আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

ভুলে যাওয়া আকাশ

০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৮

শেয়ারঃ
0 0 0

যখন থেমে যায় সব কোলাহল
একলা পাখি আমার --
তুষার ঝরা রাত চোখে নিয়ে
ক্লান্ত হয় জীবনের সব বোধ।

তার ডানার স্পর্শে নীল হয়েছে
যে আকাশ, দু একটি নক্ষত্র তার
বড় বেশি উজ্জল, দূর নগরীর
রুপালী আলো পর।

যখন বুকের মধ্যে জেগে ওঠে
সময়ের শব, আহা-
ডানা ভাঙ্গা পাখি আমার,
দীর্ঘ হ্য় জীবনের রাত।

যে জীবন ছিল দোয়েলের মত,
আকাশ আজ তার কাছে পর,
বুকের মধ্যে তাই নক্ষত্র রেখে
প্রতিক্ষা শুধু হারিয়ে যাবার।






 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪৭
মানুষ বলেছেন: আমি কবিতা লেখা ছাইড়া দিলাম
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪৯
নাদান বলেছেন: মানু এইডা কি কইলা !! তুমি আমার কত প্রিয় কুবি সেটা তুমি জান? আমি তাহলে ব্লগই ছাইর‌্যা দিমু।
৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৯
মিরাজ বলেছেন: ছবির সাথে কবিতার কি অদ্ভূত যোগাযোগ!!

মনে হচ্ছে কবির কল্পনা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, নাকি ছবিটি কবিকে কল্পনা করতে সাহায্য করেছে?

চমত্কার হয়েছে কবিতা ।

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:১৫
নাদান বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই। ছবিটা আমারো অনেক ভাল লেগেছে।
৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪২
রাশেদ বলেছেন: ভালো লাগল।


পাখি আমার একলা পাখি...
৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:১৯
বিহংগ বলেছেন: কবিতার মতো সুন্দর কবিতা।৫
৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:২৪
নাদান বলেছেন: বিহংগ আপনার কমেন্ট গুলোও কবিতা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।
১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৮
প্রিয়তি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
একশ দিলাম।
১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৪
নাদান বলেছেন: প্রিয়তি অনেক ধন্যবাদ। আমি কিন্তু ৫ পেয়েছি, বাকি ৯৫ পাওনা রইলো।
১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৬
মুকুল বলেছেন: নাদান ভাই, সত্যি বলছি, অসাধারণ!!!

যেমন কবিতা, তেমনি ছবিসহ প্রেজেন্টেশন!!!

বারবার পড়তে হবে...


কিছুটা জীবনানন্দের স্বাদ পেলাম!!!
*****
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০২
নাদান বলেছেন: মুকুল ভাই অনেক ধন্যবাদ

"কিছুটা জীবনানন্দের স্বাদ পেলাম"
-- লিখে আমি নিজেই হাসতেছিলাম।
১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুন হইছে............।অনেকবার পড়ার মত একটা কবিতা।"যে জীবন ছিলো দোয়েলের মত.."।কি যে সুন্দর একটা লাইন.মনে গেঁথে গেলো।
ভালো থেকো।শুভেচ্ছা অনেককককককককককক।
১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৭
নাদান বলেছেন: সাজি আপু তোমার ভাল লেগেছে জেনে আমার অনেক ভাল লেগেছে।
১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: একটা কথা বলা হয়নি......জীবনানন্দ ভর করেছে নাকি?লেখাটা সত্যি ভালো হয়েছে।আমি ও ক'দিন জীবনানন্দ পড়ছি খুব...সারাক্ষন মাথার মধ্যে দারুচিনিদ্বীপ।
শুভেচ্ছা নাও।
১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩০
নাদান বলেছেন: ধন্যবাদ রুধীণ দিদি।
২১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৭
নাদান বলেছেন: ধন্যবাদ মাথামোটা।
২২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
সামী মিয়াদাদ বলেছেন: যখুন বুকের মধ্যে জেগে ওঠে
সময়ের শব, আহা-
ডানা ভাঙ্গা পাখি আমার,
দীর্ঘ হ্য় জীবনের রাত।

