নেয়। মাঝে আ্যাড দিয়ে বিরক্ত করে। মযিলার জন্য উপরের গুলা তেমন কার্যকর নয়।

কিন্তু , যারা মযিলা ইউজ করেন তাদের জন্য আরেকটি ডাউনলোডার আছে। যেটি উপরের গুলার সমতুল্য। এদের থেকে ভালও বলা যায়।

আজ সেটি নিয়ে বলব।



এই এ্যাড- অন টির নাম হচ্ছে : ডাউন দেম অল।

down them all.ver.1.1.3


খুব ছোট এই এ্যাড- অন টি মযিলার জন্য ভাল। ব্যবহার খুব সহজ। এটি লোড করলে মযিলা মোটেও স্লো হবে না।

তাই, দেখুন কেমন লাগে।

আমাকে জানাতে ভুলবেন না।

ডাউনলোড করতে এই ঠিকানায় যান : http://www.downthemall.net/

ধন্যবাদ সবাইকে। ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28967076 http://www.somewhereinblog.net/blog/mztanim/28967076 2009-06-20 14:11:40
প্রাইভেট বিশ্ব-বিদ্যালয় : কিছু ব্লগার এর মন্তব্য
তাদের মন্তব্য গুলো হলো :
১-
দুঃখবিলাস বলেছেন: প্রশ্নটা যথাযথ হয়নি। হওয়া উচিত ছিল,
বাংলাদেশের কোন প্রাইভেট ইউনিভার্সিটি মন্দের মাঝে একটু ভালো?

যাদের বাপের বিশাল টাকা, তাদের সোনার সন্তানদের জন্য প্রতি পূর্ণ ভয়/শ্রদ্ধা রেখেই, মাফ চেয়ে নিলাম।

২-
তানহা তাবাসসুম বলেছেন: দুঃখবিলাস বলেছেন: প্রশ্নটা যথাযথ হয়নি। হওয়া উচিত ছিল,
বাংলাদেশের কোন প্রাইভেট ইউনিভার্সিটি মন্দের মাঝে একটু ভালো?

যাদের বাপের বিশাল টাকা, তাদের সোনার সন্তানদের জন্য প্রতি পূর্ণ ভয়/শ্রদ্ধা রেখেই, মাফ চেয়ে নিলাম।

গত কালের পোস্ট টি : Click This Link

*****

ব্লগে প্রাইভেট বা পাবলিক ভার্সিটি নিয়ে দ্বন্ধে যেতে আমি রাজি নই। আমার কথা হল: যারা উপরের মন্তব্য গুলো করেছেন তারা কি কখনও কোনো প্রাইভেট ভার্সিটিতে ঢুকেছেন? কিভাবে ক্লাস নেয়া হয়। কারা ক্লাস নেনে তা কি জানেন?

প্রাইভেট ভার্সিটির ল্যাবরেটরী গুলো কখনও দেখেছেন ?

তাদের সিলেবাসে কি কি থাকে তা কি তারা জানেন?

***

আমারা মন্তব্য করতে খুব ভালবাসি। কিন্তু মন্তব্য গুলো কতটুকু যৌক্তিক তা জানি না। ঢালাও মন্তব্য না করে আগে বুঝুন কিসে মন্তব্য করছেন।

প্রাইভেট ইউনি গুলার শিক্ষক হচ্ছেন দেশের বিভিন্ন সরকারী ইউনির টিচারস, স্টুডেন্ট। প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টদের প্রশ্ন করুন , তাদের শিক্ষক রা কেমন। কারা মন্দের মাঝে ভালো বের হয়ে আসবে।


ধন্যবাদ


]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28966747 http://www.somewhereinblog.net/blog/mztanim/28966747 2009-06-19 16:57:58
প্রয়োজনীয় একটি এ্যাড - অন
কিছুদিন আগে ওয়েব সাইট এ আ্যাড বন্ধের জন্য একটি পোস্ট দিয়েছিলাম। আজ ও একটি প্রয়োজনীয় এ্যাড অন নিয়ে আলোচনা করব।

আজকের এ্যাড অনটি হচ্ছে ওয়েব ওফ ট্রাস্ট।

মানে-কোন কোন ওয়েব সাইটে ভিজিট করা আপনার পিসির জন্য ভাল তা বলে দিবে। এ্যাড- অনটি ওয়েব সাইট রেটিং এর মত কাজ করে।

ধরুন- গুগলে লেটেস্ট মিভিজ লিখে সার্চ দিলেন, এই এ্যাড- অনটি টি যে সব লিংক আসবে তার উপর রেটিং করবে। ভাল হলে ডানে থাকবে সবুজ রং।

ভাইরাস এ আক্রমন করার সম্ভবনা থাকলে দেখাবে লাল রং।

এ্যাড- অনটি খুব ছোট।

এটি ইনস্টল করার পর আপনার মজিলা এর সেইফ ওয়েব সার্চিং উপভোগ করুন।

লিংকটি : http://www.mywot.com/


ধন্যবাদ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28966520 http://www.somewhereinblog.net/blog/mztanim/28966520 2009-06-19 00:39:34
বড় মামা ও প্রায় বৃত্তীয় সমাধান !!!
ছাএ মানুষ মেসে থাকি। বুয়া রান্না করে ২ বেলা। ক্ষিধা লাগলে খাই।

এই ভাবেই দিন যায় , রাত পোহায়।

আজ একটু ব্যাতিক্রম হল।


খুব দুপুরে আমার বড় মামা আমার বাসায় এসে হাজির। আমার খাওয়া শেষ কিন্তু তাকে তো কিছু খাওয়াতে হবে।

বুয়া তো সেই সাজ সকালে রান্না করে গেছে। সব শেষ । এখন কি হবে????

ব্লগার তানিম তো, তখন খুব সমস্যায়। কি করা যায় ? কি করা যায় ?

