আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
ভুলে ভরা ডাইরি - শেষ পর্ব
২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৫
আগের পর্বের পর যাদের উৎসাহে এই পর্ব।
জয়িতা, অচেনা বাঙালি, ছায়ার আলো, িসহাব চৌধুরী, মনের কথা, প্রিয়তি, নীল সমুদ্র, তুষারমানব, পজিটিভ, বকলম, ৈকলাশ, েজবীন, অলস, রুধীণ, সুমি, অন্যরকম, মোসতফা মনির সৌরভ, মেহরাব শাহরিয়ার, রাশেদ, মানুষ, আহমেদ শারফুদ্দীন, বিহংগ, তানজিলা হক, মুকুল ভাই কে উৎসর্গ করলাম।
ভুলে ভরা ডাইরি - শেষ পর্ব
অনিচ্ছা সত্বেও মায়ের কাছে থেকে চিঠিটা নেয় পরী। খুব অবাক হয় রঞ্জন ভাইয়ের চিঠিটা দেখে। রঞ্জন ভাই নীলের খুব কাছের বন্ধু। কৌতুহলী হয়ে তারাতারি চিঠিটা খোলে পরী। রঞ্জন ভাই লিখেছে গত মাসের বাইশ তারিখে সড়ক দূর্ঘটনায় মারা গেছে নীল। পরীকে লেখা একটি চিঠি নীলের পকেটে ছিল। সেটি পরীর কাছে পাঠিয়ে দিয়েছেন উনি।
এইটুকু পড়ার পর পরীর মনে হয় পৃথিবীর সব যেন শব্দ থেমে গেছে। একফোটা বাতাসের জন্য তার বুকটা মনে হয় ফেটে যাবে এখন। তারপর আর কিছু বলতে পারেনা পরী। চেতনা হারায় পরী।
এরপর প্রায় তিন মাস কেটে গেছে। সারাদিন রাত নীলের চিঠিটা নিয়ে বসে থাকে পরী। নীল লিখেছে...
পরী
তোমাকে কি বলে সন্মোধন করবো সেই চিন্তা করতে করতে অনেক ক্ষন ধরে কাগজ কলম নিয়ে বসে আছি। কোন কিছুই যেন যথার্থ মনে হচ্ছে না। মনে হচ্ছে পৃথিবীর এমন কোন ভাষা নেই যা আমার বুকের এই মহাবোধকে ধারন করতে পারে। তারপর হঠাৎ মনে হলো তোমার এই সাধারন অথচ বিষ্ময়কর নাম নামটি ছাড়া যেন কোন কিছুই যথার্থ হতে পারেনা। তুমি হয়তো "বিষ্ময়কর" শব্দটি শুনে ইতিমধ্যে ভুরু কুঁচকে ফেলেছো। বিষ্ময়কর কেন বলবনা বলো, এই একটি নাম শুনলে আজও আমার মনে হয় এই একটি মাত্র শব্দ ছাড়া পৃথিবীতে আমি আর কোন ভাষা জানিনা। এই একটি নাম আজো আমার প্রতিটি রক্তবিন্দুকে পাড় মাতাল করে তোলে, মনে হয় অবলীলায় আমি তাজমহল দান করতে পারি কোন ভিখিরিকে।
জানি, হাসছো আমার কথা শুনে, ভাবছো কি বোকা ছেলেরে বাবা। হয়তো আমি বোকাই। বোকারাই পারে ভালবেসে সব দিয়ে দিতে। এত হিসেব কষেতো ভালবাসা যায় না। এ এমন এক অবুঝ অলৌকিক বোধ যা ছাড়া মানুষ কোনদিন হয়তো তার নিজেকে সত্বাকে চিনতে পারে না। শুধু তোমাকে ভালবেসে আমি উপলব্ধি করেছি জীবনের পরম সত্যকে। তাইতো হারানোর ভয় করিনা আর কোন কিছুকে।
