somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক নজরে দেখে নিন দেশের সেরা ব্যান্ড অর্থহীন'এর সংক্ষিপ্ত ইতিহাস।।।

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যন্ডের এখন পর্যন্ত ৫ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সব গুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে। ২০০৮ সালে তাদের এখন পর্যন্ত শেষ অ্যালবাম অসমাপ্ত-১ প্রকাশিত হয়। মূলত রক ব্যন্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।

ইতিহাস :
# ১৯৯৩: এই বছর সুমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিলিংস ত্যাগ করেন। তিনি একক এলবাম করার পরিকল্পনা করেন। তার ইচ্ছা ছিল ভিন্ন ধারার গান করার। তিনি এমনভাবে একক গান করা শুরু করেন যাতে ব্যান্ডের পরিবেশটা একক গানেও বজায় থাকে। তিনি ফায়সাল এবং রাসেলের সাথে তার প্রথম গান করেন। তার গানে ড্রাম বাজিয়েছিল রুমি।
# ১৯৯৪: সুমন বিভিন্ন ব্যান্ড থেকে আটজন শিল্পী নিয়ে অভিশ্রুতি রেকর্ডিং স্টুডিওতে তার একক এলবাম 'সুমন ও অর্থহীন'-এর কাজ শেষ করেন। এই এলবামের সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল 'অর্থহীন' নামক গানটি। এই গানে বাংলাদেশের আটজন প্রথমশ্রেণীর গীটারবাদক একসাথে গীটার বাজান। গানটিতে আটাশটি গীটারের একক ছিল।
# ১৯৯৭: দীর্ঘ তিন বছর পর এই বছর 'সুমন ও অর্থহীন' এলবামটি প্রকাশিত হয়। এলবামটি ব্যপক শ্রোতাপ্রিয়তা পায়। সমালোচকরাও নতুন ধারার এই গানটির প্রশংসা করেন।
# ১৯৯৮: সুমন নতুন একটি দল গঠন করার পরিকল্পনা করেন। 'ফেইথ' ব্যান্ডের টিটি ও সেন্টু তার পরিকল্পনায় সহায়তা করে। আরো কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে সুমন 'সুমন ও অর্থহীন' নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন।
# ১৯৯৯: টিটি এবং সেন্টু এই বছরের অক্টোবর মাসে নিজেদের ব্যান্ড ফেইথের কাজে সময় দেয়ার জন্য এই ব্যান্ড ত্যাগ করেন। রুমি তার দল 'দ্য ট্র্যাপ' ত্যাগ করে সুমনের দলে যোগ দেন। এই বছরই ব্যান্ডের নাম ঠিক হয় 'অর্থহীন'। কয়েকমাস পর যুবায়ের এবং আদনান দলত্যাগ করেন। এরপরই শোভন গীটারবাদক এবং গায়ক হিসেবে অর্থহীনে যোগ দেন।
# ২০০০: এই বছরই 'মাকসুদ ও ঢাকা' ও ব্যান্ডের গীটারিস্ট পিকলু অর্থহীনে যোগ দেন। অর্থহীন এই বছরের এপ্রিলে তাদের প্রথম এলবামের কাজ শুরু করে। শোভন পড়ালেখা জনিত কারণে ব্যান্ড থেকে কিছুসময়ের জন্য অবসর নেয়। তন্ময়ও ব্যান্ড ত্যাগ করে। নিলয় দাসের দল 'দ্য জিনমস'-এর গীটারিস্ট পনির অর্থহীনে যোগ দেন। এই বছরই পনির দলত্যাগ করেন। 'উইনিং'-এর গায়ক এবং গীটারবাদক দলে যোগ দেন। এই বছরের শেষের দিকে অর্থহীনে প্রথম এলবাম 'ত্রিমাত্রিক' প্রকাশিত হয়। এই এলবামটির জনপ্রিয়তা ছিল ব্যপক। সুমনের নাম ওয়ারউইকের 'ফেমাস ইউসার লিস্ট'-এ লিপিবদ্ধ হয়। তিনি প্রথম এশিয়ান সংগীতশিল্পী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
# ২০০১: রুমি ও রাসেল দলত্যাগ করে। জলি রজার, সাইকো ডেথ এবং ডেথ রো ব্যান্ডের প্রাক্তন ড্রামবাদক শুভ অর্থহীনে যোগদান করে। অর্থহীন জি-সিরিজের পৃষ্ঠপোষকতায় এই বছরের ১৭ নভেম্বর তাদের দ্বিতীয় এলবামের কাজ শুরু করে। ডিসেম্বরের ১০ তারিখে এলবামটি প্রকাশিত হয়। এই এলবামের নাম ছিল 'বিবর্তন'। 