আমি তখন বৃত্তীয় ফাংশন করে সমস্যার সমাধান চিন্তা করলাম।

সমাধান এর নাম : ডিম(যদি ডিম পুরোপুরি বৃত্তীয় নয় )

মানে, ডিম ভাজি করলাম। ডাল ছিল । সেটাও দিলাম।

সমাধান হল। শান্তি পেলাম।

ধন্যবাদ সবাইকে।

*** এই লেখার জন্য কত মাইনাস আসবে । বুঝতে পারছি না। ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28964168 http://www.somewhereinblog.net/blog/mztanim/28964168 2009-06-13 20:32:20
উইন্ডোজ এর জন্য মুক্ত সফ্টওয়্যার-
নিচে বিভিন্ন কাজের জন্য কিছু মুক্ত সফ্টওয়্যার এর ওয়েবসাইট ঠিকানা দেয়া হল।

এসব সফ্টওয়্যার নেট থেকে বিনামুল্যে পাওয়া যায়।





১. অনলাইন চ্যাট করার জন্য সফ্টওয়্যার : http://amsn.sourceforge.net

২. ওয়েবসাইট দেখার সফ্টোয়্যার : http://kmeleon.soourceforge.net


৩. ভিডিও ফাইল চালানোর সফ্টোওয়্যার : http://www.getmiro.com


৪. আর এস এস সফ্টোওয়্যার : http://www.rssowl.org


৫. পিয়ার টু পিয়ার নেটওর্য়াক তৈরী করে ফাইল আদান প্রদানের সফ্টোওয়্যার : http:// cabos.sourceforge.jp


৬.মজিলা ফায়ার ফক্স : http://www.mozilla.org/products/firefox

৭. ছোট আকারের ফাইল রাখার সফ্টওয়্যার : http://www.7-zip.org


৮. আন্টিভাইরাস সফ্টোওয়্যার : http://www.clamwin.com

৯. ওপেন অফিস (লেখা-লেখির , হিসাব-নিকাশ এর জন্য। মাইক্রোসফ্ট অফিস এর মত সব ফিচার) : http://www.openoffice.org

১০. আ্যমায়া সফ্টওয়্যার ( ওয়েব সাইট দেখার জন্য) : http://www.w3.org/Amaya




১১.বিলিন্ডার (৩-ডাইমেনসন বস্তু তৈরীর সফ্টওয়্যার) : http://www.blender.org


১২.গুনসিলিয়াস (তথ্য খুজা ও ফাইল শেয়ার করা) : http://www.gnucleus.com


১৩. এবি ওয়ার্ড (লেখা লেখির জন্য) : http://www.abisource.com


১৪. এজুরিয়াস (টরেন্ট সফ্টওয়্যার) : http://azureus.sourceforge.net


১৫. ভিএলসি ( ভিডিও ফাইল দেখার জন্য ) : http://www.videolan.org/vlc


১৬. এম প্লেয়ার ( ভিডিও ফাইল দেখার জন্য) : http://www.mplayerhq.hu




১৭.জুস (পড কাষ্টিং সফ্টওয়্যার) : http://juicereceiver.sourceforge.net



১৮.হ্যান্ডব্রেক (ভিডিও ফাইল রুপান্তরের সফ্টওয়্যার ) : http://handbrake.m0k.org




১৯.মিডিয়া কোডার (ভিডিও ফাইল রুপান্তরের সফ্টওয়্যার ):
http://mediacoder.sourceforge.net



২০. ওড্যাসিটি (শব্দ ধারন করার সফ্টওয়্যার ): Click This Link




২১. জিআইএমপি ( ছবি সম্পাদনার সফ্টওয়্যার): http://gimp-win.sourceforge.net



২২. পেইন্ট ডটনেট ( ছবি সম্পাদনার সফ্টওয়্যার ): http://www.getpaint.net/download.html



২৩. ইনক স্কেপ ( ছবি সম্পাদনার সফ্টওয়্যার) : http://www.inkscape.org



২৪. মিউসিক কিউব (এমপিথ্রি গান শোনার জন্য ): http://www.musikcube.com/



২৫.পোর্ট স্ক্যানার (পোর্ট শনাক্ত করার সফ্টওয়্যার ): http://www.insecure.org/nmap/download.html



লেখাটি মাস চারেক আগে দিছিলাম ধারাবাহিক আকারে। আজ সবগুলা একসাথে দিলাম।

সবাইকে শুভরাত্তি।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28963829 http://www.somewhereinblog.net/blog/mztanim/28963829 2009-06-12 23:54:10
ক্যাপ্টেন প্লানেট

ক্যাপ্টেন প্লানেট - নাম শুনে কি মনে হচ্ছে ?

একটা cartoon । আজ এই cartoon এর সব কিছু আপনাদের জানাব।

আমার ছোট বেলার খুব পছন্দের একটি কার্টুন । বিটিভি তে এই ক্যাপ্টেন প্লানেট টি দেখাত। বিকালে ৩/৪ টা এর মাঝে।

প্রায় ২৫ মিনিট ব্যাপি এর দৈর্ঘ্য ছিল। কত কাহিনী যে ছিল এই কার্টুন ছবি নিয়ে।


আমার মোবাইলে এ ক্যাপ্টেন প্লানেট এর রিংটোন বাঝে।

অনেক দিন পর আজ একটি সাইটে ক্যাপ্টেন প্লানেট দেখলাম। আসুন, আপনারা দেখবেন।

ক্যাপ্টেন প্লানেট সম্পর্কে আরও তথ্য পাবেন : Click This Link এই সাইটে।

ক্যাপ্টেন প্লানেট দেখতে পাবেন : http://www.youtube.com/watch?v=1w1M4azgzKc জায়গায়।

থিম সোং টি ডাউনলোড করতে আমার 4shared site এ যান : Click This Link




ধন্যবাদ সবাইকে।
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28963653 http://www.somewhereinblog.net/blog/mztanim/28963653 2009-06-12 15:24:00
প্রথম- আলোতে ট্রোজান ভাইরাস !!!

গত কিছু দিন আগে আমার পিসি আমি ফরমেট করি। তিন মাস পর পর ফরমেট করা আমার অভ্যাস

যাই হোক, আমি আ্যান্টি ভাইরাস হিসাবে (আভ্যাস্ট)AVAST কে বেছে নিলাম।

গত তিন তারিখ , ১ টা খবরের জন্য প্রথম- আলো তে ঢুকলাম। কিন্তু ফন্ট জনিত সমস্যার জন্য লেখা টি দেখতে পারলাম না। তাই প্রথম- আলো ফন্ট নামাবো বলে, প্রথম- আলো এর ওয়েবসাইটে (বাংলা না এলে) অংশে ক্লিক করলাম।

অতি দ্রুততার সাথে আমার AVAST আ্যান্টি ভাইরাস বিপ করা শুরু করল। মানে শব্দ করা শুরু করল এবং রির্পোট করল যে, এই সাইটে ট্রোজান ভাইরাস পাওয়া গেছে।

কিছুক্ষন আগে আমি আবার ভাইরাস চেক করার জন্য প্রথম- আলো এর ওয়েবে গেলাম। এবং একই কাহীনী হল।


এই বিষয়টা কি আপনারা জানেন?


প্রথম- আলো ওয়েব দেশ-বিদেশে বিপুল জনপ্রিয়, কিন্তু এতে যদি ভাইরাস থাকে তাইলে সচেতন পাঠকরা আর প্রথম- আলো তে যাবে না।


ধন্যবাদ
সবাইকে।

*** আমার মোবাইল থেকে তোলা ছবি। বুঝানোর জন্য দিলাম।

]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28961333 http://www.somewhereinblog.net/blog/mztanim/28961333 2009-06-07 13:41:04
ACS: প্রয়োজনীয় একটি সফ্টওয়্যার

প্রতিদিন পিসি তে অনেক কাজ করি আমরা। যার ফলে পিসি তে জমা হ্য় হাজার হাজার জাঙ্ক ফাইল।

আমরা সফ্টওয়্যার ইনস্টল করি, আবার আন-ইনস্টল করি। পিসির রেজিস্ট্রি তে প্রচুর রেজিস্ট্রি এন্ট্রি হয়। যার ফলে পিসি সঠিক পারফমেন্স দেখাতে পারে না।

নেটে বিভিন্ন সময় স্পাই ওয়্যার আমাদের আ্যাটাক করে। ফলে পিসি স্লো হয়া যায়।

মাঝে মাঝে আমরা আমাদের পিসির পারফমেন্স বাড়াতে সিস্টেম অপটিমাইজেসন করতে চাই। কিন্তু সব সফ্টওয়্যার ফ্রীতে পাওয়া যায় না।

আমরা ইন্টারনেট এর স্পিড বাড়ানোর জন্য সফ্ট খুজি । পাই না।

এই সবকিছু যদি একজায়গায় পাওয়া যায় তাইলে কেমন হবে ?

আজ যে সফ্টওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নাম -Advance system care (ACS).

যা দিয়ে নিম্নোক্ত সুবিধা গুলি পাবেন।

Disk check, disk cleaner, game booster, internet booster,smart ram, registry fixer, defragment, security defense, ইত্যাদি।

সফ্টওয়্যারটির ব্যবহার খুব সোজা। সফ্টওয়্যার টি নেট থেকে নামিয়ে ইনস্টল করুন। তারপর কিছু অপসন আছে -যেমন- maintain wondows, diagnose system,utilities.

***ব্যবহার : যে কোনো একটা অপসনে ক্লিক করুন। তারপর scan বাটনে ক্লিক করুন। সফ্টওয়্যার টি scan শেষ করলে , সে দেখাবে কি কি সমস্যা আছে। তারপর repair বাটনে ক্লিক করুন।

দেখুন কি হয় !!!

Disk check, disk cleaner, game booster, internet booster,smart ram, registry fixer --- এই অপসন গুলি utilities এর অংশ।

utilities এ যায়া উপরের যেকোনো ১টা তে ক্লিক করুন। তারপর *** উপরের পদ্বতি ইউজ করুন।

সফ্টওয়্যার টির সাইজ - ৭.৮০ মেগা। ব্যবহার খুব সহজ। আমি গত দুমাস ধরে ব্যবহার করছি।

এক্সপি, ভিসতা যেকোনো কিছুতে ব্যবহার উপযোগী।


ডাউনলোড করুন : Click This Link

ব্যবহার করে জানাবেন কেমন লাগলো।

ধন্যবাদ - সবাইকে।


]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28960148 http://www.somewhereinblog.net/blog/mztanim/28960148 2009-06-04 17:51:35
তামাক পোস্ট - দেরীতে!!!

গত দুদিন ধরে সব ব্লগ মম করছে তামাক বিরোধী পোস্টে। সবাই তাদের তামাক বিরোধী মনোভাব তুলে ধরেছেন।

খুব সুখবর।

অবশেষে আমার ও ইচ্ছা হল - তাদের সাথে তাল মেলাতে।

আমিও নিজেও সিগারেট খেতাম এক সময় । এখন খাই না।

আজ আমার সিগারেট ধরা ও ছাড়ার কাহিনী তুলে ধরব না। অন্য একদিন বলা যাবে।


আজ আপনাদের কিছু ছবি দেখাই । সেটাই দেখুন। খারাপ লাগবে না আশা করি।













(নেট থেকে পাওয়া)

ধন্যবাদ ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28960015 http://www.somewhereinblog.net/blog/mztanim/28960015 2009-06-04 12:58:50
মাইক্রোসফটের সাথে পড়ন্ত বিকাল

পোস্ট দেয়ার কিছু খুজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের এক্স পি এর দিকে তাকাতে মনে হল,একে নিয়ে পোস্ট দিব। যেই ভাবা সেই কাজ।

তাই ঝটপট নেট থেকে সার্চ মেরে লোড করলাম ছবি গুলো। দেখে নিন কিছু ছবি।

মজা পাবেন। দেখুন ছবি গুলো:

১.














ধন্যবাদ
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28959682 http://www.somewhereinblog.net/blog/mztanim/28959682 2009-06-03 18:43:36
কবি নজরুল,রবীন্দ্রনাথ নিয়ে রাজনৈতিক কমেডি...
আমার ঔ বন্ধ্ টি হঠাৎ বলে উঠলো যে, কবি কাজী নজরুল ইসলাম নাকি আওয়ামী লীগ করতেন।আমি ওর কথায় টাসকি খায়া গেলাম,আমি বোললাম কিভাবে তিনি লীগ কোরতেন ,সে আমাকে বোললো ,উনার একটি ছড়া আসে।


যাতে তিনি বলেছেন,,,,তুলি হাল,তুলি পাল ,এই তরী চলল..তরী মানে নৌকা । কি বুজলি???????