তুমি কেমন আছো জানতে চাইবো না। আমি জানি তুমি ভাল আছো কারন আমার সারা জীবনের ভাল কাজটুকুর বিনিময়ে ঈশ্বরের কাছ থেকে তোমার ভাল থাকা টুকু চেয়ে নিয়েছি। আর আমি? অনেক ভাল আছি। জাগতিক কোন দুঃখ কোনদিন আর আমাকে আর স্পর্শ করতে পারবে না।
এখন ভাবি, একদিন কত অবুঝ ছিলাম আমি। স্বপ্ন দেখতাম কোন পূর্ণিমা রাতে আমাদের ছোট্ট কুঠিরের উঠোনে খেলা করবে আমাদেরি ছোট ছোট দুটি নীল পরী। তখন সবকিছু চিন্তা করতাম আমার করে। তোমাকে ভালবেসে আজ আমি সেই ক্ষুদ্রতা থেকে মুক্তি পেয়েছি। তাই সামনের মাসের সাত তারিখে একটি স্কুল মাষ্টারের চাকরি নিয়ে গ্রামে চলে যাচ্ছি। আমার ভালবাসা দিয়ে সেখানে ফোটাতে চাই শত শত নীল পদ্ম।
নিজের প্রতি খেয়াল রেখো আর তোমার মাথা ব্যথার অষুধ খেতে ভুলে যেওনা কখনো। মন খারাপ হলে সন্ধ্যাতারাটিকে সব কিছু বলে দিও। আমি তার কাছে থেকে সব কিছু জেনে নেবো।
ইতি
নীলাভ
যতবার নীলের চিঠিটি পড়ে, ততবার চোখের পানিতে প্লাবিত হয় পরী। একটি মহৎ ভালবাসা একজনকে কতটা ঐশ্বর্যবান করে তোলে তা নীলকে দেখে বুঝেছে পরী। নিজেকে আজ তার নিঃশ্ব রিক্ত মনে হয়। নীল বলেছে...
ভালবেসে ভূল কোরো নাকো তুমি
ভূল করে একবার ভালোবেসো ।
তোমার নীল রংঙের তুলি দিয়ে
আঁচর কেট একবার
তাকে মূর্ত করে তুলো নাকো কখনো ।
পৃথিবীতে থাক না কিছু ভালবাসা
ঘাসফুল হয়ে --- তোমার আমার
শালিকের চোখ নিয়ে
জলছবি নয়, জলে আঁকা ছবি হয়ে...
কোনদিন যদি বুঁনো ফুলের গন্ধ
তোমাকে ভাসিয়ে নিয়ে যায়...
সেদিন তার দেখা পাবে তুমি.. হয়তো
একটি ঘাস ফড়িং হয়ে তোমার পাশে ।
পৃথিবীতে সব ভালবাসা
ভালবাসা হয়না...
ভালবাসা পাখি হয়, নদী হয়
চোখের কাঁজল মেশানো নদী...
হয়তো তেমন ভালবাসাই চেয়েছিনু আমরা ।
আজ বসে বসে পরী ভাবে, নিজেকে সে এভাবে হেরে যেতে দেবেনা। নীলকে এভাবে চলে যেতে দেবেনা সে। নীলকে সে বাঁচিয়ে রাখবে, নীলের স্বপ্ন গুলকে পূর্ণতা দিয়ে। নীলের দেয়া ভালবাসাকে সে ছড়িয়ে দেবে, ছোট ছোট শিশুদের মুখের হাসি ফুটিয়ে তুলতে। অনেক দিন পর পরীর বুক থেকে মনে হয় একটা পাথরের বোঝা নেমে যায়।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
খুব ভালো লাগল নাদু।
তয় শেষ কইরা দিলা এতো তাড়াতাড়ি!
মানুষ বলেছেন:
প্রথম কথা এই গল্পে আমারে ঢুকাইছো কেন? আমার নিক নাম রঞ্জন। গল্প পুঁদিচ্চেরি। তুমি ছোট শরৎচন্দ্র
বিষাক্ত মানুষ বলেছেন:
নাদাও আমগো গ্রুপ থিকা কুবি গ্রুপের দিকে ধাবমান।নাদা লেখাটা কিন্তু দারুন হইসে । থাইমো না ভাই । চালায় যাও ।৫
প্রিয়তি বলেছেন:
নাদু , খুব ভাল হইছে। ৫
বিবর্ণ বলেছেন:
হু! চলবে....
