হাঁটতে পারিনা স্বদেশের পথে।
লজ্জায় একমুঠো দেশের মাটি
ছোঁয়াতে পারিনা আমার কপালে
পরম মমতায়।
শুধু তোমার আঁচল স্বাধীনতার বাতাসে
উড়াবে বলে হে দুঃখিনী মা আমার
কত যুবক নিজের রক্তে
বুকে এঁকেছিল তোমার মানচিত্র।
মেহেদীর লাল রঙে চিত্রিত করেছিল
ঐ সবুজ পতাকা, কত অবুঝ বধূ...
আমাকে ক্ষমা করো হে স্বদেশ
হায়েনারা আজও রক্তাক্ত করে তোমার সবুজ আঁচল।
আমার বোনকে ক্ষত বিক্ষত করেছিল
যে শ্বাপদ, বাবার বুকের নরম জমিনে
বেয়োনেট চার্জ করেছিল যে পশু,
আমাকে ক্ষমা করো হে স্বদেশ
তাকে আমি আজও পরম সমাদরে পথ ছেড়ে দেই ।
যারা আমার মায়ের মমতায় গড়া
সংসারটি পুড়িয়েছিল পৈশাচিক উল্লাসে,
সর্বস্ব কেড়ে নিয়ে মুক করে দিয়েছিল আমার প্রিয়াকে,
আমাকে ক্ষমা করো হে স্বদেশ।
তারাই আজ আমাকে ধর্মের কথা শোনায়।
আমাকে ক্ষমা করো হে স্বদেশ,
নির্লজ্জ আমাকে ক্ষমা কর।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


