আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
শেষ বিকেলের রূপকথা
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২২
দিনের শেষে বিকেলের ছায়া পড়ে আসছে। লনে ঝোলানো দোলনায় এক মনে দুলতে থাকে মিলি। উঠে ঘরে যাওয়া দরকার কিন্তু নিজেকে কেন জানি সরিয়ে নিতে পারছিল না। জীবনটা মনে হয় একটা বোঝার মত হয়ে নিজের উপড় চেপে বসে আছে। নিজের শরীরও মনে হয় এখন তাকে অবহেলা করে। কখনো ঘুম থেকে উঠে তার মনে হয় সে কি এখনো বেঁচে আছে! এইভাবে বেঁচে থাকাই কি মানুষের সার্থকতা। মা বলেছিল আমরা শুধু নিজের জন্য বাঁচিনা, ভালবাসা আমাদের বাঁচিয়ে রাখে, আমরা ভালবাসার জন্য বাঁচি। তাহলে আমার কি অপরাধ ছিল। আমার জীবনটা কেন এমন হয়ে গেল। কি দোষ ছিল আমার। হ্য়তো একটা মেয়ে হয়ে জন্মানোটাই দোষের। সেই বুদ্ধি হবার পর থেকে আমাকে শেখানো হয়েছে আমার নিজের মত বলে কিছু নেই। আমার জন্ম হয়েছে শুধু মেনে নেবার জন্য, সারা জীবন ত্যাগ স্বীকার করে আমাকে ভাল মেয়ে হিসেবে সবার কাছে পরিচিত হতে হবে। আমাকে একজন আদর্শ মেয়ে হতে হবে। আদর্শ মেয়ে আমি হয়েছি ঠিকই, হয়েছি আদর্শ স্ত্রী কিন্ত মানুষ আমিকে আজ আমি হারিয়ে ফেলেছি। এখন শুধু বেঁছে থাকার জন্যই এ জীবন কে টেনে নিয়ে চলা।
জীবনের সব চাওয়ার পাওয়া ইছে গুলোকে কোনদিন মূল্য দেয়নি আমি। বিধাতা সেদিনি মনে হয়তো মুচকি হেসেছিলেন। হঠাৎ সব কেড়ে নেয়া ঝড়ের মত সেই কিশোর ছেলেটি একটি কিশোরী মেয়ের শান্ত পৃথিবীটাকে এলোমেলো করে দিলো। কি পাগলের মত ভালবাসতো সে আমাকে। আমার একটু অবহেলায় আষাঢ়ের মেঘ হয়ে যেত পাগলটার চোখ। কখনো বিধাতার কাছে কিছু চাইনি, শুধু একটি জিনিষ চেয়েছিলাম বিধাতার কাছে। যেন প্রতিদিন ঘুম ভেঙ্গে এই পাগলটার মুখ যেন দেখতে পাই। আমি কোনদিন আর তার কাছে কিছু চাইবো না। পাগলটা কতদিন আমার কানের কাছে ফিসফিস করে বলতো...
আমার মাঝে আমি আজ
অচিন কোন বোধ,
ও মেয়ে, এ তোর
কেমন প্রতিশোধ?
আমি অভিমান করে বলতাম
আমার স্বপ্ন চুরি করে
তুই ঘুরিস সারাক্ষন,
কত বলি ,তুই একটুখানি শোন!