দুর্দান্ত......৫ দিয়া নীরব প্রস্হান।
২৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
নাদান বলেছেন: সামী ভাই.. কোন নীরব প্রস্হান নয়, সব সময় পাশে চাই। অনেক ধন্যবাদ।
২৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
জয়িতা বলেছেন: ডানা ভাঙ্গা পাখি আমার,
দীর্ঘ হ্য় জীবনের রাত.....
কোন মন্তব্য নেই...একটা দীর্ঘশ্বাস...
২৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৯
নাদান বলেছেন: জয়িতা একটা দীর্ঘশ্বাস অনেক কিছু বলে গেছে। আর কোন মন্তব্য কি দরকার আছে? অনেক ধন্যবাদ।
২৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০১
েজবীন বলেছেন: একলা পাখি আমার --
তুষার ঝরা রাত চোখে নিয়ে
ক্লান্ত হয় জীবনের সব বোধ।

দারুন
২৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৩
নাদান বলেছেন: জেবীন অনেক ধন্যবাদ।
২৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
জয়িতা বলেছেন: আমি বারবার আসছি এই পোষ্ট পড়তে..কোথায় যে লাইনগুলো স্পর্শ করলো!গুছিয়ে বলতে পারছি না কিছুই...মাঝে মাঝেই আমি এমন নির্বাক, অপলক দৃষ্টিতে চেয়ে থাকি..পলক পড়রে যদি আবার...
২৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
তানজিলা হক বলেছেন: নাদু তুমিও দেখি কবি হইয়া গেলা।
তবে এ একথা স্বীকার করি ভালো লিখছ।
৫৫৫
৩০. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
নাদান বলেছেন: ধন্যনাদ তানজিলা। আমি কুবি হতে ছাই না।
৩১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৭
মৈথুনানন্দ বলেছেন: উম্দা হয়েছে বলেই তো পাঁচ দিয়েছি।

:-)
৩২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৪
নাদান বলেছেন: মৈথু তোমার উম্দা লাগছে বলে আমারো উম্দা লাগছে। অনেক ধন্যবাদ।
৩৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৫
সিঁদুরে মেঘ বলেছেন: দারুন সুন্দর লেখা।
৩৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৪
নাদান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

@ কালপুরুষ দা কে

@সিঁদুরে মেঘ কে এবং

@ রৌদ্র কে।

আপনাদের ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

@
৩৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৪
নাদান বলেছেন: অনেক ধন্যবাদ আরশাদ ভাই
৩৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে নাদারে !!! কি লিখলা এইটা !!

লা জবাব !!

নাহ ... তোমার জন্য আরো একটা গেঞ্জি বরাদ্দ করা হইলো । ব্র্যান্ড : পুমা
৪০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
দেবদারু বলেছেন: "যে জীবন ছিল দোয়েলের মত,
আকাশ আজ তার কাছে পর,
বুকের মধ্যে তাই নক্ষত্র রেখে
প্রতিক্ষা শুধু হারিয়ে যাবার।"............ ৫ দিলেও কম দেয়া হবে! অসাধারণ প্রকাশভঙ্গী!!
৪১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯
নাদান বলেছেন: @ বিমা
বিমারে.. থ্যাঙ্কু থ্যাঙ্কু.. শীত পড়ছে। তুমি না থাকলে আমি পথকলি এতদিনে।

বিমা দিলো পুমা
পরে এখন আরাম কোরে ঘুমা

@ দেবদারু
অনেক ধন্যবাদ দেবদারু। আপানর মত কবির ভাল লেগেছে এটা অনেক বড় পাওয়া।
৪২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২২
বিষাক্ত মানুষ বলেছেন: নাদা .. সাঠিক মাসের সঠিক ব্যাকগ্রাউন্ড ।
৪৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫০
অজানা একজন বলেছেন: ভালা অইছে নাদান ভাই ।
৪৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৯
নাদান বলেছেন: ধন্যবাদ বিমা