আবার বোললো ঝে কবি গুরু রবীন্দ্রনাথ নাকি বিএনপি করতেন । আমি বোললাম কিভাবে? সে বোললো কবি গুরু এর একটি কবিতা আসে যাতে তিনি বলেছেন

,,,,,ঠাঁই নাই,ঠাঁই নাই , ছোট সে তরী আমার সোনার ধানে এ গিয়েছে ভরী,,,,,ধান মানে তিনি বিএনপি করতেন।

ওর কথা শুনার পর আমার কি অবস্থা হৈ চিলো , বোলতে পারবো না।



সবাইকে শুভেচ্ছা ও শুভ রাত।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28958891 http://www.somewhereinblog.net/blog/mztanim/28958891 2009-06-01 23:54:26
সৃজনশীল প্রশ্ন: মুখস্তের দ্বিতীয় ইনিংস -১ পর্ব
সৃজনশীল প্রশ্ন: মুখস্তের দ্বিতীয় ইনিংস

আমাদের দেশের জ্ঞানী-গুনী ব্যাক্তিরা দেশে নতুন প্রশ্নের আলোকে ২০১০ সনের এস.এস.সি পরীক্ষা নিতে চাইছেন। তাদের অভিমত, যে শিক্ষার্থী দের মুখস্ত বিদ্যা যাতে ব্যবহার করা না লাগে।

আমার প্রশ্ন হল, মুখস্ত না করে বাংলাদেশে কে এস.এস.সি পাশ দিছে?

যে দেশের শিক্ষক থেকে শুরু করে ছাএ রা সবাই কমবেশী মুখস্ত করে সে দেশী কিভাবে এমন একটা ব্যাবস্থা চালু করা হচ্ছে।

সৃজনশীল প্রশ্ন যদি এখনও কোনো শিক্ষদের করা হয় , তাইলে তারা তার উওর দিতে পারবে না। আমি নিজেও আটকে যাব ।

হঠাৎ করে কেন সৃজনশীল প্রশ্ন:

বিগত বছর গুলিতে আমাদের সরকার দাতা সংস্থা দের কাছ থেকে মোটা অংকের টাকা নিছিলো- প্রশ্নপএ পরিবর্তন করে পরীক্ষা নেবে বলে। প্রথমে করা হলো, একমুখী শিক্ষা। সেটা কিছু বিবেকবান মানুষদের জন্য সম্ভব হল না। পরে প্রায় ৩০০-৪০০ কোটা টাকা নিয়ে বলা হল যে , নতুন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এর আলোকে পরীক্ষা নেয়া হবে।

কারন : সরকার কোনো প্রকার প্রস্তুতি না নিয়ে , দায়সারা ভাবে নতুন একটি পদ্বতি শিক্ষার্থীদের গছিয়ে দিতে চায়। তারা যে ৩০০-৪০০ কোটা টাকা মেরেছে ,সেটাকে হালাল করার জন্য এই ব্যাবস্থা।


সৃজনশীল প্রশ্ন ও সুশীল সমাজ !!! :

জাফর ইকবাল থেকে অনেক জ্ঞানী-গুনী ব্যাক্তিরা যারা কিনা কথিত সুশীল সমাজের প্রতিনিধি, তারা বলতেছেন যে-সৃজনশীল প্রশ্ন আলোকে পরীক্ষা নেয়া হলে দেশের শিক্ষার্থীদের মুখস্ত প্রবনতা কমবে, কোচিং এর প্রভাব কমবে, প্রাইভেট পড়তে হবে না। তারা কি ভেবে দেখেছেন যে, যে দেশে ক্লাস রুমে শিক্ষার্থীদের অংক করে দেয়া হয় না, বলা হয়- বাসায় এসে বুঝো। সে খানে কিভাবে এমন একটা ব্যাবস্থা নেয়া হচ্ছে।

(আমি যখন ক্লাস টেনে ছিলাম, আমার অংকের শিক্ষক মোখলেছ স্যার আমাদের একটা অংক ও ক্লাসে শেষ করাতে পারেন নি। আমার স্কুল সিলেট গভ. পাইলট হাই স্কুল)

কিছু বাস্তব কাহিনী নিয়ে আগামীকাল আরেকটি পোস্ট দিব।

সৃজনশীল প্রশ্ন কিভাবে মুখস্তের দ্বিতীয় ইনিংস কাল প্রকাশ করছি।

*** আমার লেখা কিছুটা অগোছাল মনে হতে পারে। আমি কখনও গুছিয়ে লিখতে পারি না। তাই, আপনাদের মন্তব্য কাম্য***


]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28958324 http://www.somewhereinblog.net/blog/mztanim/28958324 2009-05-31 19:48:38
দেশীয় আঙ্গুর !!!

আমার গ্রামের বাড়ী সিলেটে।

এইবার সেমিস্টার বিরতি তে গ্রামের বাড়ী যায়া ১ দিন থাকছিলাম। সচরাচর আমরা গ্রামের বাড়ীতে যাবার সুযোগ পাই না।

যাই হোক, আজকের এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে --আঙ্গুর ফল নিয়ে।

আমার গ্রামের বাড়ীতে আমার বৃক্ষ প্রেমিক বড় চাচা থাকেন, উনার পরিবার নিয়ে। আমার বাবা, চাচার কল্যানে আমার গ্রামের বাড়ীতে প্রচুর ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ আছে।

এইবার বাড়ীতে যায়া আমার বড় চাচার নতুন বৃক্ষ- আঙ্গুর গাছ- এর সাথে পরিচিত হই । আমি কোনদিন আঙ্গুর গাছ দেখি নি। এইবার প্রথম দেখলাম। সাথে আঙ্গুর ফল কে ও দেখলাম।


আমাদের বাড়ীর উঠোনের একপাশে কিছু দিন আগে চাচা এই আঙ্গুর গাছ লাগিয়েছিলেন। সেটি এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এই বার ফল ধরবে বলে মনে হয়।

আপনারা যারা আঙ্গুর গাছ দেখেন নি , তাদের জন্য আমার তোলা ৩ টা ছবি দিলাম। এই গুলি দেশীয় আঙ্গুর ।

খেতে কেমন হবে জানি না।



খাওয়ার পর এর স্বাদ সম্পর্কে আপনাদের জানাব। আপাতত অপেক্ষা ...