আমার ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দিতো সে। তারপর আমার হাত দুটো ধরে আমার চোখের দিখে তাকিয়ে বলতো
তোকে না পেলে হয়তো জানা হতো না
একটি মানুষ কতোবার জন্মে আর মরে।
তোকে না পেলে হয়তো জানা হতো না
বুকের মধ্যে কেমন করে মেঘ খেলা করে।
তোকে না পেলে হয়তো জানা হতো না
একটি ঘাস ফুল হয়ে বেঁচে থাকাও কত সুখ।
তোকে না পেলে হয়তো জানা হতো না
একটি শিশির কণাতেও কেন ভরে যায় তার বুক।
তোকে না পেলে হয়তো জানা হতো না,
কোন এক বিষন্ন সাঁঝে
কেন অচেনা গাঙচিল উড়ে উড়ে কাঁদে,
একরাশ বেদনা নিয়ে বুকের মাঝে।
তোকে না পেলে হয়তো জানা হতো না
কেমন করে একটি ছোট্ট মেয়ে,
সকল দুঃখ ঢেকে দেয় মোর
তার অনেক ভালবাসা দিয়ে।
কিছুই বলতে পারতাম না আমি। চোখের পানি লুকানোর জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে অনেক দূরে তাকিয়ে থাকতাম। মনে মনে প্রার্থনা করতাম আমি স্বর্গ চাইনা বিধাতা তুমি এই মূহূর্ত টুকু আমার জন্য স্থায়ী করে দাও।
হয়তো এক জীবনে অনেক বেশী পাওয়া হয়েছিল। তাই কাল বৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিলো আমার জীবন। বাবা বিয়ে ঠিক করলো আমার। মায়ের পা ধরে কত কেঁদেছি, বলেছি আমাকে মেরে ফেলো মা, আমাকে একটু দয়া করো। কিন্তু সেওতো একটি মেয়ে কতটুকুই বা তার সাধ্য। আমাকে বুকে চেপে ধরে আমার চোখের পানি মুছে দিতে দিতে শুধু বলতো, একটু ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি আমাকে আবার হতে হলো আদর্শ মেয়ে। বিয়ে করে চলে আসলাম অনেক দূরে। বিয়ের দিনে একটি বার দেখতে চেয়েছিলাম পাগলটার মুখ, শুধু একটি বারের জন্য, সেটাও দেখতে দেয়নি আমাকে। আজ আমি একজন আদর্শ স্ত্রী। আজ সব আছে আমার কিন্তু শুধু যেন নিজেকেই হারিয়ে ফেলেছি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদন নগর বাউল। বাউলের ভাল লাগছে। আমি খুব খুশি।
বিষাক্ত মানুষ বলেছেন:
কিচ্ছু কওয়ার নাই রে .............
লেখক বলেছেন: তাহার বলার কিছু ছিল না
না গো, তাহার বলার কিছু ছিল না।
তৌফিক বিষাদ বলেছেন:
ভালো লেগেছে
লেখক বলেছেন: ধন্যবাদ তৌফিক।
বিষাক্ত মানুষ বলেছেন:
থাকো কৈ দেখি না !!!
লেখক বলেছেন: আর বলো না। এখন শুরু হইছে কার্ড খেলা। সময় পেলেই সব বন্ধুর বাসায়।
জোনাকি বলেছেন:
মারডালা!! কি লেখা লিখছো? নাদান দেখি বড় হইয়া গেছে!!
লেখক বলেছেন: সারা জীবন আমার আর বড় হওয়া হইলো না। ![]()
ধইন্যা পাতা।
সাইফুর বলেছেন:
অদ্ভুদ ভালো হইছে.......+৫
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুর। তোমার নতুন লেখা কই। ফাঁকি দিও না।
)
জয়িতা বলেছেন:
চোখের পানি কি চাইলেই লুকানো যায়!কেমন করে যে লেখ এই অনুভূতিগুলো....ছুঁয়ে দেয় কোন ক্ষত মনকে।
লেখক বলেছেন: তোমরা পড় বলেই লিখি। লেখালিখিতো সেই কবেই বন্ধ করেছিলাম। তোমাদের একটু ভাল লাগলেই আমার এগুলো লেখা হয়ে ওঠে।
জয়িতা বলেছেন:
লেখকের এত বিনয়!বিনয়ের প্রয়োজন নেই।এমন করে লেখায় অনুভূতিগুলো প্রখর হয়ে উঠুক....অজান্তেই বলে যাক কারো মনের কথা...ঝড়ুক কিছু দীর্ঘশ্বাস।
লেখক বলেছেন: ![]()
কিছু ধইন্যাপাতা দিলাম। রান্না করে আমাকে দাওয়াত দিও। আর তোমার কমেন্ট গুলো কিন্তু কবিতা হয়ে যাচ্ছে। খিয়াল কৈরা ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
নাদান ভাই আপনার এই লেখা পড়তে পড়তে চিন্তা করি ইস! যদি আপনার মত যদি লিখতে পারতাম! চমৎকার।প্রিয়তে রাখলাম।লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শান্ত কিন্তু এক পোষ্ট আর কতদিন ঝুলাইয়া রাখবা। এইবার কিছু একটা না লিখলে তোমারে মাইর।
সাইফুর বলেছেন:
নাদু ভাই..চেষ্টায় আছি..দেখি কিছু লেখতে পারি নাকি.......
লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম ![]()
লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। অনেক ধন্যবাদ নিবেদীতা।
লেখক বলেছেন: ![]()
কিসে হিংসা হলো? আপনার কমেন্ট টা পড়ে অনেক মজা পাইলাম।
লেখক বলেছেন: কি করবো, তোমাদের জ্বালায় মেয়েদের টা লিখি। ছেলেদের টা লিখলে তোমরা তো সেটা আমার কাহিনী বানাই দাও। ![]()
লেখক বলেছেন: হ ঠিক কইচো। আমি প্রেমিকা আবাদ করি। আমার প্রেমিকার ক্ষেত আছে।
:
লেখক বলেছেন: এই রে সেরেছে। মেহরাব ভাই যদি এই কথা বলে তাহলে সবাই এটাকে তার বদান্যতা ভাববে। আপনি কি লিখতে পারেন আমি জানি। ঈর্ষা আপনাকে হয় আমার। ![]()
তার পরেও অনেক অনেক ধন্যবাদ।
জয়িতা বলেছেন:
নাদুরে ধইন্যাপাতা না দিলেও দাওয়াত খাওয়ামুনে।দেশে আইসা জানান দিও, রাশুর মত ডুব দিও না।তুমি জানা না...এগুলো কবিতার কথা না...মনের অনুভূতি কবিতায় গাঁথা হয়....কবিতা কি পারে মনে এমন অনূভূতি জন্ম দিতে?শুধু মনই পারে অনুভবে...অনুভূতিতে কবিতার খোরাক হতে.....কি যে বললাম...জানি না....মাথা আউলাইয়া গেছে।মাঝেমধ্যে তুমার লেখা পইড়া কমেন্ট করতে চাইলে মাথা আউলায় তাই চুপ থাকি...
লেখক বলেছেন: আরে জৈতা অনেক সুন্দর করে বলেছো তো !!
"মনের অনুভূতি কবিতায় গাঁথা হয়....কবিতা কি পারে মনে এমন অনূভূতি জন্ম দিতে?" দারুন কথা।
আর খাওয়া দাওয়া আমি মিস করি না ![]()
রাগ ইমন বলেছেন:
আমার মাঝে আমি আজ অচিন কোন বোধ,
ও মেয়ে, এ তোর
কেমন প্রতিশোধ?
লেখা কেমন হয়েছে না হয়েছে তাই নিয়ে প্রকৃত লেখক , লেখিকারা গবেষনা করুক। আমার ঐ সব করে কাজ নেই!
আমি এই চারটা লাইন বুকে তুলে রাখি । পুরা আউলায় গেলাম!
লেখক বলেছেন: দিদি অনেক অবাক হলাম। পুরো লেখার মধ্যে আমারও ঐ চারটি লাইন ভাল লাগছে।
রাগ ইমন বলেছেন:
নাদান , তোমার লেখা গুলো পড়লে , বিশেষ করে কবিতা , মাঝে মাঝে রবিগুরুর কথা মনে পড়ে ।সহজ কথা বলতে আমায় বলো যে
সহজ কথা যায় না বলা সহজে ।
তুমি পারো । এ এক দুর্লভ প্রতিভা !
