বাইশ বছরের শিক্ষকতা জীবনের ভান্ডারে কত যোজন আর বিয়োজন,শালীন সমাজ ,পরিবেশ ,রাষ্ঠ্র বিনির্মানে কত আকুতি,পুত্রতূল্য ছাত্র-ছাত্রীদের মাঝে কত আশার বীজ বুনে দেয়া,কত পন্ডিত মানুষের সাহচর্য্যে এসে কত স্বপ্ন বুকে লালন করা,কোনো ছাত্র-কিংবা পড়শীর সন্তানের একাডেমীক সাফল্যে বুক ভরে ওঠা,শিক্ষার মানোন্নয়নের ক্রম উন্নতির সোপানে আরো বেশী আশাবাদী হয়ে ওঠা, কিন্তু সব সংস্কৃতি আর শিক্ষার পাঠশালায়,আমাদের লালিত আশায়, স্বপ্ন লালনের ঘরে, মনের নিভৃতচারে আজ কোথাও যেন পচন ধরেছে, সব কিছু কেন যেন মিথ্যা মনে হয়, এ কেমন যেন নৈরাশ্যবাদ ভর করেছে,আশা অন্ধকার হয়ে যায়,চারপাশ যেন আর কখনো আলোকিত হয়ে ওঠবেনা,আমাদের পতন ঠেকায় কে,বার বার এমনি যেন মনে হয়, কি এক হতাশার নিপতিত গ্হবরে যেন টেনে নিয়ে যায়,স্বপ্ন যেন এভাবে মিছে হয়ে যায়,ভাবনা আর আগের মতো সবুজাভ হয় না,চারপাশের অবস্থায় দম কেমন বন্ধ হয়ে আসে,সব কিছু বড় বেখেয়ালী অথবা ছেলেখেলা, শিশুসুলব মনে হয়, এসব সংবাদে তবু শিওরে ওঠি,ভাবি এ কেমন অধঃপতন, যখন কোনো প্রজাতন্ত্রের ভোটে না, নিতান্তই ইচ্ছায় একজন মমতাজ একটি দেশের আইনপ্রণেতার লাইসেন্স পেয়ে যায়।
(জনৈক মানুষের ডায়েরী থেকে উনার অনুমতি সাপেক্ষে সরাসরি তুলে দিলাম।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