ভাল আছি অজানা একজন ভাই। আপনি কেমন আছেন?
৪৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৪
মিরাজ বলেছেন: @ নাদান
আপনার প্রোফাইলের ছবিটা এডিট করার পর একটা মাষ্টারপীস হয়ে গেছে । "বাংলাদেশের বিদ্রোহী মুখ"
৪৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৩৩
নাদান বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই। এই ছবিটা নিজেই একটা বিখ্যাত ছবি। খুব সম্ভবত ৬৯ গণ আন্দলনের। বিজয়ের মাস তাই এডিট করলাম।
৪৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
সুমি বলেছেন: নাদা ভাই
আমি আর কিছু বললাম না, ৫
ছবিটা এডিট করা ঠিক হয়নি কেননা ছবিটা আমাদের অস্তিত্বের ইতিহাস-----
ছবিটা এডিট করা মানে ইতিহাস কাট পেষ্ট করা----
৪৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
নাদান বলেছেন: সুমি তোর কথাটা আমিও ভেবেছি। কথা দিলাম এই মাসটা শেষ হলেই আগের ছবিটা দেব। আসলে এই ছবিটা বদলাতেও ইচ্ছে করছিল না, আবার পতাকাটাও দিতে ইচ্ছে করছিল। তাই এমন করেছি। কিছু মনে করিসনা আপু।
৫০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১২
নাদান বলেছেন: ধন্যবাদ সিক্স স্ট্রিং
৫১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: কবিতা আমার ভালা লাগেনা । তয় নাদান হিসাবে ৫ দিলাম
৫৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৭
নাদান বলেছেন: @শরফু
ধন্যবাদ হাজি সাব। যা দিবেন হাতে তাই যাবে সাথে।

ধন্যবাদ @বিহংগ
৫৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৮
নাদান বলেছেন: শাহরিয়ার ভাই অনেক ধন্যবাদ।
৫৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪৫
রাগ ইমন বলেছেন: নাদান , অতুল সুন্দর একটা কবিতা । অনেক কিছু বলতে ইচ্ছে করছে , তুমি সামনে বসে থাকলে হয়ত বলতাম , বিষন্নতায় ডুবে না থাকলে হয়ত কবিতাই লিখতাম- কিন্তু যেই সব শব্দরা শুধু তোমার জন্য , তাদের রাস্তায় প্রদর্শনের ইচ্ছে নেই । ৫। প্রিয়তে ।

তোমার জন্য ,খুব সামান্য একটা উপহার ।

'মিডনাইট ব্লুজ'
মধ্যরাতের নীল পাখিরা
ছটফটিয়ে মরে
ফিরে যায় সূর্যেরা
আঁধারের ঘরে
তুমি ছিলে, নেই তবু
ছায়া চোখে ভরা
মেঘ হয়ে বিরহের
দুর্বৃত্তরা !
৫৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৬
নাদান বলেছেন: রাগুদি তোমার এমন একটা কমেন্ট পেয়ে মনে হচ্ছে আর কিছু চাইবার নেই। সব পাওয়া হয়ে গেছে। তোমার ছোট একটু ভাল লাগাও আমার জন্য অনেক। আর এখন এত কিছু পেয়ে মনে হচ্ছে এ আমি কোথায় রাখি। অনেক যত্ন করে রাখলাম তোমার দেয়া উপহার।
৫৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৪
রাশেদ বলেছেন: নাদু, তুমি তো ব্লগে বিপ্লব ঘটাইয়া দিলা। সবাই এখন ASCII নিয়া ব্যস্ত।
৬০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১২
রাশেদ বলেছেন: সাজি আপা তোমার বোন? জানা ছিলো না।



দুইজনই কি কানাডাতে নাকি?
৬১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০২
নাদান বলেছেন: আমার আপন বোন না। কিনতু অনেক টা আপনের মতই। আমার নিজের কোন বোন নাই।
৬২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৩
নাদান বলেছেন: হা উনিও কানাডাতেই থাকে।
৬৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১০
জয়িতা বলেছেন: আবার এইখানে চলে আসলাম..ঘুরেফিরে।কবিতাটাই বুঝি ডেকে আনলো,তবে কিছু বলতে পারছি না, নিজেকে মাঝে মাঝেই হারিয়ে ফেলি এমন করে।এই কবিতাটার মত কোন একটা অনুভুতি কোথায় যেন টেনে নিয়ে যায় আমাকে!
৬৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৪
নাদান বলেছেন: কবিতাটা তোমাকে দিয়ে দিলাম। উৎসর্গ জয়িতাকে।
৬৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৮
জয়িতা বলেছেন: বলো কি!!!!!লজ্জা দিয়ো না,আমি এত সাধারন..এতটা আমায় মানায় না।সত্যি ...মনের কথাগুলোই বললাম।তোমাকে অনেক ধন্যবাদ।
৬৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৯
তানজিলা হক বলেছেন: নাদু আমি কিন্তু সাক্ষী রইলাম যে তুমি কবিতাটা জয়িতাকে উতসর্গ করছো।পরে যদি আর একজনরে কও তুমি শুধু তারেই কবিতাটা উতসর্গ করছ.................হি হি বাকিটা আর কইলাম না
৬৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
নাদান বলেছেন: জয়িতা একটা সামান্য কবিতা কি কোন মানুষকে ছাড়িয়ে যেতে পারে? আমার এমন কত কবিতা হারিয়ে গেছে.. এই একটি তোমার স্নেহ পেয়েছে তাই এটি তোমার কাছেই ভাল থাকবে।


