গুগলের ক্রোম ব্রাউজারের অপারেটিং সিষ্টেম ভার্শন ক্রোমিয়াম নিয়ে আগ্রহ কমবেশী সবার'ই আছে। ইচ্ছে করলে আপনিও সেটা ব্যবহার করে দেখতে পারেন, এখনই। এছাড়া এটি একটি ফ্রি অপারেটিং সিস্টেম।
আপনার নেটবুক, ল্যাপটপ কিংবা ডেস্কটপে। ডাউনলোডের জন্য ২ গিগাবাইট ইউএসবি ড্রাইভ (পেন ড্রাইভ প্রয়োজন হবে এবং এর ফাইলের আকার ৩২৭ মেগাবাইট।
ক্রোমিয়াম সম্পর্কে বলা হচ্ছে অত্যন্ত দ্রুতগতির অপারেটিং সিষ্টেম। এতে এইচটিএমএল৫, ফ্লাশ সাপোর্ট রয়েছে। হেক্সে তাদের সাইটে গুগলের কাজের অনুলিপি উপস্থাপন করেছে। নাম দেয়া হয়েছে ভানিলা।
ডাউনলোড করুন এখান থেকে http://chromeos.hexxeh.net/
উইন্ডোজে যেভাবে এটি ইন্সটল করবেন:
* বিট-টরেন্ট হতে সেটাপ ইমেজ(.img) ফাইলটি ডাউনলোড করে থাকলে আনজিপ করুন। অথবা >এখানে < ক্লিক করে সম্পূর্ন ফাইলটি ডাউনলোড করে নিন। (ফাইলটি আনজিপ করার ক্ষেত্রে ওপেন সোর্স টুল 7-Zip ব্যবহার করতে পারেন)
* অতঃপর আপনার ইউএসবি ফ্লাশ ড্রাইভ(পেন ড্রাইভ) পিসির সাথে সংযুক্ত করে Windows Image Writer -দিয়ে ইমেজ ফাইলটি (ChromeOS-Flow.img) ইনস্টল করতে ড্রপ ডাউন বক্স হতে USB drive letter নির্বাচন করুন।
* “Write” ক্লিক করে ইনস্টল করে নিন।
বিঃদ্রঃ আপনার ফ্লাশ ডাইভ (পেন ড্রাইভ)-টি ফরম্যাট হয়ে যাবে, সুতরাং প্রয়োজনীয় ডাটা আগেই সরিয়ে নিন।
* ইনস্টল হয়ে গেলে ফ্লাশ ড্রাইভটি দিয়ে পিসি বুট করুন ।
বি দ্রঃ যদি আপনার সিস্টেম ফ্লাশ(ইউএসবি) ডাইভ থেকে বুট সাপোর্ট না করে তাহলেও মাথা চুলকাবার কিছু নেই, প্লপ (sic) টাকে ডাউনলোড করে একটা সিডিতে রাইট করে ফেলুন, এবার আপনার মেসিনকে restart করুন, - ব্যাস…. হয়েই গেল। উপভোগ করুন চমৎকার একটি অপারেটিং সিস্টেম …
অপারেটিং সিস্টেম'টি সম্পর্কে আরো ধারনা পেতে ক্রোমিয়ামের ওয়েবসাইট'টি ভিজিট করতে পারেন : http://www.chromium.org
অথবা নিচের ভিডিওগুলো দেখতে পারেন:
গুগল ক্রোম অপারেটিং সিস্টেম কি?
গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের নিরাপত্তা
গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের দ্রুত বুট
গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস
ধন্যবাদ সবাই'কে... শুভরাত্রী
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