লেখক বলেছেন: দিদি তুমি এটা কি বল্লা !! আমি বুঝতেছিনা কি বলবো। তুমি নিশ্চয় আমার সাথে মজা করনাই।
রুবেল শাহ বলেছেন:
আমি কেমনে তাহারে বলিব কত ভালবাসি--- +
লেখক বলেছেন: সাহস করে বলে ফেলুন। নাহলে সারা জীবন মনে হবে কেন বল্লাম না ![]()
অনেক ধন্যবাদ আপনাকে।
রাহুল বলেছেন:
মনটা ভালো হয়ে গেলো।অদ্ভুত সুন্দর লেখা.....।
লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ রাহুল।
লেখক বলেছেন: আমি এই কথাটার অপেক্ষায় ছিলাম। এইবার 'তন্দুরীরুটি গ্যাসের চুলায়' পাওনা হয়ে থাকলো। ![]()
কালপুরুষ বলেছেন:
এই লেখাটা নাদানের এক অভাবনীয় অবদান। পাঠকের জন্য একরাশ ভাললাগা অনুদান। চমৎকার!
লেখক বলেছেন: কালপুরু দা ভাল বলেছে! আর কি চাই !!
অনেক ধন্যবাদ দাদা।
শতরূপা বলেছেন:
খুব খুব খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ শতরূপা। ![]()
লেখক বলেছেন: ছালু, এতটা আমার প্রাপ্য নয় জানি তারপরেও তোমার কথা শুনে মনটা ভাল লাগায় ভরে গেলো।
লেখক বলেছেন: মিরাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসছিলাম রাজাকার খেদাইতে। আপনাদের ভালবাসায় লেখক হয়ে যাচ্ছি। ![]()
মানুষ বলেছেন:
বুঝলাম ধরাডা কেমনে খাইছিলা।
লেখক বলেছেন: চিন্তা করছি এইবার তোমার মত শিশদের নিয়ে লিখবো ![]()
শেষমেষ এই বুঝলা !! ![]()
লেখক বলেছেন: শিশদের = শিশুদের
মানুষ বলেছেন:
দেখ সে তোমারে ছ্যাকা দিছে মুরুব্বিদের কথা রাখার জন্য। মুরুব্বিদের কথা সবার আগে।
লেখক বলেছেন: ঠিক বলছো। একেবারে গুড বয়। আমাদের মাম্মি ড্যাডি ছেলে। ![]()
নিলা বলেছেন:
অসাধারন, বললে কম হবে। এই লেখাটা কতটা ভালো, কতটা চমৎকার, লিখে বা বলে বুঝানো যাবে না। খুব সুন্দরভাবে, মনের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। সুন্দর করে লেখার অসাধারন এক ক্ষমতা আছে আপনার।**************************************************************
বাস্তব জীবনে, এত গভীর ভালোবাসা দেখার সৌভাগ্য হয়নি। গল্প উপন্যাসেই শুধু দেখেছি। আর সেই স্বর্গীয় ভালোবাসার পরিনতি যদি হয় বিচ্ছেদ, তখন কষ্টটা গভীর থেকে গভীরতর হতে থাকে।
এই লেখাটাও আমার হৃদয়ে দাগ কেটেছে...বেদনা গাঢ় নীল হয়ে দুচোখ বেয়ে লোনা জল গড়ে পড়ল। এখানেই এই লেখাটার সার্থকতা।
লেখক বলেছেন: আপনার কমেন্ট টা পড়ে কিছুক্ষন চুপকরে বসে ছিলাম। কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। এত সুন্দর করে যে একটা কমেন্ট লিখতে পারে সে নিশ্চয় আমার থেকে অনেক অনেক ভাল লেখিকা। আমার আসলেই বলার আর কিছু নেই। আপনাকে কোন ধন্যবাদ দিলাম না। শুধু ভাল লাগাটুকু নিজের কাছে রেখে দিলাম।
লেখক বলেছেন: আপনাদের ভালবাসাই এই লেখা গুলোর সৌন্দর্য।
মানুষ বলেছেন:
ঘটনা যাই হোক। তোমার লেখা কিন্তু জব্বর হইছে। চালাইয়া যাও।
লেখক বলেছেন: মানু আমিতো ভালই ছিলাম। ব্লগে আসতাম তোমারদের লেখা পড়তাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমিতো এই বিপদের আমাকে ফেললা। এখন নতুন দেখার দাবি মিটাতে যেয়ে আমি দিসাহারা।
ও ভাল কথা, তোমার স্কুলের নাম শুনলাম। নামটা কঠিন ![]()
মানুষ বলেছেন:
ঐডা ছালু বানাইছে। ওর কথা কানে নিও না।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আমি এখন কার কথা শুনি।
