বর্তমানে সম্পূর্নই ওপেন সোর্সে চলে এসেছি, বছরখানেক ধরে ব্যবহার করছি ওপেন অফিস আর ফায়ারফক্স, কিছু দিন হলো এসে পড়েছি লিনাক্সে - উবুন্টুতে, আগেই উবুন্টুতে নানাবিধ সাধরন সমস্যা আর তার অতি সাধারন সমাধান দেখে উবুন্টুর পুরা ভক্ত হয়ে গেছি!!
বর্তমানে সকল কাজই করছি উবুন্টু দিয়ে এবং উইন্ডেজ ব্যবহারের প্রায় ছেড়েই দিয়েছি (মিথ্যা হয়ে গেল – উবুন্টু ইন্সটলের পর ২ বার মাত্র ঢুকেছি উইন্ডোজ এ – সম্পূর্ন ছেড়ে দিছি বলাই যায়
কাজ খুব সহজে এবং দ্রুতই চলছে উবুন্টুতে - হঠাৎই এসে গেল কিছু লেকচার প্রিন্টিং এর প্রয়োজন, বাহ, প্রিন্টার যে ইন্সটল করি নি!!!
ক্যননের সিডিটা দিয়ে খুব কাজ হবে বলেও মনে হচ্ছে না - ট্রাই ও করলাম না (পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝেই গেছি মানুষ যে ভাবে বলে উবুন্টু যতটা কঠিন – বাস্তবতা তার পুরাই উল্টা - সব স্বাভাবিকের চাইতে বেশিই সহজ [সব বলতে কাজের জন্য প্রয়োজনীয় জিনিস বুঝানো হয়েছে])
তাই সরাসরি প্রিন্টার লাগিয়ে দিলাম ইউএসবি পোর্টে - যেমনটা আগে থেকে ভেবেছিলাম, তেমনটাই হলো, পোর্টে প্রিন্টার লাগিয়ে অন করা মাত্রই উবুন্টু প্রিন্টার পেয়ে গেল – আমাকে শুধুমাত্র প্রিন্টারের কম্পানি আর মডেল নাম্বার চিনিয়ে দিতে হলো - ব্যাস!!!
কিন্তু ঝামেলা এসেই গেল – আমার প্রিন্টারের মডেল দেখি লিষ্টে নাই (Canon PIXMA iP1000) – পুরা ধরা, এখন!!!!
কি আর করা অগত্যা মডেল নাম্বার আর উবুন্টু লিখে গুগলিং করলাম – উবুন্টুর একটা ফেরামে ডেব(.deb) প্যাকেজ পেয়ে গেলাম, ছোট প্যকেজটি নামিয়ে ইন্সটল করে আবার প্রিন্টার লাগালাম – ইউরেকা!!!! লিষ্টে চলে এসেছে আমার মডেল, দিতেই ইণ্সটল হয়ে গেল, আর কি!!! সঙ্গে সঙ্গেই প্রিন্ট!!!!!
আসলেই উবুন্টু অনেক সহজ – আরো বেশি সহজ হয়ে গেছে সারা দুনিয়ায় এর সমাধানকারীর কোন অভাব নাই, এই জন্য!!!
এখনো যদি পাইরেটেড কিছু ব্যবহার করতে থাকেন, ছেড়ে দিন,
চলে আসুন ওপেন সোর্সের মুক্ত দুনিয়াতে,
এখানে কথায় কথায় আইন দেখানোর লোক নেই,
আছে সহযোগিতার হাত বাড়িয়ে একদল সত্যিকারের মানুষ!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