'ত্রিলয়ের' কীবোর্ড-বাদক অপু অতিথি সদস্য হিসেবে অর্থহীনে কাজ শুরু করেন। উল্লেখ্য যে, বিবর্তন বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল এলবাম।
# ২০০২: 'ক্রনিক'-এর ইমতিয়াজ অতিথি গায়ক এবং রিদম গীটারবাদক হিসেবে অর্থহীনে যোগ দেন। এই বছরের ২৯ নভেম্বর অর্থহীন তাদের তৃতীয় এলবাম 'নতুন দিনের মিছিলে' প্রকাশ করে। এই এলবামে রয়েছে 'সাতদিন' নামের ২৮ মিনিট ৩২ সেকেন্ড এর একটি প্রগ্রেসিভ মেটাল গান। এটি বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে দীর্ঘতম গান। প্রকাশিত ক্যাসেট এর বি পিঠে এই একটি গানই ছিল।
# ২০০৩: ইমতিয়াজ এবং অপু দলত্যাগ করে। অর্থহীন অতিথি সদস্য না নেওয়ার সিদ্ধান্ত নেয়। 'ডি.এন.এ'-এর শিশির অর্থহীনে কীবোর্ড এবং গীটারবাদক হিসেবে যোগদান করে। এই বছরই ব্যান্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সুমন অসুস্থ হয়ে পড়েন। সুমন আগের মত আর গান করতে পারবেন না বলেও শংকা দেখা দেয়। সুমন মেটাল সংগীত গাওয়া কমিয়ে দেন। অর্থহীন তাদের নতুন গায়ক হিসেবে 'ক্রাল' ব্যান্ডের রাফাকে দলে নেয়। এই বছরই অর্থহীনের নতুন এলবাম 'ধ্রুবক' প্রকাশিত হয়।
# ২০০৪: সুমনের অসুস্থতার কারণে ব্যান্ডের প্রায় সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই বছরই সুমন এম.টি.ডির (মাইকেল টবিয়াস ডিজাইন) অধিভুক্ত হন।
# ২০০৫: সুমনের চোয়ালের হাড়ে মারাত্নক সমস্যা দেয়। চিকিৎসক বলেন যে, সুমনের আগের মত গান করতে পারার সম্ভাবনা খুবই কম। অর্থহীনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। সুমন এবং বাকী সদস্যরা অর্থহীন ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করেন। কিন্তু হঠাৎ করেই সুমন সুস্থ হয়ে উঠতে থাকেন।
জুন: সুমন আবার গান গাওয়া শুরু করেন এবং ওয়ারফেইজের গীটারবাদক কমলকে অর্থহীনে অতিথি সদস্য হিসেবে বাজানোর জন্য প্রস্তাব করেন। কমল এই প্রস্তাব গ্রহণ করেন। কয়েকমাস পরেই কমল অর্থহীনে স্থায়ী সদস্য হিসেবে যোগ দেন। অর্থহীনে সকল কার্যক্রম আবার শুরু হয়। অর্থহীন তাদের পঞ্চম এলবামের কাজ শুরু করে।
# ২০০৮: ২০০৮ সালের ২৫ সেপ্টেম্বর অর্থহীনের ৫ম অ্যালবাম অসমাপ্ত-১ প্রকাশিত হয়। ৫ বছর পর এটি ব্যান্ডের নতুন অ্যালবাম।

প্রথম সদস্য :
সুমন ( গায়ক, বেস গীটার এবং গীটার)
টিটি (ফেইথ) (ড্রামস)
সেন্টু (ফেইথ) (বেস গীটার)
যুবায়ের (বাঁশি)
আদনান (পারকিউশন)
তন্ময় (গীটার)

বর্তমান সদস্য:
সুমন - গায়ক, বেস গিটার
রাফা - গায়ক, ড্রামস
শিশির - গিটার, কি-বোর্ড
কমল - লিড গিটার

প্রকাশিত এলবামসমূহ :
> ত্রিমাত্রিক - প্রকাশকাল: ২০০০
> বিবর্তন - প্রকাশকাল: ২০০১
> নতুন দিনের মিছিলে - প্রকাশকাল: ২০০২
> ধ্রুবক - প্রকাশকাল: ২০০৩
> অসমাপ্ত :১ - প্রকাশকাল: ২০০৮


অর্থহীন ব্যান্ডের প্রকাশিত এল্যাবাম গুলো নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।।।

http://bit.ly/aurthohin

১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×