ধন্যবাদ সকল কে।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28957823 http://www.somewhereinblog.net/blog/mztanim/28957823 2009-05-30 14:52:35
পছন্দের একটি গান
শুনি সেটি হল : NUMB (অসাড়). গানটির মিউজিক ভিডিও টি অসাধারন। নিচে এ দেখুন।

লিরিকস টিও নিচে দিলাম।

"Numb"

I'm tired of being what you want me to be
Feeling so faithless lost under the surface
Don't know what you're expecting of me
Put under the pressure of walking in your shoes
(Caught in the undertow just caught in the undertow)
Every step that I take is another mistake to you
(Caught in the undertow just caught in the undertow)

[Chorus]
I've become so numb I can't feel you there
Become so tired so much more aware
I'm becoming this all I want to do
Is be more like me and be less like you

Can't you see that you're smothering me
Holding too tightly afraid to lose control
Cause everything that you thought I would be
Has fallen apart right in front of you
(Caught in the undertow just caught in the undertow)
Every step that I take is another mistake to you
(Caught in the undertow just caught in the undertow)
And every second I waste is more than I can take

[Chorus]
I've become so numb I can't feel you there
Become so tired so much more aware
I'm becoming this all I want to do
Is be more like me and be less like you

And I know
I may end up failing too
But I know
You were just like me with someone disappointed in you

[Chorus]
I've become so numb I can't feel you there
Become so tired so much more aware
I'm becoming this all I want to do
Is be more like me and be less like you

[Chorus]
I've become so numb I can't feel you there
I'm tired of being what you want me to be
I've become so numb I can't feel you there
I'm tired of being what you want me to be

ইউটিউবে গানটির ভিডিও দেখতে পারেন।











ভিডিও দেখা না গেলে , নিচের লিংক এ যান :
http://www.youtube.com/watch?v=UjCcHolQxd

ধন্যবাদ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28957421 http://www.somewhereinblog.net/blog/mztanim/28957421 2009-05-29 15:17:13
মেয়ে বন্ধুর প্রথম ব্লগ র্দশন
মাধ্যম: মোবাইল ফোন

পরিচয় সুত্র : ফোন নাম্বার নিয়ে ফাযলামো করতে যায়া ধরা খাওয়া।

দেখা : এখনও হয় নি। (হবে কিনা জানি না!!!)

সম্পর্ক : বন্ধুত মুলক কথা-বার্তার মধ্যে সীমাবদ্ধ। (প্রেম হয় নি এখনও)

কারণ : মেয়েদের সামনে যেতে প্রচন্ড় ভয় হয়। লজ্জা লাগে।

নাম : ফারহা...

উনাকে নিয়ে ব্লগ লেখার কারন :

আমি নেটে কি করি, নি করি তা নিয়ে উনার অনেক আগ্রহ। ফেসবুক,চ্যাটিং করি কিনা জানতে চান।

মাস চারেক আগে উনাকে জানালাম যে আমি ব্লগ লিখি। ব্যাপারটার সাথে উনি মোটেও পরিচিত ছিলেন না। তাই, আর ব্লগ সম্পর্কে তেমন কিছুই বলেন নি।

কিছুদিন আগে উনি একটি প্রাইভেট বিশ্ব-বিদ্যালয়ে বিবিএ তে ভর্তি হয়েছেন। পড়াশুনার কাজে উনি ইদানিং ইন্টারনেটে ঢুঁ মারা শিখছেন।

ই-মেইল খুলা শিখেছেন। যাই হোক, গতকাল তিনি আমার ব্লগ কিভাবে দেখা যায় জানতে চাইলেন। আমি উনার মেইলে আমার সামু ব্লগের লিংক পাঠিয়ে দিলাম।

আগামী শনিবার তিনি আমার ব্লগে ঢুকবেন । আমার লেখা গুলা মনে হয় পড়বেন...

আমার কেমন যেন লাগছে। বুঝাতে পারব না আপনাদের।


স্বাগতম উনাকে আমার ক্ষুদ্র লেখার জগতে...


সবশেষে আমার বন্ধুকে বলব- ফারহা... তুমি খুব ভাল একজন মানুষ। তোমার অনাগত জীবন মংগলময় হোক।


ধন্যবাদ ও শুভ সকাল সকল কে।


তানিম-ই ই ই
২৯-০৫-০৯

*** এই পোস্ট টি রাতে একবার দিছিলাম। অনেক বানান ভুল ছিল। সঙ্গত কারনে রিপোস্ট***]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28957303 http://www.somewhereinblog.net/blog/mztanim/28957303 2009-05-29 07:54:32
প্রথমআলো শপথযান এবং আমার ১০ বছর নেয়া শপথ...

বাংলাদেশের সর্বোচ্ছ প্রচারিত ও নিরপেক্ষ দৈনিক প্রথম আলো । চাকরী পাওয়া থেকে শুরু করে দেশের গণিত কে এগিয়ে নিয়ে যাওয়া, মাতৃভাষা কে নিয়ে যারা মানুষকে সচেতন করছে বা করে যাচ্ছে তা সত্যই প্রশংসনীয়।

প্রথম আলোর প্রতিটি পদক্ষেপ কে আমি মনের গভীর থেকে প্রশংসা করি। আমার ছোট দুই ভাই প্রতি বছর সিলেটে প্রথম- আলোর গণিত উৎসব ও ভাষা প্রতিযোগে অংশ নেয়।

প্রথম- আলো এর বর্তমান পদক্ষেপ হচ্ছে দেশ জুরে শপথ গ্রহন অভিযান। ভাল উদ্যোগ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে:


১। আমি আমার প্রাথমিক বিদ্যালয় থেকে শপথ নিয়ে আসছি, দেশের সেবা করব, ভাল কাজ করব, দেশের প্রতি অনুগত থাকব। আজ আমি বিশ্ব-বিদ্যালয়ে পড়ি। আমি কতটুকু শপথ রাখতে পেরেছি ???