বিবর্ণ বলেছেন:
নতুন কিছু ধরেন।
মানুষ বলেছেন:
তাইলে এক কাম করনা ভাই। কষ্ট কইরা আর একটা পর্ব লেখ। সেই খানে রঞ্জন আর পরীর প্রেমড করায়ে দাও। এই জীবনেতো আর হইল না। ব্লগের পাতায় দেইখা দুধের স্বাদ ঘোলে মেটাই।
প্রিয়তি বলেছেন:
রঞ্জন ভাই কেমন আছেন? আপনার কি পাখা আছে?এর পরে স্পেশাল এডিশন,
রঞ্জন আর পরী
আকাশে করে তারা উড়াউড়ি...
মানুষ বলেছেন:
নাদু, অন্যের দুঃখে হাসতে হয়না। তুমি আমার পাশের বাড়ির মানুষ। আমার জন্যে এইটুকু করতে পারবা না?প্রিয়তি, ভাইরে আমার পাখা নাই। তবে দুর্মুখেরা বলে আমার নাকি শাখামৃগের মতো একটা লেজ আছে। তুমি মজা নিওনা, মেলা কষ্টে আছি।
প্রিয়তি বলেছেন:
ভাইডি দুঃখ কইরো না। আমি তো ভাবতেছি নীল না মইরা পরী মরলে, নাদুরে কইতাম, নীল আর আমারে জোরা লাগাই দিতে..নাদু কোন কামের নাইক্কা.(দুঃখ)
মানুষ বলেছেন:
ভাইডি, তুমি নাদুর ষড়যন্ত্র বুঝ নাই। ও নীলেরে মারছে এরপর রঞ্জনরে মারবে তারপর পরীর সাথে নিজেই লাইন মারা শুরু করবে। তীব্র পরতিবাদ!!!!
মানুষ বলেছেন:
তাইলে এক্ষুনী পরের পর্ব লিখ। সেইখানে আমার সাথ পরীর লাইনটা লাগাইয়া দেও। আর গল্পের শেষ লাইনটা আমি দিয়া দিলাম-"অতঃপর তাহারা সূখে শান্তিতে বসবাস করিতে লাগিল।"
@ মানু শেষ লাইন হইবেক "অতঃপর রঞ্জন জীবিত হইতে বিবাহিত হইলো"
পজিটিভ বলেছেন:
পৃথিবীতে থাক না কিছু ভালবাসাঘাসফুল হয়ে --- তোমার আমার
শালিকের চোখ নিয়ে
জলছবি নয়, জলে আঁকা ছবি হয়ে..
---------------------
এতো ভাল লিখছ যে এখন তো আর কোন কাম করতে ইচ্ছা করতাছে না। ঝাক্কাস হইসে। তোমারে অভিনন্দন জানানোর লাইগ্গা লগইন করলাম। পরের টাই, রন্জন বাদ, নায়ক হমু আমি....আমারওতো বয়চ হইচে.......হেহেহেহে (পরে আমুনে....বাই বাই)
পজিটিভ বলেছেন:
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
তোমার কথা শুইনা পরানডা জুরাইয়া গেল। চিন্তা করতাছি ২০/২৫ টা নায়ক নাইকা রাখতে হইবো এখন থাইক্যা।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভুলে ভরা ডাইরি -২ তে সুমি লিখেছিলো..."নাদা ভাই এই লেখার কোন শেষ পর্ব নেই --
তুমি লিখে যাও-----"
শেষ করলেন কেনো ?ভালো লাগছিলো.....।
শুভেচ্ছা.........।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
আমি জানি তুমি ভাল আছো কারন আমার সারা জীবনের ভাল কাজটুকুর বিনিময়ে ঈশ্বরের কাছ থেকে তোমার ভাল থাকা টুকু চেয়ে নিয়েছি।"- মানুষের অনুভূতিগুলো অনেক সময়ই এক হয়, তাই না? "লেখা লিখি আমার কম্ম নয়"-মানলাম না।
আপনি বলেন আমরা উৎসাহ দেই,কিন্তু আমাদের কথা না শুনে শেষ করলেন কেন? এটি'র শেষ হবে না। দয়া করে বন্ধ করবেন না। চালিয়ে যান। চলতে
থাকুক,৫।
আসলে কষ্টের কিছু লিখতে হলে সেই কষ্টকে নিজের মধ্যে ধারন করতে হয়। যেটা আমার ভাল লাগছিলনা। তাই শেষ করলাম। আপনার ভাল লাগছিল জেনে ভাল লাগলো।
আপনাদের এত ভালবাসা কই রাখি বলুনতো?