তবে নামটা কিন্তু হেব্বি হইছে।
বিমা ঐ গান টা শুনছো না, চাইমের মনে হয়।
রমজান চোরটার কান কাইটাছে ।।
মোগো হুরমতি হেইকাম কইরাছে
মোর বুক ফাইট্টা হাসি আইতাছে। ![]()
লেখক বলেছেন: ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
ছালুর জন্য রইলো উত্তম জাঝা
লেখক বলেছেন: ছালু কথা কয় কম, কিন্তু যে দুই একটা বাইর হয় সেগুলা গুলি ![]()
লেখক বলেছেন: আবার জিগায় ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
"আমি শূকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি ।"একটা তথাকথিত বাগান যেটাতে অনেকেই রোজ ঘুরতে আসে, সুন্দর সুন্দর অনেকগুলো ফুলের গাছ ... দেখতে অসাধারন সুন্দর লাগতো । মাঝে মাঝে যে ফুলের সুগন্ধের সাথে গোবরের গন্ধও নাকে আসতো না তাও না ,,, এটা তো সহ্য করতেই হবে। বাগানে গাছ থাকবে ফুল থাকবে প্রজাপতি উড়বে ফুলের রেণু বাতাসে ভাসবে এরসাথে যদি মাঝে মাঝে একটু গোবরের গন্ধ নাকে চলেই আসে সেটা সহ্য করাই যায়। বিশ্বাস করুন সেটা মেনে নিবো ।
কিন্তু একপাল শুকরছানা বেড়া ভেঙ্গে বাগানে ঢুকে যদি সব তছনছ করে দেয় তখন বাগানে ঘুরতে আসা মানুষদের কাছ থেকেও মালিক পক্ষ কি আশা করে !!!
ঠোঁট সরু করে আদুরে আদুরে গলায় বলবে -
- এই এই তোমরা এটা কি করছো !! এটা তো তোমাদের জায়গা নয় । তোমাদের বসবাসের স্থানের নাম 'খোয়ার'.. যাও তোমরা সেখানে যাও।
মালিক পক্ষ আপনারা যদি এইটা আশা করেন !!!
তাইলে আমি মাফ চাই ...
ছাগলে যেমন লাত্থি ছাড়া কথা শুনে না ... শুকরছানাদের জন্যও একই দাওয়াই ।
হাত দিয়া আলতো কৈরা শুকরের ছানাপোনাগোরে কৈতে পারুম না 'এই যাও তোমরা খোয়ারে যাও'
পুরিষ মাখা জুতা দিয়া বাইড়াইয়া শুকর ছানাগো পিছনের হাড্ডি ছুটায় ফেলুম ।
হয় এটা "বাগান" থাকবো নইলে "খোয়ার" হইবো
শুকরের ছানাপোনাগো লগে সহাবস্থান করতে পারুম না ।
"আমি শূকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি ।"
বিবর্তনবাদী বলেছেন:
প্রিয় নাদান, লেখা পড়ে ভাল লাগল। কিছু মেয়েদের জীবনটা কঠিন, আর কিছু মেয়ে অন্যের জীবন কঠিন করে তোলে। তবুও, তাদের জন্য শ্রদ্ধা জাগে মনে মাঝে মাঝে এ ধরনের লেখা পড়লে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিবর্তনবাদী।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহরাব ভাই সাথে থাকবার জন্য।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর একটা লেখা .........এত সুন্দর করে লিখতে পারো তুমি।খুব ভালো লেগেছে।মেয়েদের অনুভব এত সুন্দর করে লিখতে পারার জন্য দৃষ্টির ভীষন গভীরতার দরকার....ভালো থেকো।অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: তোমাদের ভাল লাগলেই এই চেষ্টা টুকু সার্থক আপু।
শাহানা বলেছেন:
প্রথমে মনে হলো, এতো করুন কাহিনী পড়ে ভালো লেগেছে কি করে বলি? খারাপ লেগেছে বললেই মনে হয় লেখক সফল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শাহানা আপু। আপনার কথা শুনে অনেক মজা পেলাম। এভাবে ভাবিনি। ![]()
রাশেদ বলেছেন:
নাদু চিন্তার বাইরে ভালো হইছে লেখাটা। জটিল জটিল। খুইব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছো।
লেখক বলেছেন: কি ব্যাপার রাশু ![]()
আমার তো একটু মাছ মাছ গন্ধ লাগছে। ![]()
মানুষ বলেছেন:
নাদু কই গেলা?