২। ছোট বেলায় আমরা যে যাহা করেছি বা পড়েছি, সব কিছুই কম-বেশী মনে আছে সবার, স্কুলে নেয়া শপথের কথা কারো মনে আছে কি???

৩। আমাদের দেশের সব সাংসদ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবাই শপথ নিয়ে দেশের সেবা করতে আসেন। কিন্তু কেউ কি শপথের কথা মনে রাখেন???

*** সবাই তো সেই লুটপাটের রাজনীতি নিয়ে ব্যাস্ত। তাই নয় কি? তাইলে , ছোটবেলার, বড়বেলার নেয়া শপথ কি কাজে আসল ????


প্রথমআলো শপথ অভিযান :

প্রথমআলো শপথ অভোযান ভাল উদ্যোগ। প্রথমআলো শপথযান একেক জায়গায় একেক দিন যাবে , এবং ঐ এলাকার মানুষ একটা করে ভাল কাজের শপথ নিবে। সবাই শপথের কথা মনে রাখবে। সেই অনুযায়ী কাজ করবে।

যেই ব্যাক্তি স্কুল এর শপথ মনে রাখতে পারে না, সে কিভাবে প্রথম আলোতে নেয়া সামান্য একটা লেখা মনে রাখবে?

যেই ব্যাক্তি কোনোদিন দেশ, দশের সেবা করারা কথা কোনোদিন মনে রাখে না, সে কিভাবে প্রথম- আলোতে নেয়া একটা শপথ মনে রাখবে?

প্রথমআলো শপথ অভিযান ও প্রথমআলো এর উদ্দেশ্য:

প্রথমআলো শপথ অভিযান শুরু হবার কিছু দিনের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে । মিডিয়া থেকে দেশের কথিত সুশীল সমাজ ব্যাপক আগ্রহ নিয়ে শপথ নিছ্ছে। প্রথমআলো শপথযান বিভিন্ন জায়গায় ঘুরছে। প্রথমআলো ভাল পাবলিসিটি পাচ্ছে। যদিও প্রথমআলো অনেক আগে থেকেও জনপ্রিয়।

প্রথমআলো শপথ অভিযান নিয়ে ভাল ব্যাবসা করছে । কিভাবে ?

প্রথম আলো এখন খুলেই দেখবেন নতুন একটি পেইজ আছে যাতে সবাই শপথের কথা বলছেন। ঐ পেজে প্রথম আলো মোটা অংকের বিজ্ঞাপন পাচ্ছে। বুজলেন ????

মোট কথা প্রথম আলো ভাল ব্যাবসা করছে।


আপনাদের মন্তব্য কাম্য।

ধন্যবাদ

কোনো খারাপ উদ্দেশ্য থেকে লেখা টি নয়। আমার একান্ত ব্যাক্তিগত চিন্তা।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28956968 http://www.somewhereinblog.net/blog/mztanim/28956968 2009-05-28 13:50:29
৬২ হাজার ৩০৭ ++ শুভেচ্ছা.......
একটু আগে এস এস সি পরীক্ষার ফল বেরুল।



পাশের হার ৭০.৮৯ শতাংশ।



যারা যারা পাশ দিল তাদের জন্য অসংখ্য শুভকামনা।

তোমাদের অনাগত দিন আরও সুন্দর হোক।


এইবার মোট এ+ এসেছে,৬২ হাজার ৩০৭ টি। যারা যারা এই কম্যটি করল তাদএর জন্য ও শুভকামনা থাকল।



আরও খবর : Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28955952 http://www.somewhereinblog.net/blog/mztanim/28955952 2009-05-26 13:48:59
এখটেল ঝিপিআরএস: প্রহসন
শোনেন, আমার একটেল কাব্য???

যাই হোক, এক অতি ঘনিষ্ট বন্ধু আমাকে উনার একটেল সিম খানা দিয়ে বল্ল যে তানিম দোস্ত তুমি একটেল জিপিআরএস ইউজ কর। ১ জিবি মাএ তিনশ টাকা দিয়ে তুই এই সার্ভিস পাবি। তো, ওর সিমে তিনশ টাকা ভইরা মহা খুশীতে আমি ডায়াল করলাম, *8444*85#
একটেল ফিরতি এসএমএস দিয়ে জানাল, যে অপর্যাপ্ত টাকা , আমি চিন্তা করলাম এডি কি কয়?
আমি আবার ৫০ টাকা ভরলাম, এইবার কাজ করল, একটেল আমার ৩১৭ টাকা কাটল, এহন আমি নিশ্চিতে বাসার পথে হাটন ধরলাম। মনে মহা খুশি দেখে কে?

ল্যাপটপ এ সিম ডুকালাম, দেখলাম যে ]আমার নেট আ্যাকটিভ হইছে।

তো , url লিখলাম,www.aiub.edu (আমার ইউনি)। মাগার পেজ তো নামে না। ৫ মিনিট অপেক্ষা করার পর পেজ নামলো। একটা বিষয়ের রেজাল্ট দেখলাম, ১৫ মিনিটে।স্বাভাবিক স্পিড হছ্ছে মাএ 3-4KBPS এবং সর্বোচ্ছ উটে 5-6KBPS এ।

আর ডাউনলোড স্পিড হচ্ছে- সর্বোচ্ছ 4KBPS।

somewhereinblog এর একটা পাতা নামাতে মাশাআল্লাহ, ১০ মিনিট যায়।

আদৌ কি এই স্পিড দিয়ে নেট ইউজ করার মত?

একটেল -কি বুজে না যে বর্তমানে এই স্পিড দিয়ে নেট ইউঝ করার মত না? তাইলে কেন এই জিপিআরএস নিয়ে প্রহসন? গ্রাহকের ভোগান্তি ?

যারা একটেল নেটে ইউজ করতে চান তারা সাবধান!!!