মোসতফা মনির সৌরভ বলেছেন:
এত ভালবাসা "ভুলে ভরা ডাইরি"র পরবর্তী পোস্টগুলোয় রাখেন। আবারও বলছি বন্ধ করবেন না। চলুক না অনন্তকাল..।
অলস বলেছেন:
খুব ভালো লাগসে। আবার লেইখেন। :-)
জয়িতা বলেছেন:
আগে প্রতিবাদ করলাম---এখানে শেষ কেন?এখানে শেষ হলে চলবে না।অারো চলুক।এত সুন্দর লেখলেন কেমনে?কি মমতাময় অনুভূতি!বারবারই মনে হয় এত কষ্ট কেন গো ভালোবাসায়!
৫
আপনার কমেন্টটা পড়ে ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জয়িতা বলেছেন:
ধইন্যাপাতা দিয়া লাভ নাই, নাদু।এইখানে শেষ করলে তোমার খবর আছে।চালিয়ে যাও।এমন মন ছোঁয়া লেখা এখানেই শেষ করা যাবে না।
েজবীন বলেছেন:
পৃথিবীতে থাক না কিছু ভালবাসাঘাসফুল হয়ে --- তোমার আমার
শালিকের চোখ নিয়ে
জলছবি নয়, জলে আঁকা ছবি হয়ে..
এই পর্বটা সবচেয়ে বেশি ভাল হইছে.......
চিঠিটা অসাধারন....
মানুষ বলেছেন:
আমি লিখতেছি, "গুলে ভরা ডাইরি (পুনঃশ্চ)। এই পর্বে রঞ্জনের সাথে পরীর লাইন লাগায়ে ছাড়ব।
রাশেদ বলেছেন:
গুল আর ভুল মিলাইয়া সব ব্যারাছেড়া বানাইয়া দাও!
রাশেদ বলেছেন:
নাদু তমার ডাক নাম নীল না?
রাশেদ বলেছেন:
তাই নাকি? তাইলে তোমারে খুন্তি ডাকুম এখন থাইকা। হি হি!
বিহংগ বলেছেন:
"যে রক্ত ঝরেছে তারে স্বপ্নে বেঁধে কল্পনার নিঃসংগ প্রভাত,নেই আনন্দের অন্তরালে প্রশ্ন আর চিন্তার আঘাত"-জীবনানন্দ।
মানুষের ভুলের কি আর শেষ আছে, তাহলে ডাইরীর শেষ হবে কেন?
মনে হচ্ছে আর একজন জীবন বাবুর ফ্যান পাইলাম
। উনি এই জীবনে যা লিখছে সব নিজের কাছে রেখে দিসি। আসলে বিহংগ লিখতে আমার ভাল লাগে না।
তবুও একাকি... বলেছেন:
সবগুলো পর্বই ভালো লাগলো...
তানজিলা হক বলেছেন:
নাদু অনেক সুন্দর হইছে।কিন্তু ভাই বাস্তবতো এতো সহজ না।যাই হোক নাদান মানুষ এত কিছু বুঝবা না।
বড় হও তারপর বুজবা।
তয় ভালো লিখছো............................৫৫৫৫৫
নাদাল হলেও বাস্তব টুকু আমি বুঝি। ২য় পর্বের একটা কমেন্ট তোমাকে দেখাই যার সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু কেন জানি সবাইকে স্বপ্ন দেখাতে লোভ হল। অনেক ধন্যবাদ।
আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-১১-২১ ১০:৩০:৪৩
খুব কম পরী রাই এরকম হতে পারে।
সাধারণ পরী রা বদলায় খুব সহজেই, কখনো একদিনেই। তারপর তাদের কাছে এইসব নীলেরা বোকামি মনে হতে থাকে, তারা তখন সুখ খুঁজে পায় বাস্তব কারো কাছে। বাস্তব সুখ, অর্থবিত্ত।
সেই সিদ্ধান্তগুলো তারা একদিনেই নিয়ে ফেলে। তারপর নীলেরা বেঁচে থাকে মৃত হয়ে। অলীক স্বপ্ন নিয়ে। বর্ন লুজারদের স্বপ্নেরা কখনো ডানা মেলেনা।
মানুষ বলেছেন:
নাদুস, পরের পর্ব কবে ছাড়বা?
রাশেদ বলেছেন:
শইল্ডার যে অবস্থা কেডা ফিরা চাইবো!!
রাশেদ বলেছেন:
হা হা! তুমার আসল ফটুকটা ঝুলাইয়া দাও। দেখবে খালি খেলা। সারা পিরথিবি থাইকা মাইয়ারা ছুইটা আসবে।
আমারডা দিলে ছুইটা আসবে না, ছুইটা পালাবে। তোমার ফটুক টা ধার নিয়া ঝুলাই দিমু চিন্তা করতাচি। তাহলে যদি কাম হয়।
রাশেদ বলেছেন:
আবার বিনয় শুরু হইছে পোলাডার! 
মোর ফটুক দেখলে সামহোয়ারের সার্ভার শুদ্ধা হ্যাং হইয়া যাইবে। এতোই পচা মুই!
বিষাক্ত মানুষ বলেছেন:
আমগো নাদু কইলাম নাদুস-নুদুস আছে । আমি কইলাম দেখছি ! আমার কম্পুতে সেভ করা আছে কইলাম নাদুর নদী পাড়ের চান্দমুখ।
"নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ভেঁপু বাজান এবং সাইড নিন"
বিষাক্ত মানুষ বলেছেন:
নাদান বলেছেন :২০০৭-১১-২২ ২১:০৪:৩০
রাশু একটা গোপন কতা কই তোমারে। মাইয়্যা মানুষের ব্যাপারে বাংলাদেশের ৫ টনি ট্রাকের কাছে থেকে একটা শিক্ষা গ্রহন করছি আমি। সেটা হল
"নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ভেঁপু বাজান এবং সাইড নিন"
খিকজজজজজজ!!!!!!!
ড়াষূরে এইডা ভালো কইরা বুঝাও।
বিষাক্ত মানুষ বলেছেন:
তুমার মন খালি উড়ু উড়ু করে । হেইল্লাই কইলাম । 
হ .. নাদায় পুরা তলস্তয় মার্কা ডায়লগ দিছে।
এই ডায়লগ উপলক্ষে নাদার জন্য আবার একটা গেন্জি বরাদ্দ করা হইলো । এইবার 'নাইকি'
নির্ভয় বলেছেন:
খুব সুন্দর। ৫ দিলাম।
রাশেদ বলেছেন:
মোর মন উড়ু উড়ু করে! দেইখা লমু তুমারে! খিকজ!
মানুষ বলেছেন:
নাদুষ আর বিষু তোমাদের ফেইচবুক একাউন্ট থাকলে কউ।
বিষাক্ত মানুষ বলেছেন:
ফেছবুখে নাইক্কা ... হাইপাইপ এ আচে
সুমি বলেছেন:
নাদা ভাই---ব্লগে বেশী ক্ষণ থাকা হয় না, তাই তোমার লেখাটা পড়া হয়নি,-----
পুরো লেখাটা একত্রে দিলে ভাল হত -----
ভাইয়া লেখাটা আর কি বাড়ানো যেতো না----
পরী এখন কেমন আছে-----?
৫
আর পরী এখন ভাল আছে। কোন মানুষ যখন জীবনের চরম বোধটা উপলব্ধি করে তখন জাগতিক সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারেনা।
তোর ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
তুষারমানব বলেছেন:
নাদু ভাই,এত দারুন একটা পর্ব এত জলদি শেষ কইরা দিলেন!
ডায়েরীর পাতা এত কম ক্যান?
এইরকম লিখা কিন্তু আরও চাই।
রুবেল শাহ বলেছেন:
৫
খোলাচিঠি বলেছেন:
"বোকারাই পারে ভালবেসে সব দিয়ে দিতে। এত হিসেব কষেতো ভালবাসা যায় না।"ভালবাসার জন্নে দরকার একটা অবুঝ মন। বুঝদার মন দিয়ে ভালবাসতে গেলে ভালবাসার নারি নক্ষএ নিয়া ঘাটাঘাটি শুরু কইরা দেয়।
লেখাটা ভাল লাগল
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