লেখক বলেছেন: মানু, জানটা নিয়া ফের্ত আসছি।
ঘটনা পরে কমুনে।
তানজিলা হক বলেছেন:
অসাধারন।আমি কেমনে লেখটা মিস করলামা!
আমার বিশ্বাস হচ্ছে না এটা তুমি লিখছো।
কোন ছেলে মেয়েদের এমন করে বুজতে পারে কখোনো ভাবি নি।
নাদু চাচি জানরা দেখি পুরা লাকি।
ছবিটাও জব্বর হইছে।
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
চাচি জানরা লাকি? তারাইতো দেয় ফাঁকি ![]()
লেখক বলেছেন: তাই নাকি? ঘটনাতো জানতাম না। পুলাডা বিষাক্ত বইলাই ভয়ঙ্কর কইতাছে !! এইডা কি ঠিক? কামর দিসে নাকি কাউরে?
লেখক বলেছেন: এখনো জীবিত আছি ভাই। আপনি কেমুন আছেন?
লেখক বলেছেন: ছোট একটা পুষ্ট দিমুনে ![]()
বিবর্তনবাদী বলেছেন:
আছি আপনেগো দোয়ায়, আল্লাহ্ রাখছে আর কি????????? ভাল থাকুন নিয়মিত লেখুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
তানজিলা হক বলেছেন:
নাদু অনেক দিন পর তোমারে দেখলামতো আমার বিরি কই।
নাকি বাসায় আসতে আসতে আমারটা সুদ্ধা খাইয়া ফেলছো?
লেখক বলেছেন: তুমারে আর বিড়ি দিমু না। তুমি খালাম্মারে কইয়া দেও।
লেখক বলেছেন: এইবার আমি খালাম্মারে কইয়া দিমু তুমি বিড়ি খাও। ![]()
লেখক বলেছেন: কাইন্দ না। তুমারে ললিপপ কিনন্যা দিমুনে। ![]()
তানজিলা হক বলেছেন:
ঐ মিয়া তুমি আমারে কি বাচ্চা পাইছো?সবাইরে নিজের মতো ভাইবো না।
দিবা না সেইটা কও খালি খালি প্যেচাও কেন?
লেখক বলেছেন: নানী জান রাগ কইরো না। তোমারে আমি অনেক ডরাই। দিমুনে একটা। তয় কইলাম, এইটাই শেষ।
মিরাজ বলেছেন:
এ রকম আরো লেখা চাই। নতুন লেখা কোথায় নাদান?
লেখক বলেছেন: লিখতাছি
পুষ্টে সবাইরে একসথে কইতাছি।
রাশেদ বলেছেন:
সব কানাডাবাসী দেখি ব্লগে আইসা চুপচাপ বইসা থাকে!! ঘটনা কি! তুমি একটা, লালুদাআআআ আরেকজন। কি হইছে কানাডায়!!
লেখক বলেছেন: একটা পুষ্ট লিখলাম ![]()
প্রীটি সোনিয়া বলেছেন:
আরেকটা অসাধারন লেখা। আচ্ছা আপনার সব লেখাতে আমি বাস্তবের সাথে এত মিল পাচ্ছি কেন? এগুলো কি সব আপনি বাস্তব জীবনের ঘটনা কে নিয়ে লিখেছন??অনেক অনেক ভাল লাগলো লেখাটা....আজকে আপনার লেখা গুলো পড়ছি।এখন থেকে নিয়মিত পড়বো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















ভাইয়া,খুব ভালো লিখেছেন।আপনার নামটা নাদান হলেও আপনি খুব ভালো।