@তানজিলা।
৬৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
আউলা বলেছেন: আসসালামু আলাইকুম চাছামিয়া, কেমুন আছেন? চাছিরা ভাল?
৭০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৬
ছায়ার আলো বলেছেন: নাদু, তোমার লেখার হাত খুব ভালো...
দেরিতে পড়লাম।
কিন্তু ৫ দিলাম ঠিক ঠিক
৭২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫১
বিবর্তনবাদী বলেছেন: ক্যামনে লিখলেন ভাই... ... মানুষ কেমনে কবিতা লিখে?? ক্যামনে সম্ভব... আমি তো পারি না...

ভাল লিখছেন... তাই হিংসা করে ১ দিতে দিল চায় মাগার ভুলে ৫ দিয়া ফেলছি...
৭৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০২
নরাধম বলেছেন: সবাই যেহেতু ভাল বলেছে, তাই ৫ দিলাম। তয় কিছ্ছু বুঝিনি। সারমর্মটা সাধারণের ভাষায় কেউ বলবেন?
৭৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৪
নাদান বলেছেন: @ বিবর্তনবাদী
মনে যা আসে তাই লেখার নাম কবিতা। কোন চিন্তা ভাবনা না করে কিছু একটা লিখে ফেলেন।

আমি আপনার কবিতায় ৫ ফেরত দিয়ে ১ দিয়ে আসব (৫+১=৬)।
৭৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৬
ছায়ার আলো বলেছেন: নরাধম, লাস্ট প্যারাটা আরেকবার পড়েন...আমার কাছে কঠিন লাগেনি।
আর "সবাই যেহেতু ভাল বলেছে, তাই ৫ দিলাম" হে: হে:
৭৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৭
নাদান বলেছেন: নরাধম যে যার মতো বুঝবে সেটাইতো মজা।
অনেক ধন্যবাদ ৫ এর জন্য।
৭৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ৫ দিলাম , বুঝতে পারছি ভালো লিখেছেন ।
একটা এক্সারসাইজও দিই

ব্যাখ্যা লিখ :
"যখন বুকের মধ্যে জেগে ওঠে
সময়ের শব, আহা-
ডানা ভাঙ্গা পাখি আমার,
দীর্ঘ হ্য় জীবনের রাত।" ............(আরেকটা পোস্ট হতে পারে)
৭৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩১
নাদান বলেছেন: মেহরাব ভাই অনেক ধন্যবাদ।

আসলে অনেক কিছু আছে যা শুধু অনুভব করা যায় তার কোন ব্যাখ্যা করা যায় না। তবুও চেষ্টা করি।


