somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সেই দূরন্ত প্লেয়ারের উড়ন্ত হেডের প্রাণবন্ত গোল

১২ ই জুন, ২০১০ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্যাব্রিয়েল হেইঞ্জের ছয় মিনিটের মাথায় করা গোলে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। তবে এই অর্ধে আর্জেন্টিনা একাধিক গোলে এগিয়ে থাকলেও অবাক হওয়ার কিছু ছিলনা। রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়েন দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া না করলে পরিস্কার ব্যবধানেই এগিয়ে থাকতে পারতো আর্জেন্টিনা। এসময় নাইজেরিয়াও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে। গোল হজম করার আগেই আর্জেন্টাইন রাইট ব্যাক হোনাস গুতিয়েরেজকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন চিনেডু ওবাসি। ওবাসির শট দ্বিতীয়বারের অনেক বাইরে দিয়ে চলে যায়। খেলার ৪ মিনিটের সময় লিওনেল মেসি তীব্র গতিতে একটি বল নিয়ে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বক্সের ভেতর হিগুইয়েনের উদ্দেশ্যে বল বাড়ান। কিন্তু হিগুইয়েনের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। খেলার ছয় মিনিটের সময় গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুয়ান সেবাস্তিয়ান ভেরনের একটি চমত্কার কর্নার থেকে উড়ন্ত হেডে নাইজেরিয়ান গোলরক্ষক এনাইয়ামাকে পরাস্ত করেন গ্যাব্রিয়েল হেইঞ্জ।
খেলার ৩৭ মিনিটের সময় লিওনেল মেসি একটি শর্ট ফ্রি-কিক থেকে প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে নাইজেরিয়ার ডি-বক্সে ঢুকে দ্বিতীয়বার লক্ষ্য করে শট নিলে গোলরক্ষক এনাইয়ামা হাত লাগিয়ে কর্নারের বিনিময়ে নাইজেরিয়াকে রক্ষা করেন।
প্রথমার্ধের প্রায় শেষ মুহুর্তে আবার লিওনেল মেসি বল নিয়ে দ্রুত গতিতে নাইজেরিয়ার সীমানায় ঢুকে পড়ছিলেন। এসময় তাঁকে বিপজ্জনকভাবে ফেলে দেন নাইজেরিয়ার একজন ডিফেণ্ডার। রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। সেই ফ্রি-কিক নিতে আসেন অভিজ্ঞ ভেরন। কিন্তু ভেরনের ফ্রি-কিক পোস্ট উঁচিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধে আর্জেন্টিনা পুরো সময় বারবার নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে খেলার গতি কমিয়ে দিতে থাকে। আর্জেন্টাইনদের এই কৌশল দারুণ কাজে এসেছে-একথাই বলা যায়। নাইজেরিয়া এই কৌশলের কারণেই কিনা কখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারেনি।



সূত্রঃ প্রথম আলো
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×