অনেক দিন পর ব্লগে লিখলাম, ভুল হলে মার্জনীয়।


সকল কে ধন্যবাদ এবং শুভ রাত........
তানিম-১৩ ই মে।
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28950382 http://www.somewhereinblog.net/blog/mztanim/28950382 2009-05-13 23:08:09
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় : র‌্যাংকিং
আপনারা মনে হয় সব দেখে নিয়েছেন । তো, আরেক বার দেখুন।

র‌্যাংকিং এর প্রথম দিকে আছে-

মানে ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং এর প্রথমে আপনি বাংলাদেশ কে পাবেন ৩৮০১ নাম্বারে।


৩৮০১ এ আছে-Bangladesh University of Engineering and Technology।


ওয়ার্ল্ড র‌্যাংকিং এর ৪৯২২ এ পাবেন - University of Dhaka



ওয়ার্ল্ড র‌্যাংকিং এর ৬৬০২ এ পাবেন - Independent University Bangladesh।


ওয়ার্ল্ড র‌্যাংকিং এর ৭৩৯৭ এ পাবেন - American International University Bangladesh।

তারমানে সমস্ত বাংলাদেশ এ মাএ ৪টি বিশ্ববিদ্যালয় এ বিশ্বমানের লেখাপড়ার সুযোগ আছে !!!!!

আরও তথ্য পাবেন - এই লিংকে : Click This Link



সবাইকে ধন্যবাদ...........।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28940936 http://www.somewhereinblog.net/blog/mztanim/28940936 2009-04-21 20:31:04
২২ তম জন্মদিন

HEY TODAY IS MY 22 BIRTHDAY. NOW I CAN MARRIGE LEGALLY....WAHOO !!!! WISH ME !!!!------


উক্ত লেখাটি আজ দুপুরের দিকে আমার মোবাইলে আসা একটি টেক্সট মেসেজ। সে বগুড়া মেডিকেল এর একজন ছাএ।

আমার ফেসবুক গত কিছু দিন থেকে বন্ধ করে রেখেছি, তাই বন্ধুর বার্থডে ভুলে গেছি ভেবে তাকে ফিরতি মেসেজে হ্যাপি বার্থডে লিখে পাঠাই।

সে আমাকে পরের মেসেজে জানায় যে, সে আমাকে বোকা বানাইছে !!!

আজ এপ্রিল এর ১ম দিন , সবাইকে বোকা বানানোর দিন। তাই আমাকে বোকা বানাল। আমি অনেক বোকা আজ বুজলাম। আমি ৫ মিনিটেই বোকা হোয়া যেতে পারি। কি অদ্ধুত ।

আমি ওকে পরে একটা মেসেজ দিয়ে জানাই যে, এপ্রিলের ১ম দিনের গুরুত্ব। আমার চালাক বন্ধুটি বলল যে, সে জানে। তারপরের মেসেজটি ছিল এ রকম----



jani , aktu dushtami arki -----



ধন্যবাদ। সবাইকে। বোকা বানান থেকে বিরত থাকুন।
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28932220 http://www.somewhereinblog.net/blog/mztanim/28932220 2009-04-01 14:24:14
নাটক ৬


-ক্যারাম দ্বিতীয় পএ-


এটা মোস্তফা সারওয়ার ফারুকীর একটা সিক্যুয়াল টেলিফিল্ম। প্রথম টির নাম ছিল ক্যারাম। খুবই জনপ্রিয় হয়েছিল ।

ক্যারাম দ্বিতীয় পর্ব টি ও কম জনপ্রিয় হয় নি। তো ক্যারাম দ্বিতীয় পএ এ আমাদের নায়ক মোশাররফ করিম প্রাথমিক অবস্তায় পাগল থাকেন পরর্বতীতে এই পাগলের বেশের জন্য বন্ধুদের কাছ থেকে কাজ হাসিল করেন।

ক্যারাম প্রথম পর্বে আমার মোশাররফ ভাই কে বন্ধুদের হাতে অপদস্ত হতে দেখেছিলাম, কিন্তু এই পর্ব এ তিনি তার বন্ধুদের চরম অপমান করেন।

টেলিছবি টি যথেষ্ট হাসির এবং মজার।

নাটকটি তে অতিরিক্ট কিছু আবেগী কথা-বার্তা আছে, যা ছবিটির মান সামান্য নামিয়েছে। কিছু অপ্রয়োজনীয় দৃশ্য আছে, যা না থাকলেই বরং ভাল হত।


এমনিতে নাটকটি ভাল লাগবে আপনাদের ।


ডাউনলোড লিংকটি হচ্ছে : Click This Link


সাইজ একটু বেশী। কারন নাটক টি তিন পর্বে বিভক্ত। প্রতি পর্ব ৪৪.৬০ মেগা বাইট।


ধন্যবাদ

]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28931923 http://www.somewhereinblog.net/blog/mztanim/28931923 2009-03-31 21:34:39
ভর্তি ফরম পুরন !!! ছোটবেলা থেকে আমার যাবতীয় ভর্তি ফরম পুরন করে দিতেন আমার মহামান্য পিতা।

উনি একবার সময়ের অভাবে আমাকে ভর্তি ফরম পুরন করে দিতে পারলেন না, সেবার আমাকে ভর্তি ফরম পুরন করতে হল, এবং সবচেয়ে বড় ভুল টি করলাম।

২০০৬ আমার উচ্ছমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হল। বিভিন্ন বিশ্ব-বিদ্যালয়ে ভর্তির জন্য ফরম কিনলাম সিলেট থেকে। বাসা থেকে বলা হল, শুধুমাএ যে সব বিশ্ব-বিদ্যালয়ে রাজনীতি কম সে সবের ফরম কিনতে। তো বেছে বেছে একটা বিশ্ব-বিদ্যালয় পেলাম যেখানে রাজনীতি কম বললেই চলে।

নাম হচ্ছে- এম আই এস টি (MIST)

এম আই এস টির ফরম আব্বুকে দেখালাম, তিনি বল্লেন জমা দেবার সময় খুব বেশী দিন নয়, তুমি পুরন করতে শুরু কর। আমি পরে দেখব। আমি ফরম পুরন করতে বসলাম। পিতার নাম, মাতার নাম, আমার নাম বসানোর পর এল আমার জেন্ডার । ফরমে লিখা ছিল সেক্স(sex)। তো আমার male দেবার কথা, কিন্তু আমি মেল বানান করলাম MAIL হিসাবে।

সম্পুর্ন ফরম পুরন করার পর আব্বুকে দেখাতে তিনি আমাকে আমার ভুল ধরিয়ে দিলেন। আমাকে বকলেন , একটা ফরম ও ঠিক মত পুরন করতে না পারার জন্য।


এই ঘটনা টা মনে পড়লে এখনও আমার হাসি পায়।



ধন্যবাদ সবাইকে........... আমার জগন্য টাইপ লেখা পড়ার জন্য............ভাল থাকবেন..........
]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28928400 http://www.somewhereinblog.net/blog/mztanim/28928400 2009-03-23 16:37:34
একুশ একাত্তরে ধন্যবাদ


একুশ একাত্তরে



এখনও যে স্বপ্ন দেখি
নতুন কোনো ভোরের,
সব বদলের সেই দিনটি,
নেই যে খুব দুরে,
উঠবে জেগে কোটি জনতা,
মন জাগানিয়া সুরে,
প্রেরণা যে আছে চাপা,
একুশ একাত্তরে

বরফ লাগা বোধের দেয়াল,
ভাংবে তীব্র স্লোগানে,
জ্ঞানের মশাল জ্বালব ঘরে,
শপথ নিলাম প্রানের।

মনের আধার থাকবেনা জানি,
উঠবে প্রানের জোয়ার
ধুসরতায় ফির‍‍বে রং
খুল‍‍লে বদ্ধ দুয়ার]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28927878 http://www.somewhereinblog.net/blog/mztanim/28927878 2009-03-22 14:12:04
গ্রামীন ফোনের মিথ্যাচার গত কাল আমার মোবাইল ফোনে জিপি থেকে একটা এস এম এস আসে, যাতে লেখা ছিল, যে তাদের কল রেট ৪৯ পয়সা করা হচ্ছে। যা এফ এন এফ এবং বেলা ১২-৪ (দুপুর) এবং রাত ১২-সকাল ৮ পর্যন্ত কার্যকর। এই অফার টি ২২শে মার্চ থেকে কার্যকর হবে।

গত কালের প্রায় সব দৈনিক পেপারে এই খবরটি ছিল যে, জিপি তাদের কলরেট কমাচ্ছে। কিনতু খুবই দুঃখজনক যে, তারা মিথ্যা বলছে।

আমি যে সিম ইউজ করি তাতে, এফ এন এফ নাম্বারে ২৫ পয়সা মিনিট এবং রাত ১২- সকাল ৭ পর্যন্ত ২৫ পয়সা মিনিট। যা গত ৬ মাস ধরে ইউজ করছি।

নতুন কলরেট অনুযায়ী এখন আমাকে ৪৯ পয়সা মিনিটে কথা বলতে হবে। এটা কি কলরেট কমল না বাড়ল ?

কিন্তু তারা তাদের কলরেট বাড়াচ্ছে। সেটা বলছে না। এতে কি তাদের মিথ্যাচার বুঝা যাচ্ছে না ?

সরকারী মতে । কোনো ফোন কোম্পানীর কলরেট টানা দুই মাস যদি এক থাকে তাইলে সেটা আর পরির্বতন করা যাবে না এবং কলরেট ২৫ পয়সার নিচে নেয়া যাবে না।

গ্রামীন ফোন কি এই নীতি মানছে ?

ফোন গ্রাহকদের নিয়ে এহেন কাজ করার মানে টা কি ?

আমারা যারা জিপি ইউজ করি তাদের এখন কর্তব্য কি ?



সবাই কে ধন্যবাদ

]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28927438 http://www.somewhereinblog.net/blog/mztanim/28927438 2009-03-21 14:01:30
নাটক - ৫
-- বৃক্ষমানব---


স্বনামধন্য লেখক, নাট্যকার হুমায়ুন আহমেদের খুব সুন্দর একটি নাটক এটি। নাটক টি দেখে আমি অনেকক্ষন হেসেছিলাম। বৃক্ষমানব নামটি শুনে কি মনে হচ্ছে জানি না , তবে নাটকে হুমায়ুনীয় কিছু মেসেজ আছে।

গ্রামের একজন খামখেয়ালী পুর্ন মানুষ যে কিনা গাছের সাথে কথা বলে , তাকে নিয়ে নাটক টি আবর্তিত হলেও পরর্বতীতে স্বাধীন খসরু ও এজাজুল ইসলাম তাদের স্বভাব সুলভ সুন্দর অভিনয় দিয়ে আপনাকে আনন্দ দিবে।

নাটকটির কোনো মন্দ দিক আমার চোখে পড়ে নি। আপনাদের যদি পড়ে তবে আমাকে জানাবেন।


তো, দেখতে চেষ্টা করুন নাটক টি।


ডাউনলোড এর লিংকটি নিচে দিলাম।

২টা পার্ট এ নাটক টি আচে, সাইজ ৮০ মেগাবাইট। কোয়ালিটি নেহাৎ মন্দ নয়।

লিংকটি : Click This Link


অনেকদিন পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম। লেখাটা কেমন হল , জানাবেন ।

ধন্যবাদ



একটা পোস্ট এর জন্য অনেকদিন জেনারেল ছিলাম, আজ সেইফ হলাম। বড্ড শান্তি পাচ্ছি।]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28927212 http://www.somewhereinblog.net/blog/mztanim/28927212 2009-03-20 23:47:35
ইউটিউব ব্লক করে দেওয়ার পক্ষে বিটিআরসির যুক্তি
সরকারী প্রতিষ্টান বিটিআরসি আজ প্রেস ব্রিফিং এ যুক্তি দিয়েছে তা উল্লেখ আছে

নিচের লিংক দুটি :

Click This Link



Click This Link

ধন্যবাদ]]>
http://www.somewhereinblog.net/blog/mztanim/28921741 http://www.somewhereinblog.net/blog/mztanim/28921741 2009-03-09 03:15:31