-কিছু সময়, কিছু স্মৃতি আছে যা আমরা বুকের মধ্যে কবর দিয়ে রাখি, তবুও কখনো কখনো তারা জেগে ওঠে, তখন নিজের অনেক আসহায় মনে হয়, যেন ডানা ভাঙ্গা পাখি। জীবনটাকে অনেক দীর্ঘ মনে হয় তখন, মনে হয় একটা অন্ধকার সময়ে জীবনটা থেমে গেছে।
৮০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
নাদান বলেছেন: তুমি আবার হুমম করলা ক্যান?
৮১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
জয়িতা বলেছেন: @নাদান,দু:খের ব্যাপার কি জানো, আমি যাই স্নেহ, মমতা দিয়ে জড়াতে চাই তা আমার হয় না...দূরে সরে যায়...তোমাকে ধন্যবাদ।
৮২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১
নাদান বলেছেন: জয়িতা যা এত স্নেহ উপেক্ষা করে যা চলে যায় তা কখনো তোমার ছিলো না। জানি তারপরেও মন এতকিছু বুঝে না অনেক সময়। মনে হয় আমার নিজেরি হয়তো কোন সিমাবদ্ধতা ছিল।
৮৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
জয়িতা বলেছেন: কি জানি....কখনো কখনো কিছুই বুঝি না...জীবনের নির্মমতা শুধু উপলব্দি করি...
৮৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
েজবীন বলেছেন: ♪♫♪♫♪♫♪
পারছি!!!!
নাদুরে ঢ়্যাড়া পিটাইয়া ধইন্যবাদ! ধইন্যবাদ!!ধইন্যবাদ!!!
৮৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
তুষারমানব বলেছেন: নাদু ভাইরেকি ভুল রোগে পাইছে?
৮৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ব্যাখ্যাটা আমার মনে ধরলো , অসাধারণ হয়েছে ৫/৫ পাওয়ার মত। বুঝা যাচ্ছে বুঝে শুনেই লিখেছেন(বাংলায় আবার সবার চাপা মারার বাতিক আছে )।
তারপরও ব্যাখ্যায় ৫ এ ৩ দিলাম (পেইজ ভরিয়ে লিখেন নাই , বাংলায় আবার পেইজ গুনে মার্কস দিতে হয়)
৮৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
নাদান বলেছেন: জীবনে কোনদিন বাংলা পরিক্ষায় এক্সট্রা পেপার নেই নাই। আমি ৩ পাইয়াই খুশি। তবে ব্যাখ্যাটা আমার নিজেরি পছন্দ হয়নি। আসল ভাবটাই ধরা পড়েনি। আমি হলে ২ দিতাম।
৮৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০১
নাদান বলেছেন: স্নোম্যান, এই রোগ আমার ছুড বেলা থাইক্যা। কি আর কমু।
৮৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০২
নাদান বলেছেন: জেবিনরে মাইকে ধন্যবাদ।
৯০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: নাদা নয়া পুস্ট কবে আসবে !!
৯১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৫
নাদান বলেছেন: কি লিখুম সেইটাই বুঝতাছি না বিমা।
৯২. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৮
বিবর্তনবাদী বলেছেন: @ নাদান - এক অসম্ভব সুন্দর নাকের অধিকারিনীকে নিয়ে আজ জীবনের প্রথম কবিতা লিখলাম।
৯৩. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৮
বিবর্তনবাদী বলেছেন: @ নাদান - এক অসম্ভব সুন্দর নাকের অধিকারিনীকে নিয়ে আজ জীবনের প্রথম কবিতা লিখলাম।
এই লিংকে গিয়া পড়েন
৯৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৫
মৃন্ময় আহমেদ বলেছেন: কবিতা পড়লাম। ভালো লাগলো। ৫ দিলাম। অতঃপর অনেকগুলো মন্তব্য পড়লাম।। কবিতাটা আবার পড়তে ইচ্ছে করলো। দ্বিতীয়বার কেমন লাগবে জানি না, তাই প্রথমবারের ভালো লাগা আগেই জানিয়ে দিলাম।।
৯৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
মৃন্ময় আহমেদ বলেছেন: একটা কবিতা মনে পড়লো-

ডানা নেই? তাতে কী?
উড়তে তো মানা নেই মনে মনে
আমিও যে তোমাকেই চাই ক্ষণে ক্ষণে
তোমার তা জানা নেই?
এবার জেনেছো যদি, ডানাহীনা প্রেমময়ী পাখি,
জানাও তোমার পরিচয়, বলো নাম
আমি তোমার সেই নাম ধরে ডাকি।।
৯৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
নাদান বলেছেন: কবিতা টা খুব ভাল লাগলো মৃন্ময়, আরো ভাল লাগলো আপনার ভাল লেগেছে জেনে। অনেক ধন্যবাদ আপনাকে।
৯৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩০
নাদান বলেছেন: অনেক ধন্যবাদ শতরূপা।
৯৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
রুবেল শাহ বলেছেন: দারুন ভাল লাগলো--- +
১০০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: নাদারেএএএএএএএ
তুই কৈ গেলিরেএএএএএএএ !!!!!

 

মোট সময় লেগেছে ১.০৭৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I dont want the world 2see me, Cause I don´t think they´d understand,When everything´s made 2 b broken,just want u...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই