আমার প্রিয় পোস্ট

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

চারিপাশে বুদ্ধিজীবীর দল, কিন্তু এদের দিয়ে দেশ বদলাবে না।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:২৯

শেয়ারঃ
0 0 0

যে দেশের আমলা, সাংবাদিক,বুদ্ধিজীবী, শিক্ষক,আর্মি ,পুলিশ,চিকৎসক সহ পুরা সুশীল সমাজের মেধা দারুনভাবে প্রশ্নসাপেক্ষ, কাজের চেয়ে অধিকতর কথাবাজ যারা,যাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে কলা কৌশলে নিজেকে উপস্থাপন এবং দৃষ্টি আকর্ষণের মাধ্যমে উর্ধ্ব সিঁড়ি অন্বেষনের পাশাপাশি অতিমাত্রায় স্বার্থান্বেষী হয়ে নানাবিধ সুবিধা আদায়, ক্ষমতা পাকাপোক্ত করণের নিমিত্তে পুরো পরিপার্শ্ব দলীয়করণ তাদের মাধ্যমে দেশ কোনোদিনই বদলাবে না।

শুধু এ দেশের একটা শ্রেণীকে মাথানত প্রণাম/সেলাম জানাতে ইচ্ছা করে,যারা কালের পরিক্রমায় যুগ যুগ ধরে সেই সূর্যাস্তের আগে মাঠে যায় আর সূর্যাস্তের পর ঘরে ফিরে। কাজের প্রতি তাদের এ একাগ্রতা ,আর নিরলস কাজ করে যাওয়া কোনোদিন ব্যাহত হয়নি। অবিরল শ্রাবণের ধারা কিংবা প্রখর সূর্যের তাপ তাদের ঘরে আটকাতে পারে নি। যখনি মাঠে চোখ যায়, দেখি একমনে তাঁরা কাজ করেই যাচ্ছে।
সালাম আমার দেশের কৃষক সমাজ আপনাদের পদযুগলে লাখো লাখো সালাম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৪
ধূসর মানচিত্র বলেছেন: "সালাম আমার দেশের কৃষক সমাজ আপনাদের পদযুগলে লাখো লাখো সালাম"।+++
১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ঠিক।

৪. ২০ শে জুন, ২০০৯ রাত ১১:০৪
এরশাদ বাদশা বলেছেন: যা বলতে চাই, ঠিক তাই বলেছেন আপনি। টিভিতে এদের গলাবাজি দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। যখন যারা ক্ষমতায় থাকবে, তাদের সমালোচনা করবে। ১/১১ এর পরিপ্রেক্ষিতে যখন সেনাবাহিনী নেপথ্যে থেকে দেশকে বাঁচিয়েছিলো, তখন এরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলো। আবার যখন দূর্নীতিবাজদের গারদে ঢোকানোর ব্যবস্থাক করছিলো সরকার, তখন গনতন্ত্র গেলো, গনতন্ত্র গেলো বলে ফাল পাড়তে শুরু করে দিলো। আপনি কি ভাবেন জানিনা, চোরের দেশে গনতন্ত্র কোনো কাজ দেয়না, এটা আমার ধারনা।

যতোদিন আমরা নিজেরা নিজেদের ভালো না বুঝব, ততোদিন গনতন্ত্র আমাদের গলায় ফাঁস হয়ে থাকবে।

মেহনতি মানুষদের জন্য সর্বোত্তম শ্রদ্ধা।
৫. ২০ শে জুন, ২০০৯ রাত ১১:০৬
এরশাদ বাদশা বলেছেন: ভাববেন না আমি গনতন্ত্র বিরোধী। কিন্তু আ.লীগ বা বিএনপির মুলা ঝোলানো গনতন্ত্র আমার কাছে কোনো মানে রাখেনা।
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: সালাম, বাদশা।

৬. ২২ শে জুন, ২০০৯ ভোর ৪:২৬
ফারহান দাউদ বলেছেন: টকশো দেখা শুরু করলেন কি মনে কইরা? :|
৭. ২৫ শে জুন, ২০০৯ রাত ৯:১০
তাসনীম বলেছেন: অসাধারন! এত সুন্দর সত্য এমন সহজভাবে তুলে ধরেছেন।

ভালো থাকবেন।
৮. ২৭ শে জুন, ২০০৯ ভোর ৬:০৬
নাজিম উদদীন বলেছেন: সালাম আমার দেশের কৃষক সমাজকে।
৯. ২৭ শে জুন, ২০০৯ ভোর ৬:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কথাবাজীই ইহাদের জীবীকার উৎস...

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব হালারা ভালো ,তয় আমার নৌকা থাইক্কা